ট্রেন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 15:17:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ট্রেন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন https://thedailyannadiganta.com/archives/2486 https://thedailyannadiganta.com/archives/2486#respond Wed, 24 Jul 2024 14:04:18 +0000 https://thedailyannadiganta.com/?p=2486 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে পরিষেবা স্থগিত করার এক সপ্তাহ পর বাংলাদেশ রেলওয়ে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু করবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির বুধবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
হুমায়ুন কবীর বলেন, আগামীকাল কারফিউ শিথিল হওয়ার সময় ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টঙ্গী রুটসহ রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের অন্যান্য রুটেও স্বল্প দূরত্বে কমিউটার ট্রেনগুলো চলাচল করবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনা করে সার্বিকভাবে দূরপাল্লার ট্রেন চলাচলের বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
সচিব বলেন, মালবাহী ট্রেনগুলো আজ থেকে কার্যক্রম শুরু করেছে, অন্যান্য ট্রেন পরিষেবা বন্ধ থাকার সময় তেল ট্যাঙ্কার বহনকারী ট্রেনগুলো বাধাহীন ছিলো।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে বাংলাদেশ রেলওয়ে ১৮ জুলাই বিকেল থেকে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2486/feed 0