আইপিএল – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 23 May 2023 15:00:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আইপিএল – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 জিতলেই ফাইনাল নিশ্চিত, টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই https://thedailyannadiganta.com/archives/2074 https://thedailyannadiganta.com/archives/2074#respond Tue, 23 May 2023 15:00:27 +0000 http://thedailyannadiganta.com/?p=2074 আইপিএল ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ‍গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ে করার জন্য আমন্ত্রণ জানিয়েছে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২৮ মে ফাইনালে খেলবে। তবে যারা হেরে যাবে তারা আরও একটি সুযোগ পাবে।

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2074/feed 0
আইপিএল খেলতে কলকাতা গেলেন লিটন https://thedailyannadiganta.com/archives/1605 https://thedailyannadiganta.com/archives/1605#respond Sun, 09 Apr 2023 14:37:20 +0000 http://thedailyannadiganta.com/?p=1605 আইপিএল খেলতে কলকাতায় গেলেন লিটন কুমার দাস। নাইট রাইডার্স একাদশে সুযোগ হবে কিনা, তা নিয়ে চিন্তিত নন লিটন। প্রথমবার আইপিএলের অভিজ্ঞতা লুফে নিতে চান। ভারতের বিভিন্ন ভেন্যু সম্পর্কে সম্যক ধারনা নেয়া উদ্দেশ্য। নিজের খেলা শাণিত করে ব্যাটিংয়ে আরও উন্নতি লিটনের লক্ষ্য।
সাকিব আল হাসান নাম প্রত্যাহার করেছেন, লিটন অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। জাতীয় দলের ব্যস্ততা শেষে গেলেন আইপিএল মিশনে। প্রথমবার বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ..কেকেআর টাইগার তারকার জন্য অপেক্ষায় আছে। অভিষেক মৌসুমে সাকিবকে মিস করবেন লিটন।
লিগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ জায়গা ধরে রেখেছেন। লিটন যুক্ত হলে, ওপেনিং স্লটে পরিবর্তন আসবে কি?
লিটনের মুখেই শুনুন সে কথা, আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।
লিটন আরও যোগ করেন, দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।
কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল, হায়দরাবাদের বিপক্ষে। সেদিন-ই হতে পারে অভিষেক,লিটন অবশ্য সব ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত নন।
মে-র প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ, আইপিএল ছেড়ে দলের সঙ্গে যুক্ত হবেন লিটন দাস।

]]>
https://thedailyannadiganta.com/archives/1605/feed 0