আন্তর্জাতিক নারী দিবস – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 08 Mar 2024 17:22:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আন্তর্জাতিক নারী দিবস – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 এ সরকারের শাসনামলে নারীরাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছেন : রিজভী https://thedailyannadiganta.com/archives/2345 https://thedailyannadiganta.com/archives/2345#respond Fri, 08 Mar 2024 17:22:36 +0000 https://thedailyannadiganta.com/?p=2345 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এমন এক সময় এই দিবস পালিত হচ্ছে, যখন বাংলাদেশে নারীরা ঘরে-বাইরে-কর্মস্থলে সর্বত্রই নির্যাতিত-নিপীড়িত-লাঞ্ছিত, খুন-খারাবির শিকার হচ্ছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে। কর্তৃত্ববাদী শেখ হাসিনার গত ১৬ বছরের কুশাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন নারীরা।
শুক্রবার (৮ মার্চ) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপি নেতার অভিযোগ, ‘রাজনৈতিক চরিত্র হারিয়ে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে ভয়ংকর নারী নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্রক্ষমতার আশ্রয়, প্ররোচনায় এদের অসভ্যতা রুচিহীন বর্বর শক্তিতে পরিণত করেছে।
তিনি বলেন, ‘বর্তমান নৈরাজ্য পরিস্থিতিতে শুধু রাত-বিরেতে নয়, দিনে-দুপুরে পথ চলতে নারীরাসহ সাধারণ মানুষের গা ছমছম করে। নবধারার আওয়ামী বাকশাল-রাজ্যে নারী ও শিশুদের ওপর সহিংসতার মাত্রায় এখনও কোনও ছেদ যতি টানা হয়নি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা দিন দিন বেড়েই চলেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সর্বশেষ পরিসংখ্যানে উল্লেখ করে রিজভী জানান, দেশে গত ১৩ মাসে এক হাজারের বেশি নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত বছর নারীর প্রতি সহিংসতা ছিল উদ্বেগজনক বিষয়।
এ সময়ে সারা দেশে ৫৭৩ জন নারী ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কোনও কোনও নারীকে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। প্রতিবাদ করতে গিয়ে আট জন নারী-পুরুষ খুন হন।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ উল্লেখ করেন, ‘দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী। যিনি অবরুদ্ধ গণতন্ত্রকে বার-বার মুক্ত করেছেন। তাকে সীমাহীন হয়রানি ও হেনস্তা করার জন্য অন্যায় এবং বেআইনিভাবে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2345/feed 0
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন https://thedailyannadiganta.com/archives/2329 https://thedailyannadiganta.com/archives/2329#respond Fri, 08 Mar 2024 17:01:08 +0000 https://thedailyannadiganta.com/?p=2329 নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’এই স্লোগানকে ধারণ করে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান পুরুষ সহকর্মীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে লিঙ্গকে নয়, যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নারী চেয়ারম্যান ও কো- অর্ডিনেটর তারই প্রমাণ।
উক্ত অনুষ্ঠানে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, সুলতানা পারভিন ও সেলিনা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরান চৌধুরী নারীদের সম্মান জানাতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডীন ও ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শাহরুখ আদনান খান।
প্রাগৈতিহাসিক যুগ থেকে নারীর সম-মর্যাদা নিয়ে বিভিন্ন ধর্মে বলা হয়েছে, এই বিষয়টি সবার সামনে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডা. ইসরাত জাহান বলেন, নারী শুধু কর্মক্ষেত্রে সম্পৃক্ত মানেই নারীর ক্ষমতায়ন নয়। সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও নিজের সম্মানের স্থান সম্পর্কে অবগত থাকাও নারীর ক্ষমতায়ন।
অনুষ্ঠানের আহ্বায়ক ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবীর তাঁর বক্তব্যে নারী দিবসের ইতিহাস ও বাংলাদেশের উন্নয়নে নারীদের অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নারীদেরকে নিজের প্রতি যত্নশীল হওয়া বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটর হিসেবে সদর্পে নারীরা কাজ করে যাচ্ছেন।
মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সহকারী প্রধান হিসাব কর্মকর্তা গায়ত্রী মৃধা। ভর্তি শাখার সহকারী রেজিস্ট্রার জেসমিন সুলতানা তার বক্তব্যে নারী অধিকারের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী নূরে সুলতানা নূপুর। এছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আকসা ইমী কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন এবং পরিচ্ছন্নতাকর্মী রেহানা বেগম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে নারীদের সম্মান ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2329/feed 0
আন্তর্জাতিক নারী দিবস আজ https://thedailyannadiganta.com/archives/980 https://thedailyannadiganta.com/archives/980#respond Wed, 08 Mar 2023 08:41:33 +0000 http://thedailyannadiganta.com/?p=980 বর্তমানে আমাদের জীবন শক্তিশালী প্রযুক্তিগত একীকরণের উপর নির্ভর করে। আমাদের দৈনন্দিন জীবনের যেকোনো কাজ যেমন প্রিয়জনকে কল করা, ব্যাংক লেনদেন করা বা একটি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বুক করা সবকিছু একটি ডিজিটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তা সত্ত্বেও বিশ্বব্যাপী ৩৭ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন না। পুরুষদের তুলনায় ২৫৯ মিলিয়ন নারীর ইন্টারনেটে কমপ্রবেশাধিকার রয়েছে। এবারের নারী দিবসের স্লোগানের তাৎপর্য তুলে ধরে বলছে জাতিসংঘ।
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। এই বছরের নারী দিবসের প্রতিপাদ্য— ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’।
এই বছর নারী দিবসের স্লোগানটি নির্বাচন করা হয়েছে তথ্যপ্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নারীকে অনুপ্রেরণা জোগাতে।
জাতিসংঘ বলছে, যদি নারীরা ইন্টারনেটে ব্যবহার না করেন অথবা অনলাইনে নিরাপদ বোধ না করেন তবে তারা ডিজিটাল দুনিয়ায় জড়িত থাকার জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার বিকাশ ঘটাতে সক্ষম হবেন না, যা তাদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত সম্পর্কিত পেশা অর্জনের সুযোগ হ্রাস করবে। ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে ৭৫ শতাংশ চাকরি এই ক্ষেত্রগুলোর সাথে সম্পর্কিত হবে। ফলে প্রযুক্তি ক্ষেত্রে নারীর কম পদচারনার কারণে উন্নয়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠা বেশ কঠিন হয়ে দাঁড়াবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা আয়োজন। তবে এ বছর ৮ মার্চ শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। তাই কর্মসূচিতেও কাটছাঁট করা হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতি বছর ৮ মার্চ যে আয়োজন থাকে তা অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালি অনুষ্ঠিত হবে। এ বছর সামাজিক প্রতিরোধ কমিটির যে প্রতিপাদ্য তা হলো- ‘ডিজিটাল বিশ্ব হোক সবার: নারীর অধিকার সুরক্ষায় ও সহিংসতা মোকাবিলায় চাই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বৈষম্যহীন সৃজনশীল প্রযুক্তি।
‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদল প্রযোজনা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
প্রতি বছর দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নেয় `আমরাই পারি’ জোট। ৮ মার্চ রাত ঠিক ১২টা বেজে এক মিনিটে শহীদ মিনারে সম্মিলিতভাবে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই শপথ নেওয়া হয়। তবে এ বছর এই কার্যক্রম হবে না। নারীপক্ষসহ ৫২টি সংগঠন দিবসটি পালন করবে ‘সন্তানের ওপর মায়ের অভিভাবকত্বের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে। ১১ মার্চ সকাল সাড়ে ৮টায় রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে জমায়েত হয়ে শুরু হবে পদযাত্রা।
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, এই দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সেসময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারীশ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন।
এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নারী দিবস হচ্ছে সেই দিন, যেই দিন জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেবার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।

]]>
https://thedailyannadiganta.com/archives/980/feed 0