ক্যাম্পাস বার্তা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 06 Mar 2026 14:47:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ক্যাম্পাস বার্তা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ https://thedailyannadiganta.com/archives/2851 https://thedailyannadiganta.com/archives/2851#respond Tue, 25 Feb 2025 17:18:10 +0000 https://thedailyannadiganta.com/?p=2851 নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

অন্যদিগন্ত/এসএম
]]>
https://thedailyannadiganta.com/archives/2851/feed 0
রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় https://thedailyannadiganta.com/archives/2721 https://thedailyannadiganta.com/archives/2721#respond Sat, 03 Aug 2024 11:59:35 +0000 https://thedailyannadiganta.com/?p=2721 কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে রোববার (৪ আগস্ট) প্রাথমিক বিদ্যালয় খুলছে না। আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।
এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে।
গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নি সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।
এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2721/feed 0
এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে সরকার https://thedailyannadiganta.com/archives/2708 https://thedailyannadiganta.com/archives/2708#respond Thu, 01 Aug 2024 19:17:12 +0000 https://thedailyannadiganta.com/?p=2708 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপু বলেন, আটকদের কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হয় তাহলে জামিনে সহায়তা করা হবে। এক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করতে হবে। জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
আটক যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিনে কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় এ পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

]]>
https://thedailyannadiganta.com/archives/2708/feed 0
আমার নয়, আটক নিরপরাধ শিক্ষার্থীর খোঁজ নিন : ঢাবি শিক্ষক https://thedailyannadiganta.com/archives/2671 https://thedailyannadiganta.com/archives/2671#respond Wed, 31 Jul 2024 13:54:45 +0000 https://thedailyannadiganta.com/?p=2671 রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে আন্দোলনরত এক শিক্ষার্থীদের পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়া। এ ঘটনায় অনেকেই নিন্দা জানিয়েছেন। তবে তার ব্যাপারে খোঁজ না নিয়ে আটক ওই শিক্ষার্থীর খোঁজখবর নিতে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন ঢাবির এ শিক্ষক।
বুধবার (৩১ জুলাই) বিকেলে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভাকাঙ্ক্ষীদের এ অনুরোধ জানান তিনি।
পোস্টে শেহরীন আমিন লিখেছেন, শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অসংখ্য কল পাচ্ছি। আমি ক্ষমা চাইছি, কারণ সবার ফোন কল রিসিভ করতে পারছি না। আজকের ঘটনাটি হঠাৎ ঘটেছে এবং আমি এখনো হতবিহ্বল।
তিনি লেখেন, তবে আমি বেশি দুশ্চিন্তায় রয়েছি ওই নিরপরাধ শিক্ষার্থীকে নিয়ে, যাকে আমি তাদের হাত থেকে ফিরিয়ে আনতে পারিনি। যদি সম্ভব হয় দয়া করে তার নিরাপত্তার বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। বর্তমানে সে কোথায় আছে এবং তার অবস্থা কেমন?
এর আগে, দুপুরে ঢাবির দোয়েল চত্বরে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সমাবেশে এক শিক্ষার্থীকে পুলিশ জোরপূর্বক আটক করতে চাইলে বাধা দেন শেহরীন আমিন। এ সময় পুলিশ সদস্যরা ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমার বিভাগের শিক্ষক শেহরিন ম্যাম পুলিশের আক্রমণে আহত হয়েছেন। দোয়েল চত্বর ও হাইকোর্টের মাঝামাঝি জায়গায় এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার সময় নুসরাত ম্যাম ও শেহরিন ম্যাম বাধা দিলে পুলিশের সঙ্গে তর্ক-বির্তক চলতে থাকে। এ সময় এক পুলিশ সদস্য জোরপূর্বক শারীরিক শক্তি প্রয়োগ করে এবং ম্যামের হাত মোচড় দিয়ে ছেলেটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ম্যামকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ম্যাম আহত হন। ম্যাম হাতে, হাঁটুতে ও পায়ে আঘাত পেয়েছেন। ধস্তাধস্তি করে পুলিশ ছেলেটিকে ধরে নিয়ে যায়।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের দিকে মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় শিশু একাডেমির সামনে বেরিকেট দেয় পুলিশ। একপর্যায়ে পৌনে একটার দিকে দুজন শিক্ষার্থীকে আটক করে প্রিজনভ্যানে তোলে পুলিশ। পরে আইনজীবী, শিক্ষক, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা পুলিশের গাড়ি আটকে আটককৃত দুজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থী ও আইনজীবীদের সঙ্গে আজ আমাদের সংহতি জানানোর কর্মসূচি ছিল। কিন্তু পুলিশের বাধায় আমরা আইনজীবীদের সঙ্গে যুক্ত হতে পারিনি। তবে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে আমরা সংহতি জানিয়েছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সব কর্মসূচিতে আমাদের সমর্থন থাকবে।
এর আগে, গতকাল (৩০ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

