খেলাধুলা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 08 Mar 2024 16:55:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg খেলাধুলা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/2326 https://thedailyannadiganta.com/archives/2326#respond Fri, 08 Mar 2024 16:55:02 +0000 https://thedailyannadiganta.com/?p=2326 নেপালের পর ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ছিল বাংলাদেশের আনুষ্ঠানিকতার। এই ম্যাচে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জিতেছে ৬-০ গোলে।
আজ (শুক্রবার) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। রোববার ভারতের বিপক্ষে ফাইনালের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিষ্যদের ঝালাই করে নিতে পারলেন কোচ সাইফুল বারী টিটু।
টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আরেকটি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। মহানাটকীয় সেই ম্যাচ শেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।
ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল ১৪ মিনিটে। বাম দিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। ৩৩ মিনিটে বক্সের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ফাতেমা আক্তারের নেওয়া ফ্রিকিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে।৩৫ মিনিটে কারনুচিং মারমা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। বাম দিক থেকে ৪৭ মিনিটে বাম দিক থেকে বদলি মমিতার ক্রসে গোল করেন সাথী। ৬৮ মিনিটে বাম দিক থেকে মমিতার ক্রসে দলের পঞ্চম গোল করেন থুইনু মারমা।
শেষ গোলটি করেন সুরভী আকন্দ প্রীতি। ভুটানের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2326/feed 0
রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে প্রথম জয় পেল আল নাসের https://thedailyannadiganta.com/archives/2241 https://thedailyannadiganta.com/archives/2241#respond Sat, 26 Aug 2023 01:52:48 +0000 http://thedailyannadiganta.com/?p=2241 আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ দুর্দান্ত এক মৌসুম শুরুর আভাস দিয়েছিল আল নাসের। একই সঙ্গে এটিই ছিল ক্লাবটির হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম শিরোপা জয়। তবে সৌদি প্রো লিগের নতুন মৌউমের শুরুটা রাঙাতে পারেনি পর্তুগীজ মহাতারকার দল। হেরে গিয়েছিল প্রথম দুই ম্যাচেই। তবে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে তারা। আর এতেও রয়েছে সিআরসেভেনের অবদান। তাঁর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই দুর্দান্ত এক জয় পেয়েছে আল নাসের।
নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো, আল নাসেরও পায়নি জয়। তবে তৃতীয় ম্যাচে এসে পর্তুগীজ মহাতারকার সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে তাঁর ক্লাবও। আল ফাতেহর বিপক্ষে পেয়েছে ৫-০ গোলের বড় এক জয়। আর এতে রোনালদোর হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করে অবদান রেখেছেন এ মৌসুমেই বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেয়া সেনেগালিজ তারকা ফুটবলার সাদিও মানে।
আল ফাতেহর বিপক্ষে গতকালের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেই খেলেছে আল নাসের। আক্রমণাত্মক ফুটবলে জেরবার করে রেখেছিল প্রতিপক্ষের রক্ষণকে। ম্যাচের ২৬ মিনিটেই গোল করার দুর্দান্ত এক সুযোগও পেয়েছিলেন রোনালদো। তবে সাদিও মানের বাড়িয়ে দেয়া বলে নেয়া শটে তিনি অয়ারেননি আল ফাতেহর গোল রক্ষককে পরাস্ত করতে।
