আন্তর্জাতিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 May 2023 09:10:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আন্তর্জাতিক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইইউ https://thedailyannadiganta.com/archives/2095 https://thedailyannadiganta.com/archives/2095#respond Wed, 24 May 2023 08:45:20 +0000 http://thedailyannadiganta.com/?p=2095 ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান মঙ্গলবার বলেছেন, ইইউ ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে দুই লক্ষাধিক আর্টিলারি শেল এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়ন এক বছরে ইউক্রেনে ১০ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে ২শ’ কোটি ইউরো (প্রায় ২শ’ ২০ কোটি ডলার) ব্যয় করতে সম্মত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে ‘বিভিন্ন ক্যালিবারের ২ লক্ষ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং ১,৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে।’
ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে কারণ কিয়েভের বাহিনী মস্কোর বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।
ইইউ পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বিদ্যমান মজুদ থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম একশ’ কোটি ইউরো প্রদান করেছে।
এই অর্থ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2095/feed 0
বাংলাদেশের তুলনায় বেশি দুর্দশায় ভারত-পাকিস্তান,শীর্ষে জিম্বাবুয়ে https://thedailyannadiganta.com/archives/2101 https://thedailyannadiganta.com/archives/2101#respond Wed, 24 May 2023 08:40:51 +0000 http://thedailyannadiganta.com/?p=2101 বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে। আর এ তালিকায় ভারত-পাকিস্তানের তুলনায় বেশ ভালো অবস্থায় আছে বাংলাদেশ। গত ১৮ মে বিশ্বের বার্ষিক দুর্দশা সূচক (এইচএএমআই) প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত লিখেছেন বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাংকি। সেখানেই এমন চিত্র দেখা গেছে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সূচক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত ১৫টি দেশের তালিকায় থাকা দেশগুলো হলো— জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা এবং ঘানা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ১৫৭টি দেশের মূল্যস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদহারসহ অন্যান্য বিষয়গুলোর ওপর নির্ভর করে এ সূচকটি তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের অবস্থান ১১৫। বাংলাদেশের দুর্দশার প্রধান কারণ— বেকারত্ব। এ সূচকে বাংলাদেশের পয়েন্ট ২০ দশমিক ১০৭।
এদিকে এ সূচকে ভারতের অবস্থান ১০৩। বাংলাদেশের মতো ভারতেরও দুর্দশার প্রধান কারণ বেকারত্ব। এছাড়া দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের অবস্থান ৩৫। দেশটির দুর্দশার প্রধান কারণ মুদ্রাস্ফীতি। সে হিসেবে ভারত ও পাকিস্তানের চেয়ে কম দুর্দশাগ্রস্ত দেশ বাংলাদেশ।
অপরদিকে বিশ্বের সবচেয়ে কম দুর্দশাগ্রস্ত দেশ সুইজারল্যান্ড। এ দেশটির ঋণ জিডিপির তুলনায় কম। সুইজারল্যান্ডের পর এ তালিকায় যথাক্রমে রয়েছে কুয়েত, আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, নাইজার, থাইল্যান্ড, টোগো এবং মাল্টা।
সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৩৪। এ দেশটিরও প্রধান সমস্যা বেকারত্ব। এছাড়া ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী টানা ছয়বারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে নির্বাচিত হওয়া ফিনল্যান্ড এই সূচকে ১০৯তম অবস্থানে রয়েছে।
বিশ্বের দুর্দশাগ্রস্ত দেশের তালিকা তৈরির ধারণাটি ছিল মার্কিন অর্থনীতিবিদ আর্থার ওকুনের। তিনি যুক্তরাষ্ট্রের জন্য প্রথম এই সূচকটি তৈরি করেছিলেন। পরে এর সংশোধন আনেন হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট ব্যারো। পরে এতে আরও সংশোধন আনেন স্টিভ হ্যাংকি।
বার্ষিক দুর্দশার সূচকটি তৈরির ক্ষেত্রে বিভিন্ন দেশের বেকারত্বের অবস্থা, মূল্যস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থায় ঋণের হার ও বার্ষিক জিডিপি বিবেচনায় নেওয়া হয়েছে। সূচকটি তৈরিতে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, ইকোনমিক আউটলুক এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখান ব্যুরোর দেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2101/feed 0
এশিয়ায় বেড়েছে রুশ জ্বালানি পণ্যের রপ্তানি https://thedailyannadiganta.com/archives/2068 https://thedailyannadiganta.com/archives/2068#respond Tue, 23 May 2023 14:54:06 +0000 http://thedailyannadiganta.com/?p=2068 তাপপ্রবাহের কারণে এশিয়ায় রাশিয়ার জ্বালানি রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মূল্য ছাড়ের কারণে এশিয়া রাশিয়ার কয়লা ও জ্বালানি তেলের দিকে ঝুঁকে পড়েছে। রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ চলতি বছর একটি মাইলফলক অর্জনের পথে রয়েছে।
