বিনোদন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 06 Mar 2026 14:21:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg বিনোদন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 আমি এই দেশেই থাকব, আমার অন্য দেশের পাসপোর্ট নাই : বাঁধন https://thedailyannadiganta.com/archives/2715 https://thedailyannadiganta.com/archives/2715#respond Thu, 01 Aug 2024 04:43:27 +0000 https://thedailyannadiganta.com/?p=2715 মুষলধারার বৃষ্টি উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সড়কে নেমেছেন সংস্কৃতিকর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। সমাবেশে কান্নারত অবস্থায় বক্তব্য দেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাঁধন বলেন, ‘আমার অধিকার লাগবে, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকব। আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব। এইভাবে করে নিপীড়িত হয়ে আমি থাকব না। আমার সন্তান এই পরিবেশে বেড়ে ওঠবে না। কারণ, দেশটা আমার। দেশটা সংস্কারও করব আমরা।
তিনি আরও বলেন, ‘আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াব, তখন কেউ এসে আমাকে দলীয় চেয়ার দিবে না। এই রাজনীতি থেকে বের হইতে হবে।
এ সময় অন্যরাও সব হত্যার বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
সেখানে আরও উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিন, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2715/feed 0
এবার ফারুকীও বললেন, ‘আওয়াজ উডা বাংলাদেশ’ https://thedailyannadiganta.com/archives/2618 https://thedailyannadiganta.com/archives/2618#respond Wed, 31 Jul 2024 12:51:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2618 তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে ‘আওয়াজ উডা’ একটি বিদ্রোহী গান বের করেন। ১৮ জুলাই গানটি গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতামহলে। আর এই গানের কারণেই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ডেও।
হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।
এবার র‍্যাপার হান্নান হোসাইন শিমুলের সঙ্গে গলা মিলিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ্যে আসার পরই এই নির্মতা ফেসবুকে লিখেছেন, ‘আওয়াজ উডা বাংলাদেশ/ গণহত্যার বিচার চাই!, আওয়াজ উডা, বাংলাদেশ/ পরিবর্তন চাই!, আওয়াজ উডা, উডা বাংলাদেশ!’
ফারুকী আরও বলেন, ‘আওয়াজ উডা’ গানের জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা। ঠিক আছে, আমরা সবাই এখন গাইছি ‘আওয়াজ উডা’!
সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা ‘সেইভ বাংলাদেশি স্টুডেন্টস’।
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।
এছাড়াও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ #freehannan লিখে সার্চ দিলে হান্নানের গ্রেপ্তারের খবরে নিন্দা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। বাংলা ব্যান্ড মেম্বার নামে একটি গ্রুপ থেকে হান্নানের ছবি প্রকাশ করে লেখা হয়, হান্নানের জন্য আওয়াজ তুলুন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ‘আওয়াজ উডা’ একটি বিদ্রোহী গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান হোসাইন শিমুল ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’

