ক্রিকেট – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 23 May 2023 15:00:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ক্রিকেট – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 জিতলেই ফাইনাল নিশ্চিত, টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই https://thedailyannadiganta.com/archives/2074 https://thedailyannadiganta.com/archives/2074#respond Tue, 23 May 2023 15:00:27 +0000 http://thedailyannadiganta.com/?p=2074 আইপিএল ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ‍গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ে করার জন্য আমন্ত্রণ জানিয়েছে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২৮ মে ফাইনালে খেলবে। তবে যারা হেরে যাবে তারা আরও একটি সুযোগ পাবে।

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2074/feed 0
মুস্তাফিজের বোলিং নৈপুন্যে বাংলাদেশের রোমাঞ্চকর জয় https://thedailyannadiganta.com/archives/1922 https://thedailyannadiganta.com/archives/1922#respond Mon, 15 May 2023 02:19:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1922 ম্যাচের শেষ দিকে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তামিমের দল। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টি ৩ উইকেটে জিতেছিলো টাইগাররা। এর আগে গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো তামিম-সাকিবরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বিশ^কাপ সুপার লিগের লড়াই। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৫৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ^কাপ খেলবে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে থেকে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। আঙুলের ইনজুরিতে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। সাকিবসহ শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি ও মৃত্যুঞ্জয়ের।
অধিনায়ক তামিমের সাথে ইনিংস শুরু করে প্রথম ১১ বলে রান নিতে পারেননি রনি। ১২তম বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেন রনি। পরের ডেলিভারিতেই মার্ক অ্যাডায়ারের বলে আউট হন ৪ রান করা রনি।
দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও তামিম। দলের রান হাফ-সেঞ্চুরি পার করলেও ১ রানের জন্য জুটিতে অর্ধশতক করতে পারেননি তামিম-শান্ত। ক্রেইগ ইয়ংয়ের বলে দ্বিতীয় স্লিপে অ্যান্ড্রু বলবির্নিকে ক্যাচ দেন ৭টি চারে ৩২ বলে ৩৫ রান করা শান্ত। জুটিতে ৪৪ বলে ৪৯ রান উঠে।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন নিয়মিত ওপেনার লিটন। তামিমের সাথে বড় জুটি গড়ার চেষ্টায় সফল হন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত চার নম্বরে নামা লিটন। জমে উঠা জুটিতে আসে অর্ধশতকও। কিন্তু জুটিতে ৭০ রান আসার পর বিচ্ছিন্ন হন তামিম-লিটন। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে অ্যাডায়ারকে ক্যাচ দেন লিটন। ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় য়ে ৩৫ রান করেন তিনি।
লিটনের বিদায়ের পর নয় ইনিংস পর ৬১ বলে ওয়ানডেতে ৫৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম। অধিনায়কের হাফ-সেঞ্চুরির পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয়। এবার ১৩ রান করেন তিনি।
বড় ইনিংসের আভাস দিয়ে ৬৯ রানে আউট হন তামিম। জর্জ ডকরেলে বলে উইকেট ছেড়ে ছক্কা মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ইয়ংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৬টি চারে ৮২ বলে ৬৯ রান করেন তামিম।