মস্কোর পূর্বাভাস, ২০২৩ সালে দুই দেশের বাণিজ্য ২০ হাজার কোটি ডলারে পৌঁছাবে।
পুরো এশিয়ায় চলছে তীব্র তাপদাহ। বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে বেড়েছে জ্বালানির উৎপাদন ও ব্যবহার।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এশিয়া গত কয়েক সপ্তাহে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে। শুধুমাত্র এপ্রিলেই মস্কো থেকে ৭.৪ মিলিয়ন টন কয়লা আমদানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় তিনগুণ বেশি। এশিয়া গত দুই মাসে পাওয়ার গ্রিডে ব্যবহারের জন্য রেকর্ড জ্বালানি তেল আমদানি করেছে।
এপ্রিলে রাশিয়ার বৃহত্তম জ্বালানি ক্রেতা দেশ ছিলো ভারত ও চীন। দেশটির মোট রফতানির দুই তৃতীয়াংশ কয়লাই গেছে এশিয়ায়।
যদিও মূল্যছাড়ের কারণে গত বছর থেকেই রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাড়িয়েছে এশিয়া। রাশিয়ার কয়লার উল্লেখযোগ্য ক্রেতাদেশ দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া আর শ্রীলঙ্কাও।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে আরও বাড়বে জ্বালানি আমদানির পরিমাণ।
জ্বালানি বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক কূটনীতির চেয়ে মানুষের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়া জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার চেয়ে রাশিয়ার ছাড় গ্রহণ করা তাদের পক্ষে অনেক সহজ।
এদিকে, চলতি বছরই রেকর্ড ছাড়াবে রাশিয়ার সঙ্গে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ। এমন পূর্বাভাস দিয়েছে রাশিয়া।
রাশিয়ার সরকার বলছে, বছরের প্রথম প্রান্তিকে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে ৫ হাজার ২০০ মিলিয়ন ডলার। ২০২২ সালে, এটি ১৮ হাজার ৫০০ বিলিয়ন ডলার হবে, তবে ২০২৩ সালের শেষ নাগাদ এই সংখ্যা ২০ হাজার বিলিয়ন ডলারে পৌঁছাবে।
পরিসংখ্যান বলছে, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ছে চীনের। রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা দেশ চীন। মূল্যছাড়ে আরও চাঙ্গা হয়েছে দুই দেশের বাণিজ্য।
সমুদ্রপথে চীনে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি রফতানি রেকর্ড ছাড়িয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2068/feed 0
কয়লা খনি নিয়ে বিরোধে পাকিস্তানে উপজাতিদের সংঘর্ষ, নিহত ১৫ https://thedailyannadiganta.com/archives/1952 https://thedailyannadiganta.com/archives/1952#respond Tue, 16 May 2023 05:18:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1952 কয়লা খনির সীমানা নিয়ে বিরোধের জেরে পাকিস্তানের পেশাওয়ারে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার শহর থেকে ৩৫ কিলোমিটার থেকে দূরের দারা আদম খেক এলাকায় সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই হতাহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় দারা আদম খেল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই কয়লা খনি নিয়ে সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1952/feed 0
মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার-ভ্যান সংঘর্ষ, নিহত ২৬ https://thedailyannadiganta.com/archives/1938 https://thedailyannadiganta.com/archives/1938#respond Mon, 15 May 2023 03:43:53 +0000 http://thedailyannadiganta.com/?p=1938 মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কোনো ট্রাককে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান।
তবে ট্রাক চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় মারা গেছেন কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানা গেছে।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1938/feed 0
তুরস্কে এরদোঁয়ানের ভাগ্য নির্ধারণে চলছে ভোট গ্রহণ https://thedailyannadiganta.com/archives/1913 https://thedailyannadiganta.com/archives/1913#respond Sun, 14 May 2023 12:29:42 +0000 http://thedailyannadiganta.com/?p=1913 তুরস্কে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। জনমত জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোঁয়ানের চেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু।
তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে দেশটিতে শেষ হতে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোঁয়ার দীর্ঘ ২০ বছরের শাসন।
এদিকে এবারের নির্বাচনে অংশ নেওয়া বিরোধীদলগুলো যুক্তরাষ্ট্রের সাথে একজোট হয়ে কাজ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়াঁ। শনিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে এরদোঁয়া বলেন, বিরোধী দল এই নির্বাচনে জয়লাভ করলে তুরস্ককে নিজেদের ইচ্ছামত পরিচালনা করবে পশ্চিমাবিশ্ব।
