দেশজুড়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 14:44:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg দেশজুড়ে – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছয়দিনে যা হয়েছে দেশজুড়ে https://thedailyannadiganta.com/archives/2459 https://thedailyannadiganta.com/archives/2459#respond Wed, 24 Jul 2024 14:44:22 +0000 https://thedailyannadiganta.com/?p=2459 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নজিরবিহীন নৈরাজ্য ও তাণ্ডবের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই রাত থেকে ২৩ জুলাই রাত পর্যন্ত টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো। এই পরিস্থিতিতে গত কয়েক দিনের প্রধান ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো।
১৮ জুলাই
কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ শুরু হয় এদিন। কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সহিসংতায় প্রাণহানির খবর পাওয়া যায়।
দুর্বৃত্তকারীরা রাজধানীর মহাখালীতে সেতু ভবন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবন, দুর্যোগ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। শতাধিক গাড়ি পোড়ানো হয়। আগুন দেওয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। এর জেরে অন্তত ১২ ঘণ্টা বিটিভির সম্প্রচার বন্ধ ছিলো। রাজধানীর বাড্ডায় পুলিশ সদস্যদের কোনঠাসা করে ফেলে আন্দোলনকারীরা। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে আশ্রয় নেয় পুলিশ। র‌্যাবের হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে।এদিন সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর আগের দিন ১৭ জুলাই বন্ধ করা হয় দ্রুতগতির ফোরজি ইন্টারনেট সেবা। অবশ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, সহিংসতায় সরকারের ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, তারা মেরামত করে দ্রুত লাইন চালুর চেষ্টা করছে।বিটিভি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা

১৯ জুলাই
দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দিনগত রাত ১২টা থেকে প্রথম দফায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত কারফিউ ছিলো। এরপর দুই ঘণ্টা বিরতির পর বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কারফিউ চলে। একই সঙ্গে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনা মোতায়েন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বর মেট্রোরেল স্টেশন, এলিভেডেট এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ দিন নরসিংদীর জেলা কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। অরাজকতার সুযোগ নিয়ে গেট ভেঙে ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় অস্ত্র। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসরুল্লাহ বাংলা টিমের সাত সদস্য ও জেএমবি’র দুই নারী সদস্যও রয়েছে। এসময় ৮৫টি অস্ত্র ও এক হাজার ৫০টি গুলি ছিনিয়ে নেওয়া হয় বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
১৯ জুলাই রাত আড়াইটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সাক্ষাৎ করে আট দফা দাবি তুলে ধরেন কোটা আন্দোলনের তিন সমন্বয়ক। তারা জানান, আন্দোলনের নামে সহিংসতা ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অবশ্য এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ৯ দফা দাবির কথা জানান। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন।

২০ জুলাই
সরকারি সিদ্ধান্তে এ দিন দেশজুড়ে কারফিউ দেওয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টায় শুরু হওয়া কারফিউ এদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শিথিল ছিলো। কারফিউ চলাকালে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
কারফিউ চলাকালেও এদিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশনে ভাঙচুর করা হয়।
এদিন সরকার ২১ ও ২২ জুলাই দুই দিন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পরে অবশ্য সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়ে ২৩ জুলাইও ছুটির আওতায় আনা হয়।
মিরপুর ১০ নম্বরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ।

২১ জুলাই
সরকার পক্ষের আপিল আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোট বিভাগের রায় বাতিল করেন। একইসঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণ করে দেয়। মুক্তিযোদ্ধার কোটা কেবল তাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা বিবেচ্য হবেন না। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারি করতে আদেশ দেওয়া হয়।
বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটি ক্ষুদেবার্তা পাঠানো হয়। এতে কমপ্লিট শাটডাউন আরও জোরদারের আহ্বান জানানো হয়।
নজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারিনজিরবিহীন নৈরাজ্য দেশজুড়ে, কারফিউ জারি।

