জীবননগর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 16 Apr 2023 11:43:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg জীবননগর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চুয়াডাঙ্গায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/1691 https://thedailyannadiganta.com/archives/1691#respond Sun, 16 Apr 2023 11:42:11 +0000 http://thedailyannadiganta.com/?p=1691 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় ফাউজিয়া খানম দিপা (২৯) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ এপ্রিল) সকালে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
ফাউজিয়া খানম দিপা মনোহরপুদ ইউনিয়নের পিয়ারাতলা মোল্লা পাড়ার সাবেক সেনা কর্মকর্তা মজিবুর রহমানের মেয়ে। তিনি ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. রিপন হোসেন অন্যদিগন্তকে বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে এটা নিশ্চিত। কী কারণে করেছে এটা অজানা। শুনেছি সে একলা থাকতে পছন্দ করত। তাই মাঝে মধ্যে রুমের দরজা বন্ধ করে রাখত। তার কোনো বান্ধবীও ছিল না। গতকাল শনিবার দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে রেখেছিল। রাতে খাবার সময় পরিবারের সবাই ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। রোববার ভোরে সেহেরির সময় ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সবার সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায় সবাই। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা অন্যদিগন্তকে বলেন, তিনি চারুকলা বিভাগের ছাত্রী ছিলেন। অনেকদিন যাবত পড়াশোনা বন্ধ ছিল তার। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1691/feed 0
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ আটক ১ https://thedailyannadiganta.com/archives/1614 https://thedailyannadiganta.com/archives/1614#respond Mon, 10 Apr 2023 14:37:27 +0000 http://thedailyannadiganta.com/?p=1614 চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। জব্দকৃত এ স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। গতকাল রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক চোরাকারবারি জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান করে। ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্পের নিকটে ভ্যানে তল্লাশি চালায়। এসময় ভ্যানের সিটের পেছনে লুকানো অবস্থায় ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করে। এসময় ভ্যানসহ চোরাকারবারি শাহাবুল মিয়াকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্বর্ণেও বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে স্বর্ণেও বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।’

]]>
https://thedailyannadiganta.com/archives/1614/feed 0
চুয়াডাঙ্গার জীবননগরে এসএসসি ৮৭ ব্যাচের দোয়া ও ইফতার https://thedailyannadiganta.com/archives/1573 https://thedailyannadiganta.com/archives/1573#respond Sat, 08 Apr 2023 14:00:44 +0000 http://thedailyannadiganta.com/?p=1573 জীবননগরে এসএসসি ১৯৮৭ ব্যাচের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ৮৭ ব্যাচের আহ্বায়ক জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, আবু সাঈদ মোহাম্মদ সাদ ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি ৮৭ ব্যাচের শাহাজান সিরাজ, জাহিদ জীবন, আ ন ম মোস্তফা কামাল, মনিরুজ্জামান বাবলু, শামসুজ্জামান ডাবলু, মফিজুর রহমান শিক্ষক, হাফিজুর রহমান বেল্টু, জহিরুল হক আলম, ওয়ালিউল্লাহ সাহেব, আশাদুল হক, আজিম মাস্টার, খন্দকার মেহেদী হাসান, তহিদুর রহমান মিনা, বিউটি খাতুন, রেহেনা সুলতানা পপিয়া, খুকু মনি, মেজর ডালিম, মুছা করিম, আবু বক্কর মাস্টার, মিনারুল ইসলাম, মোমিন উদ্দীন, বাবুল আক্তার, রফিকুল ইসলাম সবে, আনিসুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন জীবননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক।

]]>
https://thedailyannadiganta.com/archives/1573/feed 0
