কোটা সংস্কার আন্দোলন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 16:56:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg কোটা সংস্কার আন্দোলন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 পাশবিকতা ও তাণ্ডব গণমাধ্যমে তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর https://thedailyannadiganta.com/archives/2501 https://thedailyannadiganta.com/archives/2501#respond Wed, 24 Jul 2024 15:33:16 +0000 https://thedailyannadiganta.com/?p=2501 ছাত্র আন্দোলনের সুযোগে গত কয়েকদিন যে পাশবিকতা ও তাণ্ডব চালানো হয়েছে, তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এডিটরস গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে, বিদেশি গণমাধ্যমে যে অসত্য খবর প্রচার করা হচ্ছে, তাদের সামনেও বাংলাদেশি গণমাধ্যমকে সত্য ঘটনা তুলে ধরার আহবান জানান তিনি।
ছাত্ররা যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীদের হাতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে নেতাদের সজাগ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী। এসময়, গণমাধ্যম কর্মীদের মধ্যে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।
এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিকদের বলেন, এই চলমান অবস্থায় আমাদের কাছে যেসব নাশকতার তথ্য ছিলো এবং কারা নাশকতা করেছে, সে বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনা করেছি। আরেকটা বিষয় আমরা সকলে এক বাক্যে মনে করি, ছাত্রদের দাবি আদায় হয়েছে। আদালতের রায় ও প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিলো তা সম্পূর্ণ প্রতিপালিত হয়েছে। এ অবস্থায় আন্দোলনের আর কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, ছাত্রদের ক্লাসরুমে ফিরে যাওয়া প্রয়োজন এবং আমরা আশঙ্কিত এই ছাত্রদের ব্যবহার করে অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা আবারও সুযোগ নিতে পারে। সে ব্যাপারে কোমলমতি ছাত্রদের এবং ছাত্র নেতৃবৃন্দকে সাবধান হতে হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2501/feed 0
চার দাবি জানিয়ে ফের দুদিনের আল্টিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের https://thedailyannadiganta.com/archives/2489 https://thedailyannadiganta.com/archives/2489#respond Wed, 24 Jul 2024 15:19:37 +0000 https://thedailyannadiganta.com/?p=2489 কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ইন্টারনেট যোগাযোগ স্বাভাবিক করা ও কারফিউ প্রত্যাহারসহ চারটি দাবি জানিয়ে সরকারকে ফের দুইদিনের আল্টিমেটাম দিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ দাবি জানান। এ সময় উপস্থিতি ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, সর্দার নাবিল মাহমুদ শুভ, হাসিব আল ইসলাম, মোমতাহিনা মাহজাবিন মোহনাসহ আট শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য দুই দাবিগুলো হল—বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে দিয়ে সরকার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরিবেশ তৈরি এবং সারা দেশে যারা কোটা সংস্কার আন্দোলন সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মূল আট দাবি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করা।
আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র আন্দোলনের এ প্লাটফর্মটির এ নেতারা।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করে নাহিদ ইসলাম বলেন, ‘যত লাশ পড়েছে সেটি অনাকাঙ্ক্ষিত। প্রজ্ঞাপনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপের প্রয়োজন ছিল। সেটি ছাড়া আমরা এ প্রজ্ঞাপনকে চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। আমরা সব অংশীজনদের সমন্বয়ে একটি নীতিনির্ধারণী সংলাপ চাচ্ছি। কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, সে জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানাচ্ছি। এ প্রজ্ঞাপনের সঙ্গে কিন্তু আমাদের আন্দোলন সম্পর্কযুক্ত নয়, আমরা আমাদের আন্দোলন থেকে সরে আসছি না। জনগণ আমাদের সঙ্গে নেমেছে, তাদের যে দাবি-দাওয়া, যে পরিমাণ হতাহত, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যহত রাখব।’
সারজিস আলম বলেন, ‘চারটি জরুরি দাবি জানিয়ে গত ৪৮ ঘণ্টার একটি আলটিমেটাম দিয়েছিলাম, সেটি মানা হয়নি। আমরা আবারও দুইদিনের একটি আলটিমেটারম দিচ্ছি। বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের পক্ষ থেকে কথা বলে সে পরিবেশ তৈরি করা হোক, যাতে শুক্রবার আমরা সারা দেশের সব শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা এখন যদি ক্যাম্পাসে ফিরে যেতে না পারি তাহলে একাডেমিক কার্যক্রম ফিরিয়ে আনার যে উদ্যোগ, তা গালগল্পেই সীমাবদ্ধ হয়ে যাবে। আমাদের চারটি দাবি যদি মেনে নেয়া হয়, তাহলে যে আটটি দাবি রয়েছে সেগুলো নিয়ে কথা বলার পরিবেশ তৈরি হবে।’
তিনি আরো বলেন, ‘দেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কি-না, ক্যাম্পাসে ফিরে যাব কি না, কবে আমাদের আন্দোলন শেষ করব; এটি পুরোপুরি সরকারের উপর নির্ভর করছে। আমাদের দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে গোটা দেশের পরিবেশ কতটুকু উপযোগী করা হচ্ছে তার উপর। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারই করে দিতে পারে, আবার যদি না চায় তাহলে আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের দিকে যেতে পারে। সে অনুযায়ী আন্দোলন কোনদিন শেষ হবে সেটি নির্ধারণ করবে সরকারই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা-মা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সন্তানের সন্ধান দাবি করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2489/feed 0
আপাতত বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে https://thedailyannadiganta.com/archives/2530 https://thedailyannadiganta.com/archives/2530#respond Wed, 24 Jul 2024 14:54:45 +0000 https://thedailyannadiganta.com/?p=2530 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবে সবচেয়ে বড় ক্ষতিগুলো হয়েছে রাজধানী ঢাকায়। এসময় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোলঘরে আগুন, ভাঙচুর ও লোটপাট করা হয়েছে। এর মধ্যে ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
এ অবস্থায় নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড এটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এ তথ্য জানান এফডিইইর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
তিনি জানান, কারফিউ পুরোপুরি তুলে নেওয়া পর্যন্ত উড়াল সড়কটি বন্ধ থাকবে। তবে কারফিউ উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