২২ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিন বিকেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলা-অগ্নিসন্ত্রাস করেছে মন্তব্য করে ওই মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখনও তারা জ্বালাও-পোলাও আন্দোলনের হুকুম দিয়ে যাচ্ছে। যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এত সহজে ছাড়া হবে না। শক্ত অ্যাকশন নিয়ে এটা দমন করে পরিবেশটা উন্নত করা হবে।
সরকার বাধ্য হয়ে কারফিউ ও সেনা মোতায়েন করেছে জানিয়ে সরকারপ্রধান বলেন, এটা আমরা চাই না। তারা (ছাত্ররা) যখন সরে এসেছে সেই সময় আমি আর্মি নামিয়েছি। আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি। আমরা শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে। তারপর আর্মি নামাতে বাধ্য হয়েছি। কারফিউ দিয়েছি। আস্তে আস্তে কারফিউ শিথিল করা হবে বলে তিনি আশ্বাস দেন।
পাঁচ দিন পর নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী: আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার দিন সন্ধ্যা থেকেই যাত্রাবাড়ী এলাকায় সংঘাত-সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এটি চলে ২২ জুলাই পর্যন্ত। আদালতের শুনানির আগের দিন ২০ জুলাই সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন হলেও যাত্রাবাড়ী এলাকায় কারফিউয়ের মধ্যেও সংঘর্ষ চলতে থাকে। এ এলাকা কারফিউর দ্বিতীয় দিনে ২১ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে সেনা ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা পরিদর্শনে যান।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় তিন পুলিশ সদস্য নিহত হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া ১১৭ জন পুলিশ আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী। তিনি জানান, আহতের মধ্যে ১৩২ জন গুরুতর আহত হন এবং তিন জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

২৩ জুলাই
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগে ৯৩ শতাংশ মেধা, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারণ করা হয়। নতুন এই বিধান নবম থেকে ২০তম গ্রেডের জন্য প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে শূন্য আসন পূরণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু: পাঁচ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট চালু করা হয়। তবে মোবাইলের ইন্টারনেট সেবা এ প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি।
কোটা আন্দোলনকারীরা বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণার পরই ওইদিন থেকে সারাদেশে ব্যাপক নাশকতা হয়। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া সাধারণ নাগরিকদের যানবাহনও।
প্রায় দুইদন ধরে চলে অরাজকতা। বিভিন্ন সড়ক অবরোধ করে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। হামলা, তাণ্ডব ও নাশকতার চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়। সেখানেও আগুন দেওয়া হয়েছে।
সেতু ভবনে দুবার আগুন দেওয়া হয়। সেখানে ৫০টি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যালয়ে হামলা করা হয়েছে।
ফার্মগেটে মেট্রোরেল স্টেশন ভাঙচুর।
দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে হামলা।
শনির আখড়ায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ও ভাঙচুর।
বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ও আগুন।
ধানমন্ডির পিটিআইয়ের অফিসে হামলা।
দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে হামলা-ভাঙচুর ও শতাধিক গাড়িতে আগুন।
মহাখালীর ডাটা সেন্টারে হামলা ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়।
সাবমেরিন কেবল নষ্ট করা হয়।
মহাখালী করোনা হাসপাতাল, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদফতর, বিআরটিএ ভবনে আগুন দেওয়া হয়েছে।
আফতাবনগর ওয়াসা শোধনাগারে হামলা।
বাড্ডা, নিউমার্কেট ও নীলক্ষেতে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগভ
রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা ও অগ্নিসংযোগ।
রামপুরা থানা পুলিশে অগ্নিসংযোগ।
মেরাদিয়া পিবিআই কার্যালয় ভাঙচুর।
উত্তরায় রেললাইন উপড়ে ফেলা।
মৌচাক পুলিশ বক্স; বসিলায় সিটি হাসপাতালে হামলা।
কদমতলী, মোহাম্মদপুর থানায় হামলা; বরিশালে র‌্যাবের কার্যালয়ে হামলা।
গাড়ির ভেতরে র‌্যাব সদস্যকে হত্যা করা; পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।
ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর।
উত্তরা পুলিশের ডিসির কার্যালয় ও টিএসটির আঞ্চলিক অফিস।
টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়।
মধুপুর ও কালিহাতি উপজেলার দলের কার্যালয়।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আহত করা।
জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ১১টি মোটরসাইকেল পোড়ানো।
গাইবান্ধায় রেললাইন উপড়ে ফেলা ও অগ্নি-সংযোগ।
বগুড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ভাঙচুর ও লুটপাট।
জাসদ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাংস্কৃতিক জোটের কার্যালয়, পুলিশবক্স, সদর ভূমি অফিস, রেল স্টেশন, সরকারি শাহ সুলতান কলেজ, সদর থানা, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ভাঙচুর।
কোনাবাড়ি থানা এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর।
কোনাবাড়ি পুলিশ থানা, বাসন থানার চৌরাস্তা পুলিশ বক্স ভাঙচুর ও আগুন।
গাছায় গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়ে ২০টি গাড়ি পুড়িয়ে ফেলা; ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অগ্নিসংযোগ।
টঙ্গীতে ডেসকোর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগ।
বেক্সিমকো গার্মেন্টসে অগ্নিসংযোগ ও ভাঙচুর।
টঙ্গী পূর্ব থানায় হামলা।
নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অফিসে হামলা।
নারায়ণগঞ্জে আগুন দিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিকে পুড়িয়ে দেয়া হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2459/feed 0
বরগুনায় ব্র্যাকের আয়োজনে নারী কর্মীদের বাইক প্রশিক্ষন। https://thedailyannadiganta.com/archives/2263 https://thedailyannadiganta.com/archives/2263#respond Sat, 11 Nov 2023 11:06:21 +0000 http://thedailyannadiganta.com/?p=2263 বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক দীর্ঘ ৫০ বছর ধরে নারীর ক্ষমতায়নে কাজের ধারাবাহিকতায় সংস্থার সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর ও সহযোগী ডিরেক্টর মো: রিয়াজ উদ্দিন বরগুনা অঞ্চল পরিদর্শন শেষে কর্মীদের সাথে মতবিনিময় করেন।

