আন্তজার্তিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 26 Aug 2023 01:49:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আন্তজার্তিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন ক্ষেত্র ক্রিমিয়া! https://thedailyannadiganta.com/archives/2238 https://thedailyannadiganta.com/archives/2238#respond Sat, 26 Aug 2023 01:49:36 +0000 http://thedailyannadiganta.com/?p=2238 ৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের উপর কমপক্ষে ৪৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে মস্কো দাবি করছে। এর আগেও ক্রিমিয়ায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। মনে করা হচ্ছে, দুই দেশের যুদ্ধের নতুন ক্ষেত্র হয়ে উঠছে ক্রিমিয়া।
শুধু মস্কো নয়, অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের উপরেও ড্রোন হামলার মুখে পড়ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে, এয়ার ডিফেন্স বাহিনী ইউক্রেন থেকে পাঠানো ৪৫টি ড্রোন হামলা বানচাল করা দিয়েছে। এর মধ্যে নয়টি সরাসরি ধ্বংস করা হয়েছে। বাকি ৩৩টি ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে লক্ষ্যবস্তু পর্যন্ত না পৌঁছতে পেরে ভেঙে পড়েছে।
২০১৪ সালে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজহাইয়েভ টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন যে, শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে।রাশিয়া আরও জানিয়েছে, মস্কোর কাছে কালুগা অঞ্চলেও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। সব হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করছে মস্কো।
ইউক্রেন অবশ্য রাশিয়ার ভূখণ্ড বা অধিকৃত এলাকায় হামলা সম্পর্কে প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করে না। তবে একসঙ্গে এত ড্রোন হামলা এর আগে দেখা যায়নি।
বৃহস্পতিবার যুদ্ধের মাঝে দ্বিতীয় স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ইউক্রেন জানিয়েছে, এক বিশেষ অভিযান চালিয়ে সৈন্যরা ক্রিমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে।
রাশিয়ার দুটি সংবাদ সূত্র দাবি করেছে, ১৫ থেকে ২০ জন ইউক্রেনীয় ব্যক্তি রাবারের নৌকা করে কেপ তারখানকুটের এক ক্যাম্প সাইটের কাছে পৌঁছেছিল বটে, কিন্তু তাদের হত্যা করা হয়েছে৷ ইউক্রেন অবশ্য প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করেনি।গত বছর রাশিয়ার হামলা শুরু হবার পর ইউক্রেনের নেতৃত্ব বারবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ আবার রাশিয়ার হাত থেকে ছিনিয়ে নেওয়ার কথা বলেছে। ৩২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশে ঐক্যের ডাক দেন।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি সৈন্য, সামরিক সরঞ্জামের সঙ্গে যুক্ত কর্মী, ইলেকট্রিশিয়ান, সাংবাদিক, মাইন দূর করার কর্মী, শিক্ষক, ডাক্তার ও অ্যাথলেটদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, যারাই কাজ করছেন এবং অন্যদের কাজ দিচ্ছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর দিয়ে সামরিক বাহিনীর ভবিষ্যৎ জয়ের জন্যও মানুষ অবদান রাখছেন।
এদিকে ইউক্রেনের স্বাধীনতা দিবসে মার্কিন প্রশাসনও এফ-১৬ যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ঘোষণা করেছে। ইউরোপের কয়েকটি দেশকে এমন বিমান ইউক্রেনের হাতে তুলে দেওয়ার ছাড়পত্র এবং পাইলটদের প্রশিক্ষণে সম্মতির পর এবার ওয়াশিংটনও সরাসরি প্রশিক্ষণের সিদ্ধান্ত নিলো।
খবরে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার কোর্স ও অক্টোবর থেকে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেবে মার্কিন প্রশাসন। সেইসঙ্গে রক্ষাণাবেক্ষণ কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলি ক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’ হিসেবে সাহায্য করতে এগিয়ে এসেছে। এ দিন মার্কিন প্রশাসন আরও রুশ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2238/feed 0
এবার বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন https://thedailyannadiganta.com/archives/2171 https://thedailyannadiganta.com/archives/2171#respond Fri, 02 Jun 2023 04:51:39 +0000 http://thedailyannadiganta.com/?p=2171 আবার হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ জুন) কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান প্রেসিডেন্ট। এসময় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে সাহায্য করতে ছুটে যান। তবে প্রেসিডেন্টকে কারও সাহায্য ছাড়াই তাঁর আসনে ফিরে যেতে দেখা গেছে।
প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি।
এই বয়সে প্রেসিডেন্ট ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাঁকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
প্রেসিডেন্টের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি টুইটারে লিখেছেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন।
ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তাঁর আসনের দিকে ফিরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাঁকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।
অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেনকে দৃশ্যত স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা গেছে।
অবশ্য প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা
এটিই প্রথম নয়। এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়েছিলেন।
এমনিতেই সমালোচকেরা বলেন, প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাইডেনের বয়সটা খুব বেশিই।
সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে, মার্কিন ভোটারদের অধিকাংশই বাইডেনের বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে তাঁর বয়স হবে ৮২ বছর। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2171/feed 0