দুদক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 15 May 2023 03:21:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দুদক – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 দুবাই গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশির সম্পদ অনুসন্ধানে যাচ্ছে দুদক https://thedailyannadiganta.com/archives/1931 https://thedailyannadiganta.com/archives/1931#respond Mon, 15 May 2023 03:20:45 +0000 http://thedailyannadiganta.com/?p=1931 গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুবাইয়ে যাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। এরই মধ্যে সেসব নাগরিকের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। বিষয়টি নিয়ে দুবাইয়ে বসবাসরত অন্য বাংলাদেশিদের সাথেও কথা বলবে দুদক।
গ্লোবাল ফিন্যানসিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী, বছরে ৬৪ হাজার কোটি টাকা পাচার হয় বিশ্বজুড়ে। যার বড় একটি অংশ যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। চলতি বছরের শুরুতে, দুবাইয়ে ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খবর আসে গণমাধ্যমে। এ নিয়ে একটি রিটের শুনানি করে, দুদকসহ তিন প্রতিষ্ঠানকে খতিয়ে দেখার নির্দেশ দেন হাইকোর্ট।
দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, আদালতের আদেশ অনুযায়ী তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক। গোল্ডেন ভিসা পাওয়া ৪৫৯ বাংলাদেশি ও তাদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে দুবাইয়ের কাছে। সে তথ্য পাওয়া গেলে, অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখা সহজ হবে বলে জানিয়েছে দুদক।
দুদক কমিশনার আরও বলেন, দুদক মনে করে দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটির কাছেও এ সংক্রান্ত তথ্য থাকতে পারে। এ জন্য সরেজমিনে খতিয়ে দেখতে মধ্যপ্রাচ্যের দেশটিতে অনুসন্ধান দল পাঠানো হবে।
দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, ৪৫৯ জন বাংলাদেশির সম্পদের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারাও।

]]>
https://thedailyannadiganta.com/archives/1931/feed 0
ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এমপি গোলাপের https://thedailyannadiganta.com/archives/412 https://thedailyannadiganta.com/archives/412#respond Fri, 17 Feb 2023 05:55:24 +0000 http://thedailyannadiganta.com/?p=412 সুপ্রিমকোর্টের আইনজীবী ও যুবলীগের সাবেক নেতা সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে এ ক্ষতিপূরণের মামলার আবেদন করেন তিনি।
সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ মানহানির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, আমাকে নিয়ে দেশে-বিদেশে ভিডিওর মাধ্যমে এবং দুদকে গিয়ে বিভিন্ন মিডিয়াতে মিথ্যা অপপ্রচার করেছে, এতে করে সামাজিকভাবে আমার মানহানি হয়েছে। এ কারণে ৫০০ কোটি টাকার মামলা করেছি।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাপের যুক্তরাষ্ট্রে ‌‘বাড়ি’ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়ার পর সুমনের বিরুদ্ধে এই মামলার আবেদন করেন তিনি। এক সপ্তাহ আগে গোলাপের বিরুদ্ধে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছে জানিয়ে দুদকে লিখিত অভিযোগ দিয়েছিলেন সুমন। অভিযোগে তিনি বলেন, আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপন করেছেন।
তবে এ বিষয়ে কোনো চিঠি পায়নি বলে জানান ব্যারিস্টার সুমন। তিনি বলেন, একটি অনলাইন পোর্টালে দেখেছি, আমার বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। নোটিশ পেলে পদক্ষেপ গ্রহণ করব।

]]>
https://thedailyannadiganta.com/archives/412/feed 0
৩৯ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে নজিবুল বশরের দুই ছেলে : দুদক https://thedailyannadiganta.com/archives/453 https://thedailyannadiganta.com/archives/453#respond Fri, 17 Feb 2023 05:25:04 +0000 http://thedailyannadiganta.com/?p=453 ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
আরিফ সাদেক জানান, ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় ১৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এ মামলায় আসামিরা হলেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি ও সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারি; প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান কে এম খালেদ ও তাঁর ছেলে কে এম রাকিব হোসেন, স্বজন খন্দকার মো. মোস্তাহিদ; প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালক মুসলিমা শিরিন, জেড এম কায়সার, মো. অলিউজ্জামান, এম শাহাদত হোসেন কিরন; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলশান আরা হাফিজ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তাজরিয়ান হক; সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আহসান কবির খান ও সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল হক।

]]>
https://thedailyannadiganta.com/archives/453/feed 0