দেশজুড়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 06 Mar 2026 14:41:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দেশজুড়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ https://thedailyannadiganta.com/archives/2910 https://thedailyannadiganta.com/archives/2910#respond Sun, 27 Apr 2025 03:07:01 +0000 https://thedailyannadiganta.com/?p=2910 ছয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিক শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার (২৭ এপ্রিল) ঢাকাসহ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে কারিগরি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’র ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, আগামী রোববার (২৭ এপ্রিল) সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল পালিত হবে এবং আগের দেওয়া সব নির্দেশনা অব্যাহত থাকবে।

ছয় দফা দাবি আদায়ে কয়েকমাস ধরে আন্দোলন করছেন সারা দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী। প্রথম দিকে তারা স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি করেছেন। পরে ক্লাস-পরীক্ষা বর্জন করেও দাবি আদায় না হওয়ায় গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড় অবরোধ করেন। এতে রাজধানীতে ব্যাপক যানজট শুরু হয়। একই দিনে সারা দেশে অবরোধ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের অবরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন। এতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় আসে।

১৮ এপ্রিল কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ১৮ এপ্রিল কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ১৭ এপ্রিল তারা সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিলেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। পরে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাদের আশ্বাস দেওয়া হলে কর্মসূচি শিথিল করে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধারাবাহিক কর্মসূচি করে আসছেন তারা। পরদিন শুক্রবারও (১৮ এপ্রিল) কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ করেন তারা।

]]>
https://thedailyannadiganta.com/archives/2910/feed 0
পাবনায় আওয়ামী লীগ নেতার অতর্কিত গুলিবর্ষণে দুই শিক্ষার্থী নিহত, আহত ৫০ https://thedailyannadiganta.com/archives/2785 https://thedailyannadiganta.com/archives/2785#respond Sun, 04 Aug 2024 11:18:40 +0000 https://thedailyannadiganta.com/?p=2785 পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ নেতার অতর্কিত গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছের অন্তত ৫০ জন।

রোববার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় সহস্রাধিক শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সমাবেশে পেছন থেকে অতর্কিত গুলিবর্ষণ করা করা হয়। এ ঘটনায় নিহতরা হয়েছেন হাজীরহাট এলাকার কিশোর আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬) ও বলরামপুর গ্রামের দুলাল জাহিদুল ইসলাম (১৯) ।

পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায়। মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছালে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগানে অবস্থান প্রকাশ করে। শিক্ষার্থীরা আব্দুল হামিদ সড়কে অবস্থান করছে। পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে দফায় দফায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আন্দোলনকারী শিক্ষাথীরা শান্তিপূর্ণভাবে তাদের ঘোষিত কর্মসূচি পালন করছিল। এ সময় পেছন থেকে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক পৃথক হামলা চালায়। এরই মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশ ধাওয়া দিলে তারা পিছু হটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2785/feed 0
চট্টগ্রামে মন্ত্রী, মেয়র ও বিএনপি নেতাদের বাসায় হামলা https://thedailyannadiganta.com/archives/2745 https://thedailyannadiganta.com/archives/2745#respond Sun, 04 Aug 2024 05:24:34 +0000 https://thedailyannadiganta.com/?p=2745 চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট চশমা হিলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরে বহদ্দারহাট এলাকার বহদ্দারবাড়ির মেয়রের বাসভবনে এ হামলা চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বহদ্দারহাট পৌঁছালে সেখান থেকে একটি অংশ বহদ্দারবাড়ির মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের দিকে অগ্রসর হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পুলিশ বক্সেও ভাঙচুর করা হয়।
চসিক মেয়রের এপিএস মো. দুলাল চৌধুরী বলেন, ‘ঘটনার সময়ে মেয়র বাসভবনে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে চলে গেছে। এতে প্রধান ফটকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র নিরাপদে আছেন।
এদিকে শনিবার রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় অগ্নিসংযোগসহ হামলা চালানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ সাংবাদিকদের বলেন, নিউমার্কেট মোড় থেকে টাইগারপাস মোড়ে এসে আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এরপর ছাত্র-জনতা সবাইকে যার যার গন্তব্যে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে হামলা-নাশকতা চালিয়েছে। এর দায়ভার কোনোভাবে ছাত্র আন্দোলন নেবে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2745/feed 0
আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত https://thedailyannadiganta.com/archives/2731 https://thedailyannadiganta.com/archives/2731#respond Sat, 03 Aug 2024 12:12:27 +0000 https://thedailyannadiganta.com/?p=2731 কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।
বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে অপেশাদার আচরণের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান- দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থি কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের বরখাস্ত করা হয়েছে। আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। এক পর্যায়ে বুক পেতে দেন তিনি। এ সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, পরে তিনি মারা যান। এ ঘটনার পর রংপুর জেলাজুড়ে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে। নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2731/feed 0
মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক https://thedailyannadiganta.com/archives/2718 https://thedailyannadiganta.com/archives/2718#respond Fri, 02 Aug 2024 04:49:29 +0000 https://thedailyannadiganta.com/?p=2718 ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিলসহ জিয়া হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জিয়া ওই গ্রামের মৃত আফছার বিশ্বাসের ছেলে।
র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাবের একটি অভিযানিক দল। সে সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় জিয়া উদ্দিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2718/feed 0
কালীগঞ্জে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত যাত্রী https://thedailyannadiganta.com/archives/2705 https://thedailyannadiganta.com/archives/2705#respond Fri, 02 Aug 2024 03:11:33 +0000 https://thedailyannadiganta.com/?p=2705 গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এতে মো. শাকিল মিয়া (৩২) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান।
নিহত শাকিল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ইউনিয়নের একঢালা গ্রামের আবিদ আলীর ছেলে।
এসআই জামিনুর রহমান বলেন, রাত ৮টার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নরসিংদী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হন।
এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন এর চালক ও হেলপার। বর্তমানে ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজিটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই এসআই।

