আবহাওয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 03 May 2023 12:32:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আবহাওয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে: আবহাওয়া অধিদপ্তর https://thedailyannadiganta.com/archives/1753 https://thedailyannadiganta.com/archives/1753#respond Wed, 03 May 2023 12:32:56 +0000 http://thedailyannadiganta.com/?p=1753 আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সেই লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হতে পারে।
বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে এক সতর্কবার্তায় এ শঙ্কার কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়- আগামী ৭ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়মিত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এর আগে গতকাল (মঙ্গলবার) ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৬ মে থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ু সৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে সাগরের ওই এলাকায় ৭-৮ মে লঘুচাপ তৈরি হতে পারে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1753/feed 0
তাপপ্রবাহ অব্যাহত থাকবে, বাড়বে রাতের তাপমাত্রা https://thedailyannadiganta.com/archives/1696 https://thedailyannadiganta.com/archives/1696#respond Sun, 16 Apr 2023 11:48:42 +0000 http://thedailyannadiganta.com/?p=1696 বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ আজও অব্যাহত থাকতে পারে।  আজও রাজধানী ঢাকাসহ সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বাড়তে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
রবিবার দেশের সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। আজও ঢাকার আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ দেশের সর্বনিম্ন সৈয়দপুর ১৯ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি  এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতঅংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৩৬ মিনিটে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1696/feed 0