নির্বাচন কমিশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Mon, 22 May 2023 12:34:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg নির্বাচন কমিশন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 গাজীপুর সিটি ভোটে বাধা দিলেই এ্যাকশন: নির্বাচন কমিশন https://thedailyannadiganta.com/archives/2059 https://thedailyannadiganta.com/archives/2059#respond Mon, 22 May 2023 12:34:51 +0000 http://thedailyannadiganta.com/?p=2059 রাজধানী লাগোয়া গাজীপুর সিটি করপোরেশনের ভোট ২৫ মে। প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হবে মঙ্গলবার মধ্যরাতে। এখন শেষ মূহুর্তে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
এরই মধ্যে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রার্থীরা নানা শঙ্কার কথা জানাচ্ছেন। প্রচারণায় হামলা নিয়েও উঠছে অভিযোগ পাল্টা অভিযোগ।
তবে সব শঙ্কা উড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্বাচনে অনিয়ম হলে শুধু ভোট বন্ধ নয়, আগের চেয়ে আরও কঠোর হবেন তারা।
নির্বাচন কমিশনার মো. আলমগীর সোমবার নিজ দফতরে সাংবাদিকদের সাফ জানিয়েছেন, কোন প্রার্থীর এজেন্ট বা ভোটারকে বাধা দেয়া হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি কি কমিশনের নিয়ন্ত্রণে আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন নিয়ন্ত্রণে না থাকার প্রমাণ চান। বলেন, গাজীপুরে ভোট ভালো না হওয়ার কোন কারণ নেই।
তিনি বলেন, ‘ভোটের পরিবেশ শুধু বাংলাদেশেরই না, এই পুরো উপমহাদেশের কনটেক্সটে ভালো আছে। নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত ভালো থাকবে। গাইবান্ধাতে শুধু নির্বাচন বন্ধ করা হয়েছিলো। এখানে তার চেয়েও কঠিন এ্যাকশন হতে পারে।
মো. আলমগীর বলেন, ‘কোনো ভোটার বা এজেন্টকে কোনো রকম বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, সে যেই হোক। কোনো ভোটারকে বা এজেন্টকে বাধা দিলে সেটার খবর আছে। যে বাধা দেবে তার বিরুদ্ধে এ্যাকশন হবে।
আপনি ঘরে বসে খালি বলবেন যে আমাকে যেতে দেয় নি, এসব কথা বার্তা চলবে না। আপনার এজেন্ট নিয়ে আসেন, আমি গিয়ে দিয়ে আসবো। রিটার্নিং অফিসার, মেজিস্ট্রেট নিজে গিয়ে এজেন্টকে পৌছে দিয়ে আসবে।
গাজীপুরে এবার মেয়র পদে নির্বাচন করছেন ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2059/feed 0
আমরাও চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক : সিইসি https://thedailyannadiganta.com/archives/1108 https://thedailyannadiganta.com/archives/1108#respond Sun, 12 Mar 2023 15:05:47 +0000 http://thedailyannadiganta.com/?p=1108 আমরাও চাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক বললেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১২ মার্চ) অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাইকমিশনার স্পষ্ট করে বলেছেন, উনারা আশা করেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং ফ্রুটফুল হবে। এটা উনাদের প্রত্যাশা।
আমরাও আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত। আমরাও চাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। আমাদের দায়িত্বের মধ্যে উনারা জানতে চেয়েছেন আমরা দলগুলোর মধ্যে সমঝোতা সৃষ্টি করতে পারি কি না। আমরা বলেছি, সেটি আমাদের দায়িত্বের পরিধিভুক্ত নয়। তবে আমরা মিডিয়ার মাধ্যমে বারবার বলে যাচ্ছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া প্রয়োজন। তাহলেই এটির গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো যে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অংশগ্রহণের বিষয়ে আমরা কোনো উদ্যোগ নেবো না। এটি রাজনৈতিক ইস্যু। কোনো সংকট যদি থেকে থাকে, তারা আলোচনার মাধ্যমে নিরসন করবেন। আমরা ব্রোকারি করবো না, করতে পারবো না। কিন্তু আমরা ওপেনলি আহ্বান করে যাবো, আমাদের দরজা খোলা আছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1108/feed 0
নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1101 https://thedailyannadiganta.com/archives/1101#respond Sun, 12 Mar 2023 13:38:29 +0000 http://thedailyannadiganta.com/?p=1101 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আগামী সাধারণ নির্বাচন পরিচালনার জন্য সম্পূর্ণ স্বাধীন।
সফররত যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিডিও) প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মেরি ট্রেভেলিয়ান গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন।
বৈঠকে তারা নির্বাচন, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, কোভিড-১৯ মহামারী এবং কোভিড-পরবর্তী পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
আগামী সাধারণ নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ওয়েস্টমিনস্টার ধরনের গণতন্ত্র অনুসরণ করে। “আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। ইসি সম্পূর্ণ স্বাধীন। এটি নির্বাচন পরিচালনা করবে,” তাঁকে উদ্ধৃত করে বলা হয়।
মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গণমাধ্যম এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। একসময় দেশে একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল, কিন্তু, তাঁর সরকার বেসরকারি খাতে টেলিভিশন চ্যানেলকে উন্মুক্ত করে দিয়েছে। এখন, ২৪টি প্রাইভেট টিভি চ্যানেল রয়েছে এবং আরও টিভি চ্যানেল পাইপলাইনে রয়েছে, তিনি যোগ করেন।
যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক প্রতিমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) সদস্য থেকে উত্তোরণের পথে বাংলাদেশের জন্য উন্নয়নের পরবর্তী ধাপ খুবই গুরুত্বপূর্ণ।
অ্যান-মেরি ট্রেভেলিয়ান বলেন, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ ও শেখ হাসিনার প্রশংসা করেন।
রোহিঙ্গা শিবিরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা সুন্দরভাবে মোকাবেলায় প্রশাসনের প্রশংসাও করেন তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীতে বিপুল সংখ্যক নতুন শিশুর জন্ম হয়, যা বাংলাদেশের ওপর বোঝা আরও তীব্র করছে।
কোভিড-১৯ মহামারী গোটা বিশ্বকে প্রভাবিত করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আরও খাদ্য উৎপাদনের ওপর জোর দিয়েছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে।
অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এবং বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/1101/feed 0