৩৪তম ওভারে দলীয় ১৮৬ রানে তামিমের আউটের পর ইনফর্ম মুশফিকুর রহিমের সাথে দারুন এক জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দু’জনের হাফ-সেঞ্চুরির জুটিতে বাংলাদেশের রান আড়াইশ পার হয়।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬তম ওভারে ম্যাকব্রিনের বলে স্লগ সুইপ করতে গিয়ে লেগ বিফোর আউট হন মুশফিক। রিভিউ নিলেও, আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটারকে। ৩টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৪৫ রান করেন মুশফিক। ষষ্ঠ উইকেটে মিরাজের সাথে ৭২ বলে ৭৫ রানের জুটি গড়েন মুশফিক।
দলীয় ২৬১ রানে মুশফিকের বিদায়ে বাংলাদেশের ইনিংস ফিনিংশ করার দায়িত্ব পান মিরাজ। কিন্তু পরের ওভারে অ্যাডায়ারের বলে ফিরেন ৩টি চারে ৩৯ বলে ৩৭ রান করা মিরাজ।
৭ বলের ব্যবধানে মুশফিক-মিরাজ আউটের পর লোয়ার-অর্ডারে শেষ ৩ উইকেটে মাত্র ৯ রান আসে। ৭ বল বাকী থাকতে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ৪০ রানে ৪টি, ম্যাকব্রিন-ডকরেল ২টি করে উইকেট নেন।
২৭৫ রানের জবাবে ভালো শুরু করতে পারেনি আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে লিটনের ক্যাচে ৪ রানে স্টিফেন ডোহানিকে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার মুস্তাফিজ।
শুরুর ধাক্কা দারুনভাবে সামলে বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। ২১তম ওভারে দলের রান ১শতে নেন স্টার্লিং ও বলবির্নি। ইনিংসের ২৪তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি পুর্ন স্টার্লিং। পরের ওভারে ওয়ানডেতে ১৪তম অর্ধশতক পূর্ণ করেন বলবির্নি।
স্টার্লিং-বলবির্নির জোড়া হাফ-সেঞ্চুরিতে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। ২৭তম ওভারে বাংলাদেশকে দারুন ব্রেক-থ্রু এনে দেন এবাদত। ডিপ স্কয়ার লেগে রনিকে ক্যাচ দিয়ে ফিরেন ৭৮ বলে ৬টি চারে ৫৩ রান করা বলবির্নি। স্টার্লিংয়ের সাথে ১২৫ বলে ১০৯ রান যোগ করেন আইরিশ অধিনায়ক।
৩২তম ওভারে স্টার্লিংকে শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরার পথ দেখান মিরাজ। ৪টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৬০ রান করেন স্টার্লিং। ২০ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।
সেই চাপকে আমলে না নিয়ে পাল্টা আক্রমন করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লরকান টাকার। চতুর্থ উইকেটে ৬৫ রানে ৭৯ রান তুলে আয়ারল্যান্ডের জয়ের পথ তৈরি করেন তারা। ৪১ ওভারেই ২২৩ রান পেয়ে যায় তারা।
টেক্টর-টাকার জুটি ভাঙতে অকেশনাল স্পিনার শান্তকে আক্রমনে আনেন তামিম। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে লিটনের দুর্দান্ত ক্যাচে টেক্টরকে বিদায় দেন শান্ত। ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন টেক্টর।
শান্তর ক্যারিয়ারের প্রথম উইকেটে উজ্জীবিত হয়ে উঠেন মুস্তাফিজ। নিজের শেষ ৩ ওভারে ৩ উইকেট নেন ফিজ। ক্যাম্ফারকে ১, ডকরেলকে ৩ ও টাকারকে ৫০ রানে বিদায় করেন ফিজ। এতে ১৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।
মুস্তাফিজের তোপে দারুনভাবে ম্যাচ জয়ের পথে ফিরে বাংলাদেশ। শেষ ৩ ওভারে ৩২ রান দরকার পড়ে আয়ারল্যান্ডের। ৪৮তম ওভারে ৮ রান এলে শেষ ১২ বলে ২৪ রানের সমীকরণ পায় আইরিশরা। মৃত্যুঞ্জয়ের করা ৪৯তম ওভারে ১টি করে চার-ছক্কায় ১৪ রান নেন অ্যাডায়ার। শেষ ওভারে ১০ রানের দরকার পড়ে আয়ারল্যান্ডের। শেষ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন হাসান। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের মুস্তাফিজ ৪৪ রানে ৪টি, হাসান ৪৪ রানে ২টি, এবাদত-মিরাজ ও শান্ত ১টি করে উইকেট নেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1922/feed 0
সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান https://thedailyannadiganta.com/archives/1756 https://thedailyannadiganta.com/archives/1756#respond Wed, 03 May 2023 11:36:26 +0000 http://thedailyannadiganta.com/?p=1756 ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। এর আগের দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের।
বুধবার (৩ মে) করাচি জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বিকেল সাড়ে চারটায়। প্রথম দুই ম্যাচে টস হারলেও এদিন টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক।
অন্যদিকে দলের বেশিরভাগ খেলোয়াড় আইপিএল খেলতে যাওয়ায় পূর্ণ শক্তির দল ছাড়াই খেলতে হচ্ছে নিউজিল্যান্ডকে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই টম ল্যাথামের দলের। তাই কিউই অধিনায়ক নিশ্চিতভাবেই এই ম্যাচ জিততে চাইবেন।
আগের দুই দেখায় রাওয়ালপিন্ডিতে ফখর জামানের শতকে জয় পেয়েছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন পাকিস্তানি এই ওপেনার। সেঞ্চুরি করার পাশাপাশি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডও নিজের করে নেন তিনি। পাকিস্তানের হয়ে দ্রুততম ওয়ানডেতে ৩০০০ রানের রেকর্ড করেন ফখর। ৬৮ ইনিংসে এই রেকর্ড করেছিলেন বাবর। তার চেয়ে এক ইনিংস কম সময় নিয়েছেন ফখর।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়াং, টম ব্লাউন্ডেল, টম লাথাম (অধিনায়ক), ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি শিপলে, ইশ সৌধি, ম্যান হেনরি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1756/feed 0
ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1633 https://thedailyannadiganta.com/archives/1633#respond Mon, 10 Apr 2023 15:02:57 +0000 http://thedailyannadiganta.com/?p=1633 বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোর আর্থিক অবস্থা উঠানামা করে। ক্রিকেটের বাজার, স্পন্সর, ঘরোয়া লিগের জনপ্রিয়তা, এসব কিছুর উপর নির্ভর করে কোন বোর্ড কত ধনী। আর্ন্তজাতিক গণমাধ্যম জানাচ্ছে, তালিকায় উত্থান-পতন থাকলেও, ভারত ঠিকই আছে শীর্ষে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিসিবির আছে তালিকার ৫ম স্থানে।
ক্রিকেটে ভারতীয় বোর্ডের যে আয়, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। বিসিসিআইয়ের সম্পদ মূল্য এখন ২ বিলিয়ন ডলার। ভারতীয় বোর্ডের এতো আয়ের উৎস কি? আইপিএল থেকে মোটা অংকের লাভ হয়, সম্প্রতি যুক্ত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ।
ব্রডকাস্টিং রাইটস এক্ষেত্রে বড় খাত। গ্লোবাল ইভেন্টে ভারতীয় দল অংশ নিলে, আইসিসির ব্রডকাস্টিং রেভিনিউ থেকে লভ্যাংশ আসে। যার পরিমাণ বছরে প্রায় আড়াইশো কোটি রূপি। বিশাল ক্রিকেট বাজারের কারণে, স্পন্সরের অভাব নেই।
ভারতের পর ক্রিকেট সাউথ আফ্রিকার অবস্থান। কদিন আগে সেরা পাঁচেও ছিল না তারা। সম্প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা বিনিয়োগ করে সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। তাতেই পাল্টে গেছে ভাগ্য। আর প্রোটিয়া ন্যাশনাল টিম ববাবরই হাই প্রোফাইল। তাদের সম্পদের পরিমাণ ৭৯ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক গণমাধ্যেমের রিপোর্ট অনুযায়ী, নিট মূল্যের হিসাবে ইংল্যান্ড ৩ নম্বরে ও পাকিস্তান রয়েছে চারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ৫ নম্বরে। বিসিবির সম্পদের নিট মূল্য ৫৫ মিলিয়ন ডলার। এরপরই অবস্থান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের।
