রাজনীতি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 06 Mar 2026 15:00:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg রাজনীতি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নেবেন : বুলু https://thedailyannadiganta.com/archives/2856 https://thedailyannadiganta.com/archives/2856#respond Tue, 25 Feb 2025 18:02:51 +0000 https://thedailyannadiganta.com/?p=2856 বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন। তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশে ফিরে আসবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন,

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তারেক রহমান ৩১ দফা দিয়েছেন আড়াই বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন বিএনপি যদি ২৮০ সিটও পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করেননি। ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। এ টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে। যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ের আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ১৭ বছর আপনারা অপেক্ষা করেছেন। বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন-দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই এমন কোনো কর্ম করবেন না যে কর্মের কারণে জিয়াউর রহমান যে দল গঠন করেছেন, বেগম খালেদা জিয়া যে দলের নেত্রী ছিলেন, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। ওনার গায়ে যেন কোনো কাদা না লাগে। এমন কোনো কর্ম করবেন না। যারাই এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি। সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের টাকা আছে দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত। যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক। তবে ৫ থেকে ৬ বছর পেছনের কাতারে বসে থাকুক। আর যারা আন্দোলন সংগ্রাম করে গত ১৭ বছর ছিল তারাই নেতা হবে। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক অথবা অর্ধশিক্ষিত হোক, সেই নেতা হবে, অন্য কেউ নেতা হবে না।’

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘বিগত ১৭ বছর শেখ হাসিনা আমাদের ওপর জুলুম করেছেন। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আমরা বাসায় থাকতে পারিনি। আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে।’

কুমিল্লা মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে বেলুন উড়ি‌য়ে সম্মেলনের উদ্বোধন ক‌রেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদি‌কে দুপুর পৌ‌নে ৩টার দি‌কে সম্মেলনে ওলামা দ‌লের দ‌ক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হা‌ফেজ আবু নোমান কোরআন তেলাওয়াতের মধ্য দি‌য়ে কার্যক্রম শুরু হলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিকেল ৪টার দিকে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2856/feed 0
দেশে গণজাগরণ শুরু হয়েছে : মির্জা ফখরুল https://thedailyannadiganta.com/archives/2728 https://thedailyannadiganta.com/archives/2728#respond Sat, 03 Aug 2024 12:09:22 +0000 https://thedailyannadiganta.com/?p=2728 বৈষম্যবিরোধী আন্দোলনে ‘গণজাগরণ শুরু হয়ে গেছে, আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (০৩ আগস্ট) দুপুরে বনানীতে দলের স্থায়ী কমিটির সদস্য কারাবন্দি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এরকম মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে এখন গণজাগরণ শুরু হয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখছেন, এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্যবিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ মানুষজন যোগ দিয়েছেন। শুধু ছাত্ররা নয় এখন- অভিভাবক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী-সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ সব পেশার মানুষরা এ আন্দোলনে যোগ দিয়েছেন। তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে, এবারকার আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা সেটা হলো- মানুষ অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছেন, যে জাগরণ সৃষ্টি হয়েছে। আমি মনে করি, এই আন্দোলন তার বিজয়ের দ্বারপ্রান্তে এসে গেছে। আমি বিশ্বাস করি ইনাশাআল্লাহ জনগণের বিজয় অবশ্যই হবে, ছাত্র-শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা প্রথম দিন থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি, আমরা তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয়, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। আমরা এখনো ওটা শুধু নয়, আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সব রকমের সহযোগিতা তাদের প্রতি থাকবে। যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা। সেজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব-কর্তব্য সেই দায়িত্ব-কর্তব্য আমরা পালন করছি এবং করব। আমাদের সারা দেশে সমস্ত দেশের নেতাকর্মী প্রতি এই আহ্বান জানাতে চাই, ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
তরুণদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা যেটা সব সময় বলে আসছিলাম, তরুণদের জাগ্রত হওয়ার কথা। সেই তরুণরাই এবার জেগে উঠেছে। এজন্যই আমরা অত্যন্ত আশাবাদী… আশাবাদী এই কারণে, তরুণরা যখন জেগে ওঠে, ছাত্ররা যেখানে জেগে ওঠে, যুবকরা যেখানে জেগে ওঠে সেই আন্দোলনকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব না। আজকে ভয়াবহ যে দানবীয় ফ্যাসিস্ট সরকার তারা যেভাবে হত্যা করেছে আমাদের সন্তানদের সেটা অবর্ণনীয়… ভাষায় বর্ণনা করার মতো নয়। তারা শত শত ছাত্রদের তারা হত্যা করেছে। আমরা যখন আবার দেখতে পাই, তাদের গণকবর দেওয়া হয়েছে আমি যেটা দেখলাম পত্রিকায় ৫৯ জনকে গণকবর দেওয়া হয়েছে… এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হারিয়ে যাচ্ছে… চিন্তাই করা যায় না এটা।
কারাগারে মানবেতর অবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, আমি এখানে এসেছিলাম আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেব বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। এর আগে আমি গিয়েছিলাম নজরুল ইসলাম খান সাহেবের বাসায় তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তার স্ত্রী অত্যন্ত অসুস্থ আপনারা জানেন সব কিছু। মূলত আসার কারণটা হচ্ছে, আমরা যে তথ্য পাচ্ছি, কারাগারে তাদের… শুধু তাদের নয় সমস্ত রাজনৈতিক বন্দিদের যাদের এক মাসের মধ্যে বন্দি করেছে অমানবেতর জীবনযাপন করছেন তারা। তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই, তারা কোনো কিছু পাঠাতে পারছেন না, যোগাযোগই করতে পারছেন না… এটাকে আপনার টোটালি আইসোলেটেড বলা যায় আর কী। এটা কখনই গ্রহণযোগ্য না, এটা জেল কোডের বাইরেও বটে। তারা (বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য) অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ… নজরুল ইসলাম খান ভাই ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ভাই অসুস্থ মানুষ, বড় বড় অসুখ আছে। তারা তাদের ওষুধপত্র ঠিকমতো পাঠাতে পারছেন না। এমনকি ইনসোলিন সেটাও সঠিকভাবে পাঠাতে পারছেন না। আমি আপানাদের মাধ্যমে জেল কর্তৃপক্ষকে বলতে চাই, এই অমানবিক কাজগুলো এ মুহূর্তে করবেন না, আপনারা অতীতে অনেক করেছেন এখন দয়া করে এই অমানবিক কাজগুলো করবেন না।
সকাল ১১টায় বিএনপি মহাসচিব প্রথমে যান বনানী ডিওএইচএসে দলের কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বাসায় তার অসুস্থ স্ত্রী কান্তা ইসলামকে দেখতে যান। এই সময়ে তার ছেলে অনিক খান, স্ত্রী রাবেয়া আক্তার রাখি খান ছিলেন।
পরে বনানীতে কারাবন্দি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রী তাহেরা খসরুর সঙ্গে দেখা করেন। এ সময়ে তার ছেলে ইসরাফিল খসরু ছিলেন। মহাসচিব তাদের খোঁজখবর নেন।
গত ২১ জুলাই নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তাদের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করে। দুই নেতার পরিবারের সঙ্গে সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী।

]]>
https://thedailyannadiganta.com/archives/2728/feed 0
জামায়াতের নিষিদ্ধ হওয়া নিয়ে যা বললো বিএনপি https://thedailyannadiganta.com/archives/2686 https://thedailyannadiganta.com/archives/2686#respond Fri, 02 Aug 2024 03:40:31 +0000 https://thedailyannadiganta.com/?p=2686 জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ঘটনা নিন্দনীয়, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলেছে, ছাত্র আন্দোলনে বর্বরোচিত গণহত্যার দায়ে আওয়ামী সরকারের পদত্যাগের চলমান ইস্যু ধামাচাপা দিতে নতুন বিতর্ক, নতুন ইস্যু সামনে আনা হচ্ছে, যা বুমেরাং হতে বাধ্য।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াত নিষিদ্ধের প্রতিক্রিয়া জানিয়ে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে ইস্যু বানানোর পুরাতন কার্ড নতুন করে খেলে আওয়ামী লীগ জনদৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না। শত শত ছাত্র, কিশোর, যুবক, শিশুসহ জনতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গণহত্যা, নৃশংসতা, ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়নের জন্য সরকার দেশবিদেশে তীব্র ক্ষোভ, ঘৃণা, চাপের মুখোমুখি। জাতিসংঘ, বিভিন্ন বন্ধু রাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম সরকারকে জবাবদিহি করতে বলছে। দলমত নির্বিশেষে ছাত্র, অভিভাবক, শিক্ষক, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ প্রতিবাদ, ধিক্কার জানিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন। আওয়ামী লীগ বিরোধী দলকে নিশ্চিহ্ন ও চাপে রাখতে বিশ্বাসযোগ্য কোনো তদন্ত ছাড়াই নিজেদের দায়-দায়িত্ব বিরোধী দলের ওপর চাপানোর অংশ হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছে।
বিএনপি মহাসচিব বলেন, এসব সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ নিজেরা পরিকল্পিতভাবে পরিস্থিতি আরো জটিল ও সংঘাতময় করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর আশঙ্কা করছে দেশবাসী। অতীতেও তারা নিজেরা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করে তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। চলমান আন্দোলনেও তা করছে।

