জামালপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 09 Apr 2023 07:11:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg জামালপুর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 জামালপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩ https://thedailyannadiganta.com/archives/1579 https://thedailyannadiganta.com/archives/1579#respond Sun, 09 Apr 2023 06:09:59 +0000 http://thedailyannadiganta.com/?p=1579 জামালপুরের মেলান্দহে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৯ এপ্রিল) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেতমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে পিআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা ৩৫ বছর বয়সী শাহ আলম, ৩২ বছর বয়সী চঞ্চল বর্মন ও কাজল নামে পিকআপভ্যান চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিতদের লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে যায়। নিহতদের সকলেই গ্রামীনফোন কোম্পানিতে জামালপুরে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

]]>
https://thedailyannadiganta.com/archives/1579/feed 0