অন্যদিকে বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু কিছুটা এগিয়ে আছেন। যিনি নির্বাচিত হলে প্রেসিডেন্টের হাতে এরদোয়ান যে ক্ষমতা কুক্ষিগত করেছেন, তা বাতিল করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
২০১৬ সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর রেচেপ তাইয়িপ এরদোঁয়ান প্রেসিডেন্ট পদের নির্বাহী ক্ষমতা অনেক বৃদ্ধি করেন।
কুলুচদারুলু এক বৃহত্তর বিরোধী জোটের প্রার্থী এবং তার নির্বাচনে জেতার সত্যিকারের সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকে।
কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
তুরস্কের নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, ভোটের দিন রাত ৯টা পর্যন্ত ফলাফল নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ নিষিদ্ধ। প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে কি না, তার ইঙ্গিত আজ গভীর রাত নাগাদ পাওয়া যেতে পারে।
তুরস্কের ভোটাররা এমন এক সময়ে এই নির্বাচনে ভোট দিচ্ছেন যখন তাদের কঠিন অর্থনৈতিক অবস্থার মোকাবেলা করতে হচ্ছে।
দেশটিতে মূল্যস্ফীতি এখন লাগামছাড়া। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির হার ৪৪ শতাংশ। কিন্তু অনেক মানুষের ধারণা এটি আসলে অনেক বেশি হবে। অন্যদিকে তুরস্কের ১১ টি প্রদেশ সম্প্রতি দুই দফা ভূমিকম্পের ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে। এই ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1913/feed 0
ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা https://thedailyannadiganta.com/archives/1793 https://thedailyannadiganta.com/archives/1793#respond Fri, 05 May 2023 13:51:03 +0000 http://thedailyannadiganta.com/?p=1793 ভারতের মধ্যপ্রদেশে তিন নারীসহ এক পরিবারের ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আরেকটি পরিবারের লোকজন তাদেরকে হত্যা করে।
শুক্রবার রাজ্যের মোরেনা জেলা শহর থেকে ৫০-৬০ কিলোমিটার দূরের লেপা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও দুজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী বেশ কয়েকজন নিরস্ত্র কয়েক ব্যক্তিকে লাঠিসোঁটা দিয়ে মারধর করার পর গুলি করছেন।
এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার ধীর সিং ও গজেন্দ্র সিং পরিবারের মধ্যে বিরোধের জেরে শুক্রবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।
এর আগে বাড়ির ময়লা ফেলা নিয়ে ২০১৩ সালে দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজন খুন হন। তখন গজেন্দ্র সিংয়ের পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান।
দুই পরিবারের মধ্যে বিষয়টির মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার পর গুলি চালায়। নিহত ছয়জনের মধ্যে গজেন্দ্র সিং ও তার দুই ছেলেও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে পুরোনো বিরোধ ছিল। আজ যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের পরিবারের কয়েকজন সদস্যকে নিহত ছয়জনের স্বজনরা হত্যা করেছিলেন বলে জানা যায়।
আজকের হত্যাকাণ্ডে জড়িত আটজনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1793/feed 0
এক যুগ পরে ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1782 https://thedailyannadiganta.com/archives/1782#respond Thu, 04 May 2023 02:38:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1782 এক যুগ পরে ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।
বৃহস্পতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছান তিনি। টুইটারে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
বিলাওয়াল ভুট্টো ওই ভিডিও বার্তায় জানান, ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের কাউন্সিলে যোগ দেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে এক সঙ্গে রাতের খাবার খাবেন তারা। যেখানে ভারত ও পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার আরও চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা থাকছেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিও বার্তার বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিলাওয়াল ভুট্টোকে ওই ভিডিওতে বলতে দেখা যায় তিনি ওই কাউন্সিলে অংশ নিতে পেরে খুবই খুশি। তিনি কাউন্সিলের সাফল্য কামনা করেছেন ওই ভিডিওতে।
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছালে বিলাওয়া ভুট্টোকে স্বাগত জানান ভারতের কূটনৈতিক যুগ্ম সচিব জেপি সিং। আজ থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে এসসিও সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক।
সফরের প্রাক্কালে বিলাওয়াল বলেন, তিনি এসসিও-ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।
