গুলিস্তান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 08 Mar 2023 08:48:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg গুলিস্তান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে : সুরক্ষা সচিব https://thedailyannadiganta.com/archives/983 https://thedailyannadiganta.com/archives/983#respond Wed, 08 Mar 2023 08:48:58 +0000 http://thedailyannadiganta.com/?p=983 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, জমে থাকা গ্যাস থেকে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, আর কেউ ভবনটিতে আটকা নেই। এ ঘটনায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই৷ ইতোমধ্যেই ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তারপরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখন পর্যন্ত কাজ চলছে৷
তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য আমি অফিসিয়ালি জানতে পেরেছি।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/983/feed 0
বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে: ওবায়দুল কাদের https://thedailyannadiganta.com/archives/971 https://thedailyannadiganta.com/archives/971#respond Wed, 08 Mar 2023 08:29:51 +0000 http://thedailyannadiganta.com/?p=971 দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা, তা প্রধানমন্ত্রীর নির্দেশে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথাব্যথার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ সময়ে এসে এ ধরনের ঘটনা রহস্যজনক। ঘটনা খতিয়ে দেখতে হবে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত নাশকতার পথে হাঁটছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনার পিছনে কোনো সংগঠন, সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
উল্লেখ্য, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে সাত তলা ভবনে বিস্ফোরণে এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জনের বেশি। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন প্রায় ২০ জন। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আছেন দশ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/971/feed 0
গুলিস্তানে বিস্ফোরণ : বাড়ছে লাশের সারি, নিহত ১৫ https://thedailyannadiganta.com/archives/953 https://thedailyannadiganta.com/archives/953#respond Tue, 07 Mar 2023 13:44:57 +0000 http://thedailyannadiganta.com/?p=953 রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবন বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলছে লাশের সারি। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, আহত মানুষদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
ঢাকা মেডিকেলের ডাক্তার ও নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা হতাহতদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনা আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/953/feed 0