ইংল্যান্ড – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 14 Mar 2023 12:33:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ইংল্যান্ড – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করে ইতিহাস গড়লো বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1191 https://thedailyannadiganta.com/archives/1191#respond Tue, 14 Mar 2023 12:33:19 +0000 http://thedailyannadiganta.com/?p=1191 সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। স্বপ্ন ছিল ইংল্যান্ড ক্রিকেট দলকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার। টাইগারদের সেই স্বপ্ন সত্যি হলো। ইংলিশদের সাথে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলেতে নেমেই ‘বাংলাওয়াশ’ করলো সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দল।
মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে প্রথমে ব্যাটিং করে ২ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রানে থেকে যায় ইংল্যান্ড। ফলে ১৬ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। একই সাথে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার ইতিহাস গড়ে বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/1191/feed 0
ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1177 https://thedailyannadiganta.com/archives/1177#respond Tue, 14 Mar 2023 09:45:20 +0000 http://thedailyannadiganta.com/?p=1177 ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার।
প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নাসুম আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে স্পিনার তানভীর ইসলামের। এই ম্যাচ দিয়েই  অভিষেক হচ্ছে বাঁ-হাতি স্পিনার তানভীরের। আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন শামীম হোসেন। অন্য দিকে অপরিবর্তিত একাদশ নিয়েই সফরের শেষ ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1177/feed 0
বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় https://thedailyannadiganta.com/archives/1072 https://thedailyannadiganta.com/archives/1072#respond Sun, 12 Mar 2023 12:59:46 +0000 http://thedailyannadiganta.com/?p=1072 বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে কখনও দ্বিপাক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেনি বাংলাদেশ, প্রথমবার দেখা। আর সেই দেখাতেই হয়ে গেলো ইতিহাস। মিরপুরে রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর এক লড়াই হলো। যে লড়াইয়ে ইংলিশদের ৪ উইকেটে হারালো বাংলার দামাল ছেলেরা।

ফলে, এক ম্যাচ হাতে রেখেই জিতে নিলো সিরিজ। বিশ্বচ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে ইতিহাস গড়লো সাকিব আল হাসানের দল।

ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ছিল মোটে ১১৮ রানের। সহজ হলেও অবশ্য শেরে বাংলার পিচে সহজে ধরা দেয়নি জয়। উইকেটের মন্থর গতি আর আনইভেন বাউন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে রাখে ইংলিশরা। কিন্তু এই বাংলাদেশ তো অন্যরকম, পিচের চরিত্র বুঝে খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1072/feed 0
১২ রানে ৪ শিকার, টি-টোয়েন্টিতে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং https://thedailyannadiganta.com/archives/1075 https://thedailyannadiganta.com/archives/1075#respond Sun, 12 Mar 2023 12:50:30 +0000 http://thedailyannadiganta.com/?p=1075 চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত খেলা বাংলাদেশ ওই ম্যাচে জয় তুলে নিলেও ঢাকায় ফিরে দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে ফেরানো হয়। মিরাজের ফেরায় বাদ পড়েন শামীম পাটোয়ারী। একাদশে ফিরেই মিরাজ গড়লেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
ইংল্যান্ডকে আটকাতে অধিনায়ক সাকিব আল হাসান মোট আটজন বোলারকে ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে সফল হয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে তুলে নিয়েছেন ৪টি উইকেট।
চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ইংলিশ চার ব্যাটারকে সাজঘরে ফেরানোর পথে গড়েছে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের এর আগে সেরা বোলিং ফিগার ছিল ১৭ রানে ৩ উইকেট।
১৭ রানে ৩ উইকেট নেওয়া মিরাজের সেরা বোলিং ফিগারটি ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ৩ ওভার বল করে এ রেকর্ড গড়েছিলেন মিরাজ।
রোববার (১২ মার্চ) ইংলিশদের বিপক্ষে নিজের সেরা বোলিং ফিগার গড়ার পথে মিরাজের প্রথম শিকার হন মঈন আলী। ইনিংসের নবম ওভারের শেষ বলে মঈনকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন মিরাজ।
ইনিংসের ১৫তম ওভারে বল হাতে এসে দ্বিতীয় শিকার তুলে নেন তিনি। মিরাজের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরেন স্যাম কারান।
এক বল পরেই তৃতীয় শিকার করেন মিরাজ। এরপর ১৭তম ওভারে বল করতে এসে শেষ বলে তুলে নেন চতুর্থ উইকেট। চার ওভার বল করে চার উইকেট শিকারে মিরাজ খরচ করেন ১২ রান।
এ ম্যাচের আগে দেশের জার্সি গায়ে ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন মেহেদী মিরাজ। যেখানে বল হাতে তার মোট উইকেট শিকারের সংখ্যা ৮টি। এছাড়া ব্যাট হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজের মোট রান ২১৬ (১৭ ইনিংস)।

