পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Wed, 24 Jul 2024 15:26:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg পররাষ্ট্রমন্ত্রী – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 বিএনপি-জামায়াত চক্র পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/2495 https://thedailyannadiganta.com/archives/2495#respond Wed, 24 Jul 2024 15:14:48 +0000 https://thedailyannadiganta.com/?p=2495 লস অ্যাঞ্জেলসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছিল। বেশ কয়েকজন পাকিস্তানি সেটি আয়োজনের সঙ্গে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে সেখানে বিএনপি-জামায়াত চক্র পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আজ আমরা বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের ঢাকা শহরের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন মেট্রোরেল, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের মতো জায়গায় নিয়ে গিয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল তাদের কয়েক জায়গায় নিয়ে যাওয়া, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ডাটা সেন্টার। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম ও বৃষ্টির কারণে ধারণার চেয়েও অনেক বেশি সময় লেগেছে। সেজন্য তাদের মিরপুরের মেট্রোরেলের ধ্বংসযজ্ঞ দেখিয়েছি। সেখানে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি ফুটওভার ব্রিজও পুড়িয়ে দেওয়া হয়েছে। সেতু ভবনে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে ১২ তলা পর্যন্ত আগুন দিয়েছে। সাততলা পর্যন্ত তারা উঠে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
মন্ত্রী বলেন, বিটিভি হচ্ছে টেলিভিশনের আতুরঘর। আজ যারা টেলিভিশন চ্যানেলগুলো চালায় তাদের অনেকের হাতেখড়ি হয়েছে বিটিভিতে। এই অঞ্চলের প্রথম টিভি চ্যানেল বিটিভি। ১৯৬৪ সালে এটি স্থাপিত হয়। তখন এটি বাংলা ভাষার প্রথম চ্যানেল, ভারতে তখনও টেলিভিশন চ্যানেল হয়নি। সেখানে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং কী পরিমাণ ধ্বংসযজ্ঞ, সারি সারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেতু ভবনেও একই অবস্থা। মেট্রোরেলের পাশের গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো রাষ্ট্রের ওপর হামলা। এগুলো জনগণের সম্পত্তি, এগুলো কোনো সম্পত্তি নয়। তাদের পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবকেও হার মানিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেল জ্বালিয়ে দেয়নি, কিন্তু তারা জ্বালিয়ে দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে তারা একই কায়দায় মানুষের সম্পত্তি পুড়িয়েছে, রাষ্ট্রের সম্পত্তি পুড়িয়েছে। ঘরবাড়ি পুড়িয়েছে।
ড. হাছান বলেন, লস অ্যাঞ্জেলসে আমাদের মিশনের সামনে একটি বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেখানে পাকিস্তানিরা যোগ দিয়েছিল। বেশ কয়েকজন পাকিস্তানি সেটি আয়োজনের সঙ্গে যুক্ত ছিল। একইভাবে আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে সেখানে বিএনপি-জামায়াত চক্র পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। সেই সহায়তা নিয়ে এসব জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেছে এবং গুজব ছড়াচ্ছে। আজ কূটনীতিকরা যাওয়ার পর অনেকেই বলেছেন ‘দিস ইজ শেম’। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি শেয়ার করেছেন, সবাই বলেছে ‘উই আর উইথ ইউ, আমরা তোমাদের সঙ্গে আছি’। তোমাদের এটি ‘ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সঙ্গে আছি’।
মন্ত্রী আরও বলেন, আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সবার কাছে নোট পাঠিয়েছিলাম যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে যেন বিদেশি দূতাবাসগুলো বা কূটনীতিকরা গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠায়। তাদের রাষ্ট্রীয় পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং তারা সেটি মেনে চলেছে। আজ সেজন্য গণমাধ্যমকে সেখানে ডাকিনি। তারাও গণমাধ্যমে কথা বলতে চাননি। তারা এটি মেনে চলেছেন। অতীতে এ ধরনের কিছু ঘটলেই আমাদের কূটনীতিকদের উদ্বুদ্ধ করা হতো কথা বলার জন্য। এবার আপনারা (গণমাধ্যম) করেননি সেজন্য আপনাদেরও ধন্যবাদ জানাই।

]]>
https://thedailyannadiganta.com/archives/2495/feed 0
ভারত মহাসাগরীয় অঞ্চলের সক্ষমতা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান https://thedailyannadiganta.com/archives/1317 https://thedailyannadiganta.com/archives/1317#respond Wed, 29 Mar 2023 03:00:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1317 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি আজ ‘আইওসি রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশান (আইসিওআইএনডিও)’এর নবম আন্তঃসরকারি অধিবেশনে এই আহবান জানান।
মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন চলবে ৩০ মার্চ পর্যন্ত।
ড. আব্দুল মোমেন এক ভিডিও বার্তার মাধ্যমে সেশনের উদ্বোধন করেন।
তিনি এই অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম পরিচালনা; প্রকল্প গ্রহণ; এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এই অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহবান জানান।
অধিবেশনে বাংলাদেশসহ ১৪টি দেশের প্রতিনিধি, আইওসি-ইউনেস্কো সচিবালয়, ইন্ডিয়ান ওশান কমিশন এবং বিশ্ব ব্যাংকের স্বতন্ত্র পর্যবেক্ষক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো- বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, সৌদি আরব এবং ইয়েমেন।
পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগরীয় আঞ্চলিক কমিটিকে একটি সাব-কমিশনে উন্নীত করতে বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।
প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এ্যাডমিরাল মো. খুরশেদ আলম এবং ইন্টারগভর্নমেন্টাল ওসিয়ানোগ্রাফিক কমিশন (আইওসি)-এর নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন।
এছাড়া আইওসি সভাপতি এরিয়েল হার্নান ট্রয়সি, ইন্টারন্যাশনাল সীবেড অথরিটি এর মহাসচিব মাইকেল ডব্লিউ লজ এবং আইওসি আফ্রিকার সভাপতি প্রফেসর আফিয়ান কৌদিও ভিডিও বার্তার মাধ্যমে প্রথম দিনের অধিবেশনে বক্তব্য রাখেন।
তিনদিনব্যাপী অধিবেশনে সুনীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, সমুদ্রের বাস্তুতন্ত্র ও মানবস্বাস্থ্য, জাতিসংঘ ঘোষিত সমুদ্র বিজ্ঞানের জাতিসংঘ দশকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

]]>
https://thedailyannadiganta.com/archives/1317/feed 0