চীন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Thu, 18 Jul 2024 07:19:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg চীন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চীনে বহুতল বিপণি বিতানে আগুন, নিহত ১৬ https://thedailyannadiganta.com/archives/2434 https://thedailyannadiganta.com/archives/2434#respond Thu, 18 Jul 2024 07:19:26 +0000 https://thedailyannadiganta.com/?p=2434 চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বহুতল বিপণি বিতানে আগুন লেগে ১৬ জন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
স্থানীয় অগ্নিনির্বাপন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাত ৩টায় ভবনটিতে উদ্ধারকাজ শেষ হয়। এর আগে বুধবার রাতে রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায় সিচুয়ান প্রদেশের জিগং এলাকার ১৪তলা ওই বিপণি বিতানটি থেকে কালো ধোঁয়া বের হয়ে আসছে।
সিসিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় বহুতল ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিপণি বিতানটি থেকে ৩০ জনকে উদ্ধার করা হয় এবং রাত ৮টা ২০ মিনিটে উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
বার্তা সংস্থা এএফপির হাতে আসা ড্রোন থেকে নেওয়া কিছু ফুটেজে দেখা যায়, রাতে ভবনটির সামনে অগ্নিনির্বাপনের কাজে নিয়োজিত কর্মী ও আগুন নেভানোর গাড়িগুলো অবস্থান করছে এবং আগুনে পোড়া ভবনটিতে পানি ছিটানো হচ্ছে।
সিনহুয়া জানায়, আজ ভোর রাত ৩টায় মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং ভেতরে আর কোনো লোক আটকে নেই বলেও জানানো হয়।
জিগংয়ের জরুরি বিভাগের কাছে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর আসে এবং তাৎক্ষণিক অগ্নিনির্বাপন কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। আগুন লাগার পরপরই জরুরি বিভাগের লোকজন জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
সিচুয়ান প্রদেশের জিগং শহরটি রাজধানী বেইজিং থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে প্রায় ২৫ লাখ লোক বসবাস করে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2434/feed 0
সেতুমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ https://thedailyannadiganta.com/archives/1035 https://thedailyannadiganta.com/archives/1035#respond Thu, 09 Mar 2023 11:06:41 +0000 http://thedailyannadiganta.com/?p=1035 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।
এছাড়া সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরো সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1035/feed 0
বিপর্যস্ত পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন https://thedailyannadiganta.com/archives/903 https://thedailyannadiganta.com/archives/903#respond Sat, 04 Mar 2023 11:27:14 +0000 http://thedailyannadiganta.com/?p=903 চীনের কাছ থেকে আবারও ঋণের টাকা পেল পাকিস্তান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিয়েছে। ১৩০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজের আওতায় এই টাকা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার ক্ষেত্রে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে গত মাসের শেষ দিকে পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ দেয় চীন।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড (আইসিবিসি) সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, ‘এই ঋণ সুবিধাটি তিন কিস্তিতে হস্তান্তর করা হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে প্রথম ধাপে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ।
অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ৯০০ কোটি ডলোরর ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

]]>
https://thedailyannadiganta.com/archives/903/feed 0
চীন-তাজিকিস্তান সীমান্তে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প https://thedailyannadiganta.com/archives/649 https://thedailyannadiganta.com/archives/649#respond Thu, 23 Feb 2023 05:05:15 +0000 http://thedailyannadiganta.com/?p=649 এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন-তাজিকিস্তান সীমান্ত। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় অঞ্চলটিতে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে তাজিকিস্তানের গর্নো- বাদাকশান এলাকায় ভূমিকম্পটির কেন্দ্র ছিল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ২০ মিনিট পর অনুভূত হয় ৫ মাত্রার আফটার শক।
এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দুর্গম পাহাড়ি এলাকা বলে খুব একটা জনবসতি নেই অঞ্চলটিতে। আশপাশের এলাকায় জারি হয়েছে ভূমিধসের সতর্কতা।

]]>
https://thedailyannadiganta.com/archives/649/feed 0