নির্বাচন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Fri, 08 Mar 2024 16:51:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg নির্বাচন – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে হট্টগোল-মারামারি,পুলিশ হেফাজতে ব্যালট https://thedailyannadiganta.com/archives/2323 https://thedailyannadiganta.com/archives/2323#respond Fri, 08 Mar 2024 16:51:19 +0000 https://thedailyannadiganta.com/?p=2323 সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে দুইদিন ধরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে হট্টগোল, হাতাহাতি-মারামারির পর বন্ধ হয়ে গেছে ভোট গণনা।
শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।
এর আগে, গত বুধবার (৬ মার্চ) সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে।
এদিকে থমথমে অবস্থার মধ্যে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ দেখা গেলেও দেখা যায়নি কোনো প্রার্থীকে। ফলে কখন ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪–২০২৫ সেশনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৫টায়। নিয়ম অনুযায়ী রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি।
তবে সারা রাত আইনজীবীদের মধ্যে দফায় দফায় হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইনজীবী আহত হন।
পরে ভোট গণনা না করেই সম্পাদক পদে একজনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। তবে ব্যালট রয়েছে পুলিশ হেফাজতে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইকবাল করিম গণমাধ্যমকে বলেন, আমরা এখনো ভোট গণনা করিনি।
সম্পাদক পদে একজনকে বিজয়ী ঘোষণার বিষয়ে তিনি বলেন, এগুলো ফেসবুকের কথা। ব্যালট এখনো পুলিশ হেফাজতে রয়েছে। রাতে বহিরাগতরা মিলনায়তনে প্রবেশ করে ঝামেলা করেছে।
সাধারণ আইনজীবীরা জানান, গত রাত ৩টার দিকে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয়। এ সময় স্বতন্ত্র প্যানেল থেকে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপির প্যানেলের প্রার্থীরা রাতেই ভোট গণনার পক্ষে সোচ্চার হন।
তারা নির্বাচন কমিশনকে ভোট গণনা করে ফল ঘোষণা করতে বলেন। তবে আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মনজুরুল হক শুক্রবার বিকেল ৩টায় দিনের আলোতে ভোট গণনা চাচ্ছিলেন।এ নিয়ে এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মাঝে হট্টগোল শুরু হয়।
এ নিয়ে শুক্রবার ভোরে উত্তেজনা থেকে হাতাহাতি, এক পর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। এতে কয়েকজন আইনজীবী আহত হন। মারধর করা হয় একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বহিরাগতদের দিয়ে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আইনজীবীরা।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট আবুল খায়ের।
তিনি বলেন, ভোট গণনার সময় অন্য সম্পাদক প্রার্থী উপস্থিত না থাকায় সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিকে বিজয়ী ঘোষণা করা হলো। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুপ্রিম কোর্টে এসে বহিরাগতদের বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ভোটের বাক্সগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
ফলাফল ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মনজুরুল হক বলেন, ভোট তো গণনাই হয়নি। সকাল ৮টার পর পুলিশের পাহারায় আমি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে বাসায় চলে এসেছি। আমাদের নেতৃবৃন্দ সার্বিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ভোটের পর আমরা নির্বাচনি প্রক্রিয়ায় ফলাফলের অপেক্ষায় ছিলাম। এখনও আমরা ফলাফলের অপেক্ষায় আছি। আমরা এখন ব্যালট বাক্সও খুঁজে পাচ্ছি না, নির্বাচন কমিশনকেও খুঁজে পাচ্ছি না।

]]>
https://thedailyannadiganta.com/archives/2323/feed 0
মনোনয়নপত্র বাছাই শেষ, মঙ্গলবার শুরু আপিল https://thedailyannadiganta.com/archives/2277 https://thedailyannadiganta.com/archives/2277#respond Mon, 04 Dec 2023 13:42:03 +0000 https://thedailyannadiganta.com/?p=2277 আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হবে আপিল গ্রহণ।
সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।
জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।
ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানান, আপিল আবেদনের জন্য নির্বাচন ভবনে দশটি বুথ স্থাপন করা হয়েছে । সেখানে ১০ কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দেওয়া যাবে। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল শুনানি হবে ক্রমানুসারে।
আপিল আবেদনগুলো শুনানি শেষে ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে পাঠানোর পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়া আপিলের রায়ের অনুলিপি নিম্নোক্ত শিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে।
অন্যদিকে রায়ের অনুলিপি আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে (উল্লেখ্য নামঞ্জুর আপিলের রায় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে)।

