আইন-আপরাধ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 May 2023 14:59:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আইন-আপরাধ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 পাঞ্জেরী, লেকচার ও পপি পাবলিকেশন্সের সম্পদের খোঁজে এনবিআর https://thedailyannadiganta.com/archives/2117 https://thedailyannadiganta.com/archives/2117#respond Wed, 24 May 2023 12:58:28 +0000 http://thedailyannadiganta.com/?p=2117 নোট ও গাইডবই বিক্রি করে বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়া তিন প্রকাশনা সংস্থা পাঞ্জেরী, লেকচার ও পপি পাবলিকেশন্সের আয়-ব্যয়ের তথ্যে গরমিল, বিপুল সম্পদ ও কর ফাঁকির অভিযোগ তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে প্রতিষ্ঠান তিনটির বিষয়ে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

দেশে নোট ও গাইডবই প্রকাশ এবং বিক্রি করা অবৈধ। তারপরও চোখের সামনে দেদার নোট ও গাইডবই প্রকাশ করে যাচ্ছে বড় পাবলিকেশনগুলো। তাদের এই পুরো অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ‘ওপেন সিক্রেট’ হলেও তা নির্মূলে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এবার পাবলিকেশনগুলোর অবৈধ ব্যবসা এবং এর পেছনে বিপুল সম্পদের খোঁজে নেমেছে দুদক। সংস্থাটির সাম্প্রতিক এক অনুসন্ধানে ২২টি বড় পাবলিকেশন্সের নানান অনিয়মের তথ্য পাওয়া যায়। বড় ধরনের আর্থিক অনিয়মের বিষয়টি ধরা পড়ায় এর মধ্যে তিনটি পাবলিকেশন্স—পাঞ্জেরী, লেকচার ও পপিকে অধিকতর অনুসন্ধানের জন্য বাছাই করা হয়।
দুদকের অনুসন্ধানে প্রতিষ্ঠান তিনটির বিগত কয়েক বছরের আয়-ব্যয়ের হিসাব বিবরণী, অডিট রিপোর্ট, আয়কর রিটার্ন, ব্যাংক হিসাব ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ওই সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিবরণী অনুযায়ী, অডিট রিপোর্ট দেখানো বিক্রির পরিমাণের চেয়ে বেশি লেনদেন হয়েছে। অথচ প্রতিষ্ঠানগুলো আয়কর ফাঁকি দিতে রিটার্নে বিক্রি কম দেখিয়ে ব্যবসায় লোকসান দেখিয়েছে। তাই দুদক মনে করে, কর বিভাগের অনুসন্ধানের পরই এর আসল রহস্য বের হয়ে আসবে। সে জন্য সংস্থাটি ১১ মে এনবিআর চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে পাবলিকেশন্স তিনটির আয় ও সম্পদ লুকানো এবং কর ফাঁকির বিষয়টি অনুসন্ধানের পদক্ষেপ নিতে অনুরোধ করে। দুদকের চিঠি পেয়ে এনবিআর চেয়ারম্যান সংশ্লিষ্ট কর বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। এখন কর বিভাগ প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও সম্পদের খোঁজে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

এনবিআরের কর বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দুদকের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনটি পাবলিকেশন্সের বিরুদ্ধে অধিকতর অনুসন্ধানের জন্য এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও সম্পদের তথ্য যাচাই করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

অবৈধ নোট-গাইড ব্যবসা ও কর ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে লেকচার পাবলিকেশন্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নোটবইয়ের ব্যবসা অবৈধ হলেও এটি চলছে। আর সত্যি কথা, আমরা বই না করলে দেশে বই প্রকাশিত হবে না। এখন দুদক ২০১৭ সাল থেকে এগুলো নিয়ে তদন্ত করছে। এটি শুধু আমার একার সমস্যা নয়; আমাদের সমিতির সবাই মিলে বিষয়টি দুদককে বোঝানোর চেষ্টা করছে।জানা যায়, পুরো বিষয়টি নিয়ে দুদকের সঙ্গে দেনদরবার করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যেকোনো পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করি। সক্ষমতায় এখানকার সব পাবলিকেশন সমান নয়। কারও ব্যবসা বড়, কারও ছোট। ব্যবসা করতে গিয়ে কখনো হিসাব-নিকাশে ভুল হতে পারে। তবে এনবিআরের বিষয়টি এখনো অবগত নই। তাই সবকিছু না জেনে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’ পাঞ্জেরী পাবলিকেশন্সের স্বত্বাধিকারী কামরুল হাসান শায়কের মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্র জানায়, তিনি বিদেশে অবস্থান করছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2117/feed 0
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে লিভ টু আপিল খারিজ, রিটকারীকে লাখ টাকা জরিমানা https://thedailyannadiganta.com/archives/1985 https://thedailyannadiganta.com/archives/1985#respond Thu, 18 May 2023 08:09:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1985 রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য ৭ বিচারপতি হলেন-বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে খরচা হিসেবে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে লিভ টু আপিলকারীকে বলা হয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক দু’টি রিট হয়। পৃথক রিটের ওপর একসঙ্গে শুনানি নেন হাইকোর্ট। শুনানি শেষে গত ১৫ মার্চ হাইকোর্ট রিট দু’টি সরাসরি খারিজ করে আদেশ দেন।
দু’টির মধ্যে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী অপর রিটটি করেন।
গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন। একই দিন হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়।