কিছুদিন আগে দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ান বোর্ড নেমে গেছে ৭ নম্বরে। করোনা মহামারীতে খরচ বেড়ে যাওয়া, সেই সাথে ব্রডকাস্টিং চুক্তির মধ্যস্থতা করতে না পারায়, আর্থিক ক্ষতি হয় অস্ট্রেলিয়ার।
শীর্ষ দশ বোর্ডের মধ্যে ৮ নম্বরে শ্রীলঙ্কা, ৯ নম্বরে উইন্ডিজ আর সবার শেষে নিউজিল্যান্ডের অবস্থান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1633/feed 0
আইপিএল খেলতে কলকাতা গেলেন লিটন https://thedailyannadiganta.com/archives/1605 https://thedailyannadiganta.com/archives/1605#respond Sun, 09 Apr 2023 14:37:20 +0000 http://thedailyannadiganta.com/?p=1605 আইপিএল খেলতে কলকাতায় গেলেন লিটন কুমার দাস। নাইট রাইডার্স একাদশে সুযোগ হবে কিনা, তা নিয়ে চিন্তিত নন লিটন। প্রথমবার আইপিএলের অভিজ্ঞতা লুফে নিতে চান। ভারতের বিভিন্ন ভেন্যু সম্পর্কে সম্যক ধারনা নেয়া উদ্দেশ্য। নিজের খেলা শাণিত করে ব্যাটিংয়ে আরও উন্নতি লিটনের লক্ষ্য।
সাকিব আল হাসান নাম প্রত্যাহার করেছেন, লিটন অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। জাতীয় দলের ব্যস্ততা শেষে গেলেন আইপিএল মিশনে। প্রথমবার বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ..কেকেআর টাইগার তারকার জন্য অপেক্ষায় আছে। অভিষেক মৌসুমে সাকিবকে মিস করবেন লিটন।
লিগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ জায়গা ধরে রেখেছেন। লিটন যুক্ত হলে, ওপেনিং স্লটে পরিবর্তন আসবে কি?
লিটনের মুখেই শুনুন সে কথা, আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।
লিটন আরও যোগ করেন, দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।
কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল, হায়দরাবাদের বিপক্ষে। সেদিন-ই হতে পারে অভিষেক,লিটন অবশ্য সব ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত নন।
মে-র প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ, আইপিএল ছেড়ে দলের সঙ্গে যুক্ত হবেন লিটন দাস।

]]>
https://thedailyannadiganta.com/archives/1605/feed 0
আইরিশদের বিপক্ষে ৭ উইকেটে টেস্ট জিতলো বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1491 https://thedailyannadiganta.com/archives/1491#respond Fri, 07 Apr 2023 08:46:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1491 আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় করে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সফররত নতুন দলটির বিপক্ষে টেস্টেও টাইগাররা চাপ প্রয়োগ করে খেলবে এমনটাই ধারণা ছিল। তবে দ্বিতীয় ইনিংসের ঘুড়ে দাঁড়ানোর আইরিশ ব্যাটাররা টাইগারদের শঙ্কায় ফেলে দিয়েছিল। অবশেষে সব শঙ্কা কাটিয়ে জয়ের হাসি হাসলো বাংলাদেশ।
সিরিজের একমাত্র ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই ফরম্যাটের সাবেক দুই অধিনায়ক মমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসের ফিফটি করেন। মুশিফিকের অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস ২৩, নাজমুল হোসেন ৪ এবং আরেক ওপেনার তামিম ইকবাল ৩১ রানের সাজঘরে ফিরেন।

বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/1491/feed 0
এমসিসি’র আজীবন সদস্য হলেন মাশরাফি https://thedailyannadiganta.com/archives/1495 https://thedailyannadiganta.com/archives/1495#respond Fri, 07 Apr 2023 06:49:28 +0000 http://thedailyannadiganta.com/?p=1495 ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, লর্ডস ক্রিকেট মাঠের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ‘অনারারি’ আজীবন সদস্য হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ বছর ৮টি টেস্ট খেলুড়ে দেশের ১৯ জনকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।
