জাতীয় – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 14:44:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg জাতীয় – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছয়দিনে যা হয়েছে দেশজুড়ে https://thedailyannadiganta.com/archives/2459 https://thedailyannadiganta.com/archives/2459#respond Wed, 24 Jul 2024 14:44:22 +0000 https://thedailyannadiganta.com/?p=2459 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই রাত থেকে ২৩ জুলাই রাত পর্যন্ত টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো। এই পরিস্থিতিতে গত কয়েক দিনের প্রধান ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো।
১৮ জুলাই
কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয় এদিন। কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সহিসংতায় প্রাণহানির খবর পাওয়া যায়।
দুর্বৃত্তকারীরা রাজধানীর মহাখালীতে সেতু ভবন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবন, দুর্যোগ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। শতাধিক গাড়ি পোড়ানো হয়। আগুন দেওয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। এর জেরে অন্তত ১২ ঘণ্টা বিটিভির সম্প্রচার বন্ধ ছিলো। রাজধানীর বাড্ডায় পুলিশ সদস্যদের কোনঠাসা করে ফেলে আন্দোলনকারীরা। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে আশ্রয় নেয় পুলিশ। র‌্যাবের হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে।এদিন সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগের দিন ১৭ জুলাই বন্ধ করা হয় দ্রুতগতির ফোরজি ইন্টারনেট সেবা। অবশ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতায় সরকারের ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, তারা মেরামত করে দ্রুত লাইন চালুর চেষ্টা করছে।বিটিভি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা

১৯ জুলাই
দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দিনগত রাত ১২টা থেকে প্রথম দফায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ ছিলো। এরপর দুই ঘণ্টা বিরতির পর বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কারফিউ চলে। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বর মেট্রোরেল স্টেশন, এলিভেডেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ দিন নরসিংদীর জেলা কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। অরাজকতার সুযোগ নিয়ে গেট ভেঙে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় অস্ত্র। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসরুল্লাহ বাংলা টিমের সাত সদস্য ও জেএমবি’র দুই নারী সদস্যও রয়েছে। এসময় ৮৫টি অস্ত্র ও এক হাজার ৫০টি গুলি ছিনিয়ে নেওয়া হয় বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
১৯ জুলাই রাত আড়াইটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি তুলে ধরেন কোটা আন্দোলনের তিন সমন্বয়ক। তারা জানান, আন্দোলনের নামে সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অবশ্য এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ৯ দফা দাবির কথা জানান। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন।

২০ জুলাই
সরকারি সিদ্ধান্তে এ দিন দেশজুড়ে কারফিউ দেওয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টায় শুরু হওয়া কারফিউ এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল ছিলো। কারফিউ চলাকালে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
কারফিউ চলাকালেও এদিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর করা হয়।
এদিন সরকার ২১ ও ২২ জুলাই দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পরে অবশ্য সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়ে ২৩ জুলাইও ছুটির আওতায় আনা হয়।
মিরপুর ১০ নম্বরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

২১ জুলাই
সরকার পক্ষের আপিল আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোট বিভাগের রায় বাতিল করেন। একইসঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করে দেয়। মুক্তিযোদ্ধার কোটা কেবল তাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা বিবেচ্য হবেন না। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারি করতে আদেশ দেওয়া হয়।
বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। এতে কমপ্লিট শাটডাউন আরও জোরদারের আহ্বান জানানো হয়।
নজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারিনজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারি।

