চুয়াডাঙ্গা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 31 May 2023 03:08:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg চুয়াডাঙ্গা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চুয়াডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল https://thedailyannadiganta.com/archives/2145 https://thedailyannadiganta.com/archives/2145#respond Wed, 31 May 2023 01:47:37 +0000 http://thedailyannadiganta.com/?p=2145 শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মে মঙ্গলবার বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল। তার আত্ত্বার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন দলীয় নেতা-কর্মী সহ জনসাধারণ। চুয়াডাঙ্গা শহিদ প্যালেসের পাশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা দলের উদ্দেশ্য বক্তব্য পেশ করেন। প্রধান অতিথির বক্তব্যে আসিরুল ইসলাম সেলিম বলেন, সকল বিভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সকল পরিস্থিতিতে মোকাবেলা করতে বিএনপির ঐক্য জোটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল নিপিড়ন থেকে বাঁচতে সকলকে বেগবান করে তুলতে হবে। বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে তিনিসহ তার নেতাকর্মীরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কামনা করেন। বিএনপি দলীয় নেতা-কর্মীদের দাবী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার এবার ক্ষমতায় আসবে। তাই তারা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম বিপ্লব, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ । অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।
সার্বিক সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহি

]]>
https://thedailyannadiganta.com/archives/2145/feed 0
চুয়াডাঙ্গায় চোরের আতঙ্কে ঘুম হারাম এলাকাবাসীর প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা https://thedailyannadiganta.com/archives/2133 https://thedailyannadiganta.com/archives/2133#respond Fri, 26 May 2023 10:11:04 +0000 http://thedailyannadiganta.com/?p=2133 চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ নম্বর আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর বালিয়াপাড়া গ্রামে হঠাৎ বেড়েছে চোরের উৎপাত। চোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। পাছিল টপকিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে বাড়ির ব্যবহৃত জিনিসপত্র, সাইকেল, মোবাইল, ছাগল, পানির মটরসহ যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। গত ১৬ই মে মঙ্গলবার আনুমানিক মধ্য রাতে গ্রামের মৃত দিরু মন্ডলের ছেলে হরকোত আলীর বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। পরের দিন ১৭ই মে বুধবার ও পাশের মোমিনের বাড়ি থেকে একটি পানির মটর চুরি হয়। তারপর ১৮ই মে বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে একই গ্রামের ইসরাফিলের বাড়িতে চুরি হয়। জানা যায়, ইসরাফিলের বাড়ি থেকে একটি সাইকেল, দুটি নতুন শাড়ি, বেশ কিছু হাড়ি পাতিল ও তার ছেলে আঃ হালিমের একটি এন্ড্রুয়েড স্মার্ট ফোন ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। মানিব্যাগের মধ্যে নগদ ৮ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। পর পর একই ভাবে চুরির ঘটনা ঘটায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি ডিএসবি কে জানালে ডিএসবির এ এস আই মনিরুল ইসলাম সকাল ৮ টার সময় ঘটনাস্থলে এসে বিস্তারিত পর্যবেক্ষণ করে যায়। পরের দিন ১৯ মে শুক্রবার মোবাইল ফোন চুরি করেছে যার ফলে মোবাইলের আইমি নম্বর দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আঃ হালিম। থানায় অভিযোগ দায়ের করার পর সদর থানার এস আই মাসুম বিল্লাহ এলাকায় এসে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন এবং বহিরাগতদের রাতে এলাকায় ঢুকার বিষয় টি নজরে রেখে পুলিশ কে খবর দেয়ার জন্য এলাকার সাধারন মানুষের নির্দেশ দেন। ফলে দুই তিন দিন চুরি হয়নি হঠাৎ করে আবার ২৩ সে মে