তবে লিড নিতে অবশ্য অপেক্ষা করতে হয়নি আল নাসেরকে। পরের মিনিটেই এ দুজনের দারুণ বোঝাপড়ায়ই দারুণ এক গলের দেখা পায় আল নাসের। রোনালদোর বাড়িয়ে দেয়া বলে গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করেন মানে, এরপর খুঁজে নেন জালের দেখা। সৌদি ক্লাবটির হয়ে এটি সাবেক লিভারপুল তারকার দ্বিতীয় গোল।
এর মিনিট দশেক পরেই এ মৌসুমে নিজের প্রথম গোলটিও পেয়ে যান রোনালদো। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের ভেতরে গোল পোস্টের খুব কাছে থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি।

বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/2241/feed 0
জিতলেই ফাইনাল নিশ্চিত, টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই https://thedailyannadiganta.com/archives/2074 https://thedailyannadiganta.com/archives/2074#respond Tue, 23 May 2023 15:00:27 +0000 http://thedailyannadiganta.com/?p=2074 আইপিএল ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল ‍গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের এম এ চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইকে প্রথমে ব্যাটিংয়ে করার জন্য আমন্ত্রণ জানিয়েছে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ২৮ মে ফাইনালে খেলবে। তবে যারা হেরে যাবে তারা আরও একটি সুযোগ পাবে।

আগামীকাল চেন্নাইয়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। সেই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2074/feed 0
মুস্তাফিজের বোলিং নৈপুন্যে বাংলাদেশের রোমাঞ্চকর জয় https://thedailyannadiganta.com/archives/1922 https://thedailyannadiganta.com/archives/1922#respond Mon, 15 May 2023 02:19:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1922 ম্যাচের শেষ দিকে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
এতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় তামিমের দল। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টি ৩ উইকেটে জিতেছিলো টাইগাররা। এর আগে গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো তামিম-সাকিবরা।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শেষ হলো বিশ^কাপ সুপার লিগের লড়াই। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১৫৫ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে টাইগাররা। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডেরও। কিন্তু রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৪ ম্যাচে ১৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ^কাপ খেলবে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে থেকে একাদশে তিনটি পরিবর্তন এনে মাঠে নামে টাইগাররা। আঙুলের ইনজুরিতে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। সাকিবসহ শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের। এরমধ্যে ওয়ানডেতে অভিষেক হয়েছে রনি ও মৃত্যুঞ্জয়ের।
অধিনায়ক তামিমের সাথে ইনিংস শুরু করে প্রথম ১১ বলে রান নিতে পারেননি রনি। ১২তম বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খুলেন রনি। পরের ডেলিভারিতেই মার্ক অ্যাডায়ারের বলে আউট হন ৪ রান করা রনি।
দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও তামিম। দলের রান হাফ-সেঞ্চুরি পার করলেও ১ রানের জন্য জুটিতে অর্ধশতক করতে পারেননি তামিম-শান্ত। ক্রেইগ ইয়ংয়ের বলে দ্বিতীয় স্লিপে অ্যান্ড্রু বলবির্নিকে ক্যাচ দেন ৭টি চারে ৩২ বলে ৩৫ রান করা শান্ত। জুটিতে ৪৪ বলে ৪৯ রান উঠে।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন নিয়মিত ওপেনার লিটন। তামিমের সাথে বড় জুটি গড়ার চেষ্টায় সফল হন ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত চার নম্বরে নামা লিটন। জমে উঠা জুটিতে আসে অর্ধশতকও। কিন্তু জুটিতে ৭০ রান আসার পর বিচ্ছিন্ন হন তামিম-লিটন। অ্যান্ডি ম্যাকব্রিনের বলে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে অ্যাডায়ারকে ক্যাচ দেন লিটন। ৩৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় য়ে ৩৫ রান করেন তিনি।
লিটনের বিদায়ের পর নয় ইনিংস পর ৬১ বলে ওয়ানডেতে ৫৬তম হাফ-সেঞ্চুরির দেখা পান তামিম। অধিনায়কের হাফ-সেঞ্চুরির পর দ্রুত বিদায় নেন আগের ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলা তৌহিদ হৃদয়। এবার ১৩ রান করেন তিনি।
বড় ইনিংসের আভাস দিয়ে ৬৯ রানে আউট হন তামিম। জর্জ ডকরেলে বলে উইকেট ছেড়ে ছক্কা মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ইয়ংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৬টি চারে ৮২ বলে ৬৯ রান করেন তামিম।
৩৪তম ওভারে দলীয় ১৮৬ রানে তামিমের আউটের পর ইনফর্ম মুশফিকুর রহিমের সাথে দারুন এক জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ। দু’জনের হাফ-সেঞ্চুরির জুটিতে বাংলাদেশের রান আড়াইশ পার হয়।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৬তম ওভারে ম্যাকব্রিনের বলে স্লগ সুইপ করতে গিয়ে লেগ বিফোর আউট হন মুশফিক। রিভিউ নিলেও, আম্পায়ার্স কলে প্যাভিলিয়নে ফিরতে হয় বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটারকে। ৩টি চার ও ১টি ছক্কায় ৫৪ বলে ৪৫ রান করেন মুশফিক। ষষ্ঠ উইকেটে মিরাজের সাথে ৭২ বলে ৭৫ রানের জুটি গড়েন মুশফিক।
দলীয় ২৬১ রানে মুশফিকের বিদায়ে বাংলাদেশের ইনিংস ফিনিংশ করার দায়িত্ব পান মিরাজ। কিন্তু পরের ওভারে অ্যাডায়ারের বলে ফিরেন ৩টি চারে ৩৯ বলে ৩৭ রান করা মিরাজ।
৭ বলের ব্যবধানে মুশফিক-মিরাজ আউটের পর লোয়ার-অর্ডারে শেষ ৩ উইকেটে মাত্র ৯ রান আসে। ৭ বল বাকী থাকতে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের অ্যাডায়ার ৪০ রানে ৪টি, ম্যাকব্রিন-ডকরেল ২টি করে উইকেট নেন।
২৭৫ রানের জবাবে ভালো শুরু করতে পারেনি আয়ারল্যান্ড। ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে লিটনের ক্যাচে ৪ রানে স্টিফেন ডোহানিকে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার মুস্তাফিজ।
শুরুর ধাক্কা দারুনভাবে সামলে বাংলাদেশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেন পল স্টার্লিং ও অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। ২১তম ওভারে দলের রান ১শতে নেন স্টার্লিং ও বলবির্নি। ইনিংসের ২৪তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি পুর্ন স্টার্লিং। পরের ওভারে ওয়ানডেতে ১৪তম অর্ধশতক পূর্ণ করেন বলবির্নি।
স্টার্লিং-বলবির্নির জোড়া হাফ-সেঞ্চুরিতে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। ২৭তম ওভারে বাংলাদেশকে দারুন ব্রেক-থ্রু এনে দেন এবাদত। ডিপ স্কয়ার লেগে রনিকে ক্যাচ দিয়ে ফিরেন ৭৮ বলে ৬টি চারে ৫৩ রান করা বলবির্নি। স্টার্লিংয়ের সাথে ১২৫ বলে ১০৯ রান যোগ করেন আইরিশ অধিনায়ক।
