ত্রান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 10 Feb 2023 18:59:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg ত্রান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 তুরস্কের পর সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ https://thedailyannadiganta.com/archives/247 https://thedailyannadiganta.com/archives/247#respond Fri, 10 Feb 2023 18:59:12 +0000 http://thedailyannadiganta.com/?p=247 ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার ও ওষুধ পাঠানো হবে।
আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিশনে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। উড়োজাহাজটি বাংলাদেশ থেকে আজ শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর উড়োজাহাজটি বাংলাদেশে ফিরে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। এতে সহস্রাধিক নিহত হওয়ার পাশাপাশি প্রচুর মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েন। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে উক্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/247/feed 0