আন্তর্জাতিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 06 Mar 2026 14:55:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আন্তর্জাতিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা https://thedailyannadiganta.com/archives/2712 https://thedailyannadiganta.com/archives/2712#respond Fri, 02 Aug 2024 04:42:05 +0000 https://thedailyannadiganta.com/?p=2712 ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বৃহস্পতিবার (০১ আগস্ট) লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলআরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি শত্রুদের নিশানা করে কয়েক ডজন কাতিউশা রকেট ছোড়া হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলা করা স্থানটিতে পাল্টা হামলা চালিয়েছে তারা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় চার সিরিয়ান নিহত হয়েছেন। গত অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একের পর এক পাল্টাপাল্টি হামলা চলে আসছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ফলে পরিচয় নিশ্চিত হতে তাদের ডিএনএ টেস্ট করা হবে। এছাড়া এ হামলায় আর পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে তারা।
লেবাননের জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে। একই পরিবারের সদস্য তারা।
এর আগে মঙ্গলবার বিকেলে ইসরায়েলি হামলায় ফুয়াদ শুকুর নামে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হন।
ইসরায়েলের এ হামলার জবাবে কয়েক ডজন রকেট হামলা চালায় হিজবুল্লাহ। শুক্রবার সকাল থেকে আবারও হামলা শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির এ হামলার পর ফিলিস্তিসের প্রতি সমর্থন জানায় হিজবুল্লাহ। এরপর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা হয়ে আসছে। এতে এখন পর্যন্ত লেবাননের ৫৪২ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ হিজবুল্লাহর সদস্য।
অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ২২ সেনা ও ২৫ বেসারিক লোক নিহত হয়েছেন। সবশেষ গোলান মালভূমিতে হামলায় ১১ জন নিহত হয়েছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2712/feed 0
প্রবল বৃষ্টির জেরে পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত ৩৫ https://thedailyannadiganta.com/archives/2702 https://thedailyannadiganta.com/archives/2702#respond Fri, 02 Aug 2024 04:09:45 +0000 https://thedailyannadiganta.com/?p=2702 প্রবল বৃষ্টির জেরে পাকিস্তানে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত ৩৫
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
এতে দুই দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, বৃষ্টির পানির প্রবাহ উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম চিত্রাল জেলার বিভিন্ন অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেখানে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা গত বুধবার বহু বাড়িঘর, সেতু এবং গবাদি পশুকে ভাসিয়ে নিয়ে গেছে এবং শহরের সঙ্গে বহু শহরতলি ও গ্রামের সংযোগ বিচ্ছিন্ন করেছে।
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসও হয়েছে এবং কাদার স্রোত ভেসে এসেছে। এতে করে বিভিন্ন পয়েন্টে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় ইসরার আহমেদ ফোনে আনাদোলুকে বলেন, ‘পরিস্থিতি খুবই গুরুতর। আল্লাহর রহমতে, বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের তুলনায় মানুষের ক্ষয়ক্ষতি তেমন বড় নয়।
তবে, প্রচুর অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, গত ৪৮ ঘণ্টায় প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার কোহাট জেলায় একটি বাড়ির বেসমেন্ট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় একই পরিবারের প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দক্ষিণ থর মরুভূমিতে বজ্রপাতে আরও আটজন প্রাণ হারিয়েছেন।
এছাড়া আকস্মিক বন্যায় ভেসে যাওয়ায় বিখ্যাত পর্যটন গন্তব্য কাগান ও নারানের সংযোগকারী একটি মূল সেতু দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় শত শত পর্যটক দুই দিন ধরে সেখানে আটকে আছেন।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ ২ থেকে ৬ আগস্ট করাচি, লাহোর এবং ইসলামাবাদের মতো প্রধান শহরগুলোর পাশাপাশি সারা দেশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বন্যার পূর্বাভাস দিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকতে এবং সম্ভাব্য বৃষ্টির কারণে মানব ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। দেশটির রাষ্ট্র পরিচালিত এই সংস্থাটি বিভিন্ন ত্রাণ ও উদ্ধার সংস্থার মধ্যে সমন্বয় করে থাকে।
জুলাই থেকে আগস্ট পর্যন্ত বর্ষা মৌসুম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘকাল ধরে ধ্বংসযজ্ঞ ডেকে আনছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। আর সেটি প্রধানত জলবায়ু পরিবর্তনের কারণে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2702/feed 0