৩২তম ওভারে স্টার্লিংকে শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরার পথ দেখান মিরাজ। ৪টি চার ও ২টি ছক্কায় ৭৩ বলে ৬০ রান করেন স্টার্লিং। ২০ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড।
সেই চাপকে আমলে না নিয়ে পাল্টা আক্রমন করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর ও লরকান টাকার। চতুর্থ উইকেটে ৬৫ রানে ৭৯ রান তুলে আয়ারল্যান্ডের জয়ের পথ তৈরি করেন তারা। ৪১ ওভারেই ২২৩ রান পেয়ে যায় তারা।
টেক্টর-টাকার জুটি ভাঙতে অকেশনাল স্পিনার শান্তকে আক্রমনে আনেন তামিম। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে লিটনের দুর্দান্ত ক্যাচে টেক্টরকে বিদায় দেন শান্ত। ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন টেক্টর।
শান্তর ক্যারিয়ারের প্রথম উইকেটে উজ্জীবিত হয়ে উঠেন মুস্তাফিজ। নিজের শেষ ৩ ওভারে ৩ উইকেট নেন ফিজ। ক্যাম্ফারকে ১, ডকরেলকে ৩ ও টাকারকে ৫০ রানে বিদায় করেন ফিজ। এতে ১৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড।
মুস্তাফিজের তোপে দারুনভাবে ম্যাচ জয়ের পথে ফিরে বাংলাদেশ। শেষ ৩ ওভারে ৩২ রান দরকার পড়ে আয়ারল্যান্ডের। ৪৮তম ওভারে ৮ রান এলে শেষ ১২ বলে ২৪ রানের সমীকরণ পায় আইরিশরা। মৃত্যুঞ্জয়ের করা ৪৯তম ওভারে ১টি করে চার-ছক্কায় ১৪ রান নেন অ্যাডায়ার। শেষ ওভারে ১০ রানের দরকার পড়ে আয়ারল্যান্ডের। শেষ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন হাসান। ৫০ ওভারে ৯ উইকেটে ২৭০ রান করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের মুস্তাফিজ ৪৪ রানে ৪টি, হাসান ৪৪ রানে ২টি, এবাদত-মিরাজ ও শান্ত ১টি করে উইকেট নেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1922/feed 0
বাবরের রেকর্ডের দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে পাকিস্তান https://thedailyannadiganta.com/archives/1819 https://thedailyannadiganta.com/archives/1819#respond Sat, 06 May 2023 04:25:22 +0000 http://thedailyannadiganta.com/?p=1819 চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। এই জয়ে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাবরের দল। সঙ্গে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে পাকিস্তান।
৩৩৪ রানের জবাবে নিউজিল্যান্ডের টপ অর্ডারের কারও বড় ইনিংস খেলার প্রয়োজন ছিল। যে কাজটা তারা করতে পারেনি। উইল ইয়ং, টম ব্লাল্ডেল, ড্যারেল মিচেল সবাই ফিরেছেন ভালো শুরুর পর। কিউইদের স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক টম ল্যাথাম ও মিচেল। দুজনে গড়েছিলেন ৮৪ রানের জুটি।
তবে মিচেল ফিরেন ৩৪ রান করে। এরপর অধিনায়ক ল্যাথামও আউট হন ৬০ রানে। ৩৩ বলে ৪৬ রান করা মার্ক চ্যাপমান যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কিছুটা সম্ভাবনা ছিল নিউজিল্যান্ডের। তবে তার বিদায়ে ম্যাচ পরিণত হয় আনুষ্ঠানিকতায়।