]]>
https://thedailyannadiganta.com/archives/1075/feed 0
বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট ইংল্যান্ডের https://thedailyannadiganta.com/archives/1023 https://thedailyannadiganta.com/archives/1023#respond Thu, 09 Mar 2023 10:49:51 +0000 http://thedailyannadiganta.com/?p=1023 তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে তারা।
১০ ওভারে ৮০ রান করা দলটি এরপর ৮ রানের ব্যবধানে হারায় ২ উইকেট। নাসুম আহমেদে শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট। আর সাকিব আল হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডেভিড মালান (৪)।
ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজ নিশ্চিত করেছে, ব্যাটের নিচের দিকে লেগেছে বল।
সাকিবের করা বলটি সামনে এসে খেলেন ডেভিড মালান। লং অনে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্ত কোনো ভুল করেননি। তার ক্যাচে পরিণত হয়ে দলীয় ৮৮ রানে মালান ফেরেন ৪ রানে।
সল্ট ফিরেছেন ৩৫ বলে ৩৮ রান করে। ইংল্যান্ড দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় দলীয় ৮০ রানে।
অথচ ৪৪ রানেই এই জুটির বিচ্ছেদ হওয়ার কথা ছিল। প্রথম ৫ ওভারে ইংলিশদের সংগ্রহ ছিল ৪৪ রান। ১২ বলে ১৯ আর ১৮ বলে ২০ রানে ব্যাটিংয়ে ছিলেন বাটলার ও সল্ট।
নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন জস বাটলার। কিন্তু ফিল্ডার বিশ্বসেরা অলরাউন্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।
১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের করা বলে বোল্ড হয়ে ফেরেন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।
১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের । কিন্তু নাসুম আহমেদের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিব আল হাসানের কল্যাণে নতুন জীবন পান তিনি। সাকিব সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি যে কারণে রক্ষা বাটলারের।
নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন বাটলার।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর সমান ওবার বাউন্ডারিতে করেন ৬৭ রান।
হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফির্ল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1023/feed 0
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/878 https://thedailyannadiganta.com/archives/878#respond Fri, 03 Mar 2023 13:48:17 +0000 http://thedailyannadiganta.com/?p=878 জেসন রয়ের ১২তম শতক ও অধিনায়ক জস বাটলারের ঝড়ো ফিফটির সাথে মঈন আলি ও স্যাম কারানের ক্যামিওতে ৩২৬ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ৩২৭ রানের পাহাড়সম রান তাড়া করতে ১৯০ রানে গুটিয়ে যায় টাইগাররা। ১৩২ রানের বড় হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে দেখেশুনে খেলতে থাকে। তবে ইনিংসের সপ্তম ওভারে তাসকিন আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন সল্ট। স্লিপে থাকা শান্ত দুর্দান্তভাবে লুফে নেন ক্যাচটি। মাত্র ৭ রান করে আউট হন সল্ট।
সল্টের বিদায়ের পর প্রতিরোধ গড়েন রয় ও মালান। দুইজনের জুটিতে আসে ৫৮ রান। দলীয় ৮৩ রানের মাথায় মিরাজের শিকার হন মালান। ব্যক্তিগত ১১ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। মালানের বিদায়ে ক্রিজে এসে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি আরেক ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। ব্যক্তিগত ৫ রান করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে তাইজুল ইসলামের শিকার হন তিনি।
৯৬ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ঠিক তখনই অধিনায়ক জস বাটলারকে সঙ্গী করে লড়ে যান রয়। ম্যাচের ৩২তম ওভারে মোস্তাফিজুর রহমানের বল লেগ সাইডে ঠেলে দিয়েই ম্যাজিক ফিগার স্পর্শ করেন রয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাটলার। দু’জনের বল প্রতি রান তোলার জুটিতে বড় সংগ্রহের পথে ছুটতে থাকা ইংলিশদের রানের গতিতে লাগাম টানেন সাকিব। রয়-বাটলারের ১০৯ রানের জুটি ভাঙেন এই নাম্বার ওয়ান অলরাউন্ডার। ৩৬তম ওভারের চতুর্থ বলে রয়কে আউট করেন সাকিব।
এর পরের ওভারে পেসার তাসকিন আহমেদের বলে সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন জ্যাকস। ব্যক্তিগত ১ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। তবে অলরাউন্ডার মঈন আলিকে সঙ্গী করে রানের গতি বাড়াতে থাকেন বাটলার। ৫টি চার ও ২টি বিশাল ছক্কার সাহায্যে ৬৪ বলে ৭৪ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন তিনি। মিরাজের দুর্দান্ত কট এন্ড বোল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ইংলিশ অধিনায়ক।
এরপর বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন মঈন আলি। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ৩৫ বলে ৪২ রানের এক ক্যামিও খেলেন এই অলরাউন্ডার। ফিনিশিংটাও দুর্দান্ত পেয়েছে ইংলিশরা। ১৯ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৩ রানের আরেকটি ক্যামিও খেলেন স্যাম কারেন। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ২টি উইকেট নেন মিরাজ এবং ১টি করে উইকেট পান সাকিব ও তাইজুল।
রেকর্ড গড়ে জিততে হবে এমন লক্ষ্যে ব্যাট করতে নামে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসেন স্যাম কারান। প্রথম ওভারের চতুর্থ বলেই জেসন রয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন লিটন। ক্রিজে এসে কারানের সুইং বোঝার আগেই গোল্ডেন ডাক মারেন সদ্য সমাপ্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। খোঁচা মেরে জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। এরপর ক্রিজে আসেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাটে লেগে বল চলে যায় বাটলারের গ্লাভসে। আম্পায়ার আউটের সাড়া না দিলেও তাৎক্ষণিক রিভিউ নেন ইংলিশ অধিনায়ক বাটলার। থার্ড আম্পায়ারের ডিসিশনে আউট হন মুশফিক। ব্যক্তিগত ৪ রান করে বিদায় নেন এই ব্যাটার।
৯ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটার আউট হলে বড় হারের লজ্জার হাতছানি ছিল টাইগারদের সামনে। তবে চতুর্থ উইকেটে ১১১ বলে ৭৯ রানের জুটি গড়ে দলের সম্মান কিছুটা হলেও রক্ষা করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। রান রেট ৮’র উপরে উঠতে শুরু করলে হাত খুলে মারা শুরু করেন সাকিব। তার সাথে যোগ দেন তামিমও। কিন্তু দলীয় ৮৮ রানে মঈন আলিকে ওয়াইড লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে বিপদ ডেকে আনেন তামিম। ধরা পড়েন জেমস ভিন্সের হাতে। আউট হবার আগে ৬৫ বলে ৩৫ রান করেন তামিম ইকবাল। যেখানে ছিল ৪টি চারের মার।
তামিমের আউট হবার পর হাত খুলে মারা শুরু করেন সাকিব। ৫৯ বলেই স্পর্শ করেন তার ক্যারিয়ারের ৫১তম হাফ-সেঞ্চুরি। ৬৯ বলে ৫টি চারের সাহায্যে ৫৮ রান করা সাকিব নিজের সহজাত খেলার পাশাপাশি পড়েছিলেন রানের চাপে। তাই তো আদিল রশিদকে উড়িয়ে মারতে গিয়ে বিপদে পড়েন এই অলরাউন্ডার। মিড অফে ধরা পড়েন স্যাম কারানের হাতে। এরপর শুরু হয় বাংলাদেশ ব্যাটারদের আশা যাওয়ার মিছিল।
মাহমুদউল্লাহ ৩২, আফিফ ২৩, মিরাজ ৭, তাসকিন ২১, তাইজুল ১ রান করেন। শেষ পর্যন্ত ৪৪ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান আদিল রশিদ ও স্যাম কারান। এছাড়াও, ১টি উইকেট পান মঈন আলি।
৩ ম্যাচের সিরিজের ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে ইংল্যান্ড।

