গাজীপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 02 Jun 2023 04:29:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg গাজীপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গাজীপুরে আসামির গাড়ি থানা হেফাজতে না দিয়ে অপব্যবহারের অভিযোগ রাইটারে বিরুদ্ধে https://thedailyannadiganta.com/archives/2166 https://thedailyannadiganta.com/archives/2166#respond Fri, 02 Jun 2023 04:21:10 +0000 http://thedailyannadiganta.com/?p=2166 গাজীপুর মেট্রোপলিটন সদর থানার রাইটার তুহিন মিয়ার গাড়ি গায়েব করার তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গাড়িটি থানায় হস্তান্তর না করে নিজের মত করে ব্যবহার করছেন। গণমাধ্যমের কাছে গাড়িটি তার কাছে আছেন বলার পরেও গাড়ির বিষয়টি এড়িয়ে যায় তুহিন মিয়া। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তুহিন মিয়া গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় থাকেন।
আমরা আও জানতে পারি মাদক কারবারি সাগরের অভিভাবক আলামিন ও রতন মিয়ার কে মিথ্যে মামলা দিবে বলে ভয়-ভীতি দেখান সদর থানার তুহিন মিয়া।আমরা আরও জানতে পারি মাদক ব্যবসায়ী সাগরের মামলার সাথে সদর থানার কোন সম্পর্ক নেই।
সে সদর থানায় থাকলেও স্পেশাল ব্রাঞ্চের দারাই সাবার এলাকা থেকে একটা টিমে নে এই কাজটি করেছেন রাইটার তুহিন মিয়া।আমরা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রবিরোধী মাদক মামলার জব্দকৃত গাড়িটি তুহিনের নিজ দায়িত্বে এখনও রয়েছেন।আমরা রাষ্ট্রের অভিভাবক দের দৃষ্টি আকর্ষণ করছি তুহিন এর কাছে থাকা জিক্সার মটর সাইকেলটি সুনির্দিষ্ট কাগজের মালিক তদন্ত করে না পেলে,গাড়িটি কোথায় আছেন তা সুষ্ঠু তদন্ত করে বের করে রাষ্ট্রবিরোধী মাদক মামলায় জব্দ দেখানো হোক।আর রাষ্ট্রবিরোধী মামলার গাড়িটি যারা নিখোঁজ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2166/feed 0
গাজীপুরের নগরমাতা জায়েদা খাতুন https://thedailyannadiganta.com/archives/2130 https://thedailyannadiganta.com/archives/2130#respond Thu, 25 May 2023 19:50:24 +0000 http://thedailyannadiganta.com/?p=2130 গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকেরা বেছে নিয়েছে তাদের নতুন নগরমাতাকে। ২০১৩ সালে যাত্রা শুরু করা দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন এই নির্বাচনের আগে মেয়রের মা হিসেবে পরিচিতি পাওয়া জায়েদা খাতুন। ১৬ হাজার ১৯৭ ভোটে তিনি হারিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে।
৪৮০ কেন্দ্রের ফলাফলে টেবিল ঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছেন।
প্রথমবার ২০১৩ সালের নির্বাচনেও বিএনপির প্রার্থী এম. এ মান্নানের কাছে হেরেছিলেন আজমত। বলা যায় এবারের হারে গাজীপুরে তাঁর রাজনীতির পথ অনেকটাই সংকুচিত হল।
ফল ঘোষণার পরপরই সেখানে উপস্থিত গাজীপুরের সাবেক মেয়র, আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলম নিজের প্রতিক্রিয়ার বলেন– ‘এ জয় গাজীপুরে মানুষের।’
পুরো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের কারণে ধারণা ছিল ভোটগ্রহণের পর দুয়েক ঘন্টার মধ্যেই হয়তো ফলাফল ঘোষণা হয়ে যাবে। সেই সময় গিয়ে ঠেকল রাত দেড়টায়। বেলা সোয়া একটার কিছু পরে ৪৮০ কেন্দ্রের মধ্য সবগুলোর ফলাফল ঘোষণা করেন জিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় বঙ্গতাজ অডিটরিয়ামে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ছাড়া আর কোনো মেয়র প্রার্থী বা তাদের সমন্বয়কদের কেউ উপস্থিত ছিলেন না।
এ সময় পুলিশের উপকমিশনার ইব্রাহীম খান বলেন, ‘ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে কোনো মিছিল এবং স্লোগান দেওয়া যাবে না। উৎসবমুখর পরিবেশে যেভাবে ভোট দিয়েছেন। যাই ফলাফল হয়েছে সবাই মেনে, সংযত থাকবেন।
২০১৮ সালে নৌকা প্রতীকে গাজীপুরের মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে মেয়াদ পূরণের আগেই নিজের পদ হারাতে হয় তাকে। দল থেকে সাময়িক বরখাস্তও হন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানোর পর হন স্থায়ী বহিষ্কার। কিন্তু নিজের বয়স্ক মাকে নিয়ে মাঠে ছিলেন। আম্মাজান চলচ্চিত্রের শীর্ষ সংগীত আম্মাজান আম্মাজান আপনি বড় মেহেরবান, এই গান বাজিয়ে গত কয়েক দিন ধরে ছুটেছেন গাজীপুরের এ মাথা থেকে ও মাথা। ২৫ মের নির্বাচনের ফলাফল নিজেই বলে দিল অনেক প্রশ্নের উত্তর।

]]>
https://thedailyannadiganta.com/archives/2130/feed 0
