আর্জেন্টিনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 23 Mar 2023 12:23:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg আর্জেন্টিনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ৮’শ গোলের মাইলফলক সামনে রেখে জাতীয় দলে খেলতে নামছেন মেসি https://thedailyannadiganta.com/archives/1274 https://thedailyannadiganta.com/archives/1274#respond Thu, 23 Mar 2023 12:23:36 +0000 http://thedailyannadiganta.com/?p=1274 ক্যারিয়ারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর একজন ফুটবলারের হয়তোবা আর খুব বেশি কোন স্বপ্ন থাকে না। তবে চরম আরাধ্য সেই শিরোপা নিয়ে ঘরে ফেরার পর অনেকটাই আত্মবিশ্বাসের সাথে স্বপ্নবাজ লিওনেল মেসি জানিয়েছিলেন, বিশ্বজয়ী হিসেবে আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সি পড়ে খেলতে চান। সেই স্বপ্নই বাস্তবে পরিণত হচ্ছে, বিশ্বকাপের পর পানামার বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা।
শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ৮০ হাজার সমর্থক মেসিদের মাঠে নামার অপেক্ষায় মুখিয়ে আছে। বিশ্বকাপের পর প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে মেসির খেলা নিয়ে কোচ লিওনেল স্কালোনিও অধিনায়ককে নিয়ে দারুণ খুশি। কারণ এ ম্যাচকে ঘিরে দুটি মাইলফলকের সামনে রয়েছেন মেসি।
তিনি বলেছেন,মেসি বেশ ভালো আছে। সে যতক্ষণ না অন্য কিছু বলবে ততক্ষণ আমরাও কিছু বলবো না। জাতীয় দলের সাথে সে মাঠের সময়টা বেশ উপভোগ করছে।
২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক মেসির। গত ১৮ বছরে খেলেছেন ১৭২টি ম্যাচ। শেষ তিন বছরের মধ্যে জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ। এছাড়া ব্যক্তিগতভাবে ৮০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন মেসি।
দুই প্রীতি ম্যাচে ১ গোল পেলেই স্পর্শ করবেন ৮০০ গোলের মাইলফলক। আর ২ গোল করতে পারলে জাতীয় দলের হয়ে তিনি ১০০ গোল করার কীর্তিও গড়বেন। যদিও মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ ১১৮ গোল করার পাশাপাশি সব মিলিয়ে ৮২৮ গোল করে এ তালিকায় এগিয়ে রয়েছেন।
ডিসেম্বরে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মেসি দুটি গোল করেছিলেন। পেনাল্টিতে আর্জেন্টিনা জয়ী হয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা দখল করে। ফেব্রুয়ারিতে মেসি ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
জাতীয় দলের হয়ে রোনালদোর পর রয়েছেন ইরানের আলি দাই। দেশের জার্সি গায়ে তিনি করেছেন ১০৯টি গোল। সেই হিসেবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ তারকার পর ৮৯ গোল নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1274/feed 0
৪৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে এমির বিশ্বকাপ ফাইনালের গ্লাভস https://thedailyannadiganta.com/archives/1058 https://thedailyannadiganta.com/archives/1058#respond Sat, 11 Mar 2023 12:30:52 +0000 http://thedailyannadiganta.com/?p=1058 শিশুদের ক্যান্সার হাসপাতালের জন্য কাতার বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে বিক্রি করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। নিলামে ৪৫ হাজার মার্কিন ডলার বা, বাংলাদেশি টাকায় ৪৭ লাখ টাকার ওপরে বিক্রি হয়েছে তার গ্লাভস। আর্জেন্টিনার একটি হাসপাতালের ক্যান্সার ইউনিটে ব্যয় করা হবে এই টাকা। স্পোর্টস্টারের খবর।
গত শুক্রবার (১০ মার্চ) এই নিলামটি অনুষ্ঠিত হয় অনলাইনে। অ্যাস্টন ভিলায় খেলা এমিলিয়ানো অনলাইনে ইংল্যান্ড থেকে যুক্ত হন। নিলামে তোলার আগে গত ফেব্রুয়ারিতে গ্লাভসটিতে নিজের অটোগ্রাফও দিয়েছিলেন তিনি।
নিলাম প্রসঙ্গে আর্জেন্টিনা প্যাডিয়াট্রিক ফাউন্ডেশন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছে, আর্জেন্টিনার বৃহত্তম শিশুরোগ হাসপাতাল গারাহান হসপিটালের তহবিলে ৪৫ হাজার মার্কিন ডলার দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে তার ব্যবহৃত গ্লাভস নিলামে তুলে এই অর্থ সংগ্রহ করেছেন ‘দিবু।
এমিলিয়ানো আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ ফাইনালে যে গ্লাভস পড়ে জাতীয় দলকে শিরোপা জিতিয়েছিলেন, সেই গ্লাভসটি তার অনুভূতির বিশেষ জায়গায় অবস্থান করে। শুধু এমিলিয়ানোর জন্য নয়, আর্জেন্টিনা জাতির কাছে এ এক ঐতিহাসিক গ্লাভস। তাই নিজের বাসায় ফেলে না রেখে এই গ্লাভস নিলামে তুলে পাওয়া অর্থ মানবিক কাজে ব্যয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।
নিলামের ইভেন্টটিতে এমিলিয়ানো মার্টিনেজ বলেন, বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে তোলার মাধ্যমে শিশুদের জন্য অর্থ প্রদানের এই সুযোগ সম্পর্কে যখন আমাকে বলা হয়, আমি ইতস্তত করিনি। এই অর্থ শিশুদের কাজে লাগবে। তাছাড়া, বিশ্বকাপ ফাইনাল তো আর প্রতিদিন খেলা হয় না! এই গ্লাভস তাই আমার কাছে বিশেষ। তবে, ঘরে রেখে দেয়ার চাইতে যখন শিশুদের কাজে লাগবে এই গ্লাভস, সেটাই বেশি ভালো।

]]>
https://thedailyannadiganta.com/archives/1058/feed 0
ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/732 https://thedailyannadiganta.com/archives/732#respond Mon, 27 Feb 2023 06:20:00 +0000 http://thedailyannadiganta.com/?p=732 দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো।
সোমবার (২৭ ফ্রেবুয়ারি) সকাল ৮টায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের শুরুর দিন বিকেলে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। কিন্তু এ মুহূর্তে দূতাবাস খোলার ঘোষণা আসলে রাজনৈতিক সম্পর্ক বাড়বে। দূতাবাস খুললে অনেক সম্ভাবনার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশটির ফুটবল দলের জন্য বাংলাদেশকে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে, এ বিষয়টি দূতাবাস খোলার সিদ্ধান্তে প্রভাব রেখেছে। সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে অর্থনৈতিক কূটনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক ফোরামগুলোকে একে-অপরের সহযোগিতা নিয়ে কথা হবে।
পররাষ্ট্র সচিব আরও বলেন, আর্জেন্টিনার একটি আদালতে রোহিঙ্গাদের একটি মামলা রয়েছে। সেখানে সাক্ষী দিতে কিছু রোহিঙ্গার বাংলাদেশ থেকে যাওয়ার কথা রয়েছে। শুধু বুয়েন্স আয়ার্স না, এতে সহযোগিতা করছে ঢাকাও। এগুলো দুই দেশের রাজনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নেবে

]]>
https://thedailyannadiganta.com/archives/732/feed 0