দেউলিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Sun, 19 Feb 2023 14:43:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দেউলিয়া – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 পাকিস্তান ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী https://thedailyannadiganta.com/archives/543 https://thedailyannadiganta.com/archives/543#respond Sun, 19 Feb 2023 14:43:49 +0000 http://thedailyannadiganta.com/?p=543 পাকিস্তান ইতোমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে দাবি করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংস্থাপন, আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের এর জন্য দায়ী করেছেন।
শনিবার শিয়ালকোটে বেসরকারি একটি কলেজের অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের সবারই হয়তো জানা, পাকিস্তান দেউলিয়া হতে যাচ্ছে অথবা ঋণখেলাপি হতে যাচ্ছে, কিংবা একটি বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে।
ইতোমধ্যে হয়ে পড়েছে। আমরা এখন একটি দেউলিয়া দেশে বাস করছি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থিতিশীল একটি দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন ছিল। সমস্যার সমাধান আমাদের দেশেই নিহিত রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।
সাবেক পিটিআই সরকারের সমালোচনা করে আসিফ বলেন, আড়াই বছর আগে পাকিস্তানে জঙ্গি আনা হয়, যা শেষ পর্যন্ত বর্তমানের সন্ত্রাসবাদের ঢেউয়ে পরিণত হয়েছে।
করাচিতে পুলিশ কার্যালয়ে হামলার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো সাহসের সঙ্গে হামলাকারীদের সঙ্গে লড়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/543/feed 0