মঙ্গলবার রাতে হুমায়ুনেরও বাড়ি থেকে দুটি ছাগল চুরি হয়েছে। কুরবানির জন্য কিনে আনা দুটি বড় ছাগল বাড়ির পাছিল টপকিয়ে চুরি করে নিয়ে যায় ছাগল দুটি। এ যেন এক চোর পুরি হয়ে গেছে। চোর প্রতিকারের দাবি করেন এলাকাবাসী। বিষয়টি প্রসাশনের একটু নজরে নেয়ার জন্য দাবী করেন এলাকাবাসীসহ সচেতন মহল। তবে এলাবাসীর অনেকেই সাংবাদিক দের কে বলেন, চুরির পিছনে স্থানীয় লোকের হাত থাকতে পারে। তা না হলে প্রতিটি বাড়ির ভিতর থেকে চুরি করে কৌশলে নিয়ে চলে যায় কিভাবে। তবে চোর চিহ্নিত না করা পর্যন্ত কাউকে সন্দেহ করা যাচ্ছে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2133/feed 0
চুয়াডাঙ্গায় দুই কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক https://thedailyannadiganta.com/archives/2120 https://thedailyannadiganta.com/archives/2120#respond Thu, 25 May 2023 05:56:02 +0000 http://thedailyannadiganta.com/?p=2120 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ মোছা. শাহানারা (৪৮) নামের এক নারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বুধবার বেলা একটার দিকে দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। শাহানারা একই গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। গতকাল রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয়। বেলা একটার দিকে একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করে। এসময় অটোরিকশায় থাকা মোছা. শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৫ লাখ। এসময় আরও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
https://thedailyannadiganta.com/archives/2120/feed 0
চুয়াডাঙ্গায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে রাস্তার কাজ,দ্রুত অপসারণের দাবি সচেতন মহলের https://thedailyannadiganta.com/archives/2108 https://thedailyannadiganta.com/archives/2108#respond Wed, 24 May 2023 11:51:09 +0000 http://thedailyannadiganta.com/?p=2108 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর থেকে লক্ষিপুর যাবার মেইন সড়কের পিচকরন কাজ চলমান। রাস্তার মাঝখানে ৩ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। জুড়ানপুর-লক্ষিপুর ভায়া চুয়াডাঙ্গা ভালাইপুর যাতায়াতের ব্যস্ততম সড়কের আনুমানিক দেড় কিলো মিটারের মধ্যে সড়কের মাঝ খানে রয়েছে মেহেরপুর পল্লি বিদ্যুতের তিনটি খুঁটি। যা এখন রাস্তার মাঝখানে অবস্থান করছে। রাতের বেলায় পথচারী পড়তে পারে দুর্ঘটনার কবলে আশংখা করছে সচেতন মহল। ওই খুটি গুলো অপসারণ না করিয়েই ঠিকাদার প্রতিষ্ঠান চলমান রেখেছে সড়ক প্রশস্ত ও পিচ করনের কাজ। রাস্তা চলাচলের একমাত্র মাধ্যম তার মাঝখানে যদি বৈদ্যুতিক খুটি থাকে তাহলে সেটা রাস্তা কি করে হয় সাধারন মানুষের দাবী। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী,সাধারন মানুষসহ ভারী যানবাহন চলাচল করে থাকে। খুঁটির কারণে ইতিপূর্বে বেশ কয়েকবার ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। জুড়ানপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে শরিফ উদ্দীন বলেন, দীর্ঘদিন আগে থেকে রাস্তার কোল ঘেসে খুঁটি গুলো ছিল।
পরে রাস্তা প্রশস্ত করার সময় তা মাঝ খানে পড়ে গেছে। পিচ করার সময় স্থানীয়রা আপত্তি করলে ও তা সরানো হয়নি। ফলে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যস্ততম সড়কের এই অবস্থা কেউই মেনে নিতে চাইনা। কারন সড়কটি দিয়ে প্রতিদিন শত শত গাড়ি চলে। এটা সরানো খুবই জরুরি। জুড়ানপুর ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সড়কের উপর খুঁটি গুলো খুবই ঝুকিপূর্ণ। খুটির কারনে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। মেহেরপুর পল্লি বিদ্যুৎতের গাফিলতির কারনে সরানো সম্ভব হয়নি।
দামুড়হুদা উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলা হয়েছে। তিনি বিদ্যুৎ অফিসের সাথে কথা বলবেন বলে জানান। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, এটা আমাদের বিষয় নয়। পল্লী বিদ্যুৎ এটা সরাবে।
