ইউক্রেন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 01 Apr 2023 08:45:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ইউক্রেন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বুচা অবশ্যই ‘ন্যায়বিচারের প্রতীক’ হবে : জেলেনস্কি https://thedailyannadiganta.com/archives/1404 https://thedailyannadiganta.com/archives/1404#respond Sat, 01 Apr 2023 08:45:48 +0000 http://thedailyannadiganta.com/?p=1404 ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুচার ঘটনাকে ‘ন্যায় বিচারের প্রতীকে’ পরিণত করার আহ্বান জানিয়েছেন। শহরটি থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে নেওয়ার প্রথম বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার তিনি এ আহ্বান জানান।  রাশিয়ান বাহিনীর নির্মমতার শিকার বুচা শহরটি এখন যুদ্ধাপরাধের অভিযোগের সমার্থক হয়ে উঠেছে।
জেলেনস্কি বলেন, ‘বুচাকে ন্যায় বিচারের প্রতীকে পরিণত করতে আমাদেরকে অবশ্যই সবকিছু করতে হবে। আমরা চাই রাশিয়ার প্রত্যেক খুনি, জল্লাদ ও সন্ত্রাসীকে তাদের প্রতিটি অপরাধের জন্য দায়ী করা হোক।’
তিনি আরো বলেন, ‘বুচায় যে নৃশংশতা ঘটেছে, রাশিয়ার সেনাবাহিনীই তা ঘটিয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1404/feed 0
রাশিয়া ইউক্রেন শস্য রপ্তানী চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া https://thedailyannadiganta.com/archives/1174 https://thedailyannadiganta.com/archives/1174#respond Tue, 14 Mar 2023 06:28:24 +0000 http://thedailyannadiganta.com/?p=1174 রাশিয়া ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে । কিয়েভ এ প্রস্তাবের সমালোচনা করেছে।
জেনেভায় সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো। দেশটি বলেছে, বিশ^জুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না।
তবে তারা এ চুক্তির মেয়াদ কেবলমাত্র ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।
এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) এর মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
রাশিয়া আরও জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরও বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।
এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।
উল্লেখ্য,  ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।
গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।
জাতিসংঘ বলেছে, এই চুক্তির অখন্ডতা রক্ষা ও ধারাবাহিকতা নিশ্চিতে সংস্থাটি সবকিছু করবে বলে মহাসচিব এন্তোনিও গুতেরেস নিশ্চিত করেছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1174/feed 0
রাশিয়ার নিরাপত্তা হুমকি ইইউ মেনে নেবে না : ইইউ প্রধান https://thedailyannadiganta.com/archives/974 https://thedailyannadiganta.com/archives/974#respond Wed, 08 Mar 2023 08:32:20 +0000 http://thedailyannadiganta.com/?p=974 ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন কানাডার পার্লামেন্টে মঙ্গলবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না। ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন। খবর এএফপি’র।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসের এক বছরেরও বেশি সময় পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাঙ্ক ব্যবহার করে সা¤্রাজ্য গড়ার পরিকল্পনা নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ২৭টি দেশকে নিয়ে গঠিত এই জোট ‘ইউরোপীয় নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’
ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন এবং তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর ‘রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান’ করতে তাদের প্রতি ফের আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সৈন্যদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা ‘এ কথাকে পাত্তা না দিয়ে যে কোন উপায়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।’
রাশিয়া ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে, জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’
তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’
ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
তিনি বলেন, ‘এই নারীরা রাশিয়ান হানাদারদের মাথার উপরে কাঁচের ছাদও ভেঙ্গে দিয়েছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/974/feed 0
সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় হামলা https://thedailyannadiganta.com/archives/861 https://thedailyannadiganta.com/archives/861#respond Fri, 03 Mar 2023 04:13:53 +0000 http://thedailyannadiganta.com/?p=861 ইউক্রেনের কিছু নাগরিক সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে এবং একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে। এ ঘটনায় একটি শিশু আহত হয়। এছাড়া তারা একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে।
ইউক্রেনের বিরুদ্ধে আন্তঃসীমান্ত রেখা অতিক্রম করে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় ‘সন্ত্রাসী হামলা’র অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি তিনি বেসামরিক লোকজনের উপর চালানো এই ‘অন্তর্ঘাতমূলক’ তৎপরতার সঙ্গে জড়িতদের নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ইউক্রেনের ওই নাগরিকদের তাদের দেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলে, ‘জানমালের ক্ষতি এড়াতে ও বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে শত্রুদের ইউক্রেনের ভূখণ্ডে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এফএসবি আরও জানায়, ওই সংঘবদ্ধ দলটি রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়ে এসেছিল। তারা জানায়, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ওই দলটি ফেলে রেখে যায়।
এদিকে, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা ‘উত্তেজনা’ তৈরির অভিযোগ আনলেও ইঙ্গিত দিয়েছে যে, রুশ সরকার বিরোধী পক্ষের লোকজনের মাধ্যমে এধরনের হামলা চালানো হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জেষ্ঠ্য উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এপ্রসঙ্গে টুইটার বার্তায় বলেন, ‘ইউক্রেনের অন্তর্ঘাতী দলের রাশিয়ান ফেডারেশনে হামলার গল্পটি সত্যিকার অর্থে ইচ্ছাকৃত উসকানি।
এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর গোলাবর্ষণসহ বিচ্ছিন্ন অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে দেশটির সীমান্ত এলাকা ক্রমেই অস্থির হয়ে উঠছে।
এপ্রসঙ্গে প্রেসিডেন্ট পুতিন এক টেলিভিশন ভাষণে বলেন, ‘তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।

]]>
https://thedailyannadiganta.com/archives/861/feed 0
ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হবে না: বাইডেন https://thedailyannadiganta.com/archives/603 https://thedailyannadiganta.com/archives/603#respond Wed, 22 Feb 2023 05:48:15 +0000 http://thedailyannadiganta.com/?p=603 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না।
ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।
পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দেন।
তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।
এর কয়েকঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।
তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।
এর আগে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান।
বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সাথেও সাক্ষাত করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/603/feed 0