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটিতে ভোট গ্রহণ চলছে https://thedailyannadiganta.com/archives/2127 https://thedailyannadiganta.com/archives/2127#respond Thu, 25 May 2023 07:50:08 +0000 http://thedailyannadiganta.com/?p=2127 উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে ভোটারের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এটি এই সিটির তৃতীয় নির্বাচন। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ৯ মে থেকে ২৩ মে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত টানা ১৫ দিন ধরে চলে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত প্রচার-প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।
ইসি সূত্র জানায়, ৩২৯.৯০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এজন্য ৪৮০ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারি  প্রিসাইডিং অফিসার, ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ মোট ১০ হাজার ৯৭১ জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ৩৩৩টি প্রতিষ্ঠানে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৫১টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও চারজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ আনসার এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৭ জন মোতায়েন রয়েছে। আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ একজন এসআই অথবা এএসআই ও তিনজন কনস্টেবল, অস্ত্রসহ একজন অঙ্গীভূত আনসার পিসি, একজন অস্ত্রসহ এপিসি, লাঠিসহ চারজন নারী ও ৬ জন পুরুষ আনসার/ভিডিপি সদস্যসহ মোট ১৬ জন মোতায়েন আছেন।
নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করছে। এরমধ্যে প্রতিটি সাধারণ কেন্দ্রে একটি করে মোবাইল ফোর্স, প্রতি তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি থানা এলাকায় একটি করে মোট ৮টি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে একটি করে র‌্যাবের মোট ৩০টি টিম কাজ করছে। নগরীর ৫টি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। আজ এই এলাকার সব ব্যাংকও বন্ধ রয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন। এবার তৃতীয়বারের মতো এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।

]]>
https://thedailyannadiganta.com/archives/2127/feed 0
নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বলে প্রার্থিতা হারালেন আ.লীগ নেতা https://thedailyannadiganta.com/archives/2111 https://thedailyannadiganta.com/archives/2111#respond Wed, 24 May 2023 14:49:10 +0000 http://thedailyannadiganta.com/?p=2111 গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেবেন না’ বক্তব্য দিয়ে ত্রাস ও ভীতি প্রদর্শন করায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ বুধবার ভোটের আগের দিন নির্বাচন কমিশনে শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তা স্বীকার করার প্রেক্ষিতে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
আজিজুর রহমান গত সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টায় পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন। এ জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ বলে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য দেন, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশক্রমে এ বিষয়ে রিটার্নিং অফিসার তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন।
বেআইনি মিছিল, জনসভা ও ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৯১ এবং সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩১ ও ৩২ এর পরিপন্থি। তদন্ত প্রতিবেদনে এ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ প্রার্থীকে তলব করা হয়।
মো. জাহাংগীর আলম জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে চার নির্বাচন কমিশনারের সামনে ব্যাখ্যা দেওয়ার পর প্রার্থী ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয়নি। পরে কমিশন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে। এর ফলে ইভিএমের ভোটের ব্যালটে আর এ প্রার্থীরা প্রতীক থাকবে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2111/feed 0
গাজীপুর সিটিতে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব : জিএমপি কমিশনার https://thedailyannadiganta.com/archives/2089 https://thedailyannadiganta.com/archives/2089#respond Wed, 24 May 2023 08:56:17 +0000 http://thedailyannadiganta.com/?p=2089 গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে গাজীপুরের সিটি করপোরেশনের নাগরিকদের জন্য সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারি সেটা নিশ্চিত করব। নির্বাচন কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল ডিউটি, স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। এটা একটা সমন্বিত প্রয়াশ। আমরা সবাই মিলে একসাথে কাজ করব।