]]>
https://thedailyannadiganta.com/archives/2618/feed 0
পরিবার-সমাজ-রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করে না: মেহজাবীন https://thedailyannadiganta.com/archives/2443 https://thedailyannadiganta.com/archives/2443#respond Thu, 18 Jul 2024 07:15:50 +0000 https://thedailyannadiganta.com/?p=2443 কোটা সংস্কার আন্দোলনে চলমান কর্মসূচি পালন করতে গিয়ে গত কয়েক দিনে শিক্ষার্থীরা আহত হয়েছেন। নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে। যা দেখে পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। এই সারিতে এবার যোগ দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের ফেরিফায়েড পেজ এ দেওয়া দীর্ঘ পোস্টে তিনি কোরআন-হাদিসের রেফারেন্সসহ নারীদের সঙ্গে সদ্ব্যবহারের বিষয় তুলে ধরেছেন।
পোস্ট এ মেহজাবীন লিখেন, ছোটবেলা থেকে জেনেছি, পরিবার-সমাজ-রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করেনা। আমাদের পবিত্র ধর্মগ্রন্থও কখনো নারীর প্রতি সহিংসতা শেখায়নি। পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করো’। হাদীসে বলা হয়েছে, ‘তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই, যারা নারীদের সঙ্গে সদাচরণ করে’। অথচ আমাদের দুর্ভাগ্য, গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আজকাল এর ভিন্ন চিত্র, মর্মান্তিক সব ভিডিও চিত্র দেখতে হচ্ছে। একজন নয়, দুইজন নয়, আমারই অসংখ্য বোনের ওপর নির্বিকার ভঙ্গিতে হামলা চালানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে।
কী নির্মম, কী নৃশংস! ন্যায়-অন্যায়ের প্রসঙ্গে পরে আসছি, তবে আমার অবস্থান থেকে বলবো: সর্বোচ্চ কোনো যুক্তির অজুহাতেও নারীর প্রতি এই সহিংসতা মেনে নেয়া যায় না। ‘না’ মানে ‘না’; কক্ষনো না। ছাত্র-ছাত্রীরা কি-ই বা করেছিল? তারা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছিল।
কোটা সংস্কারের দাবী তুলেছিল। তাই তো? একটি গণতান্ত্রিক দেশে স্ব-অধিকারের দাবি যে কেউ তুলতে পারে। কিন্তু তাই বলে নারীর গায়ে হাত তোলা, ‘আবু সাঈদ’-এর মতো সম্ভাবনাময় তরুণকে হত্যা করা-এসব কি সভ্যতার পর্যায়ে পড়ে? সমাধানের অন্য কোনো উপায় কি ছিল না? গুলি কেন করতে হলো? পরিস্থিতি হয়ত আজ কিংবা কাল স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যে মায়ের বুক খালি হলো, যে পরিবারের মুখের হাসি চলে গেল, আমরা কি সেই শূণ্যতা অন্য কিছুর বিনিময়ে পূর্ণ করতে পারব? কক্ষনো না। তাছাড়া ইতিহাস সাক্ষী: শক্তি যত বড়-ই হোক, ছাত্র সমাজের ওপর চড়াও হয়ে যুগে যুগে কেউ কখনো কিছুই অর্জণ করতে পারেনি। তাহলে কেন এই ব্যর্থ আস্ফালন?

 

মহান স্বাধীনতা যুদ্ধ কিংবা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আমরা সবসময়ই বুকের ভেতর লালন করি। আমরা গর্ব করি বীর মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। কিন্তু এই দেশে নিজের মনের ভাব প্রকাশ করা যাবে না, অধিকারের দাবি তোলা যাবে না, সবকিছুর ঊর্ধ্বে যোগ্যতার পরিচয়টাকেই সবচেয়ে বড় করে দেখা যাবে না, প্রশাসনের চাওয়া-পাওয়ার বিরুদ্ধে গেলেই হামলার শিকার হতে হবে, অকাতরে অকাল প্রাণ বিলিয়ে দিতে হবে-এমন বাংলাদেশের স্বপ্ন কি আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেখেছিলেন? আমার মনে হয় না।
দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, প্রশ্নপত্র ফাঁস থেকে দুর্নীতি-প্রায় সব ইস্যুতেই তো আমরা চুপ থাকি। রক্ষক ভক্ষক হয়ে গেলেও আমরা নিরবে সয়ে যাই। অপেক্ষা করি, হয়ত একটা না একটা সমাধান আসবে। আজ না হলেও দুদিন পরে আসবে। অন্যান্য ইস্যুতে আমরা সামাজিক মাধ্যমেও এতটা সোচ্চার হই না। তাহলে ইদানিং কেন হচ্ছি? কেন কোটা সংস্কার ইস্যুতে দলমত নির্বিশেষে আমাদের মতো সাধারণ জনগণ সরকারের পদক্ষেপের নিন্দা করছি? কারণ একটাই: কোটা সংস্কার এখন সময়ের দাবি। যত দ্রুত সম্ভব এর সমাধান জরুরি।
ভুলে গেলে চলবে না, আমরা এই সাধারণ জনগণই কিন্তু মেট্রোরেল, পদ্মা সেতু, উড়াল সেতু ইত্যাদিসহ সরকারের অনেক যুগান্তকারি সাফল্যে গর্বিত হয়ে হাত তালি দিয়েছিলাম। গালভরা প্রশংসা করেছিলাম। সামাজিক মাধ্যমে সরব হয়েছিলাম। নিশ্চয়ই ছাত্র-ছাত্রীদের দাবি মেনে কোটা সংস্কার হবার পর আমরা পুনরায় সরকারের পাশে দাঁড়াব। এক পক্ষ হয়ে দেশের সব সমস্যার সমাধান করার জন্য সরকারকে সহযোগিতা করব। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ সব কথার শেষ কথা: ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। দমিয়ে না রেখে তাদের যৌক্তিক দাবীতে সমর্থন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও সর্বোচ্চ আদালতের কাছে আমি মেহজাবীন চৌধুরী আকুল আবেদন করছি। আমার বিশ্বাস, আমরা নিরাশ হবো না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2443/feed 0
আবু সাঈদের পরিবারের পাশে সঙ্গীতশিল্পী তাসরিফ https://thedailyannadiganta.com/archives/2428 https://thedailyannadiganta.com/archives/2428#respond Thu, 18 Jul 2024 06:06:47 +0000 https://thedailyannadiganta.com/?p=2428 কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান।
বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তাসরিফ।
পোস্টের মাধ্যমে জানা যায়, নিহত আবু সাঈদের মায়ের সঙ্গে কথা হয়েছে তার। এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।
তাসরিফ জানান, ‘কিছুক্ষণ আগে আবু সাঈদ ভাইয়ের আম্মার সঙ্গে কথা হয়েছে। একে তো ছেলে হারিয়েছেন আরেকদিকে বিভিন্ন ইন্টারভিউ দিতে দিতে উনি একেবারে ক্লান্ত! আমাদের এক ছোটবোন তাদের বাসায় গিয়েছিল। তার মাধ্যমে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভালোবাসা পাঠিয়ে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি।
পোস্টে আবু সাঈদের মতো হতাহত অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে অনুসারীদের আহ্বান জানান তাসরিফ, ‘আপনাদের উদ্দেশ্যে বলবো আবু সাঈদ ভাই একা নন। আরও অনেক মায়ের কোল খালি হয়েছে। সবাই এক জায়গায় জড়ো না হয়ে সম্ভব হলে আপনারা তাদের পাশেও দাঁড়িয়েন। যখন যেখানে সুযোগ হবে আমি সেখানেই ছুটে গিয়ে চেষ্টা করবো নিজের মতো করে কিছু একটা করে দেবার। আর কোনো মায়ের কোল খালি না হোক।