এমসিসির আজীবন সদস্য পদ পাওয়া মোট ১৯ জনের মধ্যে ১৭ জন পুরুষ-নারী ক্রিকেটর রয়েছেন। বাকি দুই জন ক্রিকেট ব্যক্তিত্ব। ক্রিকেটের অবদান রাখায় ওই দুইজনকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। তারা হলেন- ডা. জেন পাওয়েল ও মেধা লড।
সর্বোচ্চ পাঁচজন করে ক্রিকেটার আছেন ইংল্যান্ড ও ভারতের। একজন করে আছেন- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।
নতুন করে আজীবন সদস্য হয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা, ভারতের মহেন্দ্র সিং ধোনি-ঝুলন গোস্বামী-সুরেশ রায়না-মিতালি রাজ ও যুবরাজ সিং, ইংল্যান্ডের জেনি গান-লরা মার্শ-আনিয়া শ্রাবসোল-কেভিন পিটারসেন ও ইয়োইন মরগান, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার র‌্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট-রস টেইলর এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।
নতুন সদস্যদের নিয়ে এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব গাই ল্যাভেন্ডার বলেছেন, “আমরা এমসিসির সাম্মানিত আজীবন সদস্যদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। আজ যে নামগুলো ঘোষণা করা হয়েছে সকলেই আধুনিক যুগের তারকা খেলোয়াড় এবং তাদেরকে আমাদের ক্লাবের সদস্য হিসাবে পেয়ে আমরা খুশি।
এদিকে, এমসিসির আজীবন সদস্য হওয়ার পর বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বীকৃতি বলে উল্লেখ করেছেন মাশরাফি। একই সাথে সবার কাছে দোয়াপ্রার্থী চেয়েছেন তিনি।
স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে মাশরাফি লিখেন, “এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এইতালিকায় থাকতে পারা আনন্দের।
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1495/feed 0
দুপুরে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে টাইগাররা https://thedailyannadiganta.com/archives/1374 https://thedailyannadiganta.com/archives/1374#respond Fri, 31 Mar 2023 06:02:50 +0000 http://thedailyannadiganta.com/?p=1374 শক্তিশালী ইংল্যান্ডের পর এবার টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা উজার করে দিতে বদ্ধপরিকর বাংলাদেশ।
দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে প্রথম ম্যাচ ২২ রানে এবং দ্বিতীয়টি ৭৭ রানে জিতে নেয় টাইগাররা। দু’টি ম্যাচই বৃষ্টির কবলে পড়েছিলো। বৃষ্টির বাঁধাকে উপেক্ষা না থাকলে প্রথম দুই ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করে বাংলাাদেশ।
পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার নজির গড়বে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলো তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের জয় বাংলাদেশের জন্য এই ফরম্যাটে ছিলো টানা পঞ্চম। এই ফরম্যাটে টানা ম্যাচ জয়ে এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ। টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার দারুন সুযোগ থাকছে টাইগারদের।
তবে টানা জয় বা অন্য টার্গেটের চেয়ে এই ফরম্যাটেও ওয়ানডের মত ব্র্যান্ড তৈরি করতে মুখিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে নিজেদের অন্যতম শক্তিতে পরিণত করেছে টাইগাররা।
এই ফরম্যাটে সেরা দল হতে নির্ভিক ক্রিকেট খেলার উপর জোর দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, আমরা গত কয়েক ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম এবং আমরা তা ভালোভাবেই করেছি। দুর্দান্ত দল হতে চাইলে আমাদের সেভাবে খেলতে হবে এবং প্রথম বল থেকেই সেটি ফুটিয়ে তুলতে হবে। এটাই আমরা আলোচনা করেছি এবং আমরা যেভাবে খেলতে চাই।
