ডিএমপি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 15:52:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ডিএমপি – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 ফুটেজ দেখে শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে: ডিবিপ্রধান https://thedailyannadiganta.com/archives/2515 https://thedailyannadiganta.com/archives/2515#respond Wed, 24 Jul 2024 15:00:35 +0000 https://thedailyannadiganta.com/?p=2515 কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সঙ্গে জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (২৪ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হারুন বলেন,আন্দোলনের নামে ঢাকা মহানগরীতে সরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। মনোবল ভাঙতে পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ডাটা সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। হামলার রসদ সরবরাহ করার তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে।
তিনি বলেন, জামায়াত-শিবির ও বিএনপির কিছু নেতা টাকা-পয়সা দিয়ে বস্তিসহ বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করেছে। এরপর মহাখালীতে জড়ো হয়ে সেতু ভবনে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
ডিবিপ্রধান বলেন, একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কীভাবে আগুন লাগাচ্ছে এবং মালামাল লুট করে নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অনেকের নাম-পরিচয় পাওয়া গেছে। দ্রুত সবাইকে গ্রেপ্তার করা হবে।
হারুন বলেন, যেসব স্থাপনার হামলা চালানো হয়েছিল, সব জায়গায় গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। কীভাবে, কার মাধ্যমে তারা গান পাউডার ও অস্ত্র এনেছে বের করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ মারার জন্য টাকা ও আগুন দেওয়ার জন্যও টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। কে নির্দেশনা দিয়েছে, কারা অর্থায়ন করেছে সব বের করা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2515/feed 0