কাতার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 12 Mar 2023 05:04:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg কাতার – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 কাতার সফর সম্পর্কে কাল সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1061 https://thedailyannadiganta.com/archives/1061#respond Sun, 12 Mar 2023 05:04:48 +0000 http://thedailyannadiganta.com/?p=1061 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসঙ্ঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1061/feed 0
কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1002 https://thedailyannadiganta.com/archives/1002#respond Wed, 08 Mar 2023 12:16:52 +0000 http://thedailyannadiganta.com/?p=1002 স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দোহা থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ মার্চ) ৪ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে গত ৪ মার্চ এলডিসি বিষয়ক পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী দোহা পৌঁছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত সম্মেলনে এটি বাংলাদেশের শেষ অংশগ্রহণ বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি মহাপরিচালক সেহেলি সাবরিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1002/feed 0
কাতার সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/968 https://thedailyannadiganta.com/archives/968#respond Wed, 08 Mar 2023 08:26:10 +0000 http://thedailyannadiganta.com/?p=968 কাতার সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় ১১টায়) কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

কাতার সফরকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেন। অনুষ্ঠানগুলোতে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে কথা বলেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাতার থেকে এলএনজি আমদানি, প্রবাসী শ্রমিকদের ইস্যুসহ দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ করেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কোরোসি, কাতার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেইখা মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) উপলক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে গত শনিবার (৪ মার্চ) কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>
https://thedailyannadiganta.com/archives/968/feed 0
জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকবে কাতার https://thedailyannadiganta.com/archives/934 https://thedailyannadiganta.com/archives/934#respond Mon, 06 Mar 2023 05:10:38 +0000 http://thedailyannadiganta.com/?p=934 বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। স্বল্পোন্নত দেশসমূহ বিষয়ক জাতিসংঘের ৫ম জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি রোববার (৫ মার্চ) দোহায় অনুষ্ঠিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির উদ্ধৃত করে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাতারের আমির বলেছেন, আমি আপনাকে সাহায্য করতে চাই। কাতার সব সময় বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে।
মোমেন বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বার্ষিক আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, আমরা কাতারের সাহায্য চাই। ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি চুক্তি নবায়ন করতে চাই। আমি আরও এলএনজি চাই। জবাবে কাতারের আমির জানতে চান—বাংলাদেশ কতটা জ্বালানি চায়। তাঁকে বলা হয়, বাংলাদেশ আরেকটি এমটিএ অর্থাৎ ১৬-১৭ কনটেইনার জ্বালানি চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমির বলেন, আপনার কাতার ছাড়ার আগে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করবেন।
আমির আরও বলেন, ‘আমি আপনাকে সাহায্য করতে চাই. কাতার সব সময় বাংলাদেশকে সাহায্য করবে।
বাংলাদেশ বর্তমানে প্রায় ৪০টি কন্টেইনার জ্বালানি আমদানি করছে, যার পরিমাণ ১.৮-২. ৫ এমটিএ।
শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানালে শেখ তামিম বলেন, ‘তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন।’ বৈঠকে আমির বলেন, ‘আমি কথা দিচ্ছি যে, আমি এ বছর বাংলাদেশ সফর করব।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এক শটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছে এবং বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। কাতার সেই অর্থনৈতিক অঞ্চলগুলোতেও বিনিয়োগ করতে পারে।
কাতারে বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে শেখ হাসিনা কাতারের আমিরকে তাদের প্রতি লক্ষ্য রাখতে বলেন। কারণ এখানে কিছু শ্রমিক চাকরি হারাচ্ছে। জবাবে শেখ তামিম বলেন, ‘তিনি সব সময় বাংলাদেশ ও বাঙালির কল্যাণ চান।

]]>
https://thedailyannadiganta.com/archives/934/feed 0
শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/846 https://thedailyannadiganta.com/archives/846#respond Fri, 03 Mar 2023 01:47:42 +0000 http://thedailyannadiganta.com/?p=846 পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নিতে ৫ থেকে ৯ মার্চ কাতার সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দোহা সফরে যেসব কর্মসূচি থাকছে-
৫ মার্চ রোববার সকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও এলডিসি গ্রুপের বর্তমান চেয়ার মালাউই-এর রাষ্ট্রপতিও বক্তব্য দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা তিন এশীয় দেশ, বাংলাদেশ, নেপাল ও লাওস কর্তৃক আয়োজিত ‘Sustainable and Smooth Transition for the Graduating Cohort of 2021’ শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য দেবেন।
পরদিন ৬ মার্চ সোমবার সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘The Rise of Bengal Tiger: Potentials of Trade & Investment in Bangladesh’ শীর্ষক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ওই দিন দুপুরে সরকারপ্রধান বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাইড ইভেন্ট ‘Investment in Research and Development in LDCs for Smart and Innovative Societies’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ওই সাইড ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং উব্লিউটিও, ইউএন টেক ব্যাংক ফর এলডিসিস-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী জিসিসিভুক্ত দেশসমূহ, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন।
৭ মার্চ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর ‘Enhancing the participation of Least Developed Countries (LDCs) in International Trade & Regional Integration’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে কো-চেয়ার হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাইড ইভেন্ট ‘Global Partnership for Smooth and Sustainable Graduation: Marching towards Smart Bangladesh’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই সাইড ইভেন্টে ডেনমার্কের মন্ত্রী, ইউএনসিটিএডি-এর মহাসচিব এবং উব্লিউটিও, ইউএনআইডিও, ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ কর্তৃক আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় নিয়ে এসেছে। এতে এলডিসি ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ওই দেশগুলোর জন্য বড় ধরনের বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এই বিষয়গুলো সম্মেলনে উত্থাপন করবে। এছাড়াও ২০২৬ সালের পরেও বাংলাদেশ যে বাণিজ্য সুবিধাগুলো এখন এলডিসি হিসেবে উপভোগ করছে- তা অব্যাহত রাখতে উন্নত দেশগুলির সমর্থন চাইবে।
গণমাধ্যমে সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আবদুল আজিজ আল থানির সঙ্গে বৈঠক করবেন। তিনি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধির পাওয়া জ্বালানি তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন।
সম্মেলন চলাকালে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন বলেও জানান সেহেলী সাবরীন।

]]>
https://thedailyannadiganta.com/archives/846/feed 0