জন দুর্ভোগ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 May 2023 11:51:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg জন দুর্ভোগ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চুয়াডাঙ্গায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে রাস্তার কাজ,দ্রুত অপসারণের দাবি সচেতন মহলের https://thedailyannadiganta.com/archives/2108 https://thedailyannadiganta.com/archives/2108#respond Wed, 24 May 2023 11:51:09 +0000 http://thedailyannadiganta.com/?p=2108 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর থেকে লক্ষিপুর যাবার মেইন সড়কের পিচকরন কাজ চলমান। রাস্তার মাঝখানে ৩ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। জুড়ানপুর-লক্ষিপুর ভায়া চুয়াডাঙ্গা ভালাইপুর যাতায়াতের ব্যস্ততম সড়কের আনুমানিক দেড় কিলো মিটারের মধ্যে সড়কের মাঝ খানে রয়েছে মেহেরপুর পল্লি বিদ্যুতের তিনটি খুঁটি। যা এখন রাস্তার মাঝখানে অবস্থান করছে। রাতের বেলায় পথচারী পড়তে পারে দুর্ঘটনার কবলে আশংখা করছে সচেতন মহল। ওই খুটি গুলো অপসারণ না করিয়েই ঠিকাদার প্রতিষ্ঠান চলমান রেখেছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। রাস্তা চলাচলের একমাত্র মাধ্যম তার মাঝখানে যদি বৈদ্যুতিক খুটি থাকে তাহলে সেটা রাস্তা কি করে হয় সাধারন মানুষের দাবী। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী,সাধারন মানুষসহ ভারী যানবাহন চলাচল করে থাকে। খুঁটির কারণে ইতিপূর্বে বেশ কয়েকবার ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। জুড়ানপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে শরিফ উদ্দীন বলেন, দীর্ঘদিন আগে থেকে রাস্তার কোল ঘেসে খুঁটি গুলো ছিল।
পরে রাস্তা প্রশস্ত করার সময় তা মাঝ খানে পড়ে গেছে। পিচ করার সময় স্থানীয়রা আপত্তি করলে ও তা সরানো হয়নি। ফলে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যস্ততম সড়কের এই অবস্থা কেউই মেনে নিতে চাইনা। কারন সড়কটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলে। এটা সরানো খুবই জরুরি। জুড়ানপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সড়কের উপর খুঁটি গুলো খুবই ঝুকিপূর্ণ। খুটির কারনে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। মেহেরপুর পল্লি বিদ্যুৎতের গাফিলতির কারনে সরানো সম্ভব হয়নি।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলা হয়েছে। তিনি বিদ্যুৎ অফিসের সাথে কথা বলবেন বলে জানান। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, এটা আমাদের বিষয় নয়। পল্লী বিদ্যুৎ এটা সরাবে।
দামুড়হুদা উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মেহেরপুর পল্লি বিদ্যুৎ অফিসে খুটি সরানোর বিষয় আবেদন করতে হবে। আগে খুটি গুলো সড়কের পাশে ছিল সড়কের দুই পাশে প্রশস্ত করার সময় সড়কের উপর পড়েগেছে। এখনো কেউ কোন আবেদন করেনি। আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবাস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2108/feed 0
কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা https://thedailyannadiganta.com/archives/1585 https://thedailyannadiganta.com/archives/1585#respond Sun, 09 Apr 2023 07:30:32 +0000 http://thedailyannadiganta.com/?p=1585 কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ নিয়ে জটিলতায় তৃতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে ফরিদপুর ও খুলনা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় এসব রুটে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত শুক্রবার (৭ এপ্রিল) ভোর থেকে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। সংকট নিরসনে শনিবার ধর্মঘটের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কুষ্টিয়া বাস মালিক-শ্রমিকদের বৈঠক হলেও, কোন সমাধান হয়নি।
এতে আরও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে ভেঙ্গে ভেঙ্গে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। ফরিদপুরের বোয়ালিয়া যাওয়ার জন্য কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সপরিবারে অপেক্ষা করতে দেখা যায় সাহিদা খাতুন নামের এক গৃহবধূকে। তিনি বলেন, ‘যেখানেই সমস্যার সৃষ্টি হোক না কেনো পরিশেষে ভোগান্তি এসে ভর করে সাধারণ জনগণের ঘাড়ে। দুই দিন ধরে বাস বন্ধ, এতে বাসের শ্রমিক বা প্রশাসনের কিছু মনে না হলেও ভোগান্তিটা আমরাই পোহাচ্ছি।
কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ‘ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে।
এদিকে বাস শ্রমিকরা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতাদের দাবির বিষয়ে আলোচনার জন্য, বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জে গেলে একপর্যায়ে কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের মারধর করা হয়। এরপর মধ্যরাতে কুষ্টিয়ায় গাড়ি ভাংচুরের অভিযোগও ওঠে। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে কুষ্টিয়া বাস শ্রমিক ও মালিক গ্রুপ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1585/feed 0