]]>
https://thedailyannadiganta.com/archives/2705/feed 0
সিলেটে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত https://thedailyannadiganta.com/archives/2656 https://thedailyannadiganta.com/archives/2656#respond Wed, 31 Jul 2024 11:36:23 +0000 https://thedailyannadiganta.com/?p=2656 সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’র মিছিল চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরের মিরের ময়দান ও সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে ছুটাছুটি করে অলিগলিতে ঢুকে পড়ে।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ২০
জানা যায়, কোটা ইস্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে সুবিদবাজার এলাকায় এলে তাদের পুলিশ ব্যারিকেট দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেটটি ভেঙে বন্দরবাজার যেতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, শিক্ষার্থীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2656/feed 0
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ২০ https://thedailyannadiganta.com/archives/2647 https://thedailyannadiganta.com/archives/2647#respond Wed, 31 Jul 2024 11:22:14 +0000 https://thedailyannadiganta.com/?p=2647 ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ করার ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার জন্য বুধবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ -এ জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে শিক্ষার্থী মিছিল নিয়ে জেলা জজ কার্যলয়ের দিলে রওনা হয়। পথে আর্ট গ্যালারী এলাকায় পুলিশ শিক্ষার্থীদের বাঁধা দেয়। পুলিশের সেই বাঁধা অর্থাৎ ব্যারিকেড উপেক্ষা করে শিক্ষার্থীরা এগিয়ে যেতে থাকে।
এরপর পুলিশ ঠাকুরগাঁও পৌরসভার মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের পথরোধ করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নাজনিন আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। পুলিশ আমাদের কর্মসূচি ভন্ডুল করার জন্য অহেতুক ভাবে লাঠিচার্জ করে। এতে করে আমাদের ২০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। অনেকের মাথাও ফেটে গেছে। আমাদের সঙ্গে কেন এরকম অন্যায় আচরণ করছে পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, শিক্ষার্থীর সড়কের যানচলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এজন্য তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2647/feed 0
নরসিংদী কারাগারে হামলা : কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত https://thedailyannadiganta.com/archives/2629 https://thedailyannadiganta.com/archives/2629#respond Wed, 31 Jul 2024 11:00:03 +0000 https://thedailyannadiganta.com/?p=2629 নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।
এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।
ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2629/feed 0
বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত https://thedailyannadiganta.com/archives/2578 https://thedailyannadiganta.com/archives/2578#respond Sat, 27 Jul 2024 13:24:32 +0000 https://thedailyannadiganta.com/?p=2578 উত্তর বঙ্গোপসার এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বায়ুচাপ তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। গত ৩ দিন ধরে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
এতে বিভিন্ন নিচু স্থানে পানি জলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলার সকল নদ-নদীর পানি বিপদসীমার ৫-৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলীয় এলাকা দিকে যে কোন সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রা সহ সব সমুদ্র বন্দর সমূহকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2578/feed 0