চট্টগ্রাম – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 Jul 2024 07:27:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg চট্টগ্রাম – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চট্টগ্রামে নতুন ব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ https://thedailyannadiganta.com/archives/2440 https://thedailyannadiganta.com/archives/2440#respond Thu, 18 Jul 2024 07:27:38 +0000 https://thedailyannadiganta.com/?p=2440 পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। এ কারণে মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (১৮ ‍জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শাহআমানত সেতু এলাকায় জড়ো হয়ে অবস্থান নেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এরপর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্ণফুলী ও আনোয়ারা পথে বহু গাড়ি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সড়কের দুই পাশ অবরোধ করে রাখে। এর কিছুক্ষণ পর পুলিশ ও কোটাবিরোধীকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ আন্দোলনকারীদের নতুন ব্রিজ থেকে তাড়িয়ে রাহাত্তপুলের দিকে নিয়ে যায়।
এছাড়া আন্দোলনকারীদের মধ্যে নাজমুল হাসান নামে একজন আটক করেছে পুলিশ। তিনি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিম বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নতুন ব্রিজ থেকে একজনকে আটক করা হয়েছে। সকাল থেকে প্রচুর পরিমাণ বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কন্ট্রোল গাড়ি এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার ‌‌‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2440/feed 0
চট্টগ্রাম বিআরটিএ’তে দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা স্ত্র্যাপকরণ https://thedailyannadiganta.com/archives/2139 https://thedailyannadiganta.com/archives/2139#respond Sun, 28 May 2023 09:59:14 +0000 http://thedailyannadiganta.com/?p=2139 চট্টগ্রামে রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা স্ত্র্যাপকরণ করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে হালিশহরস্থ বিআরটিএ, চট্টমেট্রো-১ সার্কেলে এসব গাড়ি স্ক্র্যাপকরণ করা হয়। কোন ধরণের ঝামেলা ছাড়াই এসব অটোরিক্সা স্ক্র্যাপকরণ করতে পারাই খুশি মালিক ও চালক দু’পক্ষই।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকার প্রধান কার্যালয়ের পরিচালক সিরাজুল ইসলাম, চট্টগ্রামের পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শফিকুজামান ভুঞা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ও চট্টমেট্রো-১ সার্কেলের উপ-পরিচালক তৌহিদুল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে তৈরিকৃত সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরণের বিজ্ঞপ্তি জারি করে। ফলে সিএনজি মালিকরা এসব মেয়াদোত্তীর্ণ সিএনজি স্ক্র্যাপকরণের জন্য বিআরটিএ’ কার্যালয়ে তালিকাভুক্ত করেন। এসব সিএনজিগুলো স্ক্র্যাপকরণের কারণে এখন তারা রিপ্লেমেন্ট নম্বর দিয়ে নতুন সিএনজি চালিত অটোরিক্সা নিতে পারবেন। ২০০১ সাল থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এই সব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। যে কারণে পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে ঢাকায় নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা ইতোমধ্যে স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে।

সাইফুল ইসলাম মারুফ জানান, আমি চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে চারটি সিএনজি স্ক্র্যাপ করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। নিয়ম-নির্দেশনা মেনেই সিএনজি চালিত অটোরিকশা স্ক্র্যাপ করেছে চট্টগ্রাম বিআরটিএ। এখন স্ক্র্যাপকৃত এসব অটোরিকশা মালিকদের অনুকূলে নতুন কেনা গাড়ির নিবন্ধন দিবে চট্টগ্রাম বিআরটিএ। যার ফলে গাড়ির মালিকদের পোহাতে হয়নি কোনরকম ঝামেলা।

চট্টগ্রাম বিভাগের বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শফিকুজামান ভুঞা বলেন, নিয়ম মেনেই চট্টগ্রামের অটোরিকশাগুলো পর্যায়ক্রমে স্ক্র্যাপ করা হয়েছে। কেউ যাতে ভোগান্তির মধ্যে না পড়েন সেজন্য নিয়ম মেনে বিআরটিএ কার্যালয়ের সামনে ম্যাজিস্ট্রেট বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতেই স্ক্র্যাপ করা হয়েছে। এতে কোনো অনিয়ম বা ভোগান্তি সযোগ নেই। এখন নতুন রিপ্লেসমেন্ট নতুন নম্বর দেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2139/feed 0
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ https://thedailyannadiganta.com/archives/908 https://thedailyannadiganta.com/archives/908#respond Sat, 04 Mar 2023 11:31:21 +0000 http://thedailyannadiganta.com/?p=908 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

আরও বিস্তারিত আসছে…

]]>
https://thedailyannadiganta.com/archives/908/feed 0
চট্টগ্রামে মাসব্যাপী বাণিজ্য মেলা আজ শুরু https://thedailyannadiganta.com/archives/421 https://thedailyannadiganta.com/archives/421#respond Thu, 16 Feb 2023 04:16:14 +0000 http://thedailyannadiganta.com/?p=421 চট্টগ্রামে মাসব্যাপী শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মেলার উদ্বোধন করবেন।
মেলা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও প্রতি বছরের মতো এবারো মেলায় ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিভিন্ন দেশ তাদের পণ্য প্রদর্শন করবে।
মেলার কমিটি জানায়, এবার মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি স্বর্ণের স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকবে। মেলায় তিনটি পৃথক জোনে ৪০০টি স্টলে ৩০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে তিন শিফটে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া বাণিজ্য মেলায় ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি উন্মুক্ত প্লাজা রয়েছে।
মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ২০ টাকা দিতে হবে। তবে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/421/feed 0