নাটোর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 22 May 2023 12:20:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg নাটোর – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 নাটোরে বিদ্যালয়ের সভাপতি কর্তৃক শিক্ষক লাঞ্ছিত,শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল https://thedailyannadiganta.com/archives/2047 https://thedailyannadiganta.com/archives/2047#respond Mon, 22 May 2023 12:20:47 +0000 http://thedailyannadiganta.com/?p=2047 নাটোরের লালপুরে বরমহাটি সমবায় উচ্চ বিদ‍্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ মে২০২৩) সকাল ১০টায় উপজেলা বরমহাটি সমবায় উচ্চ বিদ‍্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে স্কুলের সামনে চার রাস্তার মোড়ে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে প্রায় ৩ ঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অত্র বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, গতকাল ম্যানেজিং কমিটির
সভাপতি কতৃক সহকারী শিক্ষক ফরহাদ হোসেন কে লাঞ্চিত করার অভিযোগে বিদ‍্যালয়ের সভাপতির পদত‍্যাগ দাবি জানান, পাশাপাশি যেখানে শিক্ষকের নিরাপত্তা নাই সেখানে আমাদের কি নিরাপত্তা, শ্রেণিকক্ষে খুব কষ্ট করে ক্লাস করি একটা শিক্ষার্থী কিভাবে ক্লাস করতে পারে যেখানে ছাদ দিয়ে পানি পড়ে,বেঞ্চ নাই, বেঞ্চ না থাকার কারণে দাড়িয়ে থেকে ক্লাস করতে হয়,ফ্যান নষ্ট হয়ে আছে,কল নষ্ট থাকার কারনে পানি খেতে হলে পাশের প্রাথমিক বিদ্যালয় হতে খেতে হয় সেখানে অপমানিত হয়, মেয়েদের কোন ওয়াশরুম নাই, ভোকেশনাল শাখায় জানলা, দরজা, বেঞ্জ, কিছুই নাই টিন দিয়ে পানি পরে, চাতাল নাই,বিদ‍্যালয়ের অনেক গাছ ছিল যেগুলো কেটে বেঞ্চ বানিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু গাছ বিক্রি করে টাকা গুলো কি করল।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসার কে লিখিত ভাবে জানান হয়েছে উনারা সিদ্ধান্ত নিবেন তাছাড়া শিক্ষার্থীদের সকল দাবি দাবাগুলো মেনে নিলাম।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ নিয়ে এসেছেন সেই অনুযায়ী তদন্ত করে এর সাথে যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

]]>
https://thedailyannadiganta.com/archives/2047/feed 0
নাটোরে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু https://thedailyannadiganta.com/archives/965 https://thedailyannadiganta.com/archives/965#respond Wed, 08 Mar 2023 07:23:53 +0000 http://thedailyannadiganta.com/?p=965 নাটোরের বড়াইগ্রামে বাড়িতে আগুনে পুড়ে দুই শিশু সন্তানসহ গৃহবধূ নিহত ও ২ আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই জেলা প্রশাসক, ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, থানা পরিদর্শক, ইউপি চেয়রাম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতরা হলেন, উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামের ওয়ালিউল্লাহ স্ত্রী সোমা খাতুন (৩৩), মেয়ে অমিয়া খাতুন (৮) ও ওমর আলী (৩)। নিহতদের দাফনের জন্য অর্থিক সহযোগীতা ও আহতদের চিকিৎসার দ্বায়ীত্ব নিয়েছেন জেলা প্রশাসক।
প্রতিবেশী রওশনার বেগম বলেন, দুই সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন সোমা খাতুন। পাশের রুমে বন্ধু আনোয়ারের সাথে ঘুমিয়ে ছিলেন ওয়ালিউল্লাহ। এই সময় রান্না ঘর থেকে আগুন দেখে দুই সন্তানকে উদ্ধার করতে যায়। পরে গ্যাস সিলিন্ডারের গ্যাসের কারনে আগুন মুহুর্তে ছরিয়ে পরে। ওয়ালিউল্লাহ ও তার বন্ধু ঘর থেকে বের হতে পারলেও স্ত্রী ও শিশু সন্তান আগুন পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে ওয়ালিউল্লাহ ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। ওয়ালিউল্লাহ পেশায় বাস চালক।
ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে একটি টিনের ঘর তিনটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এটিএম মোর্শেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘরে ভিতরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসময় দুই লক্ষ টাকার মালমাল উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, পরিবারের আবেদনে পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে তাদের সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক শামিম আহমেদ বলেন, লাশ দাফনের জন্য আর্থিক সহযোগীতা করা হয়েছে। আহত ব্যাক্তিদের চিকিৎসা সেবা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে। বাড়ি করে দেওয়া থেকে এই পরিপারের জন্য সহযোগীতা অব্যহত থাকবে বলে জানান ডিসি।

]]>
https://thedailyannadiganta.com/archives/965/feed 0