বরগুনা এলাকায় নারী বান্ধব কর্ম পরিবেশ ও নারীদের কাজের সুবিধার জন্য সিনিয়র ডিরেক্টর স্থানীয় ভাবে নারীদের মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিংয়ের অনুপ্রেয়না প্রদান করেন। যার পরিপেক্ষিতে অদ্য ১১ই নভেম্বর ২০২৩ বরগুনা সার্কিট হাউজ ময়দানে ব্র্যাকের নারী কর্মীদের মোটরসাইকেল ড্রাইভিং প্রশিক্ষনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ( দাবি) মাহামুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি বিশ্নু দেব সাহানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মো: মারুফ পারভেজ,এলাকা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম ও বরগুনা সদর এলাকার সকল শাখার শাখা ব্যবস্থাপক সুবোধ চন্দ্র দাস, মো: হাসান, নুপুর আক্তার। প্রশিক্ষন সম্পর্কে ব্র্যাক বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান জানান বরগুনা এরিয়ায় ৪৪ জন নারী সহকর্মী মোটরসাইকেল চালাতে আগ্রহী।পর্যায়ক্রমে সকলকে শেখানো হবে।

এই মোটরসাইকেল প্রশিক্ষণের মাধ্যমে বাইরে অন্যান্য নারীরাও মোটরসাইকেল চালাইতে উৎসাহিত হবে। এতে নারীদের সার্বিকভাবে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে। ব্র্যাক জেলা সমন্বয়ক মো: মারুফ পারভেজ বলেন ব্র্যাক মনে করে প্রকৃত কর্মপরিবেশ পেলে নারীরা সকল ক্ষেত্রে অবদান রাখতে পারে। এই প্রশিক্ষনের মাধ্যমে আমাদের নারী সহকর্মীদের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2263/feed 0
বরগুনায় ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালকসহ নিহত ৩ https://thedailyannadiganta.com/archives/2250 https://thedailyannadiganta.com/archives/2250#respond Tue, 19 Sep 2023 01:49:39 +0000 http://thedailyannadiganta.com/?p=2250 বরগুনার পাথরঘাটায় সড়কে থামানো ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সাকিব (১৬), রাকিব (২০) ও তানভীর (১৬) নামে তিন যুবক ও কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রায়হানপুর ৭নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির সামনে লেমুয়া-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব, ১নং রায়হানপুর ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে। রাকিব, ৬ নং কাকচিড়া ইউনিয়নের খাসতাবক বাবুল হাওলাদারের ছেলে। তানভীর, কাকচিড়া ইউনিয়নের খাসতাবক নাসির হাওলাদারের ছেলে। জানাগেছে নিহত তিনজনই কলেজের ছাত্র।

ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান যে, কাকচিড়া বাজারের পোল্ট্রি খাবারের ব্যবসায়ী সোহেল পহলানের গোডাউনে খবার নিয়ে আসা ট্রাকটি রাস্তার উপরে থামানো ছিলো তবে ট্রাকে কোন বাতি জ্বালানো ছিলো না, এদিকে লেমুয়া বাজার থেকে কাকচিড়ার দিকে একটি বাতি (হেড লাইট) বিহীন মোটরসাইকেল আসার পথে হঠাৎ করেই থামানো ট্রাকের সাথে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আগাত লাগে, ঘটনাস্থলেই একজন নিহত হয়, নিহত সহ আহতদের কাকচিড়া বাজারে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে চিকিৎসাধীন হাসপাতাল (সাবেক এলাহী জেনারেল হাসপাতাল বর্তমানে মফজ্জল হোসেন হসপিটাল) এর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে তিনজনের একজন জীবিত অবস্থায় নিয়ে আসা হয়, সাথে থাকা দুজন নিয়ে আসার পূর্বেই নিহত হয়, নিয়ে আসার অল্প সময়ের মধ্যেই জীবিত থাকা (রকিব) নিহত হয়।

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর শোনামাত্রই আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি, তিনজনই নিহত হয়েছে, ইতিমধ্যে আমরা নিহতদের পরিবার ও পাথরঘাটা থানায় সংবাদ জানিয়েছি।
এদিকে খাসতাবক এলাকার কয়েকজনে জানান, রাকিবের বাড়ি রায়হানপুর হলেও রাকিব খাসতাবক তার নানা বাড়িতেই বেশি থাকতো, তারা আরো জানান সাকিব লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতো তার মোটরসাইকেলের বাতি (হেড লাইট) সমস্যা ছিলো, ঐ সমস্যার কারনেই হয়তো আজকে এ দূর্ঘটনার কবলে পড়েছে।

জানতে চাইলে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. সাইফুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে টিমসহ আমরা লাশের নিকট উপস্থিত হয়েছি, লাশের সুরতহাল শেষে সিদ্ধান্ত নেয়া হবে

]]>
https://thedailyannadiganta.com/archives/2250/feed 0
গাজীপুরে আসামির গাড়ি থানা হেফাজতে না দিয়ে অপব্যবহারের অভিযোগ রাইটারে বিরুদ্ধে https://thedailyannadiganta.com/archives/2166 https://thedailyannadiganta.com/archives/2166#respond Fri, 02 Jun 2023 04:21:10 +0000 http://thedailyannadiganta.com/?p=2166 গাজীপুর মেট্রোপলিটন সদর থানার রাইটার তুহিন মিয়ার গাড়ি গায়েব করার তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও গাড়িটি থানায় হস্তান্তর না করে নিজের মত করে ব্যবহার করছেন। গণমাধ্যমের কাছে গাড়িটি তার কাছে আছেন বলার পরেও গাড়ির বিষয়টি এড়িয়ে যায় তুহিন মিয়া। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তুহিন মিয়া গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় থাকেন।
আমরা আও জানতে পারি মাদক কারবারি সাগরের অভিভাবক আলামিন ও রতন মিয়ার কে মিথ্যে মামলা দিবে বলে ভয়-ভীতি দেখান সদর থানার তুহিন মিয়া।আমরা আরও জানতে পারি মাদক ব্যবসায়ী সাগরের মামলার সাথে সদর থানার কোন সম্পর্ক নেই।
সে সদর থানায় থাকলেও স্পেশাল ব্রাঞ্চের দারাই সাবার এলাকা থেকে একটা টিমে নে এই কাজটি করেছেন রাইটার তুহিন মিয়া।আমরা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রবিরোধী মাদক মামলার জব্দকৃত গাড়িটি তুহিনের নিজ দায়িত্বে এখনও রয়েছেন।আমরা রাষ্ট্রের অভিভাবক দের দৃষ্টি আকর্ষণ করছি তুহিন এর কাছে থাকা জিক্সার মটর সাইকেলটি সুনির্দিষ্ট কাগজের মালিক তদন্ত করে না পেলে,গাড়িটি কোথায় আছেন তা সুষ্ঠু তদন্ত করে বের করে রাষ্ট্রবিরোধী মাদক মামলায় জব্দ দেখানো হোক।আর রাষ্ট্রবিরোধী মামলার গাড়িটি যারা নিখোঁজ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2166/feed 0
চুয়াডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল https://thedailyannadiganta.com/archives/2145 https://thedailyannadiganta.com/archives/2145#respond Wed, 31 May 2023 01:47:37 +0000 http://thedailyannadiganta.com/?p=2145 শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ মে মঙ্গলবার বিকাল ৪ টার সময় চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল। তার আত্ত্বার মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন দলীয় নেতা-কর্মী সহ জনসাধারণ। চুয়াডাঙ্গা শহিদ প্যালেসের পাশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা দলের উদ্দেশ্য বক্তব্য পেশ করেন। প্রধান অতিথির বক্তব্যে আসিরুল ইসলাম সেলিম বলেন, সকল বিভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীকে একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। সকল পরিস্থিতিতে মোকাবেলা করতে বিএনপির ঐক্য জোটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল নিপিড়ন থেকে বাঁচতে সকলকে বেগবান করে তুলতে হবে। বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে তিনিসহ তার নেতাকর্মীরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কামনা করেন। বিএনপি দলীয় নেতা-কর্মীদের দাবী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সরকার এবার ক্ষমতায় আসবে। তাই তারা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুস ছালাম বিপ্লব, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ । অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার।
সার্বিক সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহি

]]>
https://thedailyannadiganta.com/archives/2145/feed 0
চট্টগ্রাম বিআরটিএ’তে দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা স্ত্র্যাপকরণ https://thedailyannadiganta.com/archives/2139 https://thedailyannadiganta.com/archives/2139#respond Sun, 28 May 2023 09:59:14 +0000 http://thedailyannadiganta.com/?p=2139 চট্টগ্রামে রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ দেড় শতাধিক সিএনজি চালিত অটোরিক্সা স্ত্র্যাপকরণ করেছে। গতকাল শুক্রবার সকাল থেকে হালিশহরস্থ বিআরটিএ, চট্টমেট্রো-১ সার্কেলে এসব গাড়ি স্ক্র্যাপকরণ করা হয়। কোন ধরণের ঝামেলা ছাড়াই এসব অটোরিক্সা স্ক্র্যাপকরণ করতে পারাই খুশি মালিক ও চালক দু’পক্ষই।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকার প্রধান কার্যালয়ের পরিচালক সিরাজুল ইসলাম, চট্টগ্রামের পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শফিকুজামান ভুঞা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ও চট্টমেট্রো-১ সার্কেলের উপ-পরিচালক তৌহিদুল হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ’র কর্মকর্তারা জানান, ২০০১, ২০০২, ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে তৈরিকৃত সিএনজি চালিত অটোরিক্সা স্ক্র্যাপকরণের বিজ্ঞপ্তি জারি করে। ফলে সিএনজি মালিকরা এসব মেয়াদোত্তীর্ণ সিএনজি স্ক্র্যাপকরণের জন্য বিআরটিএ’ কার্যালয়ে তালিকাভুক্ত করেন। এসব সিএনজিগুলো স্ক্র্যাপকরণের কারণে এখন তারা রিপ্লেমেন্ট নম্বর দিয়ে নতুন সিএনজি চালিত অটোরিক্সা নিতে পারবেন। ২০০১ সাল থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার সিএনজি অটোরিকশা নিবন্ধন দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এই সব সিএনজি অটোরিকশা নিবন্ধনের সময় মেয়াদ বা আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ৯ বছর। পরে মালিক ও চালকদের দাবির মুখে তিন দফায় অটোরিকশাগুলোর মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করা হয়। যে কারণে পরিবেশগত ক্ষতির প্রভাবমুক্ত হতে মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে ঢাকায় নিবন্ধিত ১৩ হাজার অটোরিকশা ইতোমধ্যে স্ক্র্যাপ করে প্রতিস্থাপন করা হয়েছে।

সাইফুল ইসলাম মারুফ জানান, আমি চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে চারটি সিএনজি স্ক্র্যাপ করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। নিয়ম-নির্দেশনা মেনেই সিএনজি চালিত অটোরিকশা স্ক্র্যাপ করেছে চট্টগ্রাম বিআরটিএ। এখন স্ক্র্যাপকৃত এসব অটোরিকশা মালিকদের অনুকূলে নতুন কেনা গাড়ির নিবন্ধন দিবে চট্টগ্রাম বিআরটিএ। যার ফলে গাড়ির মালিকদের পোহাতে হয়নি কোনরকম ঝামেলা।

