টাকা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 17 Feb 2023 04:03:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg টাকা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 আজ থেকে পাওয়া যাবে ১ হাজার টাকার নতুন নোট https://thedailyannadiganta.com/archives/406 https://thedailyannadiganta.com/archives/406#respond Thu, 16 Feb 2023 04:01:38 +0000 http://thedailyannadiganta.com/?p=406 পূর্বের মতোই অপরিবর্তিত রেখে এক হাজার টাকার নতুন নোট বাজারে আসছে। যা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।
নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ ছাড়া বর্তমানে প্রচলনে থাকা এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/406/feed 0