১২ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে সফর করছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। এর আগে ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারত সফরে এসেছিলেন। সে দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সেটাই শেষবারের মতো ভারতে আসা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1782/feed 0
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ https://thedailyannadiganta.com/archives/1744 https://thedailyannadiganta.com/archives/1744#respond Wed, 03 May 2023 10:08:07 +0000 http://thedailyannadiganta.com/?p=1744 ৩ই মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথগ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালিত হবে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়ে ‘ভবিষ্যতে অধিকার আদায়ের স্বরূপ : মতপ্রকাশের স্বাধীনতা সব ধরনের মানবাধিকারের চালিকাশক্তি।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় (৩ মে) তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। সে হিসেবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ৩০ বছর পূর্তি আজ। এ উপলক্ষে নিউইয়র্কস্থ সদর দপ্তরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনেস্কো। মতপ্রকাশের স্বাধীনতাকে সব ধরনের মানবাধিকার রক্ষার অন্যতম উপাদান হিসেবে বিবেচনা করছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি মনে করে, টেকসই উন্নয়ন কর্মসূচি (এসডিজি) বাস্তবায়নে গণমাধ্যমের স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ, মতপ্রকাশের স্বাধীনতা সব ধরনের মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশত।
দিবসটি উপলক্ষে ‘উইন্ডহোক ঘোষণার ৩০ বছর’ শীর্ষক এক বাণীতে এক জাতিসংঘ মহাসচিব বলেন, কোভিড-১৯ মহামারির সময় আমরা বিশ্বব্যাপী যে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি- সেগুলো জীবন বাঁচাতে, শক্তিশালী, স্থিতিশীল সমাজ গঠনে নির্ভরযোগ্য, যাচাই করা এবং সর্বজনীন ভূমিকাকে চিহ্নিত করে। মহামারি এবং জলবায়ুর জরুরি অবস্থাসহ অন্যান্য সংকটময় সময়ে সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা ক্ষতিকর ভুল এবং মিথ্যাচারকে মোকাবিলাসহ আমাদের দ্রুত পরিবর্তিত ও প্রায়ই অপ্রতিরোধ্য তথ্যের দৃশ্যপট তুলে ধরতে সহায়তা করে। তিনি বলেন, সাংবাদিকতা হলো একটি গণসম্পদ। মহামারির অর্থনৈতিক প্রভাব অনেক প্রচার মাধ্যমকে কঠোরভাবে আঘাত করেছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এছাড়া বাজেট সংকটের সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য তথ্য পাওয়াও কঠিন হচ্ছে। এ শূন্যস্থান পূরণ করতে গুজব, মিথ্যা এবং চূড়ান্ত বা বিভাজিত মতামত বৃদ্ধি পাচ্ছে। আমি সব সরকারকে তাদের ক্ষমতানুযায়ী একটি মুক্ত, স্বাধীন এবং বহুমুখী প্রচার মাধ্যমকে সমর্থন করার জন্য সবকিছু করার আহ্বান জানাচ্ছি।
জাতিসংঘ মহাসচিব বলেন, ভুল তথ্য এবং অপপ্রচাররোধে মুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা আমাদের সবচেয়ে বড় শক্তি। জাতিসংঘ সাংবাদিক নিরাপত্তাবিষয়ক কর্মপরিকল্পনার লক্ষ্য হচ্ছে, বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা। কারণ তথ্য হচ্ছে একটি গণসম্পদ। আজ আমরা একটি মুক্ত, স্বাধীন এবং বহুত্ববাদী আফ্রিকান সংবাদমাধ্যম উন্নয়নের জন্য উইন্ডহোক ঘোষণাপত্রের ৩০তম বার্ষিকী উদযাপন করছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1744/feed 0
রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা https://thedailyannadiganta.com/archives/1602 https://thedailyannadiganta.com/archives/1602#respond Sun, 09 Apr 2023 15:00:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1602 রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেইসঙ্গে নেতৃত্বের ভূমিকার পথে মাতৃত্বকে বাধা হিসেবে না দেখার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওয়েলিংটনে গত বুধবার পার্লামেন্টে সমাপনী ভাষণে তিনি এ কথা জানান। ৪২ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি যে আমিই হতে পারতাম সেরা মা। আপনি সেই ব্যক্তি হতে পারেন এবং পার্লামেন্টে আসতে পারেন।’ ২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দেন তিনি। জেসিন্ডা দ্বিতীয় কোনো বিশ্বনেতা, যিনি দায়িত্বরত অবস্থায় মা হন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন।

দৃঢ় নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত জেসিন্ডা। গত জানুয়ারিতে তার পদত্যাগের ধাক্কা আসে। তিনি একজন সংকট মুহূর্তে ব্যবস্থাপক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি তার পাঁচ বছরের প্রিমিয়ার শিপ চলাকালীন তার দেশকে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্য দিয়ে নেতৃত্ব দেন। এর মধ্যে ২০১৯ সালে দুটি মসজিদে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা যা ৫১ জন মুসল্লিকে হত্যা করেছিল, সেই বছরেই একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ২২ জন মারা যান। সেই সঙ্গে যুক্ত হয় করোনা মহামারির ধাক্কা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1602/feed 0