ঝিনাইদহ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 07 Apr 2023 18:54:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ঝিনাইদহ – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে – এমপি আব্দুল হাই https://thedailyannadiganta.com/archives/1526 https://thedailyannadiganta.com/archives/1526#respond Fri, 07 Apr 2023 18:27:27 +0000 http://thedailyannadiganta.com/?p=1526 ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেছেন, উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে। জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। তিনি ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন, তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনইদহে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে। যার ধারাবাহিকতায় গত ২ এপ্রিল জাতীয় এবং স্থানীয় বেশ কয়েকটি সংবাদ পত্রের অনলাইন ভার্সনে ‘ ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের এমপি আব্দুল হাইকে মনোনয়ন না দেয়ার দাবী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

সংবাদে গত অক্টোবরে শৈলকূপা উপজেলার ডাউটিয়া গ্রামের কালীমন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত বক্তব্য উপস্থাপন করা হয়েছে তার সাথে আমার নুন্যতম কোন সম্পৃক্ততা নেই। তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক এই বাংলাদেশে সংখ্যালঘুদের জমি দখল,বাড়িঘর ভাঙচুর, মন্দিরের প্রতিমা ভাঙচুর ও নির্যাতনকারীদের পৃষ্ঠপোষকতা করার প্রশ্নই আসে না। প্রকাশিত এই ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত সংবাদের বিষয়ে তাৎক্ষনিকভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি কনক কান্তি দাস এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস লিখিত প্রতিবাদও জানিয়েছেন। তিনি বলেন,ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রাজপথে আছে এবং প্রধান মন্ত্রীর গৃহীত জনকল্যান মূলক,অগ্রাধীকার কর্মসূচী বাস্তবায়নে দৃঢ় সংকল্প।
উল্লেখ্য ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তি যোদ্ধা,সাবেক প্রতি মন্ত্রী আব্দুল হাই অষ্টম,নবম,দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চারবার জাতীয় সংসদ সদস্য নির্বচিত হন। ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৯ সালে মহকুমা ছাত্রলীগের সভাপতি এবং কেসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একই বছর তিনি বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। দেশ স্বাধীনের পর তিনি ঝিনাইদহ যুবলীগের আহবায়ক ও ১৯৭৩ সালে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯৮ সালে সাধরণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সাল থেকে আব্দুল হাই ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ২০২ ২ সালের ১৩ নভেম্বর ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সম্মেলনে আবারও জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1526/feed 0
ঝিনাইদহে অপহরনের পাঁচ মাস পর কিশোরকে উদ্ধার করলো পিবিআই https://thedailyannadiganta.com/archives/1529 https://thedailyannadiganta.com/archives/1529#respond Wed, 05 Apr 2023 08:51:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1529 অপহরণ ও ভারতের পাচার হওয়া ১৪ বছরের কিশোরকে উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান।
উদ্ধার হওয়া কিশোর চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া কলোনী ডাঙ্গাপাড়ার নাজমুল হকের ছেলে মো. রাসেল আলী (১৪) ।
এসময় পুলিশ সুপার জানান, গত বছরের ২৯ অক্টোবর নিখোঁজ হয় রাসেল। ওই ঘটনায় ৪ দিন পর ২ নভেম্বর রাসেলের দাদা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি নিখোঁজ জিডি করেন। ওই জিডির সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ঝিনাইদহ নিখোঁজ সংক্রান্ত ছায়া তদন্ত শুর করে। পরবর্তীতে কিশোরের পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মো. কামাল হোসেন ও তানভির আহমেদের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় সদর থানায় মামলা দায়ের করেন।
এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের স্বার্থে বিশেষ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ও আসামিদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা। পরে রাসেলকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তারা স্বীকার করে। ঘটনার প্রায় ১৫০ দিন পর রাসেলকে সাতক্ষীরা সদর থানাধীন বৈকালী এলাকা থেকে উদ্ধার করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1529/feed 0
ঝিনাইদহে ভারতে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, দালাল গ্রেপ্তার https://thedailyannadiganta.com/archives/1410 https://thedailyannadiganta.com/archives/1410#respond Sat, 01 Apr 2023 09:03:15 +0000 http://thedailyannadiganta.com/?p=1410 ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব—৬। গত বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বাড়ি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে। ঝিনাইদহ র‌্যাব—৬, সিপিসি—২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারীর সঙ্গে দালাল শরিফুলের পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে ওই নারীকে একটি বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে শরিফুল ইসলাম। এরপর তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে মহেশপুর থানায় শরিফুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান চালিয়ে শরিফুলকে গ্রেপ্তার করে। গতকাল গ্রেপ্তারকৃত আসামিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/1410/feed 0
ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত https://thedailyannadiganta.com/archives/1203 https://thedailyannadiganta.com/archives/1203#respond Tue, 14 Mar 2023 08:10:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1203 ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী শৈলকুপা উপজেলার ছাত্তার মন্ডলের ছেলে আবুদল হালিম পলাতক রয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি বজলুর রহমান জানান, শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের আসালত হোসেনের মেয়ে ববিতা খাতুনের একই উপজেলার আব্দুল হালিমের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী ববিতা খাতুনের উপর পাশবিক নির্যাতন করে আসছিল। এরই জেরে স্বামী হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ববিতার লাশ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ববিতা খাতুনের মা সালেহা বাদী হয়ে ওই বছরের ২০ ডিসেম্বর শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মে প্রধান আসামী আব্দুল হালিমের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে ১ লক্ষ টাকা অর্থদন্ডেও দন্ডিত করা হয়। আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1203/feed 0
সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন ভবনে বিস্ফোরণ, ঝিনাইদহে শামসুজ্জামান দুদু https://thedailyannadiganta.com/archives/1055 https://thedailyannadiganta.com/archives/1055#respond Sat, 11 Mar 2023 12:46:45 +0000 http://thedailyannadiganta.com/?p=1055 সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১১ মার্চ) ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতে আমরা দেখেছি নানান ষড়যন্ত্রের মাধ্যমে যেকোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে আবার তারা শুরু করেছে।
দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন এই সমাবেশ শেষ হবে না। এই সমাবেশ গণআন্দোলনে রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মীমাংসা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আপনারা ১৪ লক্ষ হাজার কোটি টাকা মেরে দিবেন, টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেবো? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1055/feed 0
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/769 https://thedailyannadiganta.com/archives/769#respond Tue, 28 Feb 2023 07:50:24 +0000 http://thedailyannadiganta.com/?p=769 ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত সাংবাদিকদের শপথ গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা পরিষদ অডিটোরিয়ামে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করেন। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
সাংবাদিকের কলম সব সময় বস্তুনিষ্ঠতা এবং সত্য বিষয় তুলে ধরবে তা হলে অসত্য তাকে স্পর্শ করবে না এটাই স্বাভাবিক। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও এগিয়ে যাবে। তিনি আরো বলেন প্রধান মন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি গতকাল সকালে জেলা পরিষদ মিলনায়তনে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা তথ্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ, পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ,ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মো: সোহেল রানা
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু,ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভি ও দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান এবং ইউনিটির নির্বাচন কমিশনার ও জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ রুহুল আমিন মোল্যা। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি এম এ কবীর এবং সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু।
অনুষ্ঠানে বিভিন্ন ,সাংস্কৃতিক,রাজনৈতিক,সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে জেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান নির্বাচন কমিশন ও জেলা তথ্য কর্মকর্তা আবুবকর সিদ্দীক নির্বাচিত ১৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন এবং শপথ বাক্য পাঠ করেছেন তারা যেন শপথের মর্যাদা রক্ষা করতে পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তা হলেই সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করতে পারবে। তিনি বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা করে যাবো। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সাংবাদিকতা করতে করতে শিখতে হয়। মহান এ পেশায় শিক্ষিত প্রতিশ্রুতিশীল মানুষ এলে এ পেশার মান বাড়ে,মর্যাদা রক্ষা হয়,সমাজ,জাতী,রাষ্ট্র উপকৃত হয়। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য সে কাজটিই করে যাচ্ছে।
উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি শনিবার ইউনিটির দ্বি-বাষিক নির্বাচন ২০২৩-২০২৪ ঝিনাইদহ শহরের আব্দুর রকিব বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এম এ কবীর, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু, সহ-সভাপতি মোঃ লিটন হোসেন এবং সিরাজুল ইসলাম মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ সম্রাট শাহ, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রবি, সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, নির্বাহী সদস্য মাজেদ রেজা বাঁধন, এইচ এম ইমরান,ইমদাদুল হক,নির্বাচিত হন।