]]>
https://thedailyannadiganta.com/archives/2277/feed 0
তৃতীয় দিনে কমল আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি https://thedailyannadiganta.com/archives/2271 https://thedailyannadiganta.com/archives/2271#respond Mon, 20 Nov 2023 12:33:23 +0000 http://thedailyannadiganta.com/?p=2271 দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯ জন এবং অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলের আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দ্বিতীয় দিন রোববার বিক্রি হয় (১৯ নভেম্বর) মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

]]>
https://thedailyannadiganta.com/archives/2271/feed 0
ভোটে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য https://thedailyannadiganta.com/archives/2267 https://thedailyannadiganta.com/archives/2267#respond Mon, 20 Nov 2023 12:17:23 +0000 http://thedailyannadiganta.com/?p=2267

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্যকে মোতায়েন করা হচ্ছে।

এদের মধ্যে- পুলিশ ও র‍্যাব সদস্য এক লাখ ৮২ হাজার, আনসার পাঁচ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ এবং বিজিবি সদস্য ৪৬ হাজার ৮৭৬ জন।
সোমবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

আর ভোটের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা আগেই চূড়ান্ত করেছে ইসি।

আসন্ন নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

]]>
https://thedailyannadiganta.com/archives/2267/feed 0
আবারও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে https://thedailyannadiganta.com/archives/1934 https://thedailyannadiganta.com/archives/1934#respond Mon, 15 May 2023 03:40:16 +0000 http://thedailyannadiganta.com/?p=1934 গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তপশিল ঘোষণার পর থেকেই নানাভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বিরুদ্ধে। আচরণবিধি না মানায় প্রার্থিতা বাতিল বা আইনানুগ ব্যবস্থা কেন নেওয়া হবে না—তা জানতে চেয়ে গত ৭ মে নির্বাচন কমিশনে (ইসি) ডাকা হয়েছিল তাকে। সেদিন ঢাকায় নির্বাচন ভবনে এসে দুঃখ প্রকাশ করে প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর এমন হবে না। তার সেই প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয় ইসি। এরপরও আচরণবিধির তোয়াক্কা করছেন না এই মেয়র প্রার্থী। গতকাল রোববার সড়কের ওপর নির্বাচনী পথসভার আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। শুধু তাই নয়, একই দিন তার কর্মী-সমর্থকরা গতকাল নগরীর একটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, গতকাল গাজীপুর সিটির ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর জিয়াশখান উচ্চ বিদ্যালয়ে যান আজমত উল্লা খানের সমর্থকরা। সেখানে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের হাতে হাতে নৌকার লিফলেট বিতরণ করেন তারা। মসিউর রহমান নামে এক সমর্থক প্রচারণার সেই ছবি ফেসবুকে পোস্টও করেছেন। সেই ছবি ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।
একাধিক ছবিতে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী লিফলেট ধরে দাঁড়িয়ে আছেন। এমনকি শ্রেণিকক্ষের ভেতরে অভিভাবকদের সঙ্গেও বৈঠক করেছেন কর্মী-সমর্থকরা। বেঞ্চে বসিয়ে তাদের হাতে নৌকার লিফলেট তুলে দিয়ে নিয়েছেন ভোট দেওয়ার প্রতিশ্রুতি।
জানা গেছে, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি মেয়র প্রার্থী আজমত উল্লা খান। তিনি মাঝেমধ্যেই সেখানে যান। আজ সোমবারও তার এই বিদ্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর সেলের প্রধান সমন্বয়কারী আনোয়ার সাদাত সরকার বলেন, গতকাল পুবাইল ও মাজুখান এলাকায় নির্বাচনী প্রচার চালিয়েছেন আজমত উল্লা খান। তবে তার বা তার সমর্থকদের ওই স্কুলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফোনকলটি রিসিভ করে জানিয়েছেন, তিনি বাসায় মোবাইল রেখে বিদ্যালয়ে গেছেন।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই কেউ নির্বাচনী প্রচার করতে পারে না। এমনটি হয়ে থাকলে তা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনব।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনার কাছে শুনলাম। সোমবার এ বিষয়ে খোঁজ নিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ে গিয়ে নির্বাচনী প্রচারকে অনৈতিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলীম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার চালানোর সুযোগ নেই। এটি সম্পূর্ণভাবে আচরণবিধির পরিপন্থি। এ ছাড়া শিক্ষার্থীদের নির্বাচনী কাজে ব্যবহার সম্পূর্ণ অনৈতিক ও অন্যায়। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়। এ ব্যাপারে ইসির এখনই ব্যবস্থা নেওয়া উচিত।
সড়ক বন্ধ করে আজমত উল্লার পথসভা, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ: যানবাহন চলাচলে বিঘ্নিত হতে পারে বা জনভোগান্তি সৃষ্টি হতে পারে—এমন কোনো সড়কে পথসভা না করার নির্দেশনা রয়েছে নির্বাচনী আচরণবিধিতে। কিন্তু গতকাল সকালে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারে গিয়ে এ নির্দেশনা লঙ্ঘন করেছেন নৌকার মেয়র প্রার্থী আজমত উল্লা খান। নগরীর পুবাইল মাজুখান এলাকার একটি সড়কের ওপর পথসভা করেন তিনি। এতে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে যানবাহন ও পথচারীদের চলাচল।