আরও পড়ুনঃ নিষিদ্ধ হলো জামায়াত-শিবির
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী কালেও ক্ষমতায় থেকে আওয়ামী লীগ তৎকালীন বিরোধী দলসমূহের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বাকশাল গঠন করেছিল। স্বাধীনতার পর জাসদকে নির্মূল, ধ্বংস করতে হত্যাযজ্ঞ ও নির্মমভাবে দমন-নিপীড়ন চালিয়েছিল।
মির্জা ফখরুল বলেন, জামায়াত আজ আওয়ামী লীগের সঙ্গে নেই বলে তারা আওয়ামী ভাষায় জঙ্গি হয়ে গেছে। কোনো রাজনৈতিক দল জঙ্গি? তা দেশবাসী ভালো করেই জানেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2686/feed 0
নিষিদ্ধ হলো জামায়াত-শিবির https://thedailyannadiganta.com/archives/2683 https://thedailyannadiganta.com/archives/2683#respond Fri, 02 Aug 2024 03:35:25 +0000 https://thedailyannadiganta.com/?p=2683 ১ আগস্ট ২০২৪, ১৬:০৮
নিষিদ্ধ হলো জামায়াত-শিবির
চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দোষী সাব্যস্ত করে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে।
বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হইয়াছে; এবং যেহেতু, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৬৩০/২০০৯-এ ১ আগস্ট ২০১৩ তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত/প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রাখিয়াছে; এবং যেহেতু, সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল।
এতে আরও বলা হয়েছে, যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহিত জড়িত রহিয়াছে সেহেতু, সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
এর আগে সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা গত পরশু শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে এই নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে, সেটারও কিছু আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো পূরণ করতে হবে।
যে কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে, এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি, আমার মনে হয়ে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে দেবে।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াত-শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে, সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এটাই আমাদের সিদ্ধান্ত, আপনারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন পেয়ে যাবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

]]>
https://thedailyannadiganta.com/archives/2683/feed 0
আওয়ামী লীগের শোক মিছিল শুক্রবার https://thedailyannadiganta.com/archives/2665 https://thedailyannadiganta.com/archives/2665#respond Wed, 31 Jul 2024 13:49:26 +0000 https://thedailyannadiganta.com/?p=2665 শোকের মাস আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে এক ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হবে। আগামী শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোক মিছিল’ বের করা হবে।
বুধবার (৩১জুলাই) রাতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

]]>
https://thedailyannadiganta.com/archives/2665/feed 0
সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে কাদের, সভা পণ্ড https://thedailyannadiganta.com/archives/2650 https://thedailyannadiganta.com/archives/2650#respond Wed, 31 Jul 2024 10:24:38 +0000 https://thedailyannadiganta.com/?p=2650 ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু তুমুল বাকবিতণ্ডা ও হৈ হট্টগোলের মধ্যে সেই সভা পণ্ড হয়ে গেছে। এ সময় ভুয়া ভুয়া বলে শ্লোগানও দিয়েছেন তারা।
বুধবার সকালে সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় ক্ষুব্ধ সাবেক ছাত্র নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেন। তারা দলীয় সাধারণ সম্পাদকের সঙ্গেও তর্কে জড়ান। এক পর্যায়ে সভা শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান ওবায়দুল কাদের।
উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এদিন মত বিনিময়ের কথা বলে আমন্ত্রণ জানানো হয় ছাত্রলীগের সাবেক নেতাদের। তাদের বেশিরভাগই আলোচনায় যোগ দিতে আসেন। এদের মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা ছিলেন।
কিন্তু মতবিনিময় অনুষ্ঠান শুরুর আগেই সাংবাদিকদের ব্রিফিং করতে শুরু করেন ওবায়দুল কাদের। এতে আপত্তি জানান ছাত্র নেতারা। এক পর্যায়ে হট্টগোল বেধে যায়।
সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, ‘আমাদের ডেকেছেন। আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন। তা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন।
তারা বলেন, মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করেন। তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন!
