পাকিস্তান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com সত্য ও সুন্দরের খোঁজে প্রতিদিন Tue, 16 May 2023 05:18:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://thedailyannadiganta.com/wp-content/uploads/2023/04/cropped-onnodigonto_fav-32x32.jpg পাকিস্তান – দৈনিক অন্যদিগন্ত https://thedailyannadiganta.com 32 32 কয়লা খনি নিয়ে বিরোধে পাকিস্তানে উপজাতিদের সংঘর্ষ, নিহত ১৫ https://thedailyannadiganta.com/archives/1952 https://thedailyannadiganta.com/archives/1952#respond Tue, 16 May 2023 05:18:49 +0000 http://thedailyannadiganta.com/?p=1952 কয়লা খনির সীমানা নিয়ে বিরোধের জেরে পাকিস্তানের পেশাওয়ারে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার শহর থেকে ৩৫ কিলোমিটার থেকে দূরের দারা আদম খেক এলাকায় সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই হতাহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় দারা আদম খেল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই কয়লা খনি নিয়ে সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি।

]]>
https://thedailyannadiganta.com/archives/1952/feed 0
এক যুগ পরে ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী https://thedailyannadiganta.com/archives/1782 https://thedailyannadiganta.com/archives/1782#respond Thu, 04 May 2023 02:38:00 +0000 http://thedailyannadiganta.com/?p=1782 এক যুগ পরে ভারতে পা রাখলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের গোয়ায় পৌঁছেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।
বৃহস্পতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে পৌঁছান তিনি। টুইটারে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি।
বিলাওয়াল ভুট্টো ওই ভিডিও বার্তায় জানান, ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের কাউন্সিলে যোগ দেওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে এক সঙ্গে রাতের খাবার খাবেন তারা। যেখানে ভারত ও পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার আরও চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা থাকছেন।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিও বার্তার বরাত দিয়ে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিলাওয়াল ভুট্টোকে ওই ভিডিওতে বলতে দেখা যায় তিনি ওই কাউন্সিলে অংশ নিতে পেরে খুবই খুশি। তিনি কাউন্সিলের সাফল্য কামনা করেছেন ওই ভিডিওতে।
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছালে বিলাওয়া ভুট্টোকে স্বাগত জানান ভারতের কূটনৈতিক যুগ্ম সচিব জেপি সিং। আজ থেকে ভারতের গোয়ায় শুরু হয়েছে এসসিও সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক।
সফরের প্রাক্কালে বিলাওয়াল বলেন, তিনি এসসিও-ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি।
১২ বছর পর এই প্রথম কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে সফর করছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। এর আগে ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারত সফরে এসেছিলেন। সে দেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর সেটাই শেষবারের মতো ভারতে আসা।

]]>
https://thedailyannadiganta.com/archives/1782/feed 0
বিপর্যস্ত পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন https://thedailyannadiganta.com/archives/903 https://thedailyannadiganta.com/archives/903#respond Sat, 04 Mar 2023 11:27:14 +0000 http://thedailyannadiganta.com/?p=903 চীনের কাছ থেকে আবারও ঋণের টাকা পেল পাকিস্তান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি পাকিস্তানকে আরও ৫০ কোটি ডলার দিয়েছে। ১৩০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজের আওতায় এই টাকা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করার ক্ষেত্রে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে গত মাসের শেষ দিকে পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ দেয় চীন।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার শুক্রবার তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না লিমিটেড (আইসিবিসি) সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, ‘এই ঋণ সুবিধাটি তিন কিস্তিতে হস্তান্তর করা হবে। প্রথম কিস্তির ৫০ কোটি ডলার পেয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি চীন ও পাকিস্তান একটি ঋণ চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী বেইজিংয়ের কাছ থেকে প্রথম ধাপে ৭০ কোটি ডলার পেয়েছে ইসলামাবাদ।
অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফের কাছ থেকে ৯০০ কোটি ডলোরর ঋণ পাওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

]]>
https://thedailyannadiganta.com/archives/903/feed 0
পাকিস্তান ইতোমধ্যেই দেউলিয়া হয়ে গেছে : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী https://thedailyannadiganta.com/archives/543 https://thedailyannadiganta.com/archives/543#respond Sun, 19 Feb 2023 14:43:49 +0000 http://thedailyannadiganta.com/?p=543 পাকিস্তান ইতোমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে দাবি করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংস্থাপন, আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের এর জন্য দায়ী করেছেন।
শনিবার শিয়ালকোটে বেসরকারি একটি কলেজের অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের সবারই হয়তো জানা, পাকিস্তান দেউলিয়া হতে যাচ্ছে অথবা ঋণখেলাপি হতে যাচ্ছে, কিংবা একটি বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে।
ইতোমধ্যে হয়ে পড়েছে। আমরা এখন একটি দেউলিয়া দেশে বাস করছি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থিতিশীল একটি দেশ হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন ছিল। সমস্যার সমাধান আমাদের দেশেই নিহিত রয়েছে। আইএমএফের কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।
সাবেক পিটিআই সরকারের সমালোচনা করে আসিফ বলেন, আড়াই বছর আগে পাকিস্তানে জঙ্গি আনা হয়, যা শেষ পর্যন্ত বর্তমানের সন্ত্রাসবাদের ঢেউয়ে পরিণত হয়েছে।
করাচিতে পুলিশ কার্যালয়ে হামলার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো সাহসের সঙ্গে হামলাকারীদের সঙ্গে লড়েছে।

]]>
https://thedailyannadiganta.com/archives/543/feed 0