দর্শনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sat, 06 May 2023 02:07:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দর্শনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চুয়াডাঙ্গায় প্রশাসনের নাম ভাঙিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছে ইট ভাটার মালিক https://thedailyannadiganta.com/archives/1788 https://thedailyannadiganta.com/archives/1788#respond Fri, 05 May 2023 08:00:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1788 চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের দোস্ত পূর্ব পাড়া গ্রামে একই দাগে ২০ থেকে ২৫ বিঘা জমি থেকে অবৈধভাবে মাটি উত্তলন করছে আর এম কে ব্রিকসের মালিক মাটি খেকো মিজানুর রহমান। প্রতিদিন শত শত গাড়ি মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। এতে করে রাস্তায় যে পরিমান মাটি পড়ছে তাতে বৃষ্টি হলে যেকোন সময় দুর্ঘটনার শিকার হবে পথচারিরা। প্রসাননের নাম ভাঙিয়ে দেদারসে ভেকু মেশিন দিয়ে শত শত গাড়ি মাটি কেটে মাটি খেকো মিজানুর রহমান নিজ ইট ভাটায় প্রেরন করছে। শত শত গাড়ি মাটি নিয়ে যাওয়া আসা করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে পাশের কিছু বসতবাড়ী ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে জায়গা থেকে মাটি উত্তলন করছে তার পাশেই ফসলী জমি থাকায় ফসলী জমি গুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনসাধারণ সাংবাদিক দের বলেন, এভাবে মাটি কাটার ফলে রাস্তাসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু পুকুরের মালিক এবং ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে ভয় পাই। তবে এলাকাবাসীর দাবী মাটি কাটা বন্ধ করে রাস্তাসহ পাশের বসত বাড়ি ও ফসলী জমি রক্ষা করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুঁইয়া কে জানালে তিনি সাংবাদিকদের কে বলেন, মাটি কাটার কোন অনুমোদন নেই। তবে যারা অবৈধভাবে মাটি উত্তলন করছে তাদের কে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফসলী জমি টিকিয়ে রাখতে প্রসাশন সার্বক্ষনিক কাজ করবে। তবে শুক্রবার ও শনিবার ছুটির দিন থাকায় এই দুইদিন বেশি ট্রাক্টর ব্যবহার করছে তারা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1788/feed 0
দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সভাপতি জাহিদুল, সম্পাদক যুদ্ধ https://thedailyannadiganta.com/archives/1543 https://thedailyannadiganta.com/archives/1543#respond Sat, 08 Apr 2023 08:09:41 +0000 http://thedailyannadiganta.com/?p=1543 চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দর্শনা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে বিগত কমিটির আয় ও ব্যয়সহ প্রতিবেদন পাঠ করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী। এরপর সকলের মতামতের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে আহ্বায়ক কমিটি ১৩ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে।
সভায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুজ্জামান যুদ্ধ। সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হন ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন।
প্রেসক্লাবের নতুন কমিটির নির্বাচিত সহ-সভাপতি চঞ্চল মেহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহ। কার্যনির্বাহী সদস্য- হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু ও আওয়াল হোসেন।
সাংবাদিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক সুকমল চন্দ্র দাস বাঁধন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাব্বির আলিম, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক ওয়াসিম রয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামান তারিক, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান। কার্যনির্বাহী সদস্য- ওসমান আলী, চঞ্চল মেহমুদ ও ফরহাদ হোসেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1543/feed 0
চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২ https://thedailyannadiganta.com/archives/947 https://thedailyannadiganta.com/archives/947#respond Tue, 07 Mar 2023 13:04:17 +0000 http://thedailyannadiganta.com/?p=947 চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানাধীন ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ ) রাতে দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়া গ্রামস্থ বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে দর্শনা হতে হিজলগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- তরিকুল ইসলাম (১৯), পিতা-মৃত সুন্নত আলী, সাং-চরবাখৈল, মোঃ ইমরান আলী (১৯), পিতা-মোঃ সাত্তার আলী,সাং-কন্দপদিয়া, উভয় থানা-ইবি, জেলা-কুষ্টিয়া

দর্শনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে এসআই শেখ রকিবুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই কাজী বায়েজীদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি করছিলেন। দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়া গ্রামস্থ বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে দর্শনা হতে হিজলগাড়ী এলাকায় ৭/৮ জন ব্যক্তি রাস্তার উত্তর পার্শ্বে পিকআপ ট্রাক রেখে রাস্তার উভয় পার্শ্বে রশি দিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ওসি লুৎফুল কবীর, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েত রিকুল ইসলাম (১৯), মোঃ ইমরান আলী (১৯),কে আটক করা হয়। এজাহারনামীয় পলাতক আসামী ০২ জন সহ ৩/৪ জন অজ্ঞাতনামা আাসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাত দলের কাছ থেকে ২টি লোহার রডের কাটা অংশ, ১টি লোহার তৈরি গাছি দা,২টি হাসুয়া, ১টি লোহার তৈরি কাস্তে, ১টি সুতার পাকানো দড়ি, ১ সেট গাড়ির চাবিসহ একটি ব্লু রঙ্গের ৬ চাকা বিশিষ্ট পিকআপ, যাহার রেজিঃ নং-ঢাকা-ন ১৩-৮৬০৪উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করেনয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/947/feed 0
চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩ https://thedailyannadiganta.com/archives/899 https://thedailyannadiganta.com/archives/899#respond Sat, 04 Mar 2023 07:19:12 +0000 http://thedailyannadiganta.com/?p=899 মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
জানা গেছে, শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১২ টার সাড়ে দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের নেতৃত্বে অভিযান চালায় দক্ষিণচাঁদপুর ও দর্শনা পুরাতন বাজারে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাম প্রসাদ সরকার, এএস আই বশির আহমেদ, এ এস আই তুহিন হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা টু হিজলগাড়ীগামী পাকা রাস্তার উপর থেকে দুইজন চোরাচালানীকে গ্রেফতার করে।
তাদের দুজনের কাছে প্লাস্টিকে মোড়ানো বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃততা হলেন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া স্কুল পাড়ার নজরুল ইসলাম (৫০) ও দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে ও সেনা সদস্য সাব্বির হোসেনের পিতা আমজাদ হোসেন (৫২)।
অপরদিকে একইদিন গভীর রাতে দর্শনা পৌরসভার পুরাতন বাজার আশরাফ হার্ডওয়ারের সামনে অভিযান চালিয়ে শ্যামপুর উত্তর পাড়ার নাছির উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী অনিক বিশ্বাস (২২),কে ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
গতকালই তাদের ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে মামলাসহ তিনজনকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/899/feed 0
চুয়াডাঙ্গায় ৬ দফা দাবি বাস্তবায়নের রেলপথ অবরোধ পরে প্রসাশনের আশ্বাসে প্রত্যাহার https://thedailyannadiganta.com/archives/799 https://thedailyannadiganta.com/archives/799#respond Wed, 01 Mar 2023 08:07:36 +0000 http://thedailyannadiganta.com/?p=799 চুয়াডাঙ্গার দর্শনায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বেলা ১১টায় দর্শনা হল্টস্টেশনে রেলপথ অবরোধ কর্মসুচি পালন করা হয়েছে।
দর্শনার জন্য আমরা, সংগঠনের আয়োজনের সকাল ১১টার দিকে দর্শনা হল্টস্টেশনে অবরোধ কর্মসুচি শুরু হয়। সংগঠনের আহবায়ক জাসদ নেতা আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউ পি চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম তার বক্তব্যে বলেন দর্শনা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আপ, চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রা বিরতি, ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনার জন্য আসন বরাদ্ধ ও পুরাতন রেলস্টেশন রেলক্রসিং এ আন্ডারপাস ও ওভারপাস নির্মান ও বিগতদিন বন্ধ থাকা দুটি লোকাল ট্রেন দর্শনা থেকে পুনরায় চালু করা সহ ৬ দফা দাবি তুলে ধরেন। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসান মিতা অবরোধ কর্মসুচিতে অংশ নিয়ে বলেন অবরোধ কর্মসুচি প্রত্যাহার করুন, আপনাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পৌছানোর ব্যাবস্থা করা হবে। পরে সংগঠনের আহবায়ক অবরোধ কর্মসুচি প্রত্যাহার করার ঘোষনা দেন। কর্মসুচিতে বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, ছাত্র, এনজিও কর্মিদের অংশ গ্রহন ছিল।

]]>
https://thedailyannadiganta.com/archives/799/feed 0
দর্শনা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন,একক প্রার্থী হিসাবে আতিয়ার রহমান মেয়র নির্বাচিত https://thedailyannadiganta.com/archives/756 https://thedailyannadiganta.com/archives/756#respond Tue, 28 Feb 2023 15:21:08 +0000 http://thedailyannadiganta.com/?p=756 চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভার মেয়র পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগের প্রার্থী হাবু মেয়র নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভার মেয়র পদে উপনির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। আওয়ামীলীগের একক প্রার্থী আতিয়ার রহমান হাবু থাকায় অবশেষে ভোটগ্রহন হচ্ছেনা। তিনিই দর্শনা পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হলেন। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ জানান, নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে আতিয়ার রহমান হাবুকে নিয়মানুযায়ী গণবিঞ্জপ্তির মাধ্যমে মঙ্গলবার উপনির্বাচনে মেয়র পদে আতিয়ার রহমান হাবুকে মেয়র হিসাবে ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য গত বছর ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও চার বারের মেয়র মতিয়ার রহমান। তার মৃত্যুর পর দলীয় ভাবে মনোনয়ন পান প্রয়াত মতিয়ার রহমানের মেজ ভাই ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান হাবু।অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে প্রার্থী হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃ কাদের,পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আসলাম আলী তোতা ও সাবেক স্বতত্র প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান। মনোনয়ন পত্র জমা দেবার আগেই নেতাকর্মী সহ হামলার স্বীকার হলে জামাত নেতা আঃ কাদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাড়ান।এহাড়া ২০ ফেব্রুয়ারী যাচাই বাচাই পর্বে শেখ আসলাম আলী তোতার প্রার্থীতা বাতিল হয়।অপর প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/756/feed 0