হাইকোর্টের আদেশ এবং গত ১৩ ফেব্রুয়ারি ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে চলতি মাসে লিভ টু আপিল করেন আইনজীবী এম এ আজিজ খান। একই সঙ্গে নতুন করে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদ খালি রাখা নিশ্চিতের আবেদন জানানো হয়।
বিষয়টি ১৫ মে শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে ওঠে। আবেদনটি ভ্রান্ত ধারণা প্রসূত উল্লেখ করে ১৫ মে চেম্বার কোর্ট তা (আবেদন) নামঞ্জুর করে দিয়ে লিভ টু আপিল ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ লিভ টু আপিলের ওপর শুনানি হয়।
আজ আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
রিট খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, রাষ্ট্রের প্রধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ‘দ্য অফিস অব প্রফিট’ ধারণ করেন। কিন্তু এটি প্রজাতন্ত্রের কর্মে একটি লাভজনক (অফিস অব প্রফিট) পদ নয়। রাষ্ট্রপতির পদ গ্রহণের পদ্ধতি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অন্যদের নিয়োগের মতো নয়। তদুপরি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম নিয়ন্ত্রণের যেসব বিধান ও নিয়ম রয়েছে, সেগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদেশে আরও বলা হয়, সংবিধান অনুসারে ‘নির্বাচন’ ও ‘নিয়োগ’ একই অর্থ বহন করে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি এবং বাংলাদেশের ঐক্যের প্রতীক। আর সংবিধানের নবম ভাগ (বাংলাদেশের কর্ম বিভাগ) অনুসারে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, তারা প্রজাতন্ত্রের সেবায় নিয়োগকৃত কর্মচারী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের মধ্য দিয়ে ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1985/feed 0
দুবাই গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে যাচ্ছে দুদক https://thedailyannadiganta.com/archives/1931 https://thedailyannadiganta.com/archives/1931#respond Mon, 15 May 2023 03:20:45 +0000 http://thedailyannadiganta.com/?p=1931 গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুবাইয়ে যাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। এরই মধ্যে সেসব নাগরিকের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। বিষয়টি নিয়ে দুবাইয়ে বসবাসরত অন্য বাংলাদেশিদের সাথেও কথা বলবে দুদক।
গ্লোবাল ফিন্যানসিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয় বিশ্বজুড়ে। যার বড় একটি অংশ যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলতি বছরের শুরুতে, দুবাইয়ে ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খবর আসে গণমাধ্যমে। এ নিয়ে একটি রিটের শুনানি করে, দুদকসহ তিন প্রতিষ্ঠানকে খতিয়ে দেখার নির্দেশ দেন হাইকোর্ট।
দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশি ও তাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। সে তথ্য পাওয়া গেলে, অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা সহজ হবে বলে জানিয়েছে দুদক।
দুদক কমিশনার আরও বলেন, দুদক মনে করে দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটির কাছেও এ সংক্রান্ত তথ্য থাকতে পারে। এ জন্য সরেজমিনে খতিয়ে দেখতে মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুসন্ধান দল পাঠানো হবে।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারাও।

]]>
https://thedailyannadiganta.com/archives/1931/feed 0
গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড https://thedailyannadiganta.com/archives/1623 https://thedailyannadiganta.com/archives/1623#respond Mon, 10 Apr 2023 13:50:29 +0000 http://thedailyannadiganta.com/?p=1623 গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে আব্দুল মালেক(৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রোববার (১০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিতি ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিন ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্টপক্ষের আইনজীবি (পিপি) এ্যাডভোকেট মো. ফারুক আহমেদ প্রিন্স বলেন, ২০২১ সালের ১৭ মার্চ রাত সোয়া এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার সুন্দরজাহান মোড় এলাকায় হেরোইন বিক্রির সময় আব্দুল মালেককে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করারা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় পরদিন গাইবান্ধা সদর থানা পুলিশের সহকারি পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
তিনি আরও বলেন, আদালতে এ মামলার দীর্ঘ শুনানি হয়। পরে বিচারক আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। আদালতের এই রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এই মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন। তবে আদালতের এই রায়ে তিনি অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের কথা জানান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1623/feed 0
লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের জন্য স্ত্রীর মাথা ফাটালেন স্বামী https://thedailyannadiganta.com/archives/1592 https://thedailyannadiganta.com/archives/1592#respond Sun, 09 Apr 2023 08:16:23 +0000 http://thedailyannadiganta.com/?p=1592 লালমনিরহাটের হাতীবান্ধায় বাবার বাড়ী থেকে যৌতুকের টাকা দিতে না পারায় মারধর করে স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছেন পাষন্ড স্বামী।