বুধবার (২৪ মে) বেলা সাগে ১১ টায় শহরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের মূল উদ্দেশ্য একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। জনগন আসবে সুষ্ঠু, সুন্দরভাবে ভোট দিয়ে যাতে চলে যেতে পারে। আমরা দেখিয়ে দিতে চাই পুরো গাজীপুরসহ সারা বিশ্বের লোকজন তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যাতে একটি ভালো সুষ্ঠু নির্বাচন দিতে পারি।
কোনো ধরনের চ্যালেঞ্জ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বুধবার (২৪ মে) পর্যন্ত সুন্দরভাবে চলে আসছি। আগামীকাল নির্বাচনের দিন আপানারা যাতে সুন্দরভাবে জাতি ও দেশবাসীকে জানাতে পারেন সে বিষয়টি আমরা নিশ্চিত করবো। সিটি নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রের মধ্যে ৩৫১ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। সুতরাং ৩৫১ টি কেন্দ্রে আমরা আলাদাভাবে গুরুত্ব দিব।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের উদেশ্যে তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে। যে কোনো বিষয়ে প্রিজাইডিং অফিসাররের যোগাযোগ করে আইনুনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। ভোট কেন্দ্র সঠিক ভাবে আছে কিনা। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে কিনা। কোথায় নিরাপত্তার ঝুঁকি। এসব বিষয়ে প্রিজাডিং অফিসারের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের পারস্পারিক যোগাযোগের মাধ্যমে আমরা যাতে নির্বাচনটা সঠিকভাবে করতে পারি।
যখন ভোট গ্রহণ শুরু হবে সবাই যাতে লাইনে দাঁড়াতে পারে, কেউ যেন পেশী শক্তি ব্যবহার করতে না পারে, কেউ যাতে ও মাস্তানি করতে না পারে এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভোটার ও জনগণের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আমাদের অনেক মা বোনেরা আছে, মা বোনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। অনেক ভোটার আসবে হয়তো চোখে দেখে না, পায়ে হাটতে পারেনা, যেভাবে সাহায্য করা যায় সাহায্য করবেন।
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনসহ সকল বাহিনী মিলে সিটি নির্বাচনকে সফল করার জন্য কাজ করছে। নির্বাচন কমিশনসহ সকলের একটাই চাওয়া সবাই যেন কমিশনকে সহেযোগীতা করে। সকলের সহযোগীতায় মাধ্যমে আমরা যেন গাজীপুরে মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে পারি। সিটি নির্বাচনে পাঁচ স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে গাজীপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
এজেন্ট বের করে দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আপনারা যেরকম আশঙ্কা করছেন সবগুলো বিষয়ে আমাদের নজরে আছে। এগুলো মাথায় রেখে আমরা সবকিছু পরিস্থিতি বিবেচনা করছি এবং সেই ভাবেই আমরা কাজ করছি। যদি এ ধরনের কোনো ঘটনা আমাদের নজরে আসে তাৎক্ষনিক আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে এবং ওই প্রার্থীর এজেন্টকে আমরা নিশ্চিত করবো সে কেন্দ্রে অবস্থান করার জন্য। আইনের মধ্যে থেকে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আমরা তার জন্য সেগুলো নিশ্চিত করব। গাজীপুরের সকল ভোটরদেরকে উদাত্ত আহবান জানাব তারা যেন নির্ভিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তা টছন্দ্রে প্রতীক এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তারা সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিবে এবং তাদের ভোটাধিকার আমরা নিশ্চিত করার জন্য সর্বাত্নক কাজ করে যাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) উপ-কমিশনার (এসবি) আবুল বাশার মো: আতিকুর রহমান জানান, ৫ হাজার পুলিশ সদস্য, প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ৯৬০ জন আনসার ব্যাটালিয়ান, প্রতি কেন্দ্রে ১০ জন করে ৪ হাজার ৮০০ গ্রাম পুলিশ, ৫৭ টি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে আনসার সদস্য নিয়োজিত থাকবে।
এছাড়াও নগরীর ৫৭ টি ওয়ার্ডে ৫৭ জন ম্যাজিস্ট্রেট এবং ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২০ প্লাটুন বিজিবি, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র (জিএমপি’র) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. জিয়াউল হক, বিজিব’র মেজর মো. ইকবাল, রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার ইব্রাহিম হোসেন, গাজীপুর জেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ডিস্ট্রিক অ্যাডজুটেন্ট) আশরাফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহীনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2089/feed 0
