আটক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 24 Feb 2023 09:27:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আটক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ইউটিউবে জুয়ার প্রচারণার অভিযোগে প্রত্যয় হিরণ সহ গ্রেপ্তার ০৩ https://thedailyannadiganta.com/archives/687 https://thedailyannadiganta.com/archives/687#respond Fri, 24 Feb 2023 09:27:29 +0000 http://thedailyannadiganta.com/?p=687 অনলাইনে জুয়ার প্রচারণা চালানোর অভিযোগে ইউটিউবার ও ওয়েব সিরিজ ‘বদমাইশ পোলাপাইন’ অভিনেতা প্রত্যয় হিরণসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
দ্য আজাইরা লিমিটেড নামের একটি ইউটিউব চ্যানেল চালানো হিরণের সঙ্গে গ্রেপ্তার তার দুই সহযোগী হলেন রায়হান সরকার বিশাল ও আব্দুল হামিদ। হিরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুট এণ্ড স্যানিটেশন অফিসার মো. আলমগীর হিরণের ছেলে।
পুলিশ জানায়, ইউটিউব ভিডিওতে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালাতেন। প্রত্যয় হিরণ জুয়ার সাইট ওয়ান এক্স বেট, বাবুএইটিএইট, ক্রিকেক্সের প্রচারণা চালাতেন। এ জন্য তিনি ভিডিওপ্রতি নিতেন এক লাখ ১০ হাজার টাকা করে।
এ নিয়ে রমনা থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ দেয়া হচ্ছে। এর মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনও প্রচার করছেন অনেকে। এর মধ্যে হিরণের ‘আজাইরা লিমিটেড’ নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যাদের সাবস্ক্রাইবার সাড়ে চার মিলিয়নের বেশি।
ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ শুক্রবার এসব তথ্য জানান।
তিনি বলেন, ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাকটিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দিতেন ওই তিনজন। প্রায় বছরখানেক প্রত্যয় হিরণের ওপর নজর রেখে চলতি সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি।
পুলিশ আরও জানায়, প্রত্যয় হিরণসহ অন্যরা তিন বছর জুয়ার সাইটের বিজ্ঞান চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/687/feed 0
বরগুনায় মাদকসহ বরখাস্ত পুলিশ কর্মকর্তা আটক https://thedailyannadiganta.com/archives/268 https://thedailyannadiganta.com/archives/268#respond Sat, 11 Feb 2023 09:51:48 +0000 http://thedailyannadiganta.com/?p=268 বরগুনায় মাদকসহ বরখাস্ত হওয়া একজন পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি পুলিশ)।
শনিবার বেলা ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে মাদকসহ ওই পুলিশ সদস্য কে আটক করে ডিবি পুলিশ। আটককৃত ওই পুলিশ সদস্য আমড়াঝুড়ি এলাকার আলো শিকদারের ছেলে কাওসার শিকদার। কাওসার শিকদার বরখাস্ত হওয়ার পূর্বে বরিশাল জেলা পুলিশের সাথে যুক্ত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খানের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসারকে আমড়াঝুড়ি এলাকায় তার বাড়ির সামনে থেকে আটক করে। এসময় কাওসারের সাথে থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো বরখাস্ত হওয়া এই পুলিশ সদস্য।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০২কেজি গাজাসহ কাওসারকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/268/feed 0
চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ https://thedailyannadiganta.com/archives/274 https://thedailyannadiganta.com/archives/274#respond Fri, 10 Feb 2023 09:58:16 +0000 http://thedailyannadiganta.com/?p=274 ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিকেল ৩টায় মুন্সিপুর সরদারপাড়া মাঠে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা। স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০০ গ্রাম।
বিজিবি জানায়, শুক্রবার দুপুরের পর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে গোপনে এমন খবর পায়। এরপর মুন্সিপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন বিশ্বাস টহল দল নিয়ে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে এ্যাম্বুশ করে।
এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ ইশতিয়াক, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় বিজিবি সশস্ত্র টহলদল দুই ভাগে বিভক্ত হয়ে চোরা কারবারিকে ধাওয়া করলে তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতে দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল সেখান থেকে কসটেপ দিয়ে মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলোর মধ্যে থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। যার পরিমান ১ কেজি ১০০ গ্রাম। আনুমানিক মুল্য ৮৭ লাখ ৯৭০ টাকা। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করেছে বিজিবি।

]]>
https://thedailyannadiganta.com/archives/274/feed 0