এ সময় ক্ষুব্ধ ছাত্রনেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও সাবেক ছাত্র নেতারা গালিগালাজ করেন বলে উপস্থিতরা জানিয়েছেন।
এদিকে তোপের মুখেও ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে কথা বলতে থাকেন। এতে আপত্তি আরও বাড়ে ছাত্র নেতাদের।
ওবায়দুল কাদের নিজেও হট্টগোল থামানোর চেষ্টা করেন। তবে তার কথায় কেউ পাত্তাই দেয়নি। পরে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা শেষ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে করে চলে যান কাদের।
সহিংস ঘটনা ঘটিয়েছে কারা, কেন: প্রধানমন্ত্রীর প্রশ্নসহিংস ঘটনা ঘটিয়েছে কারা, কেন: প্রধানমন্ত্রীর প্রশ্ন
তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে ছাত্রলীগের সাবেক নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? তার ছেলে কেনো ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন?

]]>
https://thedailyannadiganta.com/archives/2650/feed 0
যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক: রওশন এরশাদ https://thedailyannadiganta.com/archives/2606 https://thedailyannadiganta.com/archives/2606#respond Sat, 27 Jul 2024 15:52:03 +0000 https://thedailyannadiganta.com/?p=2606 জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এতবড় ক্ষতি করেছে, তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা হোক।
শনিবার (২৭ জুলাই) কোটা আন্দোলনের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুর-১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।
কোনো দেশের নাগরিক তার দেশের সম্পদ এভাবে ক্ষতি করতে পারে না উল্লেখ করে রওশন এরশাদ বলেন, যারা করেছে তারা দেশের শত্রু।
রওশন এরশাদ বলেন, আমি মিডিয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই আজ আমি নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। আমার এই বয়সে দেশের এই ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে কিন্তু মনের ক্ষত সারবে কীভাবে।
দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিল উল্লেখ করে রওশন এরশাদ বলেন, আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবি বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনে সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। পাশাপাশি সাধারণ অনেক মানুষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও প্রাণ হারিয়েছে। জীবন মৃত্যুর সঙ্গে অনেকে সংগ্রাম করছেন। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।
এসময় উপস্থিত ছিলেন জাপার এই অংশের কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভ রায় ও মহাসচিব কাজী মামুনুর রশীদ প্রমুখ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2606/feed 0
আন্দোলনকারীদের ৮ দফার যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রী মেনে নেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/2581 https://thedailyannadiganta.com/archives/2581#respond Sat, 27 Jul 2024 13:29:01 +0000 https://thedailyannadiganta.com/?p=2581 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোল‌নকারীদের নেতা‌রা সরকারের কাছে নতুন ‌করে যে ৮ দফা দাবি উত্থাপন করেছে, সেগুলোর ম‌ধ্যে যৌ‌ক্তিক দাবিগু‌লো প্রধানমন্ত্রী মে‌নে নে‌বেন।
শনিবার (২৭ জুলাই) দুপুরে কোটা সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জে গত কয়েকদিনে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক‌টি মহল সামাজিক যোগাযোগ মাধ‌্যমে গুজব ছ‌ড়ি‌য়ে সাধারণ মানুষকে বিভ্রা‌ন্ত করছে। বিএনপি-জামায়াতে জঙ্গি ও দুষ্কৃতকারীরা যারা সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, নরসিংদীর কারাগারসহ বিভিন্ন থানায় অস্ত্র লুট করেছে, তাদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আক্রমণকারীদের প্রধান আক্রোশই ছিল পুলিশ এবং আওয়ামী লীগের প্রতি। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যে পুলিশ তাদের ওপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমাদের দেশপ্রেমিক বিজিবিদের ওপরও হামলা করা হয়েছে। আমাদের র‍্যাব, পুলিশ, বিজিবি যখন একত্রে পারছিল না তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি। খুব শিগগিরই আমরা এ অবস্থা থেকে পরিত্রাণ পাব।