]]>
https://thedailyannadiganta.com/archives/2428/feed 0
ইলিয়াস কাঞ্চন ‘প্ল্যানবাজ’ লোক: জায়েদ খান https://thedailyannadiganta.com/archives/2342 https://thedailyannadiganta.com/archives/2342#respond Fri, 08 Mar 2024 14:16:41 +0000 https://thedailyannadiganta.com/?p=2342 ইলিয়াস কাঞ্চনকে ‘প্ল্যানবাজ’ বলে ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান। তার মতে, চলচ্চিত্র শিল্পী সমিতিতে চলমান অস্থিরতার দায় তাকে নিতে হবে। বুধবার (৬ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই নতুন করে সামনে আসছে পুরনো বিতর্কিত ইস্যু। এবার বিভিন্ন কারণে সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস কাঞ্চনকে দুষলেন জায়েদ খান।
জায়েদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন হচ্ছেন সবচেয়ে বড় একটা প্ল্যানবাজ লোক। একুশে পদক পাওয়া একজন স্মরণীয়-বরণীয় মানুষ। তিনি আমাদের সবার সিনিয়র। যতই কান্নাকাটি করুক না কেন, এইসব ঝামেলার দায়িত্ব কিন্তু উনার ঘাড়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না কাঞ্চন ভাই কোনোদিন সমিতির গঠনতন্ত্র পড়ছেন! তাকে জিজ্ঞেস করবেন, কোন ধারায় কী আছে? তিনি বলতে পারবেন না। আর আমাকে জিজ্ঞেস করেন কোন ধারায় কী আছে, সব মুখস্থ।
এদিকে, সম্প্রতি শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্য পদ বাতিল করা হয়েছে। এ নিয়েও চলছে নানা আলোচনা-সমালোচনা। তা ছাড়া এর আগে সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে বাতিল করা হয়েছিল চিত্রনায়িকা সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ।
এই ঘটনার কথা উল্লেখ করে জায়েদ বলেন, ‘সুচরিতা ও রুবেল ভাইয়ের যে সদস্য ও কার্যকরী পদ স্থগিত করা হয়েছিল, সেটাও অবৈধ। কেন বলি? কারণ চিঠি দিয়েছিল নিপুণ। তখন রুবেল ভাই ও সুচরিতা আপা বলেছিলেন, আপনি তো সেক্রেটারি না, আপনি আমাকে চিঠি দিতে পারেন না। এই পদ নিয়ে মামলা চলমান। অতএব আপনার নোটিশে আমি মিটিংয়ে উপস্থিত হতে পারি না। এতে মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তের অবমাননা হয়।
সম্প্রতি শিল্পী সমিতির পিকনিকে ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, আক্ষেপ নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। তার মতে, শিল্পীদের স্বার্থ রক্ষার কথা ভুলে গেছেন সদস্যরা। এ ছাড়া বর্তমান কমিটির কার্যক্রম ও সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যে কারণে আগামী নির্বাচনে আর অংশ নেবেন না তিনি।
২০২২ সালের নির্বাচনে সমিতির সভাপতি পদে নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন। তবে সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কে জয়ী হয়েছেন, তা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। শেষমেশ জটিলতা অবসানে আদালতের দ্বারস্থ হন দুই প্রার্থী নিপুণ আক্তার ও জায়েদ খান। যদিও উচ্চ আদালতে বিষয়টি এখনও বিচারাধীন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2342/feed 0
বরগুনায়, বিজয় টিভি’র ১১ বছর পদার্পন উপলক্ষে কেক কাটা,দোয়া ও আলোচনা সভা। https://thedailyannadiganta.com/archives/2153 https://thedailyannadiganta.com/archives/2153#respond Wed, 31 May 2023 13:57:19 +0000 http://thedailyannadiganta.com/?p=2153 দশ পেরিয়ে এগারোতে পদার্পন সবার সাথে বিজয় টেলিভিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিজয় টিভি’র ১০তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেলে বরগুনা রিপোর্টার্স ইউনিটির হলরুমে বিজয় টেলিভিশনের প্রতিনিধি আনিসুর রহমান টুলুর সঞ্চালনায়, জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বিজয় টেলিভিশন এর ১০ম বর্ষপূর্তী অনুষ্ঠান পালিত হয়।