সরেজমিন দেখা যায়, পুবাইলের মাজুখান এলাকা থেকে হারবাইদ নন্দীবাড়ি এলাকায় চলাচলের একমাত্র পথ মাজুখান-হারবাইদ সড়ক। এ সড়কের মুখেই আয়োজন করা হয় সেই পথসভার। সেখানে নৌকার প্রার্থী আজমত উল্লাসহ অতিথিদের বসার জন্য বসানো হয় বেশ কিছু চেয়ার। নেতাকর্মীদের উপস্থিতিতে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সকাল ১১টা থেকে শুরু হওয়া পথসভা দুপুর পৌনে ২টার দিকে শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।
অনেক কষ্টে সড়কটি পার হচ্ছিলেন রাবেয়া সুলতানা নামে এক নারী। নগরের মধ্যপাড়া এলাকার এ বাসিন্দা বলেন, এটাই তার বাসায় যাওয়ার একমাত্র রাস্তা। সকালেও রাস্তা পরিষ্কার দেখে বের হয়েছিলেন। বাসায় ফেরার পথে দেখেন এ অবস্থা। এখন ভিড় ঠেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
সড়ক বন্ধ করে পথসভার বিষয়ে আজমত উল্লা বলেন, ‘আমি কোনো সড়কে পথসভা করিনি। পথসভা হইছে সড়কের পাশে। আর আমি কোথাও গেলে এত মানুষজন আসে, তাতে আমার তো কিছু করার নাই। আমি বাসা থেকে একটা গাড়ি নিয়া বের হই, কিন্তু তারপরও মানুষে ভরে যায়।
নির্বাচনের প্রচার শুরুর আগেই আজমত উল্লার বিপক্ষে আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছিল ইসি। নিয়মের বাইরে অতিরিক্ত মানুষ নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন তিনি। এ ছাড়া প্রতীক বরাদ্দের আগেই ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সভা করে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। যেখানে প্রার্থী আজমত উল্লা খানও উপস্থিত ছিলেন। দুই দফা আচরণবিধি ভাঙার অভিযোগে আজমত উল্লাকে সশরীরে ডেকে পাঠায় ইসি।
এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি। প্রমাণ পাওয়া গেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1934/feed 0
তুরস্কে এরদোঁয়ানের ভাগ্য নির্ধারণে চলছে ভোট গ্রহণ https://thedailyannadiganta.com/archives/1913 https://thedailyannadiganta.com/archives/1913#respond Sun, 14 May 2023 12:29:42 +0000 http://thedailyannadiganta.com/?p=1913 তুরস্কে চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। জনমত জরিপ অনুযায়ী এবারের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোঁয়ানের চেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু।
তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে দেশটিতে শেষ হতে যাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোঁয়ার দীর্ঘ ২০ বছরের শাসন।
এদিকে এবারের নির্বাচনে অংশ নেওয়া বিরোধীদলগুলো যুক্তরাষ্ট্রের সাথে একজোট হয়ে কাজ করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়াঁ। শনিবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে এরদোঁয়া বলেন, বিরোধী দল এই নির্বাচনে জয়লাভ করলে তুরস্ককে নিজেদের ইচ্ছামত পরিচালনা করবে পশ্চিমাবিশ্ব।
অন্যদিকে বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু কিছুটা এগিয়ে আছেন। যিনি নির্বাচিত হলে প্রেসিডেন্টের হাতে এরদোয়ান যে ক্ষমতা কুক্ষিগত করেছেন, তা বাতিল করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
২০১৬ সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর রেচেপ তাইয়িপ এরদোঁয়ান প্রেসিডেন্ট পদের নির্বাহী ক্ষমতা অনেক বৃদ্ধি করেন।
কুলুচদারুলু এক বৃহত্তর বিরোধী জোটের প্রার্থী এবং তার নির্বাচনে জেতার সত্যিকারের সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকে।
কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হন, তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
তুরস্কের নির্বাচনসংক্রান্ত আইন অনুযায়ী, ভোটের দিন রাত ৯টা পর্যন্ত ফলাফল নিয়ে কোনো ধরনের সংবাদ প্রকাশ নিষিদ্ধ। প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে কি না, তার ইঙ্গিত আজ গভীর রাত নাগাদ পাওয়া যেতে পারে।
তুরস্কের ভোটাররা এমন এক সময়ে এই নির্বাচনে ভোট দিচ্ছেন যখন তাদের কঠিন অর্থনৈতিক অবস্থার মোকাবেলা করতে হচ্ছে।
দেশটিতে মূল্যস্ফীতি এখন লাগামছাড়া। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির হার ৪৪ শতাংশ। কিন্তু অনেক মানুষের ধারণা এটি আসলে অনেক বেশি হবে। অন্যদিকে তুরস্কের ১১ টি প্রদেশ সম্প্রতি দুই দফা ভূমিকম্পের ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে। এই ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1913/feed 0
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের বাধা দিলে ২-৭ বছরের জেল https://thedailyannadiganta.com/archives/1320 https://thedailyannadiganta.com/archives/1320#respond Wed, 29 Mar 2023 03:25:54 +0000 http://thedailyannadiganta.com/?p=1320 মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের ব্রিফ করছেন নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘প্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