সেঞ্চুরি করার পথে ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। বাবরই প্রথম ব্যাটসম্যান যিনি ১০০ ইনিংস খেলার আগেই স্পর্শ করেছেন পাঁচ হাজার রান। বাবরের লেগেছে মাত্র ৯৭ ইনিংস। পাকিস্তান অধিনায়ক ভেঙেছেন প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড। পাঁচ হাজার রান করতে আমলার লেগেছিল ১০১ ইনিংস। পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির দুজনেরই লেগেছে ১১৪ ইনিংস।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের প্রয়োজন হয়েছে আরও এক ইনিংস বেশি। ওয়ানডেতে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরি এখন বাবরের। এই সংস্করণে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি সাঈদ আনোয়ারের (২০)।
৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের বড় সংগ্রহ তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান আগা সালমান। বাবরের সঙ্গে ১০০ বলে ১১৭ রানের জুটি গড়েছেন সালমান। যে জুটিতে সালমানই ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। ইমাম উল হক বিশ্রামে থাকায় ওপেনিংয়ে সুযোগ পাওয়া শান মাসুদ করেছেন ৪৪ রান।
টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করা ফখর জামান আউট হয়েছেন ১৪ রান করে। ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান পছন্দের ৪ নম্বর পজিশনে নেমে ইনিংসটা বড় করতে পারেননি। ২৪ রান করে ফিরেছেন রান আউটে কাটা পড়ে। শেষ দিকে তিন ছক্কায় শাহিন শাহ আফ্রিদির ৭ বলে ২৩ ও মোহাম্মদ হারিস ৮ বলে ১৭ রানে বড় সংগ্রহ পায় বাবর আজমের দল। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1819/feed 0
সিরিজ জয়ের মিশনে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান https://thedailyannadiganta.com/archives/1756 https://thedailyannadiganta.com/archives/1756#respond Wed, 03 May 2023 11:36:26 +0000 http://thedailyannadiganta.com/?p=1756 ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। এর আগের দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে রয়েছে বাবর আজমের দল। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে পাকিস্তানের।
বুধবার (৩ মে) করাচি জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বিকেল সাড়ে চারটায়। প্রথম দুই ম্যাচে টস হারলেও এদিন টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক।
অন্যদিকে দলের বেশিরভাগ খেলোয়াড় আইপিএল খেলতে যাওয়ায় পূর্ণ শক্তির দল ছাড়াই খেলতে হচ্ছে নিউজিল্যান্ডকে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোন বিকল্প নেই টম ল্যাথামের দলের। তাই কিউই অধিনায়ক নিশ্চিতভাবেই এই ম্যাচ জিততে চাইবেন।
আগের দুই দেখায় রাওয়ালপিন্ডিতে ফখর জামানের শতকে জয় পেয়েছিল পাকিস্তান। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেন পাকিস্তানি এই ওপেনার। সেঞ্চুরি করার পাশাপাশি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের একটি রেকর্ডও নিজের করে নেন তিনি। পাকিস্তানের হয়ে দ্রুততম ওয়ানডেতে ৩০০০ রানের রেকর্ড করেন ফখর। ৬৮ ইনিংসে এই রেকর্ড করেছিলেন বাবর। তার চেয়ে এক ইনিংস কম সময় নিয়েছেন ফখর।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদী, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম।

নিউজিল্যান্ড একাদশ:

উইল ইয়াং, টম ব্লাউন্ডেল, টম লাথাম (অধিনায়ক), ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, হেনরি নিকোলস, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি শিপলে, ইশ সৌধি, ম্যান হেনরি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1756/feed 0
ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলল বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1633 https://thedailyannadiganta.com/archives/1633#respond Mon, 10 Apr 2023 15:02:57 +0000 http://thedailyannadiganta.com/?p=1633 বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোর আর্থিক অবস্থা উঠানামা করে। ক্রিকেটের বাজার, স্পন্সর, ঘরোয়া লিগের জনপ্রিয়তা, এসব কিছুর উপর নির্ভর করে কোন বোর্ড কত ধনী। আর্ন্তজাতিক গণমাধ্যম জানাচ্ছে, তালিকায় উত্থান-পতন থাকলেও, ভারত ঠিকই আছে শীর্ষে। ক্রিকেট অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিসিবির আছে তালিকার ৫ম স্থানে।
ক্রিকেটে ভারতীয় বোর্ডের যে আয়, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। বিসিসিআইয়ের সম্পদ মূল্য এখন ২ বিলিয়ন ডলার। ভারতীয় বোর্ডের এতো আয়ের উৎস কি? আইপিএল থেকে মোটা অংকের লাভ হয়, সম্প্রতি যুক্ত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ।
ব্রডকাস্টিং রাইটস এক্ষেত্রে বড় খাত। গ্লোবাল ইভেন্টে ভারতীয় দল অংশ নিলে, আইসিসির ব্রডকাস্টিং রেভিনিউ থেকে লভ্যাংশ আসে। যার পরিমাণ বছরে প্রায় আড়াইশো কোটি রূপি। বিশাল ক্রিকেট বাজারের কারণে, স্পন্সরের অভাব নেই।
ভারতের পর ক্রিকেট সাউথ আফ্রিকার অবস্থান। কদিন আগে সেরা পাঁচেও ছিল না তারা। সম্প্রতি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা বিনিয়োগ করে সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। তাতেই পাল্টে গেছে ভাগ্য। আর প্রোটিয়া ন্যাশনাল টিম ববাবরই হাই প্রোফাইল। তাদের সম্পদের পরিমাণ ৭৯ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক গণমাধ্যেমের রিপোর্ট অনুযায়ী, নিট মূল্যের হিসাবে ইংল্যান্ড ৩ নম্বরে ও পাকিস্তান রয়েছে চারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান ৫ নম্বরে। বিসিবির সম্পদের নিট মূল্য ৫৫ মিলিয়ন ডলার। এরপরই অবস্থান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের।
কিছুদিন আগে দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়ান বোর্ড নেমে গেছে ৭ নম্বরে। করোনা মহামারীতে খরচ বেড়ে যাওয়া, সেই সাথে ব্রডকাস্টিং চুক্তির মধ্যস্থতা করতে না পারায়, আর্থিক ক্ষতি হয় অস্ট্রেলিয়ার।
শীর্ষ দশ বোর্ডের মধ্যে ৮ নম্বরে শ্রীলঙ্কা, ৯ নম্বরে উইন্ডিজ আর সবার শেষে নিউজিল্যান্ডের অবস্থান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1633/feed 0
আইপিএল খেলতে কলকাতা গেলেন লিটন https://thedailyannadiganta.com/archives/1605 https://thedailyannadiganta.com/archives/1605#respond Sun, 09 Apr 2023 14:37:20 +0000 http://thedailyannadiganta.com/?p=1605 আইপিএল খেলতে কলকাতায় গেলেন লিটন কুমার দাস। নাইট রাইডার্স একাদশে সুযোগ হবে কিনা, তা নিয়ে চিন্তিত নন লিটন। প্রথমবার আইপিএলের অভিজ্ঞতা লুফে নিতে চান। ভারতের বিভিন্ন ভেন্যু সম্পর্কে সম্যক ধারনা নেয়া উদ্দেশ্য। নিজের খেলা শাণিত করে ব্যাটিংয়ে আরও উন্নতি লিটনের লক্ষ্য।
সাকিব আল হাসান নাম প্রত্যাহার করেছেন, লিটন অবশ্য সিদ্ধান্ত বদলায়নি। জাতীয় দলের ব্যস্ততা শেষে গেলেন আইপিএল মিশনে। প্রথমবার বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ..কেকেআর টাইগার তারকার জন্য অপেক্ষায় আছে। অভিষেক মৌসুমে সাকিবকে মিস করবেন লিটন।
লিগে তিনটি ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ জায়গা ধরে রেখেছেন। লিটন যুক্ত হলে, ওপেনিং স্লটে পরিবর্তন আসবে কি?