এ ঘটনায় স্ত্রী সেলিনা আক্তার গুরুতর হলে , চিকিৎসা শেষে বাবার বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে।
পাষন্ড স্বামী আশিদুল ইসলাম (৩৬) হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের ধুবনী এলাকার শাহানত আলীর ছেলে।
এ ঘটনায় স্ত্রী সেলিনা খাতুন বিচার চেয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলাটি আমলে না নিয়ে মিমাংসা করে নেয়ার জন্য চাপ দিচ্ছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী।
এজাহার ও সরেজমিনে জানা যায়,ওই ইউনিয়নের সিংগিমারী এলকার বিধবা দৌলতন নেছার মেয়ের সাথে আঠারো বছর আগে বিয়ে হয় আশিদুলের। বিয়ের পর থেকেই আশিদুল যৌতুকের টাকার জন্য অমানুষিক নির্যাতন চালাতো সেলিনার উপর। নির্যাতন সহ্য করতে না পেরে সেলিনা তার বিধবা মায়ের বসতবাড়ি বিক্রি করে যৌতুকের একলক্ষ টাকা পাষন্ড স্বামীর হাতে তুলে দেন। এর পর কিছুদিন ভালই চলছিলো তাদের ঘরসংসার। কিন্তু যৌতুক লোভী স্বামী আবারও টাকার জন্য চাপ দিয়ে শুরু করে শারীরিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করে আশিদুল।সেলিনা গুরুতর অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসা শেষে ন্যায় বিচার চেয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সেলিনা।
এবিষয়ে আশিদুল বলেন, আমার বউকে আমি মেরেছি তাতে আপনাদের কি। তার বাড়ী থেকে টাকা না দিলে তাকে আরও মারবো।
মামলার তদন্তকারী উপ -পুলিশ পরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, বিষয়টি সিংগিমারী ইউনিয়নের চেয়ারম্যান মিমাংসার জন্য বসবে বলেছে। তিনি আরও বলেন ওই বাদী তো আমার কাছে আর আসেনি তাদের আসতে বলেন বিষয়টি আমি দেখবো।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে দ্রুত আইনি প্রদক্ষেপ নেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1592/feed 0
যুবলীগের বহিষ্কৃত নেতা সম্রাটের’ জামিনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ল https://thedailyannadiganta.com/archives/1582 https://thedailyannadiganta.com/archives/1582#respond Sun, 09 Apr 2023 07:15:28 +0000 http://thedailyannadiganta.com/?p=1582 অর্থ পাচার মামলায় ঢাকার ক্যাসিনো ব্যবসার মূলহোতা হিসেবে পরিচিত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১৫ মে পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
রোববার সকালে আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন সম্রাটের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মনির কামাল আবেদন মঞ্জুর করেন।
সম্রাটের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর পৃথক আবেদন করেন। এ সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে উল্লেখ ছিল, সম্রাটকে তার পাসপোর্ট জমা দিতে হবে। আর জামিনের মেয়াদ হবে মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত।
জামিন আদেশের পরে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২০ সালের ৭ ডিসেম্বর ঢাকার সিনিয়র স্পেশাল আদালতে অভিযোগপত্র জমা দেন।
র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করা হয়। ওই অভিযানে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমসহ মোট ১৩ জন গ্রেফতার হন।
তার বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি মামলায় চলতি বছর জামিন পান সম্রাট। তবে এক সপ্তাহ পরে ১৮ মে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্ট তার জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২২ আগস্ট তিনি ওই মামলায় জামিন পান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1582/feed 0
পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে আটক ১ https://thedailyannadiganta.com/archives/1485 https://thedailyannadiganta.com/archives/1485#respond Fri, 07 Apr 2023 08:35:30 +0000 http://thedailyannadiganta.com/?p=1485 প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল চক্রের সদস্য মো.মোজাম্মেল হক (৪৮) নামে এক নাপিতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার জালাসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে হাঁস-মুরগী, ছাগল পোড়ানো ও বাড়িঘরে অগ্নিসংযোগের জন্য বিচারপ্রার্থী হিসেবে আসামিদের বিরুদ্ধে শাস্তির জন্য আবেদন জানায় আটককৃত মোজাম্মেল হক। ওই আবেদনগুলোর স্বপক্ষে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল করে পঞ্চগড় পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়।
পরে ওই দরখাস্তগুলোতে থাকা সিল ও সই দেখে সন্দেহ হলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেন পঞ্চগড়ের জেলা প্রশাসক। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, মোজাম্মেলের দরখাস্তের জন্য কোনো নির্দেশনা দেয়া হয়নি। বরং, মুখ্য সচিবের দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত হয় যে সিলমোহর ও সই জাল করা হয়েছে। পরে তাৎক্ষনিক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ। সদরের জালাসি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করে পুলিশ। এ সময় সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজই তাকে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করবে পুলিশ।