২২ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিন বিকেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলা-অগ্নিসন্ত্রাস করেছে মন্তব্য করে ওই মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখনও তারা জ্বালাও-পোলাও আন্দোলনের হুকুম দিয়ে যাচ্ছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এত সহজে ছাড়া হবে না। শক্ত অ্যাকশন নিয়ে এটা দমন করে পরিবেশটা উন্নত করা হবে।
সরকার বাধ্য হয়ে কারফিউ ও সেনা মোতায়েন করেছে জানিয়ে সরকারপ্রধান বলেন, এটা আমরা চাই না। তারা (ছাত্ররা) যখন সরে এসেছে সেই সময় আমি আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। আমরা শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে। তারপর আর্মি নামাতে বাধ্য হয়েছি। কারফিউ দিয়েছি। আস্তে আস্তে কারফিউ শিথিল করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পাঁচ দিন পর নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী: আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার দিন সন্ধ্যা থেকেই যাত্রাবাড়ী এলাকায় সংঘাত-সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এটি চলে ২২ জুলাই পর্যন্ত। আদালতের শুনানির আগের দিন ২০ জুলাই সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন হলেও যাত্রাবাড়ী এলাকায় কারফিউয়ের মধ্যেও সংঘর্ষ চলতে থাকে। এ এলাকা কারফিউর দ্বিতীয় দিনে ২১ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে সেনা ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা পরিদর্শনে যান।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় তিন পুলিশ সদস্য নিহত হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া ১১৭ জন পুলিশ আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি জানান, আহতের মধ্যে ১৩২ জন গুরুতর আহত হন এবং তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

২৩ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগে ৯৩ শতাংশ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারণ করা হয়। নতুন এই বিধান নবম থেকে ২০তম গ্রেডের জন্য প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে শূন্য আসন পূরণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু: পাঁচ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট চালু করা হয়। তবে মোবাইলের ইন্টারনেট সেবা এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি।
কোটা আন্দোলনকারীরা বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণার পরই ওইদিন থেকে সারাদেশে ব্যাপক নাশকতা হয়। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া সাধারণ নাগরিকদের যানবাহনও।
প্রায় দুইদন ধরে চলে অরাজকতা। বিভিন্ন সড়ক অবরোধ করে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। হামলা, তাণ্ডব ও নাশকতার চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়। সেখানেও আগুন দেওয়া হয়েছে।
সেতু ভবনে দুবার আগুন দেওয়া হয়। সেখানে ৫০টি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যালয়ে হামলা করা হয়েছে।
ফার্মগেটে মেট্রোরেল স্টেশন ভাঙচুর।
দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে হামলা।
শনির আখড়ায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ও ভাঙচুর।
বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ও আগুন।
ধানমন্ডির পিটিআইয়ের অফিসে হামলা।
দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে হামলা-ভাঙচুর ও শতাধিক গাড়িতে আগুন।
মহাখালীর ডাটা সেন্টারে হামলা ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
সাবমেরিন কেবল নষ্ট করা হয়।
মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদফতর, বিআরটিএ ভবনে আগুন দেওয়া হয়েছে।
আফতাবনগর ওয়াসা শোধনাগারে হামলা।
বাড্ডা, নিউমার্কেট ও নীলক্ষেতে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগভ
রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ।
রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ।
মেরাদিয়া পিবিআই কার্যালয় ভাঙচুর।
উত্তরায় রেললাইন উপড়ে ফেলা।
মৌচাক পুলিশ বক্স; বসিলায় সিটি হাসপাতালে হামলা।
কদমতলী, মোহাম্মদপুর থানায় হামলা; বরিশালে র‌্যাবের কার্যালয়ে হামলা।
গাড়ির ভেতরে র‌্যাব সদস্যকে হত্যা করা; পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর।
উত্তরা পুলিশের ডিসির কার্যালয় ও টিএসটির আঞ্চলিক অফিস।
টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়।
মধুপুর ও কালিহাতি উপজেলার দলের কার্যালয়।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আহত করা।
জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ১১টি মোটরসাইকেল পোড়ানো।
গাইবান্ধায় রেললাইন উপড়ে ফেলা ও অগ্নি-সংযোগ।
বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর ও লুটপাট।
জাসদ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাংস্কৃতিক জোটের কার্যালয়, পুলিশবক্স, সদর ভূমি অফিস, রেল স্টেশন, সরকারি শাহ সুলতান কলেজ, সদর থানা, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ভাঙচুর।
কোনাবাড়ি থানা এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর।
কোনাবাড়ি পুলিশ থানা, বাসন থানার চৌরাস্তা পুলিশ বক্স ভাঙচুর ও আগুন।
গাছায় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়ে ২০টি গাড়ি পুড়িয়ে ফেলা; ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিসংযোগ।
টঙ্গীতে ডেসকোর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ।
বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ও ভাঙচুর।
টঙ্গী পূর্ব থানায় হামলা।
নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসে হামলা।
নারায়ণগঞ্জে আগুন দিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে পুড়িয়ে দেয়া হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2459/feed 0
ভোটে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য https://thedailyannadiganta.com/archives/2267 https://thedailyannadiganta.com/archives/2267#respond Mon, 20 Nov 2023 12:17:23 +0000 http://thedailyannadiganta.com/?p=2267