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/1478 https://thedailyannadiganta.com/archives/1478#respond Thu, 06 Apr 2023 07:18:46 +0000 http://thedailyannadiganta.com/?p=1478 চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ইয়ান সু স্টোরের স্বত্বাধিকারী মো.আবু সাঈদের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ই এপ্রিল সকালে জীবননগর আঁশতলা পাড়ার একটি নির্মাণাধীন ৭ তলা ভবনের লিফটের বেজমেন্ট থেকে আবু সাইদ এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাইদ (২৭) জীবননগর পৌরসভার হাইস্কুল পাড়ার মো.রইস এর পুত্র। নিহত আবু সাইদ জীবননগর শহরে জুতার ব্যবসা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আবু সাইদ গত ২ তারিখ রবিবার সেহরী খাওয়া শেষ করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হন। পরবর্তীতে সে আর বাসায় ফেরেনি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর পারিবারের লোকজন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিহতের বড় ভাই হাসান বলেন, নিখোঁজের একদিন পর নিহত আবু সাইদ এর ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তি আমার কাছে কল দিয়ে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ১৫ হাজার টাকা দিলে সাইদের খোঁজ দেবে বলে জানানো হয়। টাকা না দিলে তার খোঁজ পাওয়া যাবে না বলে জানানো হয়।
এরপর আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জীবননগর পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বসতি পাড়ায় একটি সাত তলা বিশিষ্ট নির্মাণাধীন বাড়ির লিফটের নিচ তলায় ট্যাংকির ভিতরে আবু সাঈদের লাশ খুঁজে পাওয়া যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা জানান, নিখোঁজ ব্যবসায়ী আবু সাইদ (২৭)এর মরদেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা।শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার কাজে নিয়োজিত ছিলো।তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1478/feed 0
জীবননগরে ছয় ইউপি নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে https://thedailyannadiganta.com/archives/1189 https://thedailyannadiganta.com/archives/1189#respond Tue, 14 Mar 2023 09:19:17 +0000 http://thedailyannadiganta.com/?p=1189 আগামী ১৬ই মার্চ প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবননগর উপজেলার মনোহরপুর, কেডিকে, হাসাদাহ, রায়পুর, বাঁকা ও উথলী ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ সময়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। গোটা এলাকা ছেয়ে গেছে পোস্টার ও ফেস্টুনে। নির্বাচনে বিজয় লাভে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, বলছেন উন্নয়নমূলক কাজের কথা।
জানা যায়, জীবননগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২৭ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৫৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে প্রার্থী না দিলেও নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও একাধিক ইউপিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) নির্বাচনে অংশগ্রহণ করছেন। তবে এবার নির্বাচনে গুঞ্জন উঠেছে মনোহরপুর ও কেডিকে ইউনিয়ন ব্যতীত অন্য চারটি ইউনিয়নে নৌকাকে ঠেকাতে জোর প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকেরা। অন্যদিকে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে বাঁধা দেওয়া, মাইকিং বন্ধ করাসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বললে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময় নির্বাচন এলে চায়ের দোকান, পাড়া-মহল্লায় উৎসবের আমেজ থাকত। দল-মত নির্বিশেষে প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকতেন। কিন্তু বর্তমান নির্বাচনের সময়ে প্রার্থীদের পাশাপাশি ভোটাররা পিঠ বাঁচানোর জন্য প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারছেন না। নির্বাচনের সময় অযথা নিরীহ ভ্যানচালক, দিনমজুররা নেতাদের কাছে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রশাসন যেখানে নীরব, সেখানে এ নির্বাচন দেওয়ার চেয়ে না দেওয়ায় ভালো।
উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী আবজালুর রহমান ধীরু বলেন, ‘নির্বাচন হওয়ার আগেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও সমর্থকরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করছেন। প্রতিদিন রাতে বহিরাগত ব্যক্তিরা উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবেশ করছে এবং হুমকি দিচ্ছে। নির্বাচনের আগেই যদি এমন হয়, তা হলে নির্বাচনের দিন কোনো ভোটার ভোট দিতে যাবে না। আমরা চাই নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিক। তাতে যে বিজয় লাভ করবে, সেটাই আমরা মেনে নেব।’ রায়পুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর শাহ অভিন্ন অভিযোগ করেন।
উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আব্দুল হান্নান বলেন, ‘আমার সমর্থকরা কোনো প্রার্থীরা প্রচারে কোনো প্রকার বাঁধা দেয়নি। বহিরাগত কেউ আমার নির্বাচনী এলাকায় প্রবেশ করেনি বরং স্বতন্ত্র প্রার্থীদের লোকজন আমার নেতা-কর্মীদের ওপর হামলা করেছে এবং তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছে।’ একই কথা বলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের প্রধান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। নির্বাচন কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সে জন্য পুলিশ তৎপর আছে।
জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহম্মেদ বলেন, জীবননগর উপজেলায় এবার প্রথম ইভিএম’এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কোনো অনিয়ম হবে না। ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা গেছে, জীবননগর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৭৮৫ জন। এর মধ্যে উথলী ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬১৪ জন এবং নারী ভোটার ৭ হাজার ৫৩৯ জন। কেডিকে ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯২ জন এবং নারী ভোটার ৬ হাজার ৯০২ জন। মনোহরপুর ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৮৩ জন ও নারী ভোটার ৬ হাজার ৬৭৮ জন। বাঁকা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫৮৪ জন ও নারী ভোটার ৭ হাজার ৫৬১ জন। হাসাদাহ ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৮৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৯০১ জন ও নারী ভোটার ৭ হাজার ৯৫৫ জন। রায়পুর ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ২৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ২৫৭ জন এবং নারী ভোটার ৫ হাজার ১৯ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1189/feed 0
চুয়াডাঙ্গায় নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলায় স্কুলছাত্রীসহ আহত ১১ https://thedailyannadiganta.com/archives/1069 https://thedailyannadiganta.com/archives/1069#respond Sun, 12 Mar 2023 12:28:51 +0000 http://thedailyannadiganta.com/?p=1069 চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) ও নৌকা প্রার্থীর কর্মীদের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সাধারন জনসাধারন সহ স্কুলছাত্রী আহত।

ভাংচুর করা নির্বাচনী অফিসে চিত্র।

গতকাল শনিবার (১১ মার্চ) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের জহুরুলনগর, বলিয়ারপুর নাগদহ গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর (স্বতন্ত্র) নির্বাচনী অফিস এবং কর্মীদের চারটি মোটরসাইকেল ও বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্কুলছাত্রীসহ বিদ্রোহী প্রার্থীর তিনজন ও নৌকা প্রার্থীর আটজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নৌকা প্রতীকের আহত আট কর্মী হলেন- বাবলুর রহমান (৫০), কেসমত আলী (৪০), আকরামুল হোসেন (৩৫), খবির উদ্দিন (৫৫), আনিছুর রহমান (৪৫), দবির আলী (৪০), মিয়া জান (৩৫) ও আব্দুস সেলিম (৪৬)। এর মধ্যে খবির উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীরা হলেন- ইসরাইল হোসেন বুদো (৪০), তার ছেলে মামুনুর রশিদ (২৪) ও মেয়ে নবম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন (২৫)। এর মধ্যে ইসরাইল হোসেন বুদো স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালায় নৌকা প্রার্থীর কর্মীরা। এ সময় তার দুই ছেলে ও মেয়েকে বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে এদিকে এ ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

