তুরস্ক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 14 Mar 2023 06:24:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg তুরস্ক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গত ফেব্রুয়ারি ভূমিকম্পে তুরস্কে নিহত ৪৮ হাজার ৪৪৮, বিদেশী ৬,৬৬০ জন https://thedailyannadiganta.com/archives/1171 https://thedailyannadiganta.com/archives/1171#respond Tue, 14 Mar 2023 06:24:21 +0000 http://thedailyannadiganta.com/?p=1171 গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুরস্কে গত মাসের ভূমিকম্পে প্রায় ৬৬৬০ জন বিদেশি নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ৬ হাজারের মতো লোক নিহত হয়েছে।

সোমবার (১৩ মার্চ ২০২৩) আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু। সূত্র: মিডল ইস্ট মনিটর

]]>
https://thedailyannadiganta.com/archives/1171/feed 0
তুরস্কে জমেছে প্রায় ২১০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ,ধ্বংসস্তূপ সরাতে নতুন চ্যালেঞ্জের মুখে তুর্কি সরকারে https://thedailyannadiganta.com/archives/857 https://thedailyannadiganta.com/archives/857#respond Fri, 03 Mar 2023 02:22:52 +0000 http://thedailyannadiganta.com/?p=857 ভূমিকম্পের তিন সপ্তাহ কেটে গেছে। এখন পালা ধ্বংসস্তূপ সরানোর। তবে কয়েক লাখ টন ধ্বংসস্তূপ সরাতে গিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে তুর্কি সরকার। ইউএনডিপি বলছে, ভূমিকম্প এবং এর আফটারশকের কারণে ১১৬ থেকে ২১০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমা হয়েছে, যা প্রায় ১০০ বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আর এত সংখ্যক ধ্বংসস্তূপ সরাতে গিয়েই ব্যাপক চ্যালেঞ্জের মুখে এরদোগান সরকার। খবর এনডিটিভির।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক। এরপর থেকে কয়েক হাজার আফটারশক অনুভূত হয়েছে। সেসব ছোট-মাঝারি আকারের কম্পনের ফলেও নতুন করে ধসে পড়েছে বহু ঘরবাড়ি। তুর্কি সরকারের তথ্য বলছে, ভূমিকম্পের ফলে ১ লাখ ৫৬ হাজার ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণভাবে ধসে কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আরও অনেক স্থাপনা। এসব স্থাপনাও সরকারের উদ্যোগে ভেঙে ফেলা হবে। ফলে যে বিশাল পরিমাণ ধ্বংসস্তূপ জমা হয়েছে তা সরানোর মতো সক্ষমতা সরকারের নেই।
শুধুমাত্র হাতয় প্রদেশেই ২০০টি ফুটবল মাঠের সমান ১৯টি পৃথক জায়গায় ফেলা হচ্ছে এসব ধ্বংসস্তূপ। কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন ১ লাখ ৫০ হাজার কিউবিক মিটার ধ্বংসাবশেষ সেখানে জমা রাখা হচ্ছে। তবে এ বিশাল পরিমাণ ধ্বংসস্তূপের দীর্ঘমেয়াদি সমাধান কী, তা এখনও জানে না সরকার।
বিশেষজ্ঞদের শঙ্কা, দেশটির পুরনো ভবনগুলোর উপাদানে অ্যাসবেস্টস থাকতে পারে, যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী। এই উপাদান অনেক দেশের মতো তুরস্কেও নিষিদ্ধ করা হয়েছে। তবে এখন সে উপাদান বাতাসে মিশে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ঝুঁকি রোধ করার মতোও কোনো ব্যবস্থা নেয়ার মতো অবস্থায় নেই সরকার। ফলে এই ভূমিম্পের প্রভাব দেশটিতে ধারণার চেয়েও দীর্ঘমেয়াদি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

]]>
https://thedailyannadiganta.com/archives/857/feed 0
তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: প্রায় ৫১ হাজার মরদেহ উদ্ধার https://thedailyannadiganta.com/archives/681 https://thedailyannadiganta.com/archives/681#respond Fri, 24 Feb 2023 09:14:10 +0000 http://thedailyannadiganta.com/?p=681 তুরস্ক-সিরিয়া সীমান্তে প্রাণহানির সংখ্যা ৫১ হাজার ছুইছুই। সরকারি হিসেবেই এখন পর্যন্ত ১ লাখ ৭০ হাজারের বেশি ভবন বিধ্বস্তের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে দৈনিক ৪০টি ট্রাক অঞ্চলটিতে ত্রাণ সরববাহ করছে। সব ক্রসিং খুলে দেয়া হলে সহায়তার পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলেও জানানো হয়।
বিদ্রোহী নিয়ন্ত্রিত দুর্যোগপূর্ণ অঞ্চলটির প্রায় ৪ মিলিয়ন বাসিন্দা নির্ভর করছে ত্রাণ সাহায্যের ওপর। বর্তমানে মাত্র একটি ক্রসিংয়ের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে ত্রাণ সহায়তা। ত্রাণ সংকটে এরমধ্যেই অঞ্চলগুলোতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। বেড়েছে বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ।
এ প্রসঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মোহাম্মদ হাদী বলেন, সিরিয়ায় এ অঞ্চলটিই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্রসিং খোলার পরে ত্রাণ সরবরাহ বেড়েছে বটে কিন্তু তা মোটেই পর্যাপ্ত নয়। তিনটি ক্রসিং পয়েন্টের মাধ্যমে আমরা এখন পর্যন্ত ২৫০টিরও বেশি ট্রাক পাঠিয়েছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/681/feed 0
তুরস্ক ও সিরিয়ায় নিহত বেড়ে প্রায় ৪৪ হাজার https://thedailyannadiganta.com/archives/465 https://thedailyannadiganta.com/archives/465#respond Fri, 17 Feb 2023 05:48:56 +0000 http://thedailyannadiganta.com/?p=465 তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। আহত লাখেরও বেশি মানুষ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৮ হাজার ৪৪ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশের ৪০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। বিভিন্ন দেশের উদ্ধারকর্মীসহ বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী মাঠে কাজ করছে। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এদিকে ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। এতে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।
উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

]]>
https://thedailyannadiganta.com/archives/465/feed 0