গাজার প্রধান নেতা হত্যায় ইরানে তিন দিনের শোক https://thedailyannadiganta.com/archives/2640 https://thedailyannadiganta.com/archives/2640#respond Wed, 31 Jul 2024 13:16:16 +0000 https://thedailyannadiganta.com/?p=2640 ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তার হত্যায় ইরানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান জানিয়েছে, হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেনম, সন্ত্রাসী ও ইহুদীবাদী প্রশাসনকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। হামাস নেতার রক্তের বদলা নেওয়া ইরানের নিজেদের কর্তব্য মনে করে বলেও জানান তিনি।
এর আগে আলজাজিরা জানায়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার (৩০ জুলাই) থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার (৩১ জুলাই) সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুনঃ গাজার প্রধান নেতাকে হত্যা, রাশিয়ার কঠোর সতর্কবার্তা
বিষয়টি এক বিবৃতিতে হামাসও নিশ্চিত করেছে। তারা বলছে, আমাদের ভাই, নেতা, মুজাহিদ, স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়াহর তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে। তিনি শহীদ হয়েছেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামি জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে।
গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে। এ নেতার সরাসরি রাজনীতিতে উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলকে হারিয়ে চমক দেখায় হামাস। ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীদের মন জয় করেন তিনি। এর ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জনপ্রিয়তায় তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2640/feed 0
গাজার প্রধান নেতাকে হত্যা, রাশিয়ার কঠোর সতর্কবার্তা https://thedailyannadiganta.com/archives/2632 https://thedailyannadiganta.com/archives/2632#respond Wed, 31 Jul 2024 12:02:56 +0000 https://thedailyannadiganta.com/?p=2632 ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। তার এ হত্যার ঘটনায় কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
বুধবার (৩১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাসের প্রধানকে হত্যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। বুধবার হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহতের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
ক্রেমলিনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপগুলো পরিচালিত হয়েছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়াকে হত্যা নিয়ে মন্তব্য করেন। তিনি হামাসপ্রধানের হত্যকে একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা’ বলে অভিহিত করেন।
এদিকে বুধবার আল জাজিরা জানায়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া মঙ্গলবার (৩০ জুলাই) থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার (৩১ জুলাই) সকালে হানিয়া এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিষয়টি এক বিবৃতিতে হামাসও নিশ্চিত করেছে। তারা বলছে, আমাদের ভাই, নেতা, মুজাহিদ, স্বাধীনতা আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়ার তেহরানের বাসভবনে বিশ্বাসঘাতক জায়নবাদীরা হামলা করেছে। তিনি শহীদ হয়েছেন। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামি জাতি এবং বিশ্বের সব স্বাধীন মানুষের কাছে শোকের দাবি করে।
গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর উপত্যকায় ইসমাইল হানিয়ার প্রভাব বাড়তে থাকে। এ নেতার সরাসরি রাজনীতিতে উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। তখন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলকে হারিয়ে চমক দেখায় হামাস। ওই নির্বাচনে সাংগঠনিক পারদর্শিতায় কর্মীদের মন জয় করেন তিনি। এর ফলশ্রুতিতে ইসমাইল হানিয়া ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জনপ্রিয়তায় তিনি বারবার গোষ্ঠীটির নেতা নির্বাচিত হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2632/feed 0
বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্য : আমাকে পররাষ্ট্রনীতি শেখাতে হবে না https://thedailyannadiganta.com/archives/2590 https://thedailyannadiganta.com/archives/2590#respond Sat, 27 Jul 2024 13:57:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2590 কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এ মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিয়েছেন মমতা।
শুক্রবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে গভীরভাবে অবহিত। আমি সাতবারের সংসদ সদস্য এবং দুবারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। অন্যদের চেয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ভালো জানি। আমাকে আমাকে পররাষ্ট্রনীতি শেখাতে হবে না।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে মমতার বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তার এ ধরনের মন্তব্যে বিভ্রান্তি বাড়বে। এ মন্তব্যের বিষয়ে আপত্তিও জানানো হয়।
এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জওসওয়াল বলেন, অন্য কোনো দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ করার অধিকার কোনো রাজ্য সরকারের নেই।
মমতাকেও কার্যত সংবিধানের উদ্ধৃত দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংবিধান বৈদেশিক বিষয় নিয়ে কথা বলার অধিকার রাজ্যকে দেয়নি। বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে। তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই।
এর আগে, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টে যেমনটা দেখেছেন, খানিকটা সে রকমই।
তিনি বলেন, ভারতের সংবিধানের সপ্তম তপশিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, বিদেশসংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের।

কী বলেছিলেন মমতা
ভারতের ধর্মতলায় গত ২১ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এ বিষয়ে জাতিসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী।
তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে।

বাংলাদেশের জবাব
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ‘মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ট ও উষ্ণ। কিন্তু তার (মমতা) এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠিয়েছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2590/feed 0
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ট্রাম্পের https://thedailyannadiganta.com/archives/2587 https://thedailyannadiganta.com/archives/2587#respond Sat, 27 Jul 2024 13:47:43 +0000 https://thedailyannadiganta.com/?p=2587 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ।

তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে তিনি না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে।
শুক্রবার (২৬ জুলাই) দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আপনারা সবাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। একদল অযোগ্য লোক আমাদের দেশ পরিচালনা করছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, আমি যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ইসরায়েলের প্রতি সবসময় ইতিবাচক ছিলাম।
তিনি বলেন, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কিছুই করেনি। এটি দুঃখজনক হলেও সত্যি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরও হয়ে এসেছিলাম। যা অসাধারণ একটি কাজ ছিল। আমরা করা ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা কাজ ছিল এটি। তবে বাইডেন প্রশাসন এ ইস্যুতে কিছুই করেনি।
ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে পারলে সেটি সবার জন্য ভালো হতো। এমনকি ইরানের জন্যও হতো। হয়তো। এটিই মধ্যপ্রাচ্যকে রক্ষা করত। এ সময় তিনি কমলা হ্যারিসকে বাইডেনের চেয়েও খারাপ বলে সমালোচনা করেন।
সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নির্বাচিত না হলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ট্রাম্প বলেন, আমরা যদি জিতি তাহলে বিষয়টি খুবই সহজ হবে। কিন্তু আমরা যদি না জিতি তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন। এমনকি এটি তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2587/feed 0
কথার মাঝেই মাইক বন্ধ, মমতার দাবি উড়িয়ে দিল বিজেপি https://thedailyannadiganta.com/archives/2593 https://thedailyannadiganta.com/archives/2593#respond Sat, 27 Jul 2024 11:00:02 +0000 https://thedailyannadiganta.com/?p=2593 দিল্লিতে নীতি আয়োগ বৈঠকে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়েই বৈঠকে মাইক বন্ধ করে দেওয়া হয় তার। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিজেপি নেত্রী নির্মলা সীতারামন।
সংবাদসংস্থা এএনআইকে নির্মলা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। আমরা সবাই উনার কথা শুনেছি। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল বক্তব্য রাখার জন্য এবং নির্ধারিত সময় প্রতিটি টেবিলের সামনে রাখা স্ক্রিনে দেখা যাচ্ছিল। উনি মিডিয়ায় বলেছেন যে উনার মাইক অফ করে দেওয়া হয়েছিল। এটা সম্পূর্ণ মিথ্যা।
শুক্রবার নীতি আয়োগ বৈঠকে যোগ পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে উড়াল দেন মমতা। বিরোধী জোটের একমাত্র প্রতিনিধি হিসেবে নীতি বৈঠকে অংশ নেন। পশ্চিমবঙ্গ ছাড়ার আগে মমতা বলেছিলেন, কথা বলার পরিবেশ না থাকলে বৈঠক থেকে বেরিয়ে যাবেন তিনি। এবার অংশ নিয় তাই হয়েছে মমতার ক্ষেত্রে।
শনিবার দিল্লিতে সাংবাদিকদের কাছে মমতা অভিযোগ তুলে বলেন, ‘অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলার সুযোগ দেওয়া হয়েছিল। আসাম, গোয়া, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীকে ১০-১৫ মিনিট বলতে দেওয়া হয়েছিল। কিন্তু আমি বক্তব্য শুরু করতেই, ৫ মিনিটের মধ্যে মাইক অফ করে দেওয়া হয়। এটা খুব অপমানজনক। আর কোনোদিন বৈঠকে যাব না।
কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে মমতা আরও বলেন, ‘বাজেটে কিছু নেই, জিরো। বৈষম্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোও এটা কী সম্ভব? সকলের দিকে নজর দিতে হবে। এভাবে সরকার চলে না। একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন, টিভি নাইন বাংলা

]]>
https://thedailyannadiganta.com/archives/2593/feed 0
নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ১৮ https://thedailyannadiganta.com/archives/2503 https://thedailyannadiganta.com/archives/2503#respond Wed, 24 Jul 2024 15:05:12 +0000 https://thedailyannadiganta.com/?p=2503 নেপালের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৯ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে।
বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে।
পৃথক প্রতিবেদনে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে।
পোখারাগামী এই ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন। বিমানটিতে ক্রু সদস্যসহ ১৯ জন আরোহী ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝা।
বিমানবন্দরে ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত (কোটেশ্বর পাশ) থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। তারপরে বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকে একটি নিচু অংশে পড়ে যায়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2503/feed 0
চীনে বহুতল বিপণি বিতানে আগুন, নিহত ১৬ https://thedailyannadiganta.com/archives/2434 https://thedailyannadiganta.com/archives/2434#respond Thu, 18 Jul 2024 07:19:26 +0000 https://thedailyannadiganta.com/?p=2434 চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বহুতল বিপণি বিতানে আগুন লেগে ১৬ জন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
স্থানীয় অগ্নিনির্বাপন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাত ৩টায় ভবনটিতে উদ্ধারকাজ শেষ হয়। এর আগে বুধবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায় সিচুয়ান প্রদেশের জিগং এলাকার ১৪তলা ওই বিপণি বিতানটি থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে।
সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় বহুতল ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিপণি বিতানটি থেকে ৩০ জনকে উদ্ধার করা হয় এবং রাত ৮টা ২০ মিনিটে উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
বার্তা সংস্থা এএফপির হাতে আসা ড্রোন থেকে নেওয়া কিছু ফুটেজে দেখা যায়, রাতে ভবনটির সামনে অগ্নিনির্বাপনের কাজে নিয়োজিত কর্মী ও আগুন নেভানোর গাড়িগুলো অবস্থান করছে এবং আগুনে পোড়া ভবনটিতে পানি ছিটানো হচ্ছে।
সিনহুয়া জানায়, আজ ভোর রাত ৩টায় মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং ভেতরে আর কোনো লোক আটকে নেই বলেও জানানো হয়।
জিগংয়ের জরুরি বিভাগের কাছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর আসে এবং তাৎক্ষণিক অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। আগুন লাগার পরপরই জরুরি বিভাগের লোকজন জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সিচুয়ান প্রদেশের জিগং শহরটি রাজধানী বেইজিং থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় ২৫ লাখ লোক বসবাস করে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2434/feed 0
আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে কোটা আন্দোলন প্রসঙ্গ https://thedailyannadiganta.com/archives/2431 https://thedailyannadiganta.com/archives/2431#respond Thu, 18 Jul 2024 07:15:09 +0000 https://thedailyannadiganta.com/?p=2431 কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। যে আন্দোলনের পক্ষে-বিপক্ষে কথা বলছেন অনেকেই। এবার শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের প্রতিক্রিয়া জানান দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে অংশ নিয়ে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রলীগ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।
যার জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো কথা বলব না। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে সহিংসতা হচ্ছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র নজরে রাখছে। প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানিয়েছি। একইসঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা।
এর আগে সোমবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কোটা আন্দোলনের প্রসঙ্গ উঠানো হয়।
ওই দিন মিলার বলেন, ঢাকা ও আশপাশে ব্যাপক ছাত্র বিক্ষোভের বিষয়ে আমরা জেনেছি এবং পর্যবেক্ষণ করছি। মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যে কোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য শর্ত। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর যে কোনো সহিংসতার নিন্দা করি। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2431/feed 0