আওয়ামীলীগ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 20 Nov 2023 12:33:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আওয়ামীলীগ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 তৃতীয় দিনে কমল আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি https://thedailyannadiganta.com/archives/2271 https://thedailyannadiganta.com/archives/2271#respond Mon, 20 Nov 2023 12:33:23 +0000 http://thedailyannadiganta.com/?p=2271 দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯ জন এবং অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলের আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দ্বিতীয় দিন রোববার বিক্রি হয় (১৯ নভেম্বর) মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2271/feed 0
ভিসানীতি নিয়ে আপস হয়ে গেছে: কাদের https://thedailyannadiganta.com/archives/2256 https://thedailyannadiganta.com/archives/2256#respond Tue, 03 Oct 2023 12:34:02 +0000 http://thedailyannadiganta.com/?p=2256 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোথায় স্যাংশন, কোথায় ভিসানীতি, তলে তলে আপস হয়ে গেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সাভারের আমিন বাজারে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমেরিকারও দিল্লিকে দরকার। আমরাদের সঙ্গে দিল্লিও আছে। সবার সঙ্গে বন্ধুত্ব আমাদের। আর কোনো চিন্তা নাই।
তিনি বলেন, নির্বাচন হবে, খেলা হবে। অক্টোবর থেকে খেলা শুরু। আগামী মাসে সেমিফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। খালেদা জিয়া ছাড়া নাকি বিএনপি নির্বাচন করবে না, না করুক।

]]>
https://thedailyannadiganta.com/archives/2256/feed 0
বিএনপির ভেতরে-বাইরে কোথাও গণতন্ত্র নেই: কৃষিমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1200 https://thedailyannadiganta.com/archives/1200#respond Tue, 14 Mar 2023 13:05:47 +0000 http://thedailyannadiganta.com/?p=1200 বিএনপির ভেতরে যেমন গণতন্ত্রের চর্চা নেই, তেমনি দলের বাইরেও গণতন্ত্রের চর্চা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, বিএনপির ভেতরে-বাইরে কোথাও গণতন্ত্র নেই। তারেক জিয়া লন্ডনে বসে কালকে যদি চিঠি দেয় বা মুখে বলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব না, তাহলে সেটিই হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব থাকবে না। কিন্তু আওয়ামী লীগে সম্মেলন ছাড়া এটি কখনোই সম্ভব নয়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল শেরাটনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নানা প্রতিকূল অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্রের অগ্রগতি এগিয়ে যাচ্ছে। আমাদের মতো দেশে গণতন্ত্রের চর্চা খুব মসৃণ নয়। গণতন্ত্রের যাত্রা তুলনামূলকভাবে নতুন ও অনেক প্রতিকূল অবস্থা রয়েছে। দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। পাকিস্তান আমলে স্বৈরাচার সামরিক শাসন ছিল। স্বাধীনতার পর দীর্ঘদিন জিয়াউর রহমানসহ সামরিক শাসকেরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছিল। এখনো অগণতান্ত্রিক শক্তিগুলো গণতন্ত্রের পথে বাধা। এসব মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। অচিরেই গণতন্ত্র আরও উন্নত হবে।
আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ খুবই সুসংগঠিত ও শক্তিশালী দল। আওয়ামী লীগ সঠিক পথে রয়েছে। আন্দোলনে করে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস প্রমুখ। এতে জেলা ও মহানগর পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ, নারীর অন্তর্ভুক্তি ও রাজনৈতিক ক্ষমতায়ন এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ কার্যক্রম বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ২০১১ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে আসছে। বর্তমানে আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের ২১টি রাজনৈতিক ইউনিটের সঙ্গে কাজ চলছে।
সংলাপে জানান হয়, এ পর্যন্ত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৮ হাজার ৬৮৪জন নেতাকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে। নয় হাজারের বেশি নারী নেত্রী রাজনৈতিক দক্ষতা উন্নয়নবিষয়ক কার্যক্রমে অংশ নিয়েছেন ও ৮৫৭জন নারী নেত্রী তৃণমূল পর্যায়ের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1200/feed 0
আওয়ামী লীগের সঙ্গে সহযোগীদের যৌথ সভা আগামীকাল https://thedailyannadiganta.com/archives/1180 https://thedailyannadiganta.com/archives/1180#respond Tue, 14 Mar 2023 12:09:19 +0000 http://thedailyannadiganta.com/?p=1180 আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা আগামীকাল।
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল বুধবার  বিকেল ৪টায় এই যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1180/feed 0
দেশে খাদ্য ঘাটতি নেই : প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1044 https://thedailyannadiganta.com/archives/1044#respond Sat, 11 Mar 2023 11:59:51 +0000 http://thedailyannadiganta.com/?p=1044 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন ২৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রেখে যাই। এরপর আসে লুটেরার দল, সন্ত্রাসীর দল বিএনপি; তারা আবার বাংলাদেশকে খাদ্যে ঘাটতির দেশে পরিণত করে। ২০০৯ সালে আবার যখন সরকার গঠন করি, তখন দেখি সেই ২৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। আল্লাহর রহমতে দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। ২১ লাখ মেট্রিক টন খাদ্য এখন মজুত আছে।

শনিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের একটি মানুষও যেন ভূমিহীন না থাকে সে জন্য কাজ করছি। আমাদের এটাই লক্ষ্য ছিল, আর আমরা সেটা করে দেখিয়েছি। গৃহহীন বা ভূমিহীন মানুষ এখন একটা ঠিকানা পাচ্ছে- এর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়া মানেই হচ্ছে মানুষের ওপর অত্যাচার, মানুষকে শোষণ করা, বঞ্চনা করা। আর আওয়ামী লীগ মানুষকে উপহার দেয় উন্নয়ন। আমরা আজ শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি প্রত্যেকের ঘরে ঘরে। আমরা নতুন নতুন স্কুল করেছি। ২৬ হাজার নতুন প্রাইমারি স্কুল সরকারিকরণ করেছি। আজকে আমাদের স্বাক্ষরতার হার ৭৫.২ শতাংশ।

বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা এবং শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি।

তিনি বলেন, তিন বছর সাত মাস তিন দিন জাতির পিতা দেশ গড়ার সময় পেয়েছিলেন। এ সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজ করেন। সংবিধান প্রণয়ন করেন।

অশ্রুসজল কণ্ঠে ৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, আমি ও ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। আওয়ামী লীগের সভাপতি করার পর দেশে আসার সুযোগ হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার তা বাস্তবায়ন করা। আমি আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি।

উদ্বোধন করা ৭৩টি উন্নয়ন প্রকল্প পড়ে শুনিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মাসে ৭৩টি প্রকল্প উদ্বোধন করে দিয়ে গেলাম, সেগুলো যত্নে রাখবেন। এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা ৩০টি প্রকল্প পড়ে শোনান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ করে দিয়েছি। প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, একটি পৃথক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সম্ভব হয়নি।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান। দুপুর ২টা ৫৮ মিনিটে জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।

জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1044/feed 0
বিএনপি অস্তিত্বহীন দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম https://thedailyannadiganta.com/archives/890 https://thedailyannadiganta.com/archives/890#respond Fri, 03 Mar 2023 15:48:39 +0000 http://thedailyannadiganta.com/?p=890 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলছেন, বিএনপির নেতা মুচলেকা দিয়ে দেশের বাইরে চলে গেছেন; রাজনীতি করবেন না, বাংলাদেশে কখনও আসবেন না। বিদেশে পালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছেন।
তিনি বলেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে যাওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায় না। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। তারা নিজেরাও জানে না, তারা এখন অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৩-২৫ মেয়াদে নবনির্বাচিত নির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ছিম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত দল ভীত হয় না। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়ান না, বীরের মতো সংগ্রাম করেন। তারা অতীতে কারও কাছে মাথা নত করেননি।
তিনি বলেন, সাংবিধানিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার আছে, যে যার রাজনীতি করবে। সময়ই বলে দেবে, জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি ফয়েজ আহমেদ, মহাসচিব মেজবাহ উদ্দিন, জ্যেষ্ঠ সহ-সভাপতি কৃষিবিদ নুরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক সচিব কৃষিবিদ এমএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কৃষিবিদ এম আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষিবিদ এসএম আলম, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/890/feed 0
বিএনপি রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে : ওবায়দুল কাদের https://thedailyannadiganta.com/archives/702 https://thedailyannadiganta.com/archives/702#respond Fri, 24 Feb 2023 14:35:07 +0000 http://thedailyannadiganta.com/?p=702 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বহুমাত্রিক সংকটে পর্যুদস্ত বিএনপি এখন জনগণ দ্বারা লাল কার্ড খেয়ে রাজনীতির মাঠে বাউন্ডারির বাইরে অবস্থান করছে। লাগাতারভাবে ভুল-রাজনীতির চোরাবালিতে আটকে থাকা বিএনপি ক্রমেই দেউলিয়া সংগঠনে পরিণত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর অপপ্রচারের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্যমতে, দুর্নীতির বরপুত্র, একুশে আগস্টের খুনি, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান না-কি তাদের তথাকথিত গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পথ প্রদর্শক! এর মধ্য দিয়েই প্রমাণিত হয় বিএনপি নীতি ও আদর্শের রাজনীতির পথে না চলে অন্ধকারের কানাগলিতে অপরাজনীতির কূটকৌশলকে বেছে নিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকার বা বাংলাদেশ কোনো সংকটে নেই। বরং ভয়াবহ সংকটে রয়েছে বিএনপি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম অর্থনীতি ধ্বংসের কথা বলেছেন! তিনি কিছু দিন পূর্বে ‘পাকিস্তান আমলে ভালো ছিলাম’ বলে মন্তব্য করেছিলেন। আজ তাদের সেই পেয়ারে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কী? আর তার বিপরীতে বাংলাদেশের অর্থনৈতিক অগগ্রতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে! ১৯৯৬-২০০১ সময়কালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে অর্থনৈতিক অগ্রগতির সুবর্ণধারা রচনা করেছিল ২০০১-২০০৬ সময়কালে বিএনপি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে সেই অর্থনৈতিক অগ্রগতির ধারাকে অধঃপতনের দিকে ঠেলে দিয়েছিল। আজ অর্থনৈতিক সংকট নিয়ে বিএনপির কথা বলা জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে বৈশ্বিক মন্দা ও সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। মির্জা ফখরুল ইসলামের মনোবেদনা আমরা বুঝি, বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দেউলিয়া না হওয়ায় তাদের সুপ্ত-বাসনা মুখ থুবড়ে পড়েছে। দেশবিরোধী ষড়যন্ত্রে বিভোর বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন ফিঁকে হয়ে পড়েছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতারা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আজ সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। মানবসভ্যতার জন্য হুমকিস্বরূপ এই সংকটকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের অপতৎপরতা চালাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনগণের যে কষ্ট হচ্ছে আমরা সকলেই তা জানি। জনগণের কষ্ট লাঘবের জন্যই সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ফ্যামিলি কার্ড ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা সকল দুর্যোগে ও সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট থেকেছে। অন্যদিকে বিএনপি সংকটকে পুঁজি করে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত থেকেছে; জনদুর্ভোগকে ঘনীভূত করেছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জাতির কাণ্ডারি হিসেবে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কার্যকরী পদক্ষেপ গ্রহণের ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিগত সময়ের সকল সংকট উত্তরণে সফল হয়েছেন। এদেশের মানুষের দুঃখ-দুর্দশা ও দুর্ভোগ লাঘবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।