দামুড়হুদা উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মেহেরপুর পল্লি বিদ্যুৎ অফিসে খুটি সরানোর বিষয় আবেদন করতে হবে। আগে খুটি গুলো সড়কের পাশে ছিল সড়কের দুই পাশে প্রশস্ত করার সময় সড়কের উপর পড়েগেছে। এখনো কেউ কোন আবেদন করেনি। আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবাস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2108/feed 0
চুয়াডাঙ্গায় ইউপি সদস্যর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে দেওয়ার অভিযোগ https://thedailyannadiganta.com/archives/2050 https://thedailyannadiganta.com/archives/2050#respond Mon, 22 May 2023 12:26:01 +0000 http://thedailyannadiganta.com/?p=2050 জীবননগরে জোরপূর্বক জমি দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে। গত শনিবার বেলা দুইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ পুরাতন চাকলা গ্রামের রেনু হোসেন (৫৫) তাঁর নিজ জমি পুরাতন চাকলা গ্রামের বেলে মাঠে চাষাবাদ করতেন। গত শনিবার রায়পুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ও তার এক অনুসারী পুরাতন চাকলা গ্রামের রেকসোনা খাতুনের সাথে নিয়ে রেনুর জমি দখল করেন। পরে তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার চেষ্টা করেন। এসময় রেনুর সাথে ওই নারীর বাগবিতণ্ডা হয়। এর একপর্যায় রেনু এবং ওই নারীর হাতাহাতি হয়। এসময় রেনুকে ফাঁসানোর জন্য ওই নারীকে পিটিয়ে আহত করেছে এমন একটা অভিযোগ তুলে জীবননগর হাসপাতালে ভর্তি করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নজরুল কৌশলে ওই নারীকে জীবননগর হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিয়ে যান।
ভুক্তভোগী রেনু বলেন, ‘আমার বাপ-দাদার আমল থেকে এই জমি ভোগদখল করে আসছি। আমরা নজরুল মেম্বারের বিপরীত ভোট করেছিলাম। সে কারণে নজরুল মেম্বার রেকসোনাকে দিয়ে খাস জমি দাবি করে আমার জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি রেকসোনাকে কোনো মারধর করিনি। এটা নজরুল মেম্বারের কারসাজি। এলাকার সকল মানুষ জানে নজরুল মেম্বার কেমন লোক। নজরুল মেম্বারই তার মামাতো ভাইয়ের দিয়ে রেকসোনাদের জমি দখল করে রেখেছে। সেই জমি দখল নেওয়ার জন্য কোর্টে মিথ্যা মামলাও করছে।
এ বিষয়ে রেকসোনার সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, রেনু যে জমির মালিক দাবি করছে, সেটা খাস জমি। ওই খাস জমি থেকে সামান্য কিছু জমি নিয়ে হতদরিদ্র রেকসোনাকে একটি বাড়ি করে দেওয়ার জন্য গ্রামের কিছু মানুষকে সাথে নিয়ে বাঁশ, টিন, পিলার নিয়ে গিয়েছিলাম। সেখানে যেতেই রেনু ও তার ছেলেরা মিলে রেকসোনাকে মারধর করে। ঘর নির্মাণ করার জন্য নিয়ে যাওয়া জিনিসপত্র পানিতে ফেলে দেয়।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাহাজ্জত হোসেন মির্জা বলেন, ‘পুরাতন চাকলা গ্রামে জমি দখল করে ঘর নির্মাণ করার বিষয় আমি শুনেছি। এই জমিকে কেন্দ্র করে আর যাতে কোনো ঘটনা না ঘটে, সে জন্য দুই পক্ষকে সাথে নিয়ে বিষয়টি সমাধান করা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2050/feed 0
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১৬ https://thedailyannadiganta.com/archives/1947 https://thedailyannadiganta.com/archives/1947#respond Tue, 16 May 2023 05:03:36 +0000 http://thedailyannadiganta.com/?p=1947 চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে রয়েল এক্সপ্রেসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাশা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সাগর (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। গতকাল সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের রাতুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এসময় ঘটনাস্থলের নিকটবর্তী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও হেলপার।