টি-টোয়েন্টির আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।
সেই ধারা অব্যাহত রেখে টি-টোয়েন্টি সিরিজেও বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মত টানা দুই ম্যাচে ২শর রান করতে সক্ষম টাইগাররা। যদি পুরো ২০ ওভার খেলার সুযোগ পেত তবে নিজেদের সর্বোচ্চ ২১৫ রানের রেকর্ডটিও ভাঙতে পারতো বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে হাফ-সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন ওপেনার লিটন দাস। ২০০৭ সালে করা মোহাম্মদ আশরাফুলের ২০ বলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন লিটন। রেকর্ড গড়া ইনিংসে ৪১ বলে ৮১ রান করেন লিটন। বল হাতে ২২ রানে ৫ উইকেট নেন অধিনায়ক সাকিব। দ্বিতীয়বারের মত সংক্ষিপ্ত ভার্সনে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারি হন সাকিব।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে এই সফরে পাঁচ ম্যাচের মধ্যে কোনটিতেই লড়াই করতে পারেনি আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়াতে হলে আবহাওয়ার সহায়তা পেতে হবে আইরিশদের। ২০১২ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইওয়াশের মুখে পড়েছে আয়ারল্যান্ড।
সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন সাকিব। সাথে এটিও পরিস্কার করেছেন, পরিবর্তন যাই হোক দলের মূল লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।
বাংলাদেশ ‘খুব শক্তিশালী দল’ হিসেবে স্বীকার করেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তৃতীয় ম্যাচ একতরফা ম্যাচ হবে না বলে মনে করে আজকের ম্যাচে প্রতিরোধ গড়ে তোলার আশা করেন তিনি।
স্টার্লিং বলেন, আমাদের দল নির্বাচন নিয়ে ভাবতে হবে। শুক্রবার আমাদের অব্যবহৃত উইকেট থাকবে এবং আশাকরি আমরা এক ধাপ এগিয়ে থাকবো।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

]]>
https://thedailyannadiganta.com/archives/1374/feed 0
রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের https://thedailyannadiganta.com/archives/1277 https://thedailyannadiganta.com/archives/1277#respond Thu, 23 Mar 2023 12:34:29 +0000 http://thedailyannadiganta.com/?p=1277 গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সেই সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। একটু দীর্ঘই হয়েছে বৈকি! বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা। আজ সিলেটে ১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছে টাইগাররা। নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তামিমের দল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছিল ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার তরুণ পেসার হাসান মাহমুদ। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। জবাবে তামিম-লিটনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ দশমিক ১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নির্ভার ছিল বাংলাদেশ। যার ছাপ দেখা গেছে তাদের ব্যাটিংয়েও। সিরিজজুড়ে রান খরায় ভুগতে থাকা তামিম ইকবাল এদিন ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ইতিবাচক শুরুর বার্তা দেন। অপর প্রান্তে লিটন দাসও দুর্দান্ত শুরু পান। এই ওপেনারও চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন।