চট্টগ্রাম বিভাগের বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শফিকুজামান ভুঞা বলেন, নিয়ম মেনেই চট্টগ্রামের অটোরিকশাগুলো পর্যায়ক্রমে স্ক্র্যাপ করা হয়েছে। কেউ যাতে ভোগান্তির মধ্যে না পড়েন সেজন্য নিয়ম মেনে বিআরটিএ কার্যালয়ের সামনে ম্যাজিস্ট্রেট বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতেই স্ক্র্যাপ করা হয়েছে। এতে কোনো অনিয়ম বা ভোগান্তি সযোগ নেই। এখন নতুন রিপ্লেসমেন্ট নতুন নম্বর দেয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2139/feed 0
পঞ্চগড়ে জমি দখল করে মন্দির নির্মাণের অভিযোগ https://thedailyannadiganta.com/archives/2136 https://thedailyannadiganta.com/archives/2136#respond Sun, 28 May 2023 09:56:19 +0000 http://thedailyannadiganta.com/?p=2136 পঞ্চগড়ে রাতের আধাঁরে জমি দখল করে মন্দির ঘর তুলে বসানো হয়েছে সনাতন ধর্মালম্বীদের কালী প্রতিমা। সেই সাথে একই জমিতে একটি ঘর ও একটি টিনের চালা তোলা হয়েছে।
পাশেই একটি লটকন গাছের নিচে তৈরী করা হয়েছে মাঁচা। সেই ঘরে রাতে ও মাঁচায় দিনে অবস্থান করছেন জমি দখলকারীরা। গত শনিবার (২০মে) রাতে ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বিউটিপাড়া এলাকায়।
এ ঘটনার প্রতিকার পেতে ইউপি চেয়ারম্যান ও বোদা থানাতে লিখিত অভিযোগ দেয়ার ৫ দিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার পাননি ভূক্তভোগী আব্দুল আউয়াল (৫১)।
অভিযোগ উঠেছে, স্থানীয় কিছু লোকজনের উস্কানিতে পূর্বপুরুষের বিক্রি করা জমি আবারো দখলে নিয়েছেন স্থানীয় রাজেন্দ্র রায় (৫২), তার ছোট ভাই সুবাস চন্দ্র রায় (৪৫) সহ তাদের পরিবারের সদস্যরা।
তবে জমি দখলকারীরা বলছেন, ওই জমির সঠিক কাগজপত্র দেখাতে পারলে আব্দুল আউয়ালকে জমি ছেড়ে দেবেন তারা। তবে আব্দুল আউয়ালের অভিযোগ গায়ের জোরে ও ধর্মকে ব্যবহার করে স্থানীয় কিছু মানুষের উস্কানিতে তার কষ্টের টাকায় কেনা জমিতে রাতের আধাঁরে মন্দির ও ঘর তোলা হয়েছে। দখলকারীদের স্থানীয় ইউপি সদস্যর ডাকা সালিশে ও থানায় ডাকা সালিশে কখনোই হাজির করা যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বিউটিপাড়া এলাকার অসহায় দিনমজুর আব্দুল আউয়াল প্রতিবেশি আইজুল ইসলামের কাছ থেকে ২০২২ সালে কেনেন ২২ শতক জমি। জমি কেনার পরে চাষাবাদ করতে যেতেই বাধাঁ দেন রাজেন্দ্র রায়, তার ছোট ভাই সুবাস চন্দ্র রায় সহ তাদের পরিবারের সদস্যরা। পরে এনিয়ে স্থানীয় ইউপি সদস্য ও বোদা থানায় সালিশ ডাকা হলেও প্রতিবারই নানা অজুহাতে সালিশে অনুপস্থিত ছিলেন রাজেন্দ্র রায় সহ তাদের পরিবারের লোকজন। ফলে হয়নি জমি নিয়ে কোন ফায়সালা। এরই মাঝে গত শনিবার (২০মে) রাতের আধাঁরে মন্দির ও ঘর তোলেন রাজেন্দ্ররা। এর পর সেখানেই বিদ্যুৎ সংযোগ টেনে অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তারা। ভূক্তভোগী আব্দুল আউয়াল বলেন, আমি কষ্টের টাকায় ২২ শতক জমি কিনেছি প্রতিবেশি আইজুলের কাছ থেকে। তিনি ১০ থেকে ১২ বছর আগে রাজেন্দ্রের কাকা শিবেন রায়, পার্বতী রায় ও অশুনি রায়ের কাছ থেকে কিনেছেন। এতদিন তিনি (আইজুল) ফসল আবাদ করছিলেন। আমি কেনার পরই হঠাৎ তারা আমার জমি দখলে নিল। তাও আবার ধর্মকে ব্যবহার করে। এখন আমিই আমার কেনা জমিতে যেতে পারছিনা। অথচ আইজুলের কাছে জমি থাকাকালীন তারা জমি দখল করতে আসেনি। আমি বিচার চেয়ে সকলের দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু নায্য বিচার পাচ্ছিনা। আমি জমি ফেরত চাই। এর একটা সুষ্ঠু সমাধান চাই। আউয়ালের বড় ভাই দুলাল উদ্দীন বলেন, আমার ভাই গত বছরই ২২ শতক জমি কেনে প্রতিবেশি আইজুলের কাছ থেকে। তবে রাজেন্দ্র সহ কয়েকজন দাবী করছে জমি তাদের। যদিও আইজুল ওই জমি রাজেন্দ্রদের পূর্বপুরুষদের কাছে কিনেছে। এতদিন তারা দখল করতে আসেনি। কিন্তু হঠাৎ করে তারা আমার অসহায় ভাইটির জমি দখল করে নিল। আমরা এর সুষ্ঠ বিচার চাই। স্থানীয় আব্দুল হালিম বলেন, আউয়াল নামে এক ব্যাক্তি বেশকিছুদিন আগে জমি কিনেছেন তারই প্রতিবেশি আইজুলের কাছ থেকে। আইজুল কিনেছে রাজেন্দ্রের তিনজন কাকার কাছ থেকে। কিন্তু চাষাবাদ করতে গেলে তিনি বাঁধার শিকার হন। এই মানুষটি যেন সঠিক বিচার পান। অভিযুক্ত রাজেন্দ্র রায় বলেন, আমরা দখলে নিয়েছি। এটা আমাদের পূর্ব পুরুষের ভিটা। এখানে মন্দির আগে থেকে ছিল। আমরা যখন এখান থেকে চলে যাই তখন মন্দির নিয়ে যাই। আমার এখানে আসছি মন্দির নিয়ে আসছি। যদি তারা সঠিক কাগজ দেখাতে পারে তাহলে আমরা জমি ছেড়ে দিবো। বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী বলেন, আমি বিষয়টি সুরাহা করতে স্থানীয় ইউপি সদস্য কাব্যভূষণ রায়কে প্রধান করে ৫ সদস্যর একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি কয়েকবার শালিস ডেকেছে। কিন্তু বিবাদী পক্ষ হাজির হয়নি। এদিকে এর মাঝে একদিন শুনি জমি দখলে নিতে নাকি রাজেন্দ্ররা মন্দির ও ঘর তুলেছে। জমি পাবে নাকি পাবেনা সেটা কাগজপত্র দেখে ঠিক করা হবে। কিন্তু ধর্মকে ব্যবহার করে জমি দখল করা এটা রাজেন্দ্ররা ঠিক করেনি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বলেন, আমাদের কাছে আউয়াল নামে এক ব্যাক্তি জমি সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমাদের কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন। সরেজমিনে দেখেছেন। তবে দুইপক্ষই আমাদের আশ^স্ত করেছিল যে তারা জমিতে যাবেনা। কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করবেনা। আসলে জমি নিয়ে তো আমরা কোন বিচার করতে পারিনা। এটা ইউপি চেয়ারম্যান বা আদালতের বিষয়। আমরা দেখছি যেন আইন শৃংখলার অবনতি না হয়।