জাহাঙ্গীরকে মেয়র পদে ফেরাতে ৬১ কাউন্সিলরের আবেদন https://thedailyannadiganta.com/archives/1156 https://thedailyannadiganta.com/archives/1156#respond Mon, 13 Mar 2023 12:17:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1156 গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে সিটি কর্পোরেশনের মেয়র পদে পুনর্বহালের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেছেন এই সিটির ৬১ কাউন্সিলর।
রোববার দুপুরে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে কাউন্সিলরদের পক্ষ থেকে এ চিঠি জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম। তিনি সোমবার দুপুরে যুগান্তরকে বলেন, সিটি কর্পোরেশনের ৬১ জন কাউন্সিলর আমাকে মেয়র পদে পুনর্বহাল করার দাবিতে আবেদন করেছেন। একটি অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করেছিল। নির্বাচিত মেয়রের অবর্তমানে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তাই কাউন্সিলররা স্ব-উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গাজীপুর সিটির ৬১ কাউন্সিলরের স্বাক্ষরিত দরখাস্তের একটি অনুলিপি যুগান্তরের এ প্রতিবেদকের হাতে এসে পৌছেছে।
আবেদনে কাউন্সিলররা লিখেছেন, গাজীপুরের উন্নয়ন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিতকরণের লক্ষ্যে জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন।
এতে আরও বলা হয়েছে, নির্বাচিত মেয়র নগরীর কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতেন। কিন্তু বিগত ১৫ মাসে প্যানেল মেয়রের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা চরম পর্যায়ে পৌছেছে। যার কারণে গাজীপুর সিটি কর্পোরেশন সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম সিটি কর্পোরেশনে উন্নয়নের যে ধারা চালু করেছিলেন বর্তমান প্যানেল মেয়রের সমন্বয়হীনতা ও জনগণের চেয়ে নিজের উন্নয়নে অধিক মনোযোগী হওয়ার কারণে আজ তা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর কারণে লাখ লাখ সাধারণ জনগণ সিটি কর্পোরেশন থেকে প্রাপ্য নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কার্যত সিটি কর্পোরেশন অকার্যকর হয়ে পড়েছে। এতে সরকার ও দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে হাইকোর্ট প্যানেল মেয়রের (আসাদুর রহমান কিরণ) বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, দ্বৈত নাগরিকতাসহ ২১টি বিষয়ে রিট দায়ের হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দুদদকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
এমতাবস্থায় কাউন্সিলররা নগরীর উন্নয়নের চাকা সচল রাখতে জাহাঙ্গীরকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দিতে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আবেদন করেছেন।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও নগরবাসী। তারা বলেন, কেন্দ্রের এ সিদ্ধান্তের ফলে সংগঠন শক্তিশালী হবে এবং তিনি পুনরায় মেয়রের দায়িত্ব পেলে গাজীপুর সিটির উন্নয়ন ত্বরান্বিত হবে।
এরপর গত ২১ ডিসেম্বর গাজীপুরের মৌচাকে জাতীয় যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক ক্যাম্পের অনুষ্ঠানে আসা এলজিআরডি মন্ত্রীকে জাহাঙ্গীরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন।
মন্ত্রী তখন বলেছিলেন, বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে গত বছরের ১৯ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয। ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও দলে ফিরতে কেন্দ্রে আবেদন করেছিলেন জাহাঙ্গীর আলম। যার ফলশ্রুতিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1156/feed 0
গাজীপুরে কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/668 https://thedailyannadiganta.com/archives/668#respond Thu, 23 Feb 2023 09:40:43 +0000 http://thedailyannadiganta.com/?p=668 বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কৃষি প্রযুক্তি কেন্দ্রটির উদ্বোধন করেন সরকারপ্রধান।
এরপর বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের ইনোভেশনস পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (সিইইউ) নির্বাহী পরিচালক ড. স্টেভিন ওয়েব, ফিলিপাইনের ইন্টারন্যাশনাল রাইস রিচার্স ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ড. জেইন বালিই, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

]]>
https://thedailyannadiganta.com/archives/668/feed 0