তিনি বলেন, আমি আগেই বলেছি, ছাত্রদের মিসগাইড করে যে ঘটনাগুলো ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের ছাত্রলীগের অনেকেই শাহাদাত বরণ করেছে। তিনজন পুলিশ মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে বর্তমানে এক‌টি মহল সোশ্যাল মি‌ডিয়ার মাধ‌্যমে গুজব ছ‌ড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রা‌ন্তি ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের দায়িত্ব এইসব গুজব থেকে দেশকে রক্ষা করার। কোটা আন্দোল‌নের সন্বয়কারী তিনজ‌ন‌কে নিরাপত্ত‌া হেফজ‌তে রাখা হ‌য়ে‌ছে। কারা তা‌দের আক্রমণ কর‌তে চায় সে বিষ‌য়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।
স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গির আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2581/feed 0
বিএনপি নেতা এ্যানির ৭ দিনের রিমান্ড https://thedailyannadiganta.com/archives/2575 https://thedailyannadiganta.com/archives/2575#respond Sat, 27 Jul 2024 13:21:47 +0000 https://thedailyannadiganta.com/?p=2575 কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে ব্যাপক হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এ্যানিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা করা হয়। এ ঘটনায় পরদিন বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।
এ ঘটনায় ২৫ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে গ্রেফতার করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2575/feed 0
বিএনপির দুই হাজার নেতাকর্মী গ্রেপ্তার: মির্জা ফখরুল https://thedailyannadiganta.com/archives/2512 https://thedailyannadiganta.com/archives/2512#respond Wed, 24 Jul 2024 15:49:46 +0000 https://thedailyannadiganta.com/?p=2512 গত কয়েক দিনে বিএনপির অন্তত দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা প্রকৃত তথ্য পাচ্ছি না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের দমন-পীড়ন হত্যাযজ্ঞ চালিয়েছে, ইন্টারনেট বন্ধ করে কারফিউ দিয়েছে, শতশত মানুষ নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আহত, নিহতের প্রকৃত তথ্য না দিয়ে যা দিচ্ছে তা বিভ্রান্তিকর।
আজ বুধবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মির্জা ফখরুল, আমাদের কাছে এখন পূর্ণাঙ্গ তথ্য নেই। আমাদের পার্টি অফিস ক্রাইম সিন দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে। অভিযানের নামে অফিসে তছনছ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা কাজ করতে পারছি ন।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনে প্রাণ হারানোর বিষয়টি ঢেকে দিতেই সরকারি স্থাপনায় হামলার বিষয়টি সামনে আনা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে শত শত প্রাণ কেড়ে নিল, সেই ব্যাপারে সরকার কোনো কথা বলছে না। পুলিশের গুলিতে যে মানুষকে প্রাণ দিতে হয়েছে সেটার ব্যাপারে কিছু বলছে না। আজকে বলছে যদি কেউ আহত হয়ে থাকে তাহলে সেটাকে দেখে প্রয়োজনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। অথচ এটা সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব যদি এই ধরনের ঘটনায় কেউ আহত হয়, তার চিকিৎসার ব্যবস্থা সরকারকেই করতে হবে।
মির্জা ফখরুল বলেন, সরকার দেশের মূল সমস্যা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে এসব করেছে। সরকার কোটা সংস্কার আন্দোলনকারী এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ করেনি। সরকার যদি স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করতো তাহলে এসব পরিস্থিতি তৈরি হতো না। যে রায়টা সরকার আদালতের মাধ্যমে করিয়ে নিয়েছে এটা আরও আগে আনতে পারতো। রাজনৈতিক সমাধান ছাড়া এটার সমাধান হবে না।
আন্দোলন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন শেষ হয়নি, কখনো হয়নি, অতীতেও হয়নি। আপনি যদি অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন একপর্যায়ে হয়তো সেটা স্তিমিত হয়েছে তার পরে কিন্তু আন্দোলন আরো বেগবান হয়েছে।
এবারের আন্দোলনকে আইওপেনার উল্লেখ করে তিনি বলেন, এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আপনারা নিজেরাও অনেক রিপোর্ট করেছেন। এক বাচ্চা ছেলে ১৫/১৬ বছরের বয়স, সে তার মায়ের কাছে বলে এসেছে মা আমি আন্দোলনে যাব, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সাথে আমাদের যেতে হবে।
রাজনৈতিক সমাধানটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2512/feed 0