]]>
https://thedailyannadiganta.com/archives/1320/feed 0
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/829 https://thedailyannadiganta.com/archives/829#respond Thu, 02 Mar 2023 13:51:21 +0000 http://thedailyannadiganta.com/?p=829 ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ তারিখ সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসন ও নির্বাচন অফিস, চুয়াডাঙ্গার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের মধ্যে সমাপ্ত হয়। র‍্যালি শেষে ১০:২০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ম জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানপ্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, চুয়াডাঙ্গাসহ জেলা পর্যায়ে সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট ও ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তারেক আহমেদ, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গা।

]]>
https://thedailyannadiganta.com/archives/829/feed 0
কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত https://thedailyannadiganta.com/archives/821 https://thedailyannadiganta.com/archives/821#respond Thu, 02 Mar 2023 09:37:28 +0000 http://thedailyannadiganta.com/?p=821 জাতীয় ভোটার দিবস’২৩ উপলক্ষে বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এমএম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, আইসিটি কর্মকতা আলমঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ, সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীগণ।
এ সময় নতুন ভোটার নিবন্ধন, নাম সংশোধন, বিভিন্ন তথ্য উপাত্তনির্ভর দিক নির্দেশনা প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন।

]]>
https://thedailyannadiganta.com/archives/821/feed 0
দর্শনা পৌরসভার মেয়র পদে উপনির্বাচন,একক প্রার্থী হিসাবে আতিয়ার রহমান মেয়র নির্বাচিত https://thedailyannadiganta.com/archives/756 https://thedailyannadiganta.com/archives/756#respond Tue, 28 Feb 2023 15:21:08 +0000 http://thedailyannadiganta.com/?p=756 চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভার মেয়র পদে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগের প্রার্থী হাবু মেয়র নির্বাচিত হয়েছেন।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভার মেয়র পদে উপনির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। আওয়ামীলীগের একক প্রার্থী আতিয়ার রহমান হাবু থাকায় অবশেষে ভোটগ্রহন হচ্ছেনা। তিনিই দর্শনা পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হলেন। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ জানান, নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে আতিয়ার রহমান হাবুকে নিয়মানুযায়ী গণবিঞ্জপ্তির মাধ্যমে মঙ্গলবার উপনির্বাচনে মেয়র পদে আতিয়ার রহমান হাবুকে মেয়র হিসাবে ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য গত বছর ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও চার বারের মেয়র মতিয়ার রহমান। তার মৃত্যুর পর দলীয় ভাবে মনোনয়ন পান প্রয়াত মতিয়ার রহমানের মেজ ভাই ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান হাবু।অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে প্রার্থী হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃ কাদের,পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আসলাম আলী তোতা ও সাবেক স্বতত্র প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান। মনোনয়ন পত্র জমা দেবার আগেই নেতাকর্মী সহ হামলার স্বীকার হলে জামাত নেতা আঃ কাদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাড়ান।এহাড়া ২০ ফেব্রুয়ারী যাচাই বাচাই পর্বে শেখ আসলাম আলী তোতার প্রার্থীতা বাতিল হয়।অপর প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার করেন।

]]>
https://thedailyannadiganta.com/archives/756/feed 0