নৌকা প্রতীকের প্রার্থী মতিয়ার রহমান হায়াত সাংবাদিকদের কে বলেন, জহুরুলনগর গ্রামে আমার কর্মীরা নির্বাচনী প্রচারণার কাজ করছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন। এছাড়া আমরা কোনো নির্বাচনী অফিস ভাঙচুর করিনি। তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে আমার কর্মীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করব।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) চশমা প্রতীকের এজাজ ইমতিয়াজ বিপুল বলেন, রাতে জহুরুলনগর আমার নির্বাচনী অফিসের কাছাকাছি ছিলাম। এ সময় নৌকা প্রার্থীর ২০/৩০ জন কর্মী মোটরসাইকেলযোগে এসে আমার নির্বাচনী অফিস ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে। বলিয়ারপুর গ্রামে এক কর্মীর বাড়ি ভাঙচুর করে ও তার দুই ছেলে-মেয়েকে পিটিয়ে জখম করে। এছাড়া তারা নিজেরা নৌকার অফিস ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ১১ জনের সবার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহতদের মধ্যে দবির আলীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করছি। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, চশমা ও নৌকা প্রার্থীর কর্মীদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিদ্রোহী প্রার্থীর অফিস ও তার কর্মীদেরও কয়েকটা মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে উভয়পক্ষের মোট ৪ জন আহত হয়েছেন বলে জেনেছি। এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারন জনগন ভোটের মাঠে যেয়ে ভোট দিতে পারবে কিনা তা নিয়ে আশংকা করছেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1069/feed 0
চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ https://thedailyannadiganta.com/archives/1047 https://thedailyannadiganta.com/archives/1047#respond Sat, 11 Mar 2023 12:15:15 +0000 http://thedailyannadiganta.com/?p=1047 চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থীর প্রচারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য প্রার্থী অভিযোগ করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার বরাবর। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁর। এদিকে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রচারে বাঁধা দিলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। নির্দেশনা মেনে প্রচার কার্যক্রম চালাতে কোনো বাঁধা নেই।
অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৬ মার্চ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউপির ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। অভিযোগ রয়েছে, এলাকায় প্রভাব বিস্তার করে নাসিরের ছেলে শিমুল (২৫), কামরুল হাসানের ছেলে জিণ্টু (২৭) ও কবির হোসেনের ছেলে জাহাঙ্গীর (৪২) হুমকি-ধামকি দিয়ে প্রচার বন্ধের চেষ্টা করছে। এ ঘটনায় সাধারণ সদস্য (তালা প্রতীক) প্রার্থী আব্দুর রশিদ চুয়াডাঙ্গার পুলিশ সুপার এবং নির্বাচন অফিসারের নিকট পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছেন।
আব্দুর রশিদ বলেন, ‘শিমুল, জিণ্টু ও জাহাঙ্গীর প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন। মামলার ভয় দেখাচ্ছে। আমি ৫ তারিখে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছিলাম। তারা গত বৃহস্পতিবার আমার প্রচারণার মাইক বন্ধ করে দিয়েছে। ভ্যানচালককে হুমকি দিয়েছে। অভিযোগের বরাত দিয়ে আব্দুর রশিদ আরও বলেন, আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছে, আমরা বাবলু ভাইয়ের লোক। তুই নির্বাচন থেকে সরে দাঁড়া, তা না হলে সমস্যা আছে।
এ বিষয়ে ভ্যানচালক বদা মিয়া বলেন, ‘আমি ভাড়ায় খাটা দিনমজুর। আমার দোষ কী? নাসিরের ছেলে শিমুল আমাকে হুমকি দিয়ে বের হতে মানা করছে। আমি গরিব মানুষ। আমাকে হুমকি দিচ্ছে। বলছে, বের হওয়া যাবে না। শিমুলের সঙ্গে মুঠোফোনে কথা হয় প্রতিবেদককের। শিমুল বলেন, ‘আমি নৌকার ভোট করছি। কিডা অভিযোগ দিলো তা দেখার দরকার নেই। অভিযোগ হলে পুলিশ তদন্ত করুক। মেম্বার প্রার্থীর প্রচরাণায় বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে শিমুলের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কোনো মেম্বার প্রার্থীর ভোট করছি না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ এসছে। আমরা তৎপর আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছে। প্রচার-প্রচারণায় কোনো বাঁধার অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মেজর আহমেদ বলেন, ‘আমরা প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে দেখছি। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1047/feed 0