দুই ওপেনারের ব্যাটে ৭ ওভারের আগেই দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। একই গতিতে শতকও পেরোয় টাইগাররা। এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তামিম। ১৩ ওভার ১ বল খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ১০১ রানের অবিছিন্ন জুটিতে ৪১ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। আর লিটন অপরাজিত থেকেছেন ৫০ রান করে।
এর আগে ইনিংস ওপেন করতে নেমে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে দুই আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং। পেস বান্ধব কন্ডিশনে যেটুকু বাড়তি সুবিধা নেওয়া যায়, তার সবটুকুই নিয়েছেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা। শুরু থেকেই আইরিশদের রানের চাকা আটকে রাখলেও উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পঞ্চম ওভার পর্যন্ত। এই ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে রেখে গুড লেন্থে করেছিলেন হাসান, সঙ্গে ছিল বাড়তি পেস আর তাতেই পরাস্ত ডোহেনি। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ৮ রান।
এরপর নবম ওভারে আক্রমণে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন হাসান। এই পেসারকে খেলতে এদিন চোখে রীতিমতো সরষে ফুল দেখেছেন আইরিশ ব্যাটাররা। এবার অফ স্টাম্পের বাইরে চতুর্থ স্টাম্প বরাবর রেখে গুড লেন্থে ফেলেছিলেন হাসান। ইন সুইং করে ভেতরে ঢোকা বল ব্যাটে খেলতে পারেননি স্টার্লিং, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে হাসানের আবেদনে সাড়া দিতে খুব একটা সময় নেননি আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ১২ বলে ৭ রান করেছেন এই অভিজ্ঞ ওপেনার।
স্টার্লিং ফেরার দুই বল পর আবারও আঘাত হানেন হাসান। এবার তার শিকার হ্যারি ট্যাক্টর। ওভারের চতুর্থ বলটি ব্যাক অব লেন্থে রেখেছিলেন হাসান, সেখান থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট চালিয়েও পুরোপুরি পরাস্ত হন এই ব্যাটার। বল তার পায়ে আঘাত হানলে আবেদন করেন হাসান। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। ফলে রিভিউ নেন তামিম ইকবাল। আর তখনই আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে আউট দিতে বাধ্য হন। সাজঘরে ফেরার আগে ৩ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি ট্যাক্টর।
পরের ওভারে আক্রমণে আঘাত হানেন তাসকিন আহমেদও। ওভারের দ্বিতীয় বলটি খানিকটা শর্ট লেন্থে ফেলে অফ স্টাম্পের বাইরে দিয়ে বের করে নিয়েছিলেন তাসকিন, সেখানে ফুটওয়ার্ক ছাড়াই জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন অ্যান্ডি বার্লবির্নি। আর তাতে কোনো ভুল করেনি দ্বিতীয় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত। ৬ রান করে অধিনায়ক ফিরে গেলে ২৬ রানেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় আইরিশরা।
দলীয় রান ত্রিশ পেরোনোর আগেই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে যখন ধুঁকছিল আয়ারল্যান্ড, তখন টাকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কুর্টিস ক্যাম্পার। এই দুইজনের দৃঢ়তায় আইরিশরা আর কোনো উইকেট না হারিয়ে অর্ধশতক পূর্ণ করে। এরপরের গল্পটা শুধুই বাংলাদেশি পেসারদের। সিলেটে এদিন রীতিমতো রাজত্ব করেছেন তারা।
তবে টাকারকে খুব বেশি দূর এগোতে দেননি এবাদত হোসেন। ১৯তম ওভারের আক্রমণে এসে তাসকিন-হাসানদের সঙ্গে ‘উইকেট পার্টিতে’ যোগ দেন এই পেসার। ওভারের পঞ্চম বলে লাইন মিস করেন টাকার, তাতে বল আঘাত হানে তার প্যাডে। লেগ বিফোরের ফাঁদে পড়ে ২৮ রান করে এই ব্যাটার ফিরলে ভাঙ্গে ৪২ রানের পঞ্চম উইকেট জুটি। পরের বলে স্বপ্নের মতো এক ডেলিভারি করলেন এবাদত। অফ স্ট্যাম্পের বাইরে পড়ে হালকা ইনসুইয়ে পরাস্ত জজ ডকরেল। এতেই তার অফ স্ট্যাম্প কয়েকটা ডিগবাজি খেয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়লো।
