আগুন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 Jul 2024 07:19:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আগুন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চীনে বহুতল বিপণি বিতানে আগুন, নিহত ১৬ https://thedailyannadiganta.com/archives/2434 https://thedailyannadiganta.com/archives/2434#respond Thu, 18 Jul 2024 07:19:26 +0000 https://thedailyannadiganta.com/?p=2434 চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বহুতল বিপণি বিতানে আগুন লেগে ১৬ জন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
স্থানীয় অগ্নিনির্বাপন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাত ৩টায় ভবনটিতে উদ্ধারকাজ শেষ হয়। এর আগে বুধবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায় সিচুয়ান প্রদেশের জিগং এলাকার ১৪তলা ওই বিপণি বিতানটি থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে।
সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় বহুতল ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিপণি বিতানটি থেকে ৩০ জনকে উদ্ধার করা হয় এবং রাত ৮টা ২০ মিনিটে উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
বার্তা সংস্থা এএফপির হাতে আসা ড্রোন থেকে নেওয়া কিছু ফুটেজে দেখা যায়, রাতে ভবনটির সামনে অগ্নিনির্বাপনের কাজে নিয়োজিত কর্মী ও আগুন নেভানোর গাড়িগুলো অবস্থান করছে এবং আগুনে পোড়া ভবনটিতে পানি ছিটানো হচ্ছে।
সিনহুয়া জানায়, আজ ভোর রাত ৩টায় মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং ভেতরে আর কোনো লোক আটকে নেই বলেও জানানো হয়।
জিগংয়ের জরুরি বিভাগের কাছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর আসে এবং তাৎক্ষণিক অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। আগুন লাগার পরপরই জরুরি বিভাগের লোকজন জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সিচুয়ান প্রদেশের জিগং শহরটি রাজধানী বেইজিং থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় ২৫ লাখ লোক বসবাস করে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2434/feed 0
৪০ মরদেহ হস্তান্তর, ৩ জনের ডিএনএ টেস্ট https://thedailyannadiganta.com/archives/2317 https://thedailyannadiganta.com/archives/2317#respond Fri, 01 Mar 2024 14:38:28 +0000 https://thedailyannadiganta.com/?p=2317 রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রিন কজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে ৪০ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তিনজনের পরিচয় শনাক্ত হতে করা হচ্ছে ডিএনএ টেস্ট।
শুক্রবার (১ মার্চ) বিকেলে এসব তথ্য জানান ঢাকা জেলা প্রশাসনের পিআইও আরিফুর রহমান।
তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ৬ জনের মরদেহ রয়েছে। তাদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হতে ডিএনএ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি ৩ জনের মরদেহ দাবি করা স্বজনরা ঢাকায় আসছেন।
তাদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আরিফুর রহমান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ২২ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2317/feed 0
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট https://thedailyannadiganta.com/archives/1672 https://thedailyannadiganta.com/archives/1672#respond Sat, 15 Apr 2023 03:19:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1672 রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ৩ তলা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় ৩ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবিও তাদের সহায়তা করছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের সহায়তায় নিউমার্কেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে নৌ বাহিনীও। বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দলও যুক্ত হয়েছে। আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
এদিকে, আগুনের খবর পেয়ে ভোরেই মার্কেটের ব্যবসায়ীরা ভিড় করেছেন সেখানে। মার্কেটের নিচের দিকে থাকা দোকানগুলো থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1672/feed 0
বঙ্গবাজারে আগুনের খবর বিশ্ব গণমাধ্যমে https://thedailyannadiganta.com/archives/1464 https://thedailyannadiganta.com/archives/1464#respond Tue, 04 Apr 2023 09:44:17 +0000 http://thedailyannadiganta.com/?p=1464 বঙ্গবাজারে আগুনের খবর বিশ্ব গণমাধ্যমে
ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার বঙ্গবাজার মার্কেট। প্রায় সাড়ে ছয় ঘণ্টা জ্বলে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে তার আগেই পুড়ে নিঃশেষ হয়ে গেছে হাজারো ব্যবসায়ীর সম্বল। বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের খবর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শিরোনাম করেছে ‘ফায়ার রেসেস থ্রু ক্লদিং মার্কেট ইন বাংলাদেশ ক্যাপিটাল’। তাদের সূত্র ধরে একই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ, ইউএস নিউজ।
বঙ্গবাজারের আগুন নিয়ে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। তাদের বরাতে একই খবর প্রচার করছে ইনকোয়ারার, ব্যারনস, দুবাইভিত্তিক গণমাধ্যম আল-অ্যারাবিয়া, আবুধাবির ইংরেজি দৈনিক দ্য ন্যাশনাল প্রভৃতি।
বার্তা সংস্থা রয়টার্সের সচিত্র প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘ফায়ার ফাইটারস, আর্মি ওয়ার্ক টু ডজ ম্যাসিভ ফায়ার ইন বাংলাদেশ’। একই খবর প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস প্রভৃতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বঙ্গবাজারের খবর নিয়ে শিরোনাম করেছে ‘বাংলাদেশ ফায়ার: হান্ড্রেসস অব ফায়ারফাইটারস ট্যাকল ব্লেজ ইন হিউজ ঢাকা ক্লদিং মার্কেট।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরের শিরোনাম ‘মেজর ফায়ার এ পপুলার ক্লদিং মার্কেট ইন বাংলাদেশ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ‘ম্যাসিভ ফায়ার গাটস থাউজেন্ডস অব শপস ইন বাংলাদেশ মার্কেট’ নামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
এছাড়াও ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, বিজনেস স্ট্যার্ন্ডাড, ট্রিবিউন ইন্ডিয়া, বার্তা সংস্থা আইএএনএস, বার্তা সংস্থা পিটিআই, পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন বঙ্গবাজারে আগুনের খবর প্রকাশ করেছে।
কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে ‘ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন, পুড়ে ছাই বহু দোকান।
সংবাদ প্রতিদিন বলছে, ‘ঈদের আগে ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০০০ দোকান’। এই সময়ের শিরোনাম ‘ফের ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০০০ দোকান।
জি নিউজের খবরের শিরোনাম করা হয়েছে ‘ভয়াবহ আগুনে ৪০০০ দোকান পুড়ে ছাই! ঘন কালো ধোঁয়া আর কান্নায় ভারী এলাকার বাতাস।