নিহত সাগর আলী চুয়াডাঙ্গার দর্শনা ইসলাম বাজারপাড়ার বাবু হোসেনের ছেলে। আহতেরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের নূর ইসলামের ছেলে আলামিন (২৪), দামুড়হুদা উপজেলার পোতারপাড়ার আলতাব হোসনের ছেলে শাহাবুল ইসলাম (৬০), একই উপজেলার জয়রামপুরের ফরজ আলীর ছেলে মিরাজ (২২), দর্শনা পুরাতন বাজারপাড়ার রুস্তম আলীর ছেলে নাহিদ (৩৫), চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আকছেদ আলীর ছেলে গোলাম আজম (৫৭), সুমিরদিয়া নিলার মোড় এলাকার কটা ফাকিরের মেয়ে মেহেরুন (৩০), জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিদার মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (২৮), ঢাকার মোহাম্মদপুরের মহসিন তালুকদারের ছেলে তাকি। এ ছাড়া আটকে পড়া বাস যাত্রীদের উদ্ধার করার সময় আহত হন হোসেন আলী নামের একজন ফায়ারফাইটার।
ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
জানা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে পূর্বাশা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪২ রেজিস্ট্রেশন নম্বরের এসি বাসটি ১৮ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি ঝিনাইদহ সাধুহাটি ইউনিয়নের বোড়াই এলাকায় পৌঁছালে রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় বাসের সুপারভাইজার সাগরের। তবে বাসের চালক ও হেলপারের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ৯ জন যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত আরও কয়েকজন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্ঘটনাস্থলের অদূরে মহাসড়কের পাশেই এক ব্যক্তির পুকুর ভরাটের কাজ চলছিল। ট্রাক্টরে করে মাটি বহনের সময় রাস্তার ওপর ও চারপাশে মাটি ও কাদা ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাস্তার ওপরে থাকা কাদার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শব্দ শুনে গ্রামের অনেকে ঘটনাস্থলে ছুটে আসে। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের কয়েকজন যাত্রী বের হতে পারলেও বেশির ভাগ যাত্রী আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে। এরমধ্যে একটি লাশও উদ্ধার করে পুলিশ।
পূর্বাশা পরিহবনের যাত্রী আল মেরাজ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস আমাদের বাসের সামনেই ছিল। বাসটিকে ওভারকেট করার চেষ্টা করছিলেন এই বাসের চালক। দুটি বাসই ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটছিল। ওভারটেক করার সময় আমরা রাস্তার যেখানে ছিলাম, রাস্তার ওপর সেখানে কাদা ও মাটি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমন সময় আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমি জানালার পাশের ছিটে ছিলাম। বাসটি কয়েকবার পাল্টি খায়। আমার শরীরে পেট্রোল পড়ে ভিজে যাওয়ায় আগুন লাগার ভয়ে পা দিয়ে লাথি মেরে জানালার কাঁচ সরিয়ে তারপর বাইরে বের হই। এসময় জানালার কাঁচে আমার পা কেটে যায়।’ আল মেরাজ আরও জানান, তিনি দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটিতে ঢাকার উদ্দেশ্যে ১০টা ৪৫ মিনিটে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা থেকে ওঠেন। বাসটি ১১টার পরপরই চুয়াডাঙ্গা কাউন্টারে পৌঁছায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাত্রীদের চিকিৎসা গ্রহণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাত্রীদের চিকিৎসা গ্রহণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যতর চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বাস দুর্ঘটনায় আহত ৬ জনতে জরুরি বিভাগে নেয়। আহতদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়, অন্য পাঁচজনের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর একই দুর্ঘটনায় আরও দুজন এবং উদ্ধার কাজে নিয়োজিত একজন ফায়ারফাইটার আহত অবস্থায় জরুরি বিভাগে আসে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘দুর্ঘটনাকবলীত বাসটির কয়েকজন যাত্রী জানান, পূর্বাসা পরিবহনটি ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলছিলো। এসময় সামনে থাকা রয়েল একপ্রেস পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় পূর্বাশা পরিহহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। তিনি আরও বলেন, বাসটিতে ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলো। বাসের চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি। বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আমরা প্রথমে আহত ৬জন যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। বাসের মোট যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন। রাত পৌনে দুইটা পর্যন্ত আমরা উদ্ধার কাজ চারিয়েছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1947/feed 0