]]>
https://thedailyannadiganta.com/archives/878/feed 0
আত্মবিশ্বাসী ইংলিশদের বিপক্ষে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা https://thedailyannadiganta.com/archives/864 https://thedailyannadiganta.com/archives/864#respond Fri, 03 Mar 2023 04:22:25 +0000 http://thedailyannadiganta.com/?p=864 লড়াই করে প্রথম ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ইংলিশদের চোখ সিরিজ জয়ের স্বপ্ন। অন্যদিকে সিরিজ বাঁচাতে মরিয়া স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের হাড্ডাহাডি লড়াই শুরু আজ শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায়। ঘরের ক্ষত নিয়ে শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। আজ জয়ের মাধ্যমে সেই ক্ষত মুছতে চাই তামিম বাহিনী।
ঘরের মাঠে ওয়ানডে সিরিজ মানেই বাংলাদেশের দাপট। এই কথাটিকে ফের একবার ভুল প্রমাণ করল জস বাটলারের দল। ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে ইংলিশরা। স্পিনারদের পাশাপাশি প্রথম ওয়ানডেতে আলো ছড়িয়েছেন পেসাররাও।
প্রথম ওয়ানডেতে যে মিরপুরের উইকেটের ধরণ বুঝতেও ভুল করেছে বাংলাদেশে, তা পরিষ্কার ব্যাটারদের ব্যর্থতায়। শুরুতে ব্যাটিংয়ে নেমে উড-রশিদদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তামিম-লিটনরা। তবে বাংলাদেশ না পারলেও ঠিকই উইকেটের ফায়দা নিয়ে ব্যাট করেছেন মালান-রশিদরা।
বাংলাদেশের পাশাপাশি কোচ হিসেবে শুরুটা ভালো হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। তাই তার জন্যও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো হবে বড় এক চ্যালেঞ্জ। দ্বিতীয় ম্যাচের আগে কোনো দলই আজ বৃহস্পতিবার (২ মার্চ) অনুশীলন করেনি। তবে দ্বিতীয় ওয়ানডেতেও যে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে সফকারীরা তা অনুমেয়। এই ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড দু’দলের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।

]]>
https://thedailyannadiganta.com/archives/864/feed 0