গোপালগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 03 Mar 2023 13:54:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg গোপালগঞ্জ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরনীয় : ভারতীয় হাই কমিশনার https://thedailyannadiganta.com/archives/881 https://thedailyannadiganta.com/archives/881#respond Fri, 03 Mar 2023 13:54:36 +0000 http://thedailyannadiganta.com/?p=881 বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরনীয়। বাংলাদেশ ও ভারতের উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়,ভারতীয়দের জন্যও অনুকরনীয়। বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।
তিনি শুক্রবার (৩মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, মার্চ মাস হলো বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাস। এই মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করা হয়। বঙ্গবন্ধুর জন্ম এই মাসেই। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এর আগে ভারতীয় হাইকমিশনার টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে প্পুমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় মিসেস মানু ভার্মা, হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী শ্রী অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারী শ্রী বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/881/feed 0
বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধির শ্রদ্ধা https://thedailyannadiganta.com/archives/718 https://thedailyannadiganta.com/archives/718#respond Sun, 26 Feb 2023 11:33:36 +0000 http://thedailyannadiganta.com/?p=718 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ৭ দেশের ৮ সামরিক প্রতিনিধি শ্রদ্ধা জানিয়েছেন। রোববার দুপুরে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এর নেতৃত্বে ওই প্রতিনিধি দল জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও প্রার্থনা করেন।
সামরিক প্রতিনিধি দলে অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসি, ভারতের ব্রিগেডিয়ার মানমীত সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়নিয়াত, নেপালের ব্রিগেডিয়ার রোশান শমসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলী এজাজ রাফি, প্যালেস্টাইনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুর্কির কর্নেল এরদাল সাহিন উপস্থিত ছিলেন।
এ সময় সামরিক প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। তারা আলাদা ভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন। পরে প্রতিনিধি দলটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।
ডিজিএফ আই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, বাংলাদেশে কর্মরত সামরিক প্রতিনিধিগন বার্ষিক ভ্রমণ কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। পরে সামরিক দলটি বাগেরহাট ষাটগম্বুজ ও সুন্দরবন ভ্রমনের উদ্দেশ্যে রওনা হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/718/feed 0
গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/708 https://thedailyannadiganta.com/archives/708#respond Sat, 25 Feb 2023 10:42:43 +0000 http://thedailyannadiganta.com/?p=708 গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাস্থলে উপস্থিত হয়ে আজ শনিবার দুপুর ১২টা ৪৪ মিনিটে ৪৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটির ভিত্তিস্থাপন করেন বঙ্গবন্ধুকন্যা। এরপর জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা পৌনে ১১টার দিকে কোটালীপাড়ায় পৌঁছান তিনি।

এদিকে ভোর থেকেই কোটালীপাড়াসহ আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকে। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে নারীদেরও। মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ।

রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ জনসভায় যোগ দেন। বাসন্তী রংয়ের শাড়ি ও সাদা টি শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী আগমনের আগেই জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করেন।

কোটালীপাড়ার জনসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। পরে বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন বঙ্গবন্ধুকন্যা।

]]>
https://thedailyannadiganta.com/archives/708/feed 0