]]>
https://thedailyannadiganta.com/archives/2671/feed 0
রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয় https://thedailyannadiganta.com/archives/2615 https://thedailyannadiganta.com/archives/2615#respond Wed, 31 Jul 2024 12:49:11 +0000 https://thedailyannadiganta.com/?p=2615 দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে রোববার থেকে। বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১২টি সিটি করপোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে। এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আব্দুল সামাদ আরও বলেন, ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণিকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন।
কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে গত ১৬ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2615/feed 0
তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক https://thedailyannadiganta.com/archives/2599 https://thedailyannadiganta.com/archives/2599#respond Sat, 27 Jul 2024 13:11:28 +0000 https://thedailyannadiganta.com/?p=2599 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল।
শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিনিধিদলটি। সেখানে ২০ মিনিটের মতো তারা অবস্থান করেন। পরে সেখান থেকে ফিরে যান।
তবে ‘ব্যস্ততার কারণে’ তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
গতকাল শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ককে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। হাসপাতাল থেকে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে ‘অধিকতর নিরাপত্তার’ জন্য এখানে নিয়ে এসেছে। হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো সেই খবর নিতেই আমরা এসেছি, একদমই স্বতঃস্ফূর্তভাবে আমরা খবর পেয়ে চলে এসেছি।
অভিযোগ করে তিনি বলেন, আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিস প্রধান (ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ) ভেতরেই ছিলেন, তাকে খবরও দেওয়া হয়েছে। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হয়েছিল উনার গাড়ি থামিয়ে কথা বলতে।
তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা শিক্ষার্থীদের অভিভাবকও বটে, কাজেই আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে আছে কি না সেই খবর আমরা কারও গাড়ি আটকে জিজ্ঞেস করব কেন? এটা তো খুবই স্বাভাবিক যে পুরো বিষয়টা স্বচ্ছ থাকবে। কেন, কী হয়েছে আমাদেরকে বলা হবে। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমুম রেজা তালুকদার বলেন, ছাত্রদেরকে নিরাপত্তার কথা বলে তুলে আনা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে কেন? পরিবারের কাছে ফিরিয়ে দিল না কেন? একজন মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার পরিবার। নিরাপত্তা যদি দিতে হয় তাহলে তার বাসার আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক, তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে ১২ সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দীন খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম।
এ ছাড়া আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরণি সেমন্তী খান, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুম রেজা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষক অলিউর সান ও ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার শিক্ষক তামারা মাকসুদ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2599/feed 0
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি: শিক্ষামন্ত্রী https://thedailyannadiganta.com/archives/2498 https://thedailyannadiganta.com/archives/2498#respond Wed, 24 Jul 2024 14:27:27 +0000 https://thedailyannadiganta.com/?p=2498 জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার (২৪ জুলাই) রাজধানীতে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, তা পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছি না। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার।
এদিকে বুধবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই সারাদেশে স্কুল-কলেজ-মাদরাসা-পলিটেকনিকসহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ থাকবে বলে জানানো হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2498/feed 0
সাড়ে ১০ লাখ টাকা নিয়ে আব সাঈদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা https://thedailyannadiganta.com/archives/2447 https://thedailyannadiganta.com/archives/2447#respond Thu, 18 Jul 2024 05:48:06 +0000 https://thedailyannadiganta.com/?p=2447 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু সবাইকে নাড়িয়ে দিয়েছে। যেভাবে তাকে হত্যা করা হয়েছে তা বিশ্বের বিরল। একজন জীবন্ত মানুষকে সহপাঠীদের সামনে এভাবে গুলি করে হত্যা করা হতে পারে তা কেউ মানতে পারছেন না। তাই অনেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
এদিকে রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা। তাদের সহায়তায় এরই মধ্যে পাওয়া গেছে সাড়ে ১০ লাখ টাকা।
বুধবার (১৭ জুলাই) রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ ‘বুয়েটিয়ান’ থেকে তথ্যটি শেয়ার করা হয়। আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে সেই পোস্ট ব্যান্ড দল ‘শিরোনামহীন’ তাদের পেজ থেকেও শেয়ার করে বুয়েট শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।
বুয়েটিয়ান পেজ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আবু সাঈদের পরিবারের সহয়তায় ১০ লাখ ৫০ হাজার ২৪৩ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিকাশে সাত লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা, নগদে এক লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রকেটে ৬৩ হাজার ৯২৩ টাকা, ব্যাংকে ৯৩ হাজার ৮৮০ টাকা এবং পেপালের মাধ্যমে নয় হাজার টাকা জমা হয়েছে।
অর্থ আবু সাঈদের পরিবারের যেসব বিষয় প্রয়োজন সেই খাতে খরচ করা হবে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমরা আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি:

১। আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেয়া

২। গরু কিনে দেয়া

৩। জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া (যেহেতু পিতা কৃষক)

৪। তার ভাইয়ের মেডিকল ট্রিটমেন্টের ব্যবস্থা করা।
আজ (বৃহস্পতিবার) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে একটি বুয়েটিয়ান দল যাবে। সেখানে গিয়ে আলোচনার পর যে বিষয় তাদের প্রয়োজন, সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেয়ার চেষ্টা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সার্বিক বিষয়ে ‘বুয়েটিয়ান’ পেইজে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানানো হয়।
আবু সাঈদ ছাড়াও কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। পেইজ থেকে সহায়তার জন্য অর্থ তুলে ওইসব পরিবারের হাতে তুলে দেয়া হবে বলেও জানানো হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2447/feed 0
হুমায়ূন আহমেদ সম্পর্কে জানতে নুহাশ পল্লীতে অতীশ দীপঙ্করের শিক্ষার্থীরা https://thedailyannadiganta.com/archives/2369 https://thedailyannadiganta.com/archives/2369#respond Sun, 05 May 2024 15:46:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2369 অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এডাস্ট)-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। ৫ই মে রবিবার এডাস্ট এর বাংলা ল্যা্ঙ্গুয়েজ ফর মিডিয়া কোর্সের একদল শিক্ষার্থী দিনব্যাপী নুহাশ পল্লী ভ্রমণ করেন। সেখানে তারা বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জীবন, তার কাজের ওপর গবেষণামূলক কার্যক্রম করেন ।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক কেয়া বোস, জোবায়ের আহমেদ ও নুসরাত জাহান সুচির তত্ত্বাবধানে ১১ জন শিক্ষার্থী নুহাশ পল্লীর বিভিন্ন জায়গা পরিদর্শন করে এবং এছাড়াও কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি দলে হুমায়ূন আহমেদের ওপর ভিন্ন ভিন্ন তথ্যচিত্র তৈরি করেন, পাশাপাশি নুহাশ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।
বিভাগের শিক্ষার্থী মেহজাবিন মিম’ বলেন, ‘হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক বেশ কিছু বই পড়ার কারণে স্বাভাবিকভাবেই লেখকের জীবনের বিভিন্ন দিক নিয়ে জানার সুযোগ হয়েছে। কিন্তু আজ নুহাশ পল্লীতে এসে তার প্রিয় জায়গা ভ্রমণ করে বই পড়ে অর্জন করা জ্ঞানের পাশাপাশি নিজ চোখে দেখে অনেক নতুন কিছু শিখছি, লেখককে অনুভব করতে পারছি।
আরেক শিক্ষার্থী ‘সুমন সিকদার’ বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখতাম, নুহাশ পল্লীতে অনেক সিরিজের শুটিং হয়েছিল তাই আমি সেই জায়গাগুলিতে খুব উত্তেজিত ছিলাম এবং এটি আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। হুমায়ূন আহমেদই একমাত্র বাঙালি লেখক যে আমাকে তার লেখায় আকৃষ্ট করেছিল। আমি কখনোই বইয়ের কীট ছিলাম না, তবে তার মনোমুগ্ধকর গল্পগুলো আমাকে পুরো উপন্যাসটি পড়া শেষ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ যে আমাকে নুহাশ পল্লী দেখার এই সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. শরীফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রথাগত শিক্ষার বাইরে ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2369/feed 0
শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়ে ফেসবুকে ভুলবশত পোস্ট করা হয়েছে : শিক্ষা মন্ত্রণালয় https://thedailyannadiganta.com/archives/2361 https://thedailyannadiganta.com/archives/2361#respond Sun, 05 May 2024 15:20:37 +0000 https://thedailyannadiganta.com/?p=2361 শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে জানানো হয়েছিল, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে। তবে সে বক্তব্যটি সঠিক নয় বলে নতুন স্ট্যাটাসে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে ফেসবুক পেজে নতুন পোস্টে শিক্ষা মন্ত্রণালয় বলেছে ‘শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে আজ (রোববার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আগেই ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও ক্লাস চলবে।
এর মধ্যেই আজ রোববার ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয়েছিল, আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2361/feed 0