দূর্ঘটনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 16 May 2023 05:04:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দূর্ঘটনা – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১৬ https://thedailyannadiganta.com/archives/1947 https://thedailyannadiganta.com/archives/1947#respond Tue, 16 May 2023 05:03:36 +0000 http://thedailyannadiganta.com/?p=1947 চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে রয়েল এক্সপ্রেসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাশা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সাগর (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১৬ জন। গতকাল সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের রাতুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এসময় ঘটনাস্থলের নিকটবর্তী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও হেলপার।
নিহত সাগর আলী চুয়াডাঙ্গার দর্শনা ইসলাম বাজারপাড়ার বাবু হোসেনের ছেলে। আহতেরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী গ্রামের নূর ইসলামের ছেলে আলামিন (২৪), দামুড়হুদা উপজেলার পোতারপাড়ার আলতাব হোসনের ছেলে শাহাবুল ইসলাম (৬০), একই উপজেলার জয়রামপুরের ফরজ আলীর ছেলে মিরাজ (২২), দর্শনা পুরাতন বাজারপাড়ার রুস্তম আলীর ছেলে নাহিদ (৩৫), চুয়াডাঙ্গা কোর্টপাড়ার আকছেদ আলীর ছেলে গোলাম আজম (৫৭), সুমিরদিয়া নিলার মোড় এলাকার কটা ফাকিরের মেয়ে মেহেরুন (৩০), জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের দিদার মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (২৮), ঢাকার মোহাম্মদপুরের মহসিন তালুকদারের ছেলে তাকি। এ ছাড়া আটকে পড়া বাস যাত্রীদের উদ্ধার করার সময় আহত হন হোসেন আলী নামের একজন ফায়ারফাইটার।
ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
জানা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে পূর্বাশা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪২ রেজিস্ট্রেশন নম্বরের এসি বাসটি ১৮ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি ঝিনাইদহ সাধুহাটি ইউনিয়নের বোড়াই এলাকায় পৌঁছালে রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় বাসের সুপারভাইজার সাগরের। তবে বাসের চালক ও হেলপারের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ৯ জন যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত আরও কয়েকজন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসা নেন।
স্থানীয় এক ব্যক্তি জানান, দুর্ঘটনাস্থলের অদূরে মহাসড়কের পাশেই এক ব্যক্তির পুকুর ভরাটের কাজ চলছিল। ট্রাক্টরে করে মাটি বহনের সময় রাস্তার ওপর ও চারপাশে মাটি ও কাদা ছড়িয়ে ছিটিয়ে ছিল। রাস্তার ওপরে থাকা কাদার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শব্দ শুনে গ্রামের অনেকে ঘটনাস্থলে ছুটে আসে। এসময় স্থানীয়দের সহায়তায় বাসের কয়েকজন যাত্রী বের হতে পারলেও বেশির ভাগ যাত্রী আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে। এরমধ্যে একটি লাশও উদ্ধার করে পুলিশ।
পূর্বাশা পরিহবনের যাত্রী আল মেরাজ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘রয়েল এক্সপ্রেস পরিবহনের একটি বাস আমাদের বাসের সামনেই ছিল। বাসটিকে ওভারকেট করার চেষ্টা করছিলেন এই বাসের চালক। দুটি বাসই ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটছিল। ওভারটেক করার সময় আমরা রাস্তার যেখানে ছিলাম, রাস্তার ওপর সেখানে কাদা ও মাটি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমন সময় আমাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমি জানালার পাশের ছিটে ছিলাম। বাসটি কয়েকবার পাল্টি খায়। আমার শরীরে পেট্রোল পড়ে ভিজে যাওয়ায় আগুন লাগার ভয়ে পা দিয়ে লাথি মেরে জানালার কাঁচ সরিয়ে তারপর বাইরে বের হই। এসময় জানালার কাঁচে আমার পা কেটে যায়।’ আল মেরাজ আরও জানান, তিনি দর্শনা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটিতে ঢাকার উদ্দেশ্যে ১০টা ৪৫ মিনিটে দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা থেকে ওঠেন। বাসটি ১১টার পরপরই চুয়াডাঙ্গা কাউন্টারে পৌঁছায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাত্রীদের চিকিৎসা গ্রহণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাত্রীদের চিকিৎসা গ্রহণ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যতর চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বাস দুর্ঘটনায় আহত ৬ জনতে জরুরি বিভাগে নেয়। আহতদের মধ্যে একজনকে ভর্তি রাখা হয়, অন্য পাঁচজনের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর একই দুর্ঘটনায় আরও দুজন এবং উদ্ধার কাজে নিয়োজিত একজন ফায়ারফাইটার আহত অবস্থায় জরুরি বিভাগে আসে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘দুর্ঘটনাকবলীত বাসটির কয়েকজন যাত্রী জানান, পূর্বাসা পরিবহনটি ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলছিলো। এসময় সামনে থাকা রয়েল একপ্রেস পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় পূর্বাশা পরিহহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। তিনি আরও বলেন, বাসটিতে ১৮ থেকে ২০ জন যাত্রী ছিলো। বাসের চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি। বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আমরা প্রথমে আহত ৬জন যাত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। বাসের মোট যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন। রাত পৌনে দুইটা পর্যন্ত আমরা উদ্ধার কাজ চারিয়েছি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1947/feed 0
মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার-ভ্যান সংঘর্ষ, নিহত ২৬ https://thedailyannadiganta.com/archives/1938 https://thedailyannadiganta.com/archives/1938#respond Mon, 15 May 2023 03:43:53 +0000 http://thedailyannadiganta.com/?p=1938 মেক্সিকোতে ট্রাক্টর ট্রেলার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, তামাউলিপাসের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে সরকারি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কোনো ট্রাককে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে কয়েকটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্র থেকে ধারণা করা হচ্ছে, নিহতদের সবাই মেক্সিকান।
তবে ট্রাক চালক পালিয়ে গেছেন কিনা বা দুর্ঘটনায় মারা গেছেন কিনা, তদন্তকারীরা তা এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানা গেছে।
তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানিয়েছে, ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1938/feed 0
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত https://thedailyannadiganta.com/archives/1810 https://thedailyannadiganta.com/archives/1810#respond Fri, 05 May 2023 04:06:14 +0000 http://thedailyannadiganta.com/?p=1810 ফেনীর লালপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই দুই যুবক হলেন, মো. শুভ (২৬) ও মো. মারুফ (২৬)। তাঁরা দুই বন্ধু ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে রাঙামাটিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ফেনীতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মোটরসাইকেলটি। তাঁদের মধ্যে শুভ ঢাকার উত্তরখান থানার মাদারবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে আর মারুফ ঢাকার দক্ষিণখান থানা এলাকার মো. মজিবরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকাল ৬:৩০ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন দুই বন্ধু। ফেনীর লালপুল এলাকায় পৌঁছানোর পর চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ওই দুই যুবক গুরুতর আহত হন। পরে মহিপাল হাইওয়ে পুলিশের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন, তাঁদের দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ওই দুই যুবক বন্ধু ছিলেন। তাঁরা ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁরা একটি মোটরসাইকেলে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। সম্ভবত সারারাত ঘুমহীন থাকার কারনে তারা দুর্ঘটনায় পতিত হয়। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1810/feed 0
চুয়াডাঙ্গায় ট্রাক্টর—মোটরসাইকেলের সংঘর্ষ যুবকের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/1395 https://thedailyannadiganta.com/archives/1395#respond Sat, 01 Apr 2023 04:16:23 +0000 http://thedailyannadiganta.com/?p=1395 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মঈনুদ্দীন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে মোটরসাইকলের আরোহী ও ট্রাক্টর চালক। তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঈনুদ্দীন দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। আহতরা হলেন— মোটরসাইকেলের আরোহী কুতুবপুর গ্রামের বগা মন্ডলের ছেলে হাসিবুর (২৮) ও ট্রাক্টরের চালক কার্পাসডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল মমিনের ছেলে শাহিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে কার্পাসডাঙ্গা—মুজিবনগর সড়ক দিয়ে মোটরসাইকেলে মঈনুদ্দীন ও হাসিবুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে আরামডাঙ্গা বটতলা মোড়ে পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিভর্তি ট্রাক্টের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালক মঈনুদ্দীন ও আরোহী হাসিবুরসহ ট্রাক্টর চালক শাহিন গুরুতর জখম হয়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে মঈনুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, ‘রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে ব্যক্তিগত কাজে দামুড়হুদায় আসছিলেন। পথিমধ্যে কার্পাসডাঙ্গা আরামডাঙ্গা বটতলা মোড়ে পেঁৗছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঈনুদ্দীনের মৃত্যু হয়। আহত হাসিবুলকে স্থানীয়রা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1395/feed 0
ত্রিশালে মাইক্রোবাস খাদে পড়ে বিস্ফোরণ, নিহত ৪ https://thedailyannadiganta.com/archives/1126 https://thedailyannadiganta.com/archives/1126#respond Mon, 13 Mar 2023 03:39:47 +0000 http://thedailyannadiganta.com/?p=1126 ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, রাঙামাটিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাসটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে দুই নারীসহ চারজন নিহত হন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1126/feed 0
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয় https://thedailyannadiganta.com/archives/986 https://thedailyannadiganta.com/archives/986#respond Wed, 08 Mar 2023 08:53:58 +0000 http://thedailyannadiganta.com/?p=986
  • শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের এখানে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয়।
    বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের তিনি এ কথা বলেন।
    ডা. সামন্ত লাল সেন ব‌লেন, চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলছি, কারণ কারো শরীরের ৮০ ভাগ, কারো ৯০ ভাগ; কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।
    তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজনের বার্ন না থাকায় ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে। আর যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সা‌পো‌র্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।
  • ]]>
    https://thedailyannadiganta.com/archives/986/feed 0
    জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে : সুরক্ষা সচিব https://thedailyannadiganta.com/archives/983 https://thedailyannadiganta.com/archives/983#respond Wed, 08 Mar 2023 08:48:58 +0000 http://thedailyannadiganta.com/?p=983 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানিয়েছেন, জমে থাকা গ্যাস থেকে রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
    বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
    সচিব বলেন, আর কেউ ভবনটিতে আটকা নেই। এ ঘটনায় র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন টিম কাজ করছে। পুরো বিষয়টা তদন্ত শেষেই জানা যাবে। কিন্তু আমাদের প্রাথমিক ধারণা, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে। আমরা যতটুকু জানি ভেতরে কেউ আটকা নেই৷ ইতোমধ্যেই ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তারপরেও আমরা উদ্ধারকাজ সমাপ্ত করিনি, এখন পর্যন্ত কাজ চলছে৷
    তিনি বলেন, এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য আমি অফিসিয়ালি জানতে পেরেছি।
    মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/983/feed 0
    নেত্রকোণায় পিকনিকের বাস উল্টে নিহত ১, আহত ৩৭ https://thedailyannadiganta.com/archives/977 https://thedailyannadiganta.com/archives/977#respond Wed, 08 Mar 2023 08:20:43 +0000 http://thedailyannadiganta.com/?p=977 নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুরে একটি পিকনিকের বাস উল্টে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন।
    বুধবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসাছাত্রের নাম হিমেল শেখ (১২)।
    পুলিশ জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এদের মধ্যে বেশিরভাগই মাদরাসার শিশু শিক্ষার্থী।
    মুক্তাগাছার ওই মাদরাসার সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম বলেন, আমরা মুক্তাগাছা থেকে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে পিকনিক করার জন্য দুর্গাপুরে রওনা হই। সকাল ১০টার দিকে নেত্রকোণার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানক্ষেত উল্টে যায়। এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/977/feed 0
    সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ https://thedailyannadiganta.com/archives/908 https://thedailyannadiganta.com/archives/908#respond Sat, 04 Mar 2023 11:31:21 +0000 http://thedailyannadiganta.com/?p=908 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ। তিনি বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

    প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

    আরও বিস্তারিত আসছে…

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/908/feed 0
    দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত https://thedailyannadiganta.com/archives/693 https://thedailyannadiganta.com/archives/693#respond Fri, 24 Feb 2023 14:25:21 +0000 http://thedailyannadiganta.com/?p=693 দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ জন। নিহতদের ৪ জনের গ্রামের বাড়ি ফেনীতে বলে জানা যায়। তাদের মধ্যে আবুল হোসেন নামের একজন ১৬ বছর পর দেশে ফিরছিলেন। বাকিরা মাঝে মধ্যে দেশে এসেছিলেন। তবে এখনো সবার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
    শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানা গেছে।
    দুর্ঘটনায় নিহতের বিষয়ে সাংবাদিক হোসাইন তারেক বলেন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতরা ফেনীর বাসিন্দা। আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আত্মীয় ও আছে নিহতদের মধ্যে।
    তিনি জানান, নিহত ও আহত প্রত্যেকে প্রায় ১৪ বছর পর বাড়িতে ফেরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন। পথেই লরি চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
    নিহত আবুল হোসেনের স্বজন নাজমুল জানান, আবুল হোসেনের বয়স ৩৫ বছর। তিনি ১৬ থেকে ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা গেছেন। তিনি সেখানে বিয়ে করেছিলেন। সেখানে জন্ম নেওয়া সন্তানকে নিয়ে দেশে আসতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বলেন, কাছাকাছি এলাকার চারজন মারা গেছে তাদের মধ্যে রাজু একবছর আগে গেছেন।
    নিহতদের বিস্তারিত তথ্য এখনো পাননি জানিয়ে নাজমুল বলেন, এখনো পুরো তথ্য পাইনি। রাতে হয়তো পাবো। যারা মারা গেছেন সবাই দেশে আসছিলেন না। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে যারা আসছিলেন তারাও মারা গেছেন কিনা নিশ্চিত হতে পারিনি।

    ]]>
    https://thedailyannadiganta.com/archives/693/feed 0