এরপর ২২তম ওভারে আক্রমণে ফিরে জোড়া শিকার ধরেন তাসকিন। ওভারের প্রথম বলে নাসুমের হাতে ধরা পড়েন ১ রান করা ম্যাকব্রাইন। এক বল পর সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ারও। এই অলরাউন্ডার অফ স্টাম্পের বাইরের বল স্টামে ডেকে এনে বোল্ড হয়েছেন। খেয়েছেন সিলভার ডাক। তাসকিনের জোড়া উইকেট শিকারের মধ্য দিয়ে ইনিংসে বোলিং করা বাংলাদেশের তিন পেসারই জোড়া শিকারের স্বাদ পেয়েছেন। আর তাদের তোপের মুখে ২২ ওভারে ৭৯ রান তুলতেই ৮ উইকেট হারায় আইরিশরা।
বাকি ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এদিন ব্যাতিক্রম ছিলেন ক্যাম্পার। এই অলরাউন্ডার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। কিন্তু সঙ্গীর অভাবে খুব একটা পথ হাটতে পারেননি। থামতে হয়েছে ৩৬ রানে। শেষ পর্যন্ত ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

]]>
https://thedailyannadiganta.com/archives/1277/feed 0
টাইগারদের সিরিজ জয়ের মিশন আজ https://thedailyannadiganta.com/archives/1247 https://thedailyannadiganta.com/archives/1247#respond Mon, 20 Mar 2023 04:45:04 +0000 http://thedailyannadiganta.com/?p=1247 প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে ওয়ানডে ইতিহাসে রেকর্ড জয় নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখে আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ নিজেদের পকেটে পুরতে বদ্ধপরিকর তামিম ইকবালের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) দুপুর ২টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা।
প্রথম ওয়ানডে জিতে ফুরফুরে বাংলাদেশ শিবিরে। ব্যাট হাতে বিস্ফোরক ব্যাটিং আর বল হাতে আগ্রাসী বোলিং; তাতেই বধ আয়ারল্যান্ড। বাংলাদেশ আগ্রাসী মনোভাবে ক্রিকেট খেলেই নিজেদের জয় নিশ্চিত করতে চায়।
প্রথম ওয়ানডেত শিষ্যদের পারফরম্যান্স টেনে স্পিন কোচ রঙ্গনা হেরাথ ইঙ্গিত দিলেন আগ্রাসী ক্রিকেটের, ‘আমি মনে করি দলের সব সদস্যদের দ্বারা এটি চমৎকার প্রচেষ্টা (জয়)। বিশেষ করে তাওহিদ ও সাকিব, তারপর মুশফিক এবং ইয়াসিরও। তাদের আক্রমণাত্মক মনোভাব ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট প্রদর্শন করছি। আশা করি আগামীকালও আমরা একই কাজ করব।
প্রথম ম্যাচের জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা এখন ওদের বিপক্ষে কিভাবে জিততে হয়, সে অভিজ্ঞতা আছে। এটা দলের জন্য গুরুত্বপূর্ণ’-আরও যোগ করেন হেরাথ।
সিলেটে ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছে। নিজেদের ব্র্যান্ড অব ক্রিকেটের ছিলো চমৎকার প্রদর্শনী। এবার প্রয়োজন শুধু ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাওয়া।
আইরিশরা প্রথম ম্যাচে ১৮৩ রানের বড় ব্যবধানে হারলেও তারা ছেড়ে কথা বলবে না। চোখে চোখ রেখে স্বাগতিকদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কোচ হেনরিক মালান।
‘অবশ্যই, এটি ফলাফলের বিষয়ে। আমরা বুঝি আন্তর্জাতিক ক্রিকেট মানেই জয়-পরাজয়। আমাদের খেলায় এগিয়ে যাওয়ার জন্য এটাই পথ। আমি মনে করি আপনি যদি গত ১২ মাসের দিকে তাকান, আমরা যেভাবে খেলার চেষ্টা করেছি তাতে কিছু বড় দলকে হারানোর সুযোগ পেয়েছি। আমরা [টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছি।
প্রথম ম্যাচ খেলে আইরিশদের কন্ডিশন ইতিমধ্যে বুঝে ওঠার কথা। তবে বাংলাদেশ মনোযোগ দিতে চায় নিজেদের ক্রিকেটে। ‘দেখুন, আমি নিশ্চিতওরা ওদের পরিকল্পনা নিয়ে আসবে। আমরা কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণ করতে পারি। আর সেটা আমাদের পরিকল্পনা’-বলছিলেন হেরাথ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1247/feed 0