]]>
https://thedailyannadiganta.com/archives/702/feed 0
ধুনটে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে মহিলা আ.লীগ নেত্রীর নাক ফাটিয়ে দিলেন আরেক নেত্রী https://thedailyannadiganta.com/archives/623 https://thedailyannadiganta.com/archives/623#respond Wed, 22 Feb 2023 12:40:47 +0000 http://thedailyannadiganta.com/?p=623 বগুড়ার ধুনটে হোটেলে গিয়ে আওয়ামীলীগের দুই নারী নেত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের একটি হোটেলের ভিতরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নারী নেত্রী লিপি আকতার ও কাওসার জাহান কেয়া আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের মধ্যে দীর্ঘদিন ধরে দলীয় বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরেই মহিলা আওয়ামীলীগের দুইটি গ্রুপের সৃষ্টি দীর্ঘদিন ধরে আলাদা আলাদা কর্মসূচিও পালন করে আসছে।
ঘটনার দিন গত মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুজিব চত্বরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক
অর্পণকে কেন্দ্র করে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা ও সাধারণ সম্পাদক সুলতানা জাহানের নেতাকর্মীদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনের একটি হোটেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলায় আহত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক লিপি আকতার বলেন, মঙ্গলবার দুপুরে হোটেলে ভাত খাওয়ার সময় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় তার উপর হামলা চালায়। হামলায় তার নাখ ও মুখ ফেটে যায়।
অপরদিকে ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান বলেন, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকালে লিপি আকতার আমাদের ফুলের মালা ছিঁড়ে ফেলে। আর এই ঘটনা নিয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এবিষয়ে ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে নাজনীন নাহারের নেতৃত্বে তার লোকজন হোটেলের ভেতরেই লিপিকে মারধর করা হয়েছে।
আহতদের মধ্যে লিপি খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কাওসার জাহান কেয়াকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইসচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, হামলার বিষয়ে এখনও কেউ অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/623/feed 0
বিএনপিকে বাধা দিতে নয়, জানমালের নিরাপত্তায় আ.লীগের কর্মসূচি https://thedailyannadiganta.com/archives/508 https://thedailyannadiganta.com/archives/508#respond Sat, 18 Feb 2023 09:05:39 +0000 http://thedailyannadiganta.com/?p=508 সংঘাত সৃষ্টি করতে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অনেকদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দাবি আদায়ে তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ সংঘাত সৃষ্টি করতে আওয়ামী লীগ এমনটা করছে।
শনিবার এ বিষয়ে করা প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।

]]>
https://thedailyannadiganta.com/archives/508/feed 0
আজও শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ https://thedailyannadiganta.com/archives/445 https://thedailyannadiganta.com/archives/445#respond Fri, 17 Feb 2023 05:08:54 +0000 http://thedailyannadiganta.com/?p=445 শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে আজ শুক্রবারও রাজপথে থাকবে আওয়ামী লীগ। বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় সতর্ক অবস্থানে থাকবে ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগরীর দুই অংশেই এ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি বেলা আড়াইটায় শুরুর কথা থাকলেও সরকার সমর্থক নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকা মহানগরীর রাজপথে অবস্থান নিয়েছেন। দিনভর এই অবস্থানকালে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল-সমাবেশ করছেন তাঁরা। দলটির নেতারা জানান, কোথাও সহিংসতা-নাশকতার আশঙ্কা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরাও প্রতিহত করার চেষ্টা করবেন।
অবস্থানের অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাজী মকবুল হোসেন কলেজ মাঠে শান্তি সমাবেশ হবে। সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা যোগ দেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে আগামীকাল শনিবার দুপুরে মহানগর দক্ষিণের সব থানা ও ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখা একই দিন বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে। মহানগর যুবলীগ দক্ষিণ একই সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/445/feed 0