স্থানীয় দৈনিক দীপাঞ্চ পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন এর সভাপতিত্বে- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , রইসুল আলম রিপন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি , সিদ্দিকুর রহমান বরগুনা জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপন, বরগুনা রিপোর্টার ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু সহ বরগুনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2153/feed 0
১০ হাজার টাকা মুচলেকায় আলোচিত গায়ক নোবেলের জামিন https://thedailyannadiganta.com/archives/2053 https://thedailyannadiganta.com/archives/2053#respond Mon, 22 May 2023 12:29:21 +0000 http://thedailyannadiganta.com/?p=2053 প্রতারণার মামলায় একদিনের রিমান্ড শেষে ১০ হাজার টাকা মুচলেকায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। মতিঝিল থানায় দায়ের করা মামলায় নোবেলের জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।
একদিনের রিমান্ড শেষে নোবেলকে সোমবার আদালতে হাজির করে কারাগারে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির। পরে ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলকে জামিন দেন আদালত।
শুনানিতে বলা হয়, বাদী ও আসামি পরস্পর আপস মীমাংসা হয়ে গেছে। বাদীর সাথে আপস করে টাকা বুঝিয়ে দিয়েছেন নোবেল। দু’পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।
এর আগে, গান গাওয়ার শর্তে টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে গত শনিবার নোবেলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই দিনই তাকে আদালতে আনা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
কনসার্টে গিয়ে স্টেজ ভেঙ্গে ফেলা, স্ত্রী নির্যাতন সহ নানা অভিযোগে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে আলোচনায় এসেছেন সা-রে-গা-মা-পা তারকা নোবেল।
এরমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শরীয়তপুরে একটি পুনর্মিলনীতে গান গাওয়ার শর্তে ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়েও অনুষ্ঠানে উপস্থিতি হন নি। এ ঘটনায় গত ১৬ মে তার বিরুদ্ধে প্রতরণার মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতে গত শনিবার সকালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নোবেল।
এদিকে নোবেল গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তার স্ত্রী ছালছাবিল মাহমুদ। তিনি অভিযোগ করেন, নেশা করে নোবেল তাকে মারধর করতো।
২০১৯ সালে ভারতীয় বাংলা টেলিভিশন জি-বাংলার একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক প্রশংসিত হন নোবেল। পরবর্তীতে তার নানা কর্মকান্ড বিতর্ক তৈরি করে। বিভিন্ন সময় ফেইসবুকে স্ট্যাটাসে গুনী শিল্পীদের প্রতি বিরূপ মনোভাব তুলে ধরতে দেখা যায় তাকে।
গত ২৬ এপ্রিল কুড়িগ্রামের একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলার চেষ্টা করে আবারও বিতর্ক তৈরি করেন নোবেল।

