গাজীপুর সিটি কর্পোরেশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 22 May 2023 12:34:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg গাজীপুর সিটি কর্পোরেশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গাজীপুর সিটি ভোটে বাধা দিলেই এ্যাকশন: নির্বাচন কমিশন https://thedailyannadiganta.com/archives/2059 https://thedailyannadiganta.com/archives/2059#respond Mon, 22 May 2023 12:34:51 +0000 http://thedailyannadiganta.com/?p=2059 রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনের ভোট ২৫ মে। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে মঙ্গলবার মধ্যরাতে। এখন শেষ মূহুর্তে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
এরই মধ্যে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রার্থীরা নানা শঙ্কার কথা জানাচ্ছেন। প্রচারণায় হামলা নিয়েও উঠছে অভিযোগ পাল্টা অভিযোগ।
তবে সব শঙ্কা উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্বাচনে অনিয়ম হলে শুধু ভোট বন্ধ নয়, আগের চেয়ে আরও কঠোর হবেন তারা।
নির্বাচন কমিশনার মো. আলমগীর সোমবার নিজ দফতরে সাংবাদিকদের সাফ জানিয়েছেন, কোন প্রার্থীর এজেন্ট বা ভোটারকে বাধা দেয়া হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি কি কমিশনের নিয়ন্ত্রণে আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন নিয়ন্ত্রণে না থাকার প্রমাণ চান। বলেন, গাজীপুরে ভোট ভালো না হওয়ার কোন কারণ নেই।
তিনি বলেন, ‘ভোটের পরিবেশ শুধু বাংলাদেশেরই না, এই পুরো উপমহাদেশের কনটেক্সটে ভালো আছে। নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত ভালো থাকবে। গাইবান্ধাতে শুধু নির্বাচন বন্ধ করা হয়েছিলো। এখানে তার চেয়েও কঠিন এ্যাকশন হতে পারে।
মো. আলমগীর বলেন, ‘কোনো ভোটার বা এজেন্টকে কোনো রকম বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক। কোনো ভোটারকে বা এজেন্টকে বাধা দিলে সেটার খবর আছে। যে বাধা দেবে তার বিরুদ্ধে এ্যাকশন হবে।
আপনি ঘরে বসে খালি বলবেন যে আমাকে যেতে দেয় নি, এসব কথা বার্তা চলবে না। আপনার এজেন্ট নিয়ে আসেন, আমি গিয়ে দিয়ে আসবো। রিটার্নিং অফিসার, মেজিস্ট্রেট নিজে গিয়ে এজেন্টকে পৌছে দিয়ে আসবে।
গাজীপুরে এবার মেয়র পদে নির্বাচন করছেন ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2059/feed 0
আপিলেও মনোনয়ন পেলেন না জাহাঙ্গীর https://thedailyannadiganta.com/archives/1773 https://thedailyannadiganta.com/archives/1773#respond Fri, 05 May 2023 02:25:30 +0000 http://thedailyannadiganta.com/?p=1773 গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম আপিলেও মনোনয়নপত্রের বৈধতা পাননি। রিটার্নিং কর্মকর্তার বাতিলের পর আপিলেও সেই আদেশ বহাল রেখেছে ঢাকা বিভাগীয় কমিশনার।
বৃহস্পতিবার (৪ মে) বিকেলে আপিলের শুনানি শেষে বাতিলের আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
শুনানিতে অংশ নেওয়া রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও সিটি নির্বাচনে মিডিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তা মঞ্জুর হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জুর হোসেন খান বলেন, মঙ্গলবার বাছাইয়ে বাদ পড়া মোট সাত প্রার্থী আপিল করেন। এদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, একজন সংরক্ষিত কাউন্সিলর ও পাঁচজন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। আপিলের শুনানিতে দুজন আইনজীবীসহ জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত ছিলেন। তারা পুনরায় তফসিলিকরণের জন্য টাকা জমা দেওয়া এবং জামিনদার খেলাপি হয় না বলে দাবি করেন। কিন্তু শুনানিতে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানান, আপিলকারী গণ ব্যাংকের আইন অনুযায়ী এখনো ঋণ খেলাপি। জাহাঙ্গীর আলম যে প্রতিষ্ঠানের ঋণের জামিনদার সে ঋণ এখনো পুনরায় তফসিলিকরণ হয়নি। পরে ইসির পক্ষ থেকে জানানো হয়, জাহাঙ্গীর আলমসহ অন্য প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় ঋণ খেলাপি ছিলেন। তাই তারা পরে টাকা জমা দিলেও তারা খেলাপি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1773/feed 0