]]>
https://thedailyannadiganta.com/archives/1464/feed 0
মার্কেটটি ঝুঁকিপূর্ণ এমন ঘোষণা আমরা বহুবার দিয়েছি : ফায়ার সার্ভিসের ডিজি https://thedailyannadiganta.com/archives/1461 https://thedailyannadiganta.com/archives/1461#respond Tue, 04 Apr 2023 09:27:28 +0000 http://thedailyannadiganta.com/?p=1461 মার্কেটটি ঝুঁকিপূর্ণ এমন ঘোষণা আমরা বহুবার দিয়েছি। নোটিশ করে দশবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও কাজে আসেনি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ব্রিফিং তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

মো. মাইন উদ্দিন বলেন, ‘২০১৯ সালের ১০ এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ আকারে আমরা ঘোষণা করেছিলাম। এ সংক্রান্ত ব্যানারও টানিয়েছি। এরপর আমরা দশবার নোটিশ দিয়েছি। বলেছি, এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের করণীয় যা যা ছিল তা আমরা করেছি। তারপরেও এখানে ব্যবসা চলছিল।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থা আমাদের সঙ্গে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা রাখি আগুন আর ছড়াবে না। কিন্তু নির্বাপন করতে আমার আরেকটু সময় লাগবে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘বাতা‌সের কার‌ণে দ্রুত আগুন ছ‌ড়ি‌য়ে‌ছে। তাছাড়া পা‌নি স্বল্পতার কার‌ণে অ‌ভিযা‌নে বেগ পে‌তে হ‌য়ে‌ছে। এছাড়া উৎসক জনতার কার‌ণেও সমস্যা হ‌য়ে‌ছে।’

এ সময় ফায়ার সা‌র্ভিস দপ্ত‌রে হামলায় ক্ষোভ প্রকাশ ক‌রে তিনি বলেন, ‘আমরা এখানে হাজির থেকেই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি। আপনারা দেখেছেন আমি নিজে সকাল সাড়ে ৬টায় এখানে এসেছি। আমরা এর সুষ্ঠ তদন্ত করবো।’

ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এখানে ৬৫০ জন ফায়ার ফাইটার ও ২০০ অ‌ধিক সেনাবা‌হিনী সদস্য অংশ নি‌য়ে‌ছেন।’

এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি), ভলেন্টিয়ার ও র‌্যাব।

]]>
https://thedailyannadiganta.com/archives/1461/feed 0
বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট https://thedailyannadiganta.com/archives/1458 https://thedailyannadiganta.com/archives/1458#respond Tue, 04 Apr 2023 05:55:19 +0000 http://thedailyannadiganta.com/?p=1458 রাজধানীর  বঙ্গবাজার মার্কেটে  আগুন  লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ারসার্ভিসের  ৫০ টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিলডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বাসস’কে  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টা ১২ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একে একে ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
বঙ্গবাজারের  আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি  সম্মিলিত সাহায্যকারী  দল, বিমান বাহিনীর সাহায্যকারী  দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।এছাড়া পুলিশ, র‌্যাব সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পকের্  কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো করে দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। বঙ্গবাজারের আশপাশে সব রাস্তাবন্ধ করে দেওয়া হয়েছে।
সকালে আগুনের খবর পেয়ে অনেক ব্যবসায়ী ঘটনাস্থলে এসে আহাজারি শুরু করেন। জিনিসপত্র বের করতে না পেরে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মার্কেটে বিভিন্ন রকমের কাপড় থাকায় আগুনের ব্যাপকতা অনেক বেশি হয়। স্বাভাবিকভাবে কাছে যেতে পারছেননা ব্যবসায়ীরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1458/feed 0
চুয়াডাঙ্গায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন,পুড়লো ৬ গরু-ছাগল https://thedailyannadiganta.com/archives/843 https://thedailyannadiganta.com/archives/843#respond Thu, 02 Mar 2023 04:45:32 +0000 http://thedailyannadiganta.com/?p=843 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলায় নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ার জহিরুল ইসলামের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
জহিরুল একই এলাকার কৃষক আলালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরের ভিতরে মশার কয়েল জ্বালান জহিরুল। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি জার্সি গরু, দুটি ছাগলসহ গোয়াল ঘরটি পুড়ে শেষ হয়ে গেছে।
শেষ সম্ভল হারিয়ে সহায় সম্ভলহীন হয়ে পড়েছে জহিরুল ইসলামের পরিবার। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে গেছে।
জহিরুল বলেন, ‘চাষাবাদ করে ছয়জনের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেছি।’ আমার পক্ষে আর সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/843/feed 0
গুলশানে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট https://thedailyannadiganta.com/archives/540 https://thedailyannadiganta.com/archives/540#respond Sun, 19 Feb 2023 14:39:02 +0000 http://thedailyannadiganta.com/?p=540 রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি বলেন, রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/540/feed 0