]]>
https://thedailyannadiganta.com/archives/2053/feed 0
নায়ক মান্নার ১৫তম প্রয়াণ দিবস আজ https://thedailyannadiganta.com/archives/495 https://thedailyannadiganta.com/archives/495#respond Fri, 17 Feb 2023 13:59:02 +0000 http://thedailyannadiganta.com/?p=495 ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল নায়ক মান্না। অসংখ্য ভক্তদের শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের আজকের এই দিনে চলে যান ঢালিউডের কিং খ্যাত এই নায়ক। তার অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। মৃত্যুর এতোদিন পরেও সেই ক্ষত এখনও শুকায়নি।
আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন, সে সময় রাজ্জাক, আলমগীর, জসীম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপুটে অভিনেতাদের মাঝেও ‘তওবা’, ‘পাগলী’, ‘ছেলে কার’, ‘নিষ্পাপ’, ‘পালকি’, ‘দুঃখিনী মা’, ‘বাদশা ভাই’-এর মতো ব্যবসা-সফল ছবি উপহার দিয়েছেন মান্না। এছাড়া মান্নার ‘আম্মাজান’ ছবিটি বাংলা চলচ্চিত্রের অন্যতম ব্যবসা সফল সিনেমা।
মান্না নামে পরিচিত হলেও তার আসল নাম এসএম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে টাঙ্গাইলের কালিহাতিতে জন্মগ্রহণ করেন এই মহানয়ক। এরপর ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন তিনি।
২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মান্না। মেরিল প্রথম আলো পুরস্কারও যোগ হয়েছে তার ঝুলিতে। মান্না তার দর্শকদের মাঝে আজও তুমুল জনপ্রিয় হলেও তার অনুপস্থিতি দর্শকদের হৃদয়ে দাগ কাটে।

]]>
https://thedailyannadiganta.com/archives/495/feed 0
বলিউড অভিনেত্রী সানা খান চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন https://thedailyannadiganta.com/archives/483 https://thedailyannadiganta.com/archives/483#respond Fri, 17 Feb 2023 04:35:21 +0000 http://thedailyannadiganta.com/?p=483 ক্যারিয়ারের রমরমা সময়েই নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০২০ সালে সানার হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। তবে সেই ফেলে চাকচিক্য জীবন ছেড়ে ধর্মকর্মেই ভালো আছেন বলে জানান সানা।

‘বিগ বস ৬’খ্যাত সানা একসময় চর্চায় থাকতেন তার খোলামেলা পোশাকের জন্য। তবে ১৫ বছরের অভিনয়জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা। সেই থেকে বোরকায় ঢেকে ফেলেছেন নিজেকে, কাটাচ্ছেন ভিন্ন জীবন।

কেন নাম, খ্যাতি, অর্থের জীবন ছেড়ে দিলেন সানা? এক সাক্ষাৎকারে সব কথা খুলে বলেন তিনি।

সানা জানান, ২০১৯ সালের রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে অবসাদেও ডুবেছিলেন সানা।

তার কথায়, ‘২০১৯ সালে আমার স্বপ্নে একটা কবর দেখতাম। সেটি জ্বলছে, আগুনের হলকা উঠছে। দেখতাম আমিই শুয়ে রয়েছি সেই কবরে। এর পরই আমার মনে হয়, আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছেন। সেটি আমার শোনা উচিত।’

২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এ নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের ক্যারিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না।

তবে ইদানীং হজযাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকলাপের ছবি পোস্ট করেন সাবেক অভিনেত্রী। জানান, তিনি ভালো আছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/483/feed 0