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার https://thedailyannadiganta.com/archives/1928 https://thedailyannadiganta.com/archives/1928#respond Mon, 15 May 2023 03:08:19 +0000 http://thedailyannadiganta.com/?p=1928 দামুড়হুদা সীমান্ত থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার মুন্সিপুর থেকে এ রুপার গহনা উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্ত পিলার কাছে মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে টহল দল তাকে ধাওয়া করে। এসময় তিনি কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে টহল দল মোটরসাইকেলটি জব্দ করে একটি একটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1928/feed 0
চুয়াডাঙ্গায় জন্ম নেয়া চার জমজ কন্যার পরিবারের পাশে সাহিদুজ্জামান টরিক https://thedailyannadiganta.com/archives/1910 https://thedailyannadiganta.com/archives/1910#respond Sun, 14 May 2023 12:25:21 +0000 http://thedailyannadiganta.com/?p=1910 জমজ চার কন্যা শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বার (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। প্রবাসে থাকলেও তাঁর নজর এড়ায়নি চুয়াডাঙ্গায় জন্ম নেওয়া চার কন্যাশিশুর বিষয়টি। পরিবারটির জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
জানা গেছে, গত মঙ্গলবার চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের দিনমজুর মাহাবুবের স্ত্রী চার কন্যা সন্তানের জন্ম দেন। চার কন্যা সন্তান ও দিনমজুর পিতার পারিবারিক অবস্থার বিষয়টি দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় প্রিন্ট ও অনলাইন ভার্সনে প্রকাশিত হলে বিষয়টি নজরে পড়ে সাহিদুজ্জামান টরিকের। পরিবারটির পাশে থাকার প্রত্যায় জানিয়ে তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। গতকাল শনিবার বিকেল চারটার দিকে সময়ের সমীকরণ পরিবারের সদস্যরা জমজ চার কন্যা শিশুর বাড়িতে গিয়ে তাঁদের দিনমজুর পিতা মাহাবুবের হাতে সাহিদুজ্জামান টরিকের পক্ষে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে চার জমজ কন্যা শিশুর সার্বিক খোঁজখবর নেন আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তিনি জমজ চার কন্যার পিতা মাহাবুবের সঙ্গেও কথা বলেন। এসময় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেল, দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির ও হাসপাতাল প্রতিবেদক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।
জমজ চার কন্যার পিতা মাহাবুব বলেন, ‘আমার ঘরে চার কন্যা সন্তান জন্ম নেওয়ায় আমি সবথেকে বেশি খুশি হয়েছি। আবার আমিই সবথেকে বেশি দুশ্চিন্তায় ছিলাম মেয়েদের ভরণপোষণ নিয়ে। চুয়াডাঙ্গার ডিসি আমার চার কন্যাকে দেখেতে আসেন, তিনিই তাঁদের নাম দিয়েছেন। আজ সিঙ্গাপুরের ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক সাহেব আমার পরিবারের খোঁজ নিয়েছেন। তার পক্ষ থেকে আমার বাড়িতে মানুষ পাঠিয়েছেন ও তাদের মাধ্যমে আমার সন্তানদের জন্য ১০ হাজার টাকাও দিয়েছেন। তিনি ভিডিও কলে কন্যাদের দেখেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং আমার সন্তানদের খোঁজ রাখবেন বলেও জানিয়েছেন। টরিক সাহেবের আন্তরিকতার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ থাকব। আমার সন্তানদের আল্লাহ্ সুস্থ রাখুক এখন এটাই আমার চাওয়া। আমি সকলের নিকট দোয়া চাই যেন বাঁচ্চাগুলোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ গড়তে পারি।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মাহাবুবের স্ত্রী কল্পনা খাতুন গত ৯ মে সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের একটি বেসরকারি ক্লিনিকে একসঙ্গে চার শিশু কন্যার জন্মদেন। এক সঙ্গে চার কন্যার জন্ম হওয়ায় মাহাবুব আনন্দিত হলেও কন্যা সন্তানদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অনেকেই পরিবারটিকে সহযোগিতাসহ পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1910/feed 0