আগুনে পুড়ে যাওয়া দুটি টোলঘরের স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক না করা পর্যন্ত অন্তত হাতে হাতে টোল নিয়ে চালু করা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে, যোগ করেন তিনি।
হাসিব হাসান খান জানান, ১৮ জুলাই রাত পৌনে আটটায় শত শত লোক বনানী টোলঘরে হামলা চালিয়ৈ এসি, কম্পিউটার, ক্যামেরা খুলে নিয়ে যায়। আর কিছু লোক আগুন লাগিয়ে দেয়। আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে গেছে। আর ১৯ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরের কাছের কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে এই উড়ালসড়ক। পুরো উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হাতিরঝিল-সংলগ্ন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পর্যন্ত এক্সপ্রেসওয়ের নির্মাণ শেষ হয়েছে।
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) বড় এই প্রকল্পে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডের একটি ও চীনের দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ ও নির্মাণকাজের মাধ্যমে অংশীদার।
২০০৯ সালে নেওয়া প্রকল্পটির আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালের পহেলা জানুয়ারি। ২০২৩ সারের দুই সেপ্টেম্বর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার দূরত্ব অংশ উদ্বোধন করা হয়। গত ২০ মার্চ বিএফডিসি গেট-সংলগ্ন নামার র‍্যাম্প যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2530/feed 0
বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন https://thedailyannadiganta.com/archives/2486 https://thedailyannadiganta.com/archives/2486#respond Wed, 24 Jul 2024 14:04:18 +0000 https://thedailyannadiganta.com/?p=2486 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির বুধবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
হুমায়ুন কবীর বলেন, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
সচিব বলেন, মালবাহী ট্রেনগুলো আজ থেকে কার্যক্রম শুরু করেছে, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো বাধাহীন ছিলো।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2486/feed 0
শিক্ষার্থীরা স্বপ্নের বিপ্লব গড়ে তুলছে : রিজভী https://thedailyannadiganta.com/archives/2450 https://thedailyannadiganta.com/archives/2450#respond Thu, 18 Jul 2024 08:15:24 +0000 https://thedailyannadiganta.com/?p=2450 সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তির সন্তান আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেন স্বপ্নের বিপ্লব হয়ে উঠছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ফরাসি বিপ্লব, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বিপ্লব ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এই দাবি আদায়ের লড়াইয়ে ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ আক্রমন করে এ পর্যন্ত ৮ জন নিষ্পাপ মাছুম কিশোর তরুনকে হত্যা করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্যাম্পাসে এই আক্রমন চলছে। গুলি, রাবার বুলেট, টিয়ার সেল,সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রণক্ষেত্র তৈরী করা হয়েছে। বিশেষ করে গত মঙ্গল ও বুধবার এ বিভষ্য দৃশ্য দেখেছি।’
রিজভী আরও বলেন, ফরাসি বিপ্লবের মূল্যমন্ত্র স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব বা মৃত্যু তার প্রতিধ্বনি দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনে। ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাধীনতা বিপ্লব সংঘটিতে হয়েছিল, সেখানে স্বাধীনতার লড়াইয়ের জন্য যারা সংগ্রাম করেছেন, সেখানেও তৈরী হয়েছিল আমাদের ‘৭১ সালের মুক্তিযুদ্ধের মতো সন অব লিবার্টি অর্থাৎ মুক্তিরপুত্র তারা। এই কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা লড়াই করছেন, জীবন দিচ্ছেন তারা সবাই মুক্তির সন্তান। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বেগম রোকেয়াসহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অধিকারের পতাকা নিয়ে আন্দোলনে নেমেছে -এটা যেন বিশ্বের নিপীড়িত মানুষের জন্য সেই হীরণময় প্রেরণা।
কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিকের করা এক মন্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে তিনি বলেন, গত মঙ্গলবার ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশ স্টেটমেন্ট দিয়ে বলেছে শ্রাবনকে নাকি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমাম হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম আমার সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন। আমি লেখালেখি শেষ করে যখন বের হয়ে যাই, ওরাও তখন বের হয়ে যায়। যাওয়ার পথে রাস্তা থেকে অথবা অন্য কোনো স্থান থেকে ধরে এনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অস্ত্র উদ্ধারের নাটক দেখানো হয়েছে। এই নাটক এদেশের জনগণ বিশ্বাস করে না।
তিনি বলেন, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার বিকো, টাঙ্গাইল শহর বিএনপি নেতা মেহেদী হাসান আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, সদর ছাত্রদলের শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর, চাঁদপুর,ফরিদপুর বিএনপি অঙ্গ এবং সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদেশে চিরুনী অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2450/feed 0
মেরুল বাড্ডায় শিক্ষার্থীদের অবস্থান, যানচলাচল সম্পূর্ণ বন্ধ https://thedailyannadiganta.com/archives/2425 https://thedailyannadiganta.com/archives/2425#respond Thu, 18 Jul 2024 07:05:52 +0000 https://thedailyannadiganta.com/?p=2425 কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউনে’র অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অবস্থান নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। এতে মেরুল বাড্ডা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা রস্তা অবরোধ করে আন্দোলন করছেন।
সরেজমিনে দেখা যায়, কয়েকশ শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় মেরুল বাড্ডা এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহনের চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাস্তায় শত শত যানবাহন আটকে আছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।
গতকাল রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।
এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2425/feed 0