লিটনের মুখেই শুনুন সে কথা, আমি জানি না, ওইখানে গিয়ে খেলার সুযোগ পাব কি না। খেললেও ভালো খেলব কি না, এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন বা যে কয়দিনই থাকব, সবগুলো মাঠের আইডিয়া নেওয়ার চেষ্টা করব, যা ভবিষ্যতে কাজে দেবে।
লিটন আরও যোগ করেন, দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন। কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায়, অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।
কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল, হায়দরাবাদের বিপক্ষে। সেদিন-ই হতে পারে অভিষেক,লিটন অবশ্য সব ম্যাচে সুযোগ পাওয়া নিয়ে নিশ্চিত নন।
মে-র প্রথম সপ্তাহে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ, আইপিএল ছেড়ে দলের সঙ্গে যুক্ত হবেন লিটন দাস।

]]>
https://thedailyannadiganta.com/archives/1605/feed 0
আইরিশদের বিপক্ষে ৭ উইকেটে টেস্ট জিতলো বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/1491 https://thedailyannadiganta.com/archives/1491#respond Fri, 07 Apr 2023 08:46:31 +0000 http://thedailyannadiganta.com/?p=1491 আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয় করে একমাত্র টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। সফররত নতুন দলটির বিপক্ষে টেস্টেও টাইগাররা চাপ প্রয়োগ করে খেলবে এমনটাই ধারণা ছিল। তবে দ্বিতীয় ইনিংসের ঘুড়ে দাঁড়ানোর আইরিশ ব্যাটাররা টাইগারদের শঙ্কায় ফেলে দিয়েছিল। অবশেষে সব শঙ্কা কাটিয়ে জয়ের হাসি হাসলো বাংলাদেশ।
সিরিজের একমাত্র ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হয় তুলে নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৭ এপ্রিল) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই ফরম্যাটের সাবেক দুই অধিনায়ক মমিনুল হক ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসের ফিফটি করেন। মুশিফিকের অপরাজিত ৫১ রানের ইনিংসে ছিল। এছাড়া মমিনুল হকের ব্যাট থেকে আসে ২০ রান।
এর আগে জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার লিটন কুমার দাস ২৩, নাজমুল হোসেন ৪ এবং আরেক ওপেনার তামিম ইকবাল ৩১ রানের সাজঘরে ফিরেন।

বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/1491/feed 0
এমসিসি’র আজীবন সদস্য হলেন মাশরাফি https://thedailyannadiganta.com/archives/1495 https://thedailyannadiganta.com/archives/1495#respond Fri, 07 Apr 2023 06:49:28 +0000 http://thedailyannadiganta.com/?p=1495 ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব, লর্ডস ক্রিকেট মাঠের স্বত্বাধিকারী ও ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ‘অনারারি’ আজীবন সদস্য হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ বছর ৮টি টেস্ট খেলুড়ে দেশের ১৯ জনকে এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।
এমসিসির আজীবন সদস্য পদ পাওয়া মোট ১৯ জনের মধ্যে ১৭ জন পুরুষ-নারী ক্রিকেটর রয়েছেন। বাকি দুই জন ক্রিকেট ব্যক্তিত্ব। ক্রিকেটের অবদান রাখায় ওই দুইজনকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। তারা হলেন- ডা. জেন পাওয়েল ও মেধা লড।
সর্বোচ্চ পাঁচজন করে ক্রিকেটার আছেন ইংল্যান্ড ও ভারতের। একজন করে আছেন- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।
নতুন করে আজীবন সদস্য হয়েছেন- ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা, ভারতের মহেন্দ্র সিং ধোনি-ঝুলন গোস্বামী-সুরেশ রায়না-মিতালি রাজ ও যুবরাজ সিং, ইংল্যান্ডের জেনি গান-লরা মার্শ-আনিয়া শ্রাবসোল-কেভিন পিটারসেন ও ইয়োইন মরগান, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, অস্ট্রেলিয়ার র‌্যাচেল হেইন্স, নিউজিল্যান্ডের অ্যামি স্যাটারথওয়েট-রস টেইলর এবং দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন।
নতুন সদস্যদের নিয়ে এমসিসি’র প্রধান নির্বাহী ও সচিব গাই ল্যাভেন্ডার বলেছেন, “আমরা এমসিসির সাম্মানিত আজীবন সদস্যদের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত। আজ যে নামগুলো ঘোষণা করা হয়েছে সকলেই আধুনিক যুগের তারকা খেলোয়াড় এবং তাদেরকে আমাদের ক্লাবের সদস্য হিসাবে পেয়ে আমরা খুশি।
এদিকে, এমসিসির আজীবন সদস্য হওয়ার পর বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বীকৃতি বলে উল্লেখ করেছেন মাশরাফি। একই সাথে সবার কাছে দোয়াপ্রার্থী চেয়েছেন তিনি।
স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে মাশরাফি লিখেন, “এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এইতালিকায় থাকতে পারা আনন্দের।
তিনি আরও বলেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1495/feed 0