এদিকে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, মোজাম্মেল হককে গ্রেফতার ও তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ঝিজ্ঞাসাবাদে তিনি স্বাক্ষর জালিয়াতি চক্রের সাথে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷
এ প্রসঙ্গে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিঞা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্বাক্ষর জাল চক্রের সদস্য মো. মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে৷ এ চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি৷

]]>
https://thedailyannadiganta.com/archives/1485/feed 0
মেহেরপুরে দুই ভাই হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড https://thedailyannadiganta.com/archives/1446 https://thedailyannadiganta.com/archives/1446#respond Mon, 03 Apr 2023 05:26:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1446 মেহেরপুরের গাংনী উপজেলায় সহোদর রফিকুল ও আবুজেল হত্যা মামলার ১০ বছর পর ৯ জনের মৃত্যুদ-াদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপুতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেন আদালত। গতকাল আদালতের অতিরিক্ত সরকারি কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট কাজী শহীদুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কিয়ামতের ছেলে হালিম (৩৫), নজির আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০), আছের উদ্দীনের ছেলে আতিয়ার (৪০), আফেল উদ্দীনের ছেলে আজিজুল (৩৬), মৃত দবীর উদ্দীনের ছেলে শরিফ (৪০) ও ফরিদ (৪৫), আব্দুল জলিলের ছেলে জালাল উদ্দীন (৪৩), নজির উদ্দীনের ছেলে দবির উদ্দীন (৩২) ও মুনছারের ছেলে মনি (২৫)। এর মধ্যে জালাল উদ্দীন পলাতক আছেন। বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। খালাসপ্রাপ্তরা হলে- আলমেস, আরিফ, হারুন, রাজিব, ও ফারুক।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ জুন কাজীপুর গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল জব্দ করে বিজিবি। বিজিবিকে ফেনসিডিল ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রফিকুল ইসলাম ও আবুজেল নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দিন রাতে রফিকুল ইসলামকে ডেকে নিয়ে মারধর করেন অভিযুক্তরা। চিৎকারে শুনে আশপাশের লোকজন রফিকুলকে উদ্ধার করে।
১৫ জুন রাত ১০টার দিকে বিষয়টি মীমাংসার জন্য দুই ভাইকে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। এরপর থেকে তাদের আর খোঁজ মিলছিল না। পরদিন ভোরে কাজীপুর গ্রামের ভারতীয় সীমান্ত থেকে দুই ভাইয়ের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতদের বোন জরিনা বেগম গাংনী থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় তিনজন আসামি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৯ জনের মৃত্যুদ- দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1446/feed 0
ঝিনাইদহে ভারতে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেপ্তার https://thedailyannadiganta.com/archives/1410 https://thedailyannadiganta.com/archives/1410#respond Sat, 01 Apr 2023 09:03:15 +0000 http://thedailyannadiganta.com/?p=1410 ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব—৬। গত বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বাড়ি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে। ঝিনাইদহ র‌্যাব—৬, সিপিসি—২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারীর সঙ্গে দালাল শরিফুলের পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে ওই নারীকে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে শরিফুল ইসলাম। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে মহেশপুর থানায় শরিফুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে। গতকাল গ্রেপ্তারকৃত আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1410/feed 0
ঝালকাঠিতে ৩৫২৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক https://thedailyannadiganta.com/archives/1387 https://thedailyannadiganta.com/archives/1387#respond Fri, 31 Mar 2023 07:36:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1387 ঝালকাঠীর কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের গতোকাল বৃহস্পতিবার রাতে কাঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলাম স্বজল (২৮) নামের এক মাদক কারবারির বসত ঘর থেকে ৩৫২৭ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ আলীর নেতৃত্বে এস আই কে এম রিয়াজ রহমান, এস আই মাহমুদুল হাসান মিল্টন, এস আই সেলিম রেজা, এস আই লাইজু সুলতানা, এ এস আই সজল, এ এস আই মঞ্জুর ইসলাম, এ এস আই সোলায়মান অভিযান পরিচালনা করেন। উল্লেখ মাদক কারবারি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত্যু আ: বারেক হাওলাদারের ছোট ছেলে। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: মুরাদ আলী জানান, আমাদের মাদকের অভিযান গতোকাল রাত সাড়ে ১১ টা থেকে চলমান রেয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1387/feed 0