]]>
https://thedailyannadiganta.com/archives/769/feed 0
ঝিনাইদহে জাতীয়করণসহ ৭ দফা দাবীতে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের মানববন্ধন https://thedailyannadiganta.com/archives/625 https://thedailyannadiganta.com/archives/625#respond Wed, 22 Feb 2023 11:37:56 +0000 http://thedailyannadiganta.com/?p=625 প্রাথমিকের ন্যায় জাতীয়করণসহ ৭ দফা দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা নাসরিন বেগম, জেলা শাখার সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাইফুর রহমান, শিক্ষক নেতা কামরুজ্জামান লিটন, সুমাইয়া বেগম, ইমদাদুল হক, সাহিদা খাতুন, ওয়াক্কাস আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার্থীদের উপ-বৃত্তি, পিটিআই ট্রেনিংসহ ৭ দফা দাবী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/625/feed 0
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি কবীর সাধারন সম্পাদক শাহিদুর https://thedailyannadiganta.com/archives/537 https://thedailyannadiganta.com/archives/537#respond Fri, 17 Feb 2023 23:20:15 +0000 http://thedailyannadiganta.com/?p=537 ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি শনিবার শহিদ মশিউর রহমান সড়কে অবস্থিত আব্দুর রকিব বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।নির্বাচনে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কবীর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহিদুর রহমান সন্টু। সহ-সভাপতি হয়েছেন মোঃ লিটন হোসেন এবং সিরাজুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সম্রাট শাহ ।সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন ইব্রাহীম হোসেন এবং নির্বাহী সদস্য হয়েছেন মাজেদ রেজা বাঁধন,এইচ এম ইমরান এবং ইমদাদুল হক। নির্বাচনে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৩১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দীক ,অন্য তিনজন নির্বাচন কমিশনার ছিলেন এ্যড:বদিউজ্জামান,জেলা সমবায় অফিসের পরিদর্শক রুহুল আমিন মোল্যা। নির্বাচনে আইনশৃংখলা বিষয়ক সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা। এদিকে নব-নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক এবং সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ।

ঝিনাইদহ/নির্বাচন বিজ্ঞপ্তি

]]>
https://thedailyannadiganta.com/archives/537/feed 0
ঝিনাইদহে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, গ্রেফতার ধর্ষক https://thedailyannadiganta.com/archives/369 https://thedailyannadiganta.com/archives/369#respond Fri, 17 Feb 2023 03:01:00 +0000 http://thedailyannadiganta.com/?p=369 স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চন্ডিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রিপন রংপুর জেলার পীরগাছা উপজেলার বাসিন্দা।
ঝিনাইদহ র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক ই-মেইল বার্তায় জানান, স্কুলে যাওয়া আসার পথে দেড় বছর ধরে রিপন ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কুপ্রস্তাবে রাজী না হওয়ায় আসামি স্কুলছাত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল যোগে তাকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে রংপুর জেলার পীরগাছা থানায় আসামির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত রিপন।
তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই মামলার প্রধান আসামি রিপনকে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে রিপন উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে

]]>
https://thedailyannadiganta.com/archives/369/feed 0