]]>
https://thedailyannadiganta.com/archives/2136/feed 0
চুয়াডাঙ্গায় চোরের আতঙ্কে ঘুম হারাম এলাকাবাসীর প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা https://thedailyannadiganta.com/archives/2133 https://thedailyannadiganta.com/archives/2133#respond Fri, 26 May 2023 10:11:04 +0000 http://thedailyannadiganta.com/?p=2133 চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ নম্বর আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর বালিয়াপাড়া গ্রামে হঠাৎ বেড়েছে চোরের উৎপাত। চোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। পাছিল টপকিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে বাড়ির ব্যবহৃত জিনিসপত্র, সাইকেল, মোবাইল, ছাগল, পানির মটরসহ যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। গত ১৬ই মে মঙ্গলবার আনুমানিক মধ্য রাতে গ্রামের মৃত দিরু মন্ডলের ছেলে হরকোত আলীর বাড়ি থেকে একটি সাইকেল চুরি হয়। পরের দিন ১৭ই মে বুধবার ও পাশের মোমিনের বাড়ি থেকে একটি পানির মটর চুরি হয়। তারপর ১৮ই মে বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টার দিকে একই গ্রামের ইসরাফিলের বাড়িতে চুরি হয়। জানা যায়, ইসরাফিলের বাড়ি থেকে একটি সাইকেল, দুটি নতুন শাড়ি, বেশ কিছু হাড়ি পাতিল ও তার ছেলে আঃ হালিমের একটি এন্ড্রুয়েড স্মার্ট ফোন ও মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। মানিব্যাগের মধ্যে নগদ ৮ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। পর পর একই ভাবে চুরির ঘটনা ঘটায় গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি ডিএসবি কে জানালে ডিএসবির এ এস আই মনিরুল ইসলাম সকাল ৮ টার সময় ঘটনাস্থলে এসে বিস্তারিত পর্যবেক্ষণ করে যায়। পরের দিন ১৯ মে শুক্রবার মোবাইল ফোন চুরি করেছে যার ফলে মোবাইলের আইমি নম্বর দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আঃ হালিম। থানায় অভিযোগ দায়ের করার পর সদর থানার এস আই মাসুম বিল্লাহ এলাকায় এসে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন এবং বহিরাগতদের রাতে এলাকায় ঢুকার বিষয় টি নজরে রেখে পুলিশ কে খবর দেয়ার জন্য এলাকার সাধারন মানুষের নির্দেশ দেন। ফলে দুই তিন দিন চুরি হয়নি হঠাৎ করে আবার ২৩ সে মে মঙ্গলবার রাতে হুমায়ুনেরও বাড়ি থেকে দুটি ছাগল চুরি হয়েছে। কুরবানির জন্য কিনে আনা দুটি বড় ছাগল বাড়ির পাছিল টপকিয়ে চুরি করে নিয়ে যায় ছাগল দুটি। এ যেন এক চোর পুরি হয়ে গেছে। চোর প্রতিকারের দাবি করেন এলাকাবাসী। বিষয়টি প্রসাশনের একটু নজরে নেয়ার জন্য দাবী করেন এলাকাবাসীসহ সচেতন মহল। তবে এলাবাসীর অনেকেই সাংবাদিক দের কে বলেন, চুরির পিছনে স্থানীয় লোকের হাত থাকতে পারে। তা না হলে প্রতিটি বাড়ির ভিতর থেকে চুরি করে কৌশলে নিয়ে চলে যায় কিভাবে। তবে চোর চিহ্নিত না করা পর্যন্ত কাউকে সন্দেহ করা যাচ্ছে না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2133/feed 0
বগুড়ার ধুনটে ষাঁড় গরুর গুঁতায় কিশোরের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/2124 https://thedailyannadiganta.com/archives/2124#respond Thu, 25 May 2023 07:46:59 +0000 http://thedailyannadiganta.com/?p=2124 বগুড়ার ধুনটে ষাঁড় গরুর গুঁতায় আপেল মাহমুদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। আপেল মাহমুদ ওই গ্রামের শামীম হোসেনের ছেলে ও খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে খোলা মাঠ থেকে ষাঁড় গরু আনতে যায় আপেল। হঠাৎ বজ্রপাত শুরু হলে ষাঁড়টি ছোটাছুটি করতে থাকে। এর এক পর্যায়ে ষাঁড়টি আপেল কে গুঁতা দেয়। খাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ওই শিক্ষার্থী মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে ষাঁড়টি ছোটাছুটির এক পর্যায়ে আপেল মাহমুদের নিয়ন্ত্রণের বাইরে গেলে আপেল মাহমুদের পেটে শিং দিয়ে গুঁতা মারে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ধুনট থানার পুলিশ প রিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/2124/feed 0
চুয়াডাঙ্গায় দুই কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক https://thedailyannadiganta.com/archives/2120 https://thedailyannadiganta.com/archives/2120#respond Thu, 25 May 2023 05:56:02 +0000 http://thedailyannadiganta.com/?p=2120 চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে দুই কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ মোছা. শাহানারা (৪৮) নামের এক নারীকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গতকাল বুধবার বেলা একটার দিকে দর্শনার নাস্তিপুর গ্রাম থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। শাহানারা একই গ্রামের মৃত মো. কাশেমের স্ত্রী। গতকাল রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা-৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান নেয়। বেলা একটার দিকে একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা গতিরোধ করে। এসময় অটোরিকশায় থাকা মোছা. শাহানারাকে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিজিবির টহল দলের নারী সদস্যরা তার দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৫ লাখ। এসময় আরও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হাবিলদার মো. ওবাইদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করে শাহানারাকে হস্তান্তর করেছেন। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
]]>
https://thedailyannadiganta.com/archives/2120/feed 0