জনসংখ্যা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 09 Apr 2023 15:27:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg জনসংখ্যা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ https://thedailyannadiganta.com/archives/1595 https://thedailyannadiganta.com/archives/1595#respond Sun, 09 Apr 2023 13:25:01 +0000 http://thedailyannadiganta.com/?p=1595 দেশের মোট জনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন।
রোববার জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি (প্রাথমিক প্রতিবেদন) জরিপের আলোকে সমন্বয়কৃত জনসংখ্যা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংবাদ সম্মেলনে  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
তিনি বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। চূড়ান্ত হিসেবে আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।
বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বড় বিভাগ ঢাকার প্রাথমিক প্রতিবেদনে গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত সংখ্যা জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ছিল ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়ার সংখ্যা ছিল ১২ হাজার ৬২৯ জন। তবে চূড়ান্ত হিসেবে সমন্বয়কৃত পুরুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন; নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।
বিবিএস এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হিজড়া জনসংখ্যা খুব কম হওয়ায় তার এনইসি হিসাব করা সম্ভব হয়নি। এছাড়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ১৭ হাজার ৫০৭টি থানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এজন্য তাদেরকে ব্যালেন্স পপুলেশন বলা হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1595/feed 0
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ: বিআইডিএস https://thedailyannadiganta.com/archives/115 https://thedailyannadiganta.com/archives/115#respond Mon, 06 Feb 2023 18:47:22 +0000 http://thedailyannadiganta.com/?p=115 চূড়ান্ত হিসাবে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ। জনশুমারি ও গৃহগণনা শুমারির চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক প্রতিবেদনে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ।
বিবিএসের শুমারিতে কতসংখ্যক বাদ পড়েছে, তা জানতে আলাদাভাবে জরিপ করে সরকারি সংস্থা বিআইডিএস। তাতে দেখা যায়, বিবিএসের শুমারিতে ৪৭ লাখ বাদ পড়েছে। নতুন করে এরা যোগ হওয়ায় এখন জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৮ লাখে উন্নীত হয়েছে। বিআইডিএস বলেছে, বিবিএসের শুমারিতে ২ দশমিক ৭৫ শতাংশ মানুষ বাদ পড়েছে। তারা বাদ পড়াদের যোগ করেছে।
তবে মোট জনসংখ্যার বাইরে আর কোনো তথ্য দেয়নি বিবিএস ও বিআইডিএস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিকল্পনাসচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনসহ অন্যরা।
অনুষ্ঠানে শামসুল আলম বলেন, মানুষ উদগ্রীব ছিল জনসংখ্যার তথ্য জানার জন্য। মোট জনসংখ্যা কত, নারী পুরুষ কত, প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত। এসব তথ্য ঘোষণা করলে ভালো হতো। বিআইডিএস চাইলে এসব তথ্য দিতে পারত। তাদের বুঝতে হবে, জাতি কী ধরনের তথ্য চায়।

]]>
https://thedailyannadiganta.com/archives/115/feed 0