চুয়াডাঙ্গায় জাল টাকা তৈরির মেশিনসহ মূলহোতা গ্রেপ্তার https://thedailyannadiganta.com/archives/1801 https://thedailyannadiganta.com/archives/1801#respond Fri, 05 May 2023 14:07:03 +0000 http://thedailyannadiganta.com/?p=1801 খুলনার ডুমুরিয়া থানা-পুলিশের এক বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা পৌর এলাকা ও খুলনা সদর উপজেলা থেকে জাল টাকা ও তৈরির মেশিনসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা থানা-পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল গরুর হাট থেকে ৫০০ টাকার ২১০টি জাল নোটসহ জাল টাকার কারবারি শামীম মাড়লকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
১ মে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সময় সে জাল টাকা কারবারির মূলহোতা ও সহযাগেীর নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্য মোতোবেক গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মোড়ে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূলহোতা জাহাঙ্গীর বিশ্বাসকে (৫৩) নমুনা জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে জাল টাকা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে খুলনা সদরের জাড়োগেট এলাকা থেকে তাদের অন্যতম সহযোগী আজম খানকে (৫৬) গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, ‘ওসি (তদন্ত) মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে চুয়াডাঙ্গা থেকে ব্যবসার মূলহোতা জাহাঙ্গীর বিশ্বাসকে জাল টাকা ও তৈরির মেশিনসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ তাদের আরও সহযোগীদের নাম প্রকাশ করেছেন। এই চক্রের সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1801/feed 0
চুয়াডাঙ্গায় প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছে ইট ভাটার মালিক https://thedailyannadiganta.com/archives/1788 https://thedailyannadiganta.com/archives/1788#respond Fri, 05 May 2023 08:00:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1788 চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের দোস্ত পূর্ব পাড়া গ্রামে একই দাগে ২০ থেকে ২৫ বিঘা জমি থেকে অবৈধভাবে মাটি উত্তলন করছে আর এম কে ব্রিকসের মালিক মাটি খেকো মিজানুর রহমান। প্রতিদিন শত শত গাড়ি মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। এতে করে রাস্তায় যে পরিমান মাটি পড়ছে তাতে বৃষ্টি হলে যেকোন সময় দুর্ঘটনার শিকার হবে পথচারিরা। প্রসাননের নাম ভাঙিয়ে দেদারসে ভেকু মেশিন দিয়ে শত শত গাড়ি মাটি কেটে মাটি খেকো মিজানুর রহমান নিজ ইট ভাটায় প্রেরন করছে। শত শত গাড়ি মাটি নিয়ে যাওয়া আসা করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে পাশের কিছু বসতবাড়ী ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে জায়গা থেকে মাটি উত্তলন করছে তার পাশেই ফসলী জমি থাকায় ফসলী জমি গুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনসাধারণ সাংবাদিক দের বলেন, এভাবে মাটি কাটার ফলে রাস্তাসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু পুকুরের মালিক এবং ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে ভয় পাই। তবে এলাকাবাসীর দাবী মাটি কাটা বন্ধ করে রাস্তাসহ পাশের বসত বাড়ি ও ফসলী জমি রক্ষা করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুঁইয়া কে জানালে তিনি সাংবাদিকদের কে বলেন, মাটি কাটার কোন অনুমোদন নেই। তবে যারা অবৈধভাবে মাটি উত্তলন করছে তাদের কে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফসলী জমি টিকিয়ে রাখতে প্রসাশন সার্বক্ষনিক কাজ করবে। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় এই দুইদিন বেশি ট্রাক্টর ব্যবহার করছে তারা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1788/feed 0