গুলিস্তানে বিস্ফোরণ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 09 Mar 2023 10:57:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg গুলিস্তানে বিস্ফোরণ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ তিনজন গ্রেপ্তার https://thedailyannadiganta.com/archives/1026 https://thedailyannadiganta.com/archives/1026#respond Thu, 09 Mar 2023 10:57:43 +0000 http://thedailyannadiganta.com/?p=1026 রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের মালিক দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপকমিশনার কে এন নিয়তি রায় বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন বিধ্বস্ত ভবনের মালিক মো. ওয়াহিদুর রহমান, তার ভাই মতিউর রহমান এবং আ. মোতালেব মিন্টু।

ভবন নির্মাণের গাফিলতিসহ বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1026/feed 0
গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ কয়েকজন ডিবি হেফাজতে https://thedailyannadiganta.com/archives/1014 https://thedailyannadiganta.com/archives/1014#respond Wed, 08 Mar 2023 18:42:43 +0000 http://thedailyannadiganta.com/?p=1014 রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ কয়েকজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।
বুধবার (৮ মার্চ) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
ভবনের মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে কি না, মোহাম্মদ হারুন অর রশীদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি, তাদের জিজ্ঞাসাবাদ করছি। যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলছি।
তিনি বলেন, তাদের কাছে আমরা জানতে চাইবো, নিয়ম অনুযায়ী বেজমেন্টে দোকান দেওয়ার কথা না, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কি না, তা আমরা জানতে চাইবো।
ডিবি প্রধান আরও বলেন, কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কি না বা এসব ঘটানোর সুযোগ আছে কি না, তা আমরা খতিয়ে দেখছি।
মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে।
এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। কুইন্স মার্কেটের সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয়তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। নিখোঁজ আছেন তিনজন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1014/feed 0
গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের মরদেহ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/996 https://thedailyannadiganta.com/archives/996#respond Wed, 08 Mar 2023 12:10:27 +0000 http://thedailyannadiganta.com/?p=996 রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বুধবার সাড়ে ৪টার দিকে ভবন থেকে প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে এখনো দুজন নিখোঁজ আছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি আছেন ১০ জন। যাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালে এ পর্যন্ত শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিলেও এখন ভর্তি আছেন ২০ জন।
বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/996/feed 0
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয় https://thedailyannadiganta.com/archives/986 https://thedailyannadiganta.com/archives/986#respond Wed, 08 Mar 2023 08:53:58 +0000 http://thedailyannadiganta.com/?p=986
  • শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের এখানে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয়।
    বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের তিনি এ কথা বলেন।
    ডা. সামন্ত লাল সেন ব‌লেন, চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলছি, কারণ কারো শরীরের ৮০ ভাগ, কারো ৯০ ভাগ; কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।
    তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজনের বার্ন না থাকায় ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে। আর যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সা‌পো‌র্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।
  • ]]>
    https://thedailyannadiganta.com/archives/986/feed 0
    জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে : সুরক্ষা সচিব https://thedailyannadiganta.com/archives/983 https://thedailyannadiganta.com/archives/983#respond Wed, 08 Mar 2023 08:48:58 +0000 http://thedailyannadiganta.com/?p=983 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, জমে থাকা গ্যাস থেকে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
    বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
    সচিব বলেন, আর কেউ ভবনটিতে আটকা নেই। এ ঘটনায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই৷ ইতোমধ্যেই ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তারপরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখন পর্যন্ত কাজ চলছে৷
    তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য আমি অফিসিয়ালি জানতে পেরেছি।
    মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/983/feed 0