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্যকে মোতায়েন করা হচ্ছে।

এদের মধ্যে- পুলিশ ও র‍্যাব সদস্য এক লাখ ৮২ হাজার, আনসার পাঁচ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ এবং বিজিবি সদস্য ৪৬ হাজার ৮৭৬ জন।
সোমবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

আর ভোটের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা আগেই চূড়ান্ত করেছে ইসি।

আসন্ন নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2267/feed 0
এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক গেলেন রাষ্ট্রপতি https://thedailyannadiganta.com/archives/2163 https://thedailyannadiganta.com/archives/2163#respond Fri, 02 Jun 2023 04:13:39 +0000 http://thedailyannadiganta.com/?p=2163 রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকেল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতিকে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ রাত ১১টা দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
আঙ্কারা বিমানবন্দরে পৌঁছালে মোঃ সাহাবুদ্দিনকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আমানুল হক এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে স্বাগত জানাবেন।
বঙ্গভবনের দেয়া সূচী অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে রাষ্ট্রপতি এরদোগান কর্তৃক আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কয়েকটি কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
তুরস্ক সফরকালে  সময়ে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করবেন।
আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের।

]]>
https://thedailyannadiganta.com/archives/2163/feed 0
সরকার ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে : কামাল https://thedailyannadiganta.com/archives/2160 https://thedailyannadiganta.com/archives/2160#respond Fri, 02 Jun 2023 04:09:20 +0000 http://thedailyannadiganta.com/?p=2160 অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার দেশে ১৪২ তলা বিশিষ্ট একটি আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করেছে। আজ সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে, পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের পাশাপাশি ঢাকার পূর্বদিকে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী সম্বলিত ১৪২ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে সমস্ত সরকারি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে শতকরা ১০০ ভাগ পরিবেশবান্ধব উপকরণ ও প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নির্দেশনা মেনে পরিবেশ বান্ধব ব্লক অটোক্লেভড এয়ারেটেড কংক্রিট প্যানেল এবং অন্যান্য উপকরণ তৈরি করা হচ্ছে। সরকারি আবাসন প্রসঙ্গে কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা বিদ্যমান ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য মোট ৬,৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এবং ৫,২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। অর্থমন্ত্রী বলেন, আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট, প্রতিটি জেলায় সমন্বিত অফিস ভবন এবং ৬৪টি জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, চলমান প্রকল্পগুলো শেষ হলে, সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা ১৫ শতাংশে পৌঁছাবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2160/feed 0
বিএনপি ২০১৮ সালের নির্বাচনকে দিনে সুষ্ঠু বললেও সন্ধ্যায় বক্তব্য পরিবর্তন করেছিল : জয় https://thedailyannadiganta.com/archives/2027 https://thedailyannadiganta.com/archives/2027#respond Mon, 22 May 2023 02:28:04 +0000 http://thedailyannadiganta.com/?p=2027 প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি নেতারা নির্বাচনের দিন গণমাধ্যমের সাথে কথা বলার সময় ২০১৮ সালের সাধারণ নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলে বর্ণনা করলেও সন্ধ্যায় ফলাফল আসার সাথে সাথে তারা তাদের বক্তব্য পরিবর্তন করেছিল।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিএনপির নেতারা নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বলেননি। সংবাদ প্রতিবেদনে দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, বিএনপি নেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু সন্ধ্যার পরেই মির্জা ফখরুল-কামাল হোসেনদের ভোল পাল্টে যায় এবং তারা তাঁদের ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তব্য দিতে থাকেন।’
বিএনপির ভরাডুবির কারন বিএনপি নিজেই একথা দাবী করে জয় বলেন, ‘এখন পর্যন্ত তাদের দাবির পক্ষে কোন সুনির্দিষ্ট প্রমাণও তারা হাজির করতে পারেননি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন।
তিনি লিখেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগতভাবে মিথ্যাচার করে চলেছে তারা। সেই নির্বাচনে বিপুল ভোটে পরাজিত দল বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা। আওয়ামী লীগ-বিরোধী সংবাদ মাধ্যমে অবাধে ‘রাতের ভোট’ তত্ত্বকে প্রতিষ্ঠা করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2027/feed 0
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে লিভ টু আপিল খারিজ, রিটকারীকে লাখ টাকা জরিমানা https://thedailyannadiganta.com/archives/1985 https://thedailyannadiganta.com/archives/1985#respond Thu, 18 May 2023 08:09:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1985 রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ প্রধান বিচারপতির নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য ৭ বিচারপতি হলেন-বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে খরচা হিসেবে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে লিভ টু আপিলকারীকে বলা হয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক দু’টি রিট হয়। পৃথক রিটের ওপর একসঙ্গে শুনানি নেন হাইকোর্ট। শুনানি শেষে গত ১৫ মার্চ হাইকোর্ট রিট দু’টি সরাসরি খারিজ করে আদেশ দেন।
দু’টির মধ্যে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরীসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী অপর রিটটি করেন।
গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন। একই দিন হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়।
হাইকোর্টের আদেশ এবং গত ১৩ ফেব্রুয়ারি ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে চলতি মাসে লিভ টু আপিল করেন আইনজীবী এম এ আজিজ খান। একই সঙ্গে নতুন করে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদ খালি রাখা নিশ্চিতের আবেদন জানানো হয়।
বিষয়টি ১৫ মে শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার কোর্টে ওঠে। আবেদনটি ভ্রান্ত ধারণা প্রসূত উল্লেখ করে ১৫ মে চেম্বার কোর্ট তা (আবেদন) নামঞ্জুর করে দিয়ে লিভ টু আপিল ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ লিভ টু আপিলের ওপর শুনানি হয়।
আজ আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
রিট খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, রাষ্ট্রের প্রধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ‘দ্য অফিস অব প্রফিট’ ধারণ করেন। কিন্তু এটি প্রজাতন্ত্রের কর্মে একটি লাভজনক (অফিস অব প্রফিট) পদ নয়। রাষ্ট্রপতির পদ গ্রহণের পদ্ধতি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অন্যদের নিয়োগের মতো নয়। তদুপরি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম নিয়ন্ত্রণের যেসব বিধান ও নিয়ম রয়েছে, সেগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদেশে আরও বলা হয়, সংবিধান অনুসারে ‘নির্বাচন’ ও ‘নিয়োগ’ একই অর্থ বহন করে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত প্রতিনিধি এবং বাংলাদেশের ঐক্যের প্রতীক। আর সংবিধানের নবম ভাগ (বাংলাদেশের কর্ম বিভাগ) অনুসারে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত, তারা প্রজাতন্ত্রের সেবায় নিয়োগকৃত কর্মচারী।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণের মধ্য দিয়ে ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1985/feed 0
দুদিনের মধ্যে লোডশেডিং স্বাভাবিক হবে : প্রতিমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1916 https://thedailyannadiganta.com/archives/1916#respond Sun, 14 May 2023 12:32:36 +0000 http://thedailyannadiganta.com/?p=1916 লোডশেডিং পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঘূর্ণিঝড়ের মোখার প্রভাবটা থাকবে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, খুব বেশি না। আমার কাছে মনে হয় খুব অস্বাভাবিক পরিস্থিতি যেটা এখন হয়েছিল, কিছুটা হয়তো আমাদের সমস্যা দেখা গিয়েছিল গতকাল রাত থেকে, এ সমস্যাটা আমরা কাভার করতে পারবো।
তিনি বলেন, আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো। বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনো আমার কাছে আসেনি। আসলে হয়তো আমরা জানতে পারবো। আমরা মনিটর করছি। সকাল থেকে আমাদের মনিটরিং চলছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1916/feed 0
বায়তুল মুকাররমে ঈদুল ফিতরের ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে https://thedailyannadiganta.com/archives/1704 https://thedailyannadiganta.com/archives/1704#respond Thu, 20 Apr 2023 05:32:45 +0000 http://thedailyannadiganta.com/?p=1704 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে  ঈদের নামাজের ৫টি জামায়াত অনুষ্ঠিত হবে।
এই সব জামায়াতসমূহে পৃথক পৃথক আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন। ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে থাকবেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।
দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী এবং মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়, এতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড.মোঃ আবু ছালেহ পাটোয়ারী ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান থাকবেন।
চতুর্থ জামায়াত হবে সকাল ১০টায়। বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক ইমাম হিসেবে থাকবেন এবং মুকাব্বির হিসেবে থাককেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের চীফ খাদেম মো. শহিদ উল্লাহ।
পঞ্চম ও সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমাম থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম, হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম এবং মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।
এছাড়া ৫টি জামায়াতে নির্ধারিত কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1704/feed 0
দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ https://thedailyannadiganta.com/archives/1595 https://thedailyannadiganta.com/archives/1595#respond Sun, 09 Apr 2023 13:25:01 +0000 http://thedailyannadiganta.com/?p=1595 দেশের মোট জনসংখ্যা এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন, হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন।
রোববার জনশুমারি ও গৃহগণনা ২০২২ পিইসি (প্রাথমিক প্রতিবেদন) জরিপের আলোকে সমন্বয়কৃত জনসংখ্যা সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংবাদ সম্মেলনে  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন।
জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
তিনি বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। চূড়ান্ত হিসেবে আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।
বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বড় বিভাগ ঢাকার প্রাথমিক প্রতিবেদনে গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা দেশের মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত সংখ্যা জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশে পুরুষের সংখ্যা ছিল ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা ছিল ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং হিজড়ার সংখ্যা ছিল ১২ হাজার ৬২৯ জন। তবে চূড়ান্ত হিসেবে সমন্বয়কৃত পুরুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন; নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।
বিবিএস এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হিজড়া জনসংখ্যা খুব কম হওয়ায় তার এনইসি হিসাব করা সম্ভব হয়নি। এছাড়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ ১৭ হাজার ৫০৭টি থানার ৮৫ হাজার ৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, যাদের লিঙ্গসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য পাওয়া যায়নি। এজন্য তাদেরকে ব্যালেন্স পপুলেশন বলা হচ্ছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1595/feed 0
মন্ত্রিসভায় ৭ প্রস্তাব অনুমোদন, ভোলার গ্যাস আসবে ঢাকার শিল্পে https://thedailyannadiganta.com/archives/1371 https://thedailyannadiganta.com/archives/1371#respond Thu, 30 Mar 2023 05:52:33 +0000 http://thedailyannadiganta.com/?p=1371 ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানির (এসজিসিএল) উৎপাদিত গ্যাস ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ হবে সিলিন্ডারের মাধ্যমে। দশ বছর মেয়াদে সরবরাহ চুক্তিসহ তিনটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। একই দিনে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে চার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংবাদিকদের বলেন, এসজিসিএল’র উৎপাদিত গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহণ করে ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি.’-এর সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে এবং ১ হাজার ৩০৭টি ইউনিয়নে দুটি পৃথক প্রস্তাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামতের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘সামিট কমিউনিকেশনস লি.’- এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের কমপ্লেক্স ও ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁও র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৪১ কোটি টাকা।
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং স্কিমের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আরিচা (